ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

পিরোজপুরে বেড়িবাঁধ ভেঙে বিপদের মুখে ২২০ পরিবার


পিরোজপুরে বেড়িবাঁধ ভেঙে বিপদের মুখে ২২০ পরিবার

পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের বলেশ্বর নদের মাঝেরচরে বেড়িবাঁধ ভেঙে লোকালয় ও ফসলি জমি প্লাবিত হয়ে গেছে।

গত তিন দিন ধরে ভারী বর্ষণ এবং জোয়ারের পানির চাপে চরের ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ৪০ থেকে ৫০ ফুট অংশ ভেঙে যাওয়ার ঘটনা ঘটেছে। এতে চরের প্রায় ১০০ একর জমির ফসল ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা জানিয়েছেন, উপজেলার বেতমোর রাজপাড়া ইউনিয়নের মাঝেরচরে ২২০টি পরিবার বসবাস করে। তাদের প্রধান পেশা কৃষিকাজ এবং মাছ ধরা। বন্যা ও জোয়ারের পানি থেকে চরের কৃষিজমি রক্ষার জন্য এই বেড়িবাঁধটি নির্মাণ করা হয়েছিল। সম্প্রতি বলেশ্বর নদের পানি বৃদ্ধি পাওয়ার কারণে পানির চাপে ঘাটসংলগ্ন বেড়িবাঁধের ৪০ থেকে ৫০ ফুট অংশ ভেঙে যায়। এতে করে চরের ভেতরে পানি ঢুকে ফসলি জমি প্লাবিত হয়েছে। চরের অনেক বাসিন্দা বর্তমানে দুটি ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন।

আরও পড়ুন: আমার দেখা মাননীয় সংসদ সদস্য জনাব রফিকুল ইসলাম জামাল ভাইয়ের অবিস্মরণীয় ও কালজয়ী রাজনৈতিক অধ্যায়

মাঝেরচর এলাকার সিপিপির সদস্য হালিম মোল্লা বলেন, বলেশ্বর নদের পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে দুই থেকে তিন ফুট বেড়েছে। কিছু বাড়িঘরও প্লাবিত হয়েছে। এতে সাধারণ মানুষের জীবনযাত্রা ব্যাপকভাবে ব্যাহত হচ্ছে।

এ বিষয়ে মঠবাড়িয়া উপজেলার বেতমোর ইউনিয়নের প্রশাসক মো. মোজাম্মেল হক জানিয়েছেন, বেড়িবাঁধ ভেঙে যাওয়ার বিষয়টি তারা অবগত হয়েছেন। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে নিরাপদ আশ্রয়ে যেতে বলার ব্যবস্থা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জর্ডানের বিমান ঘাঁটিতে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৭ পি.এম


জর্ডানের বিমান ঘাঁটিতে ১০টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করল ইরান

জর্ডানের আল আজরাক বিমান ঘাঁটিতে ১০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) যুক্তরাষ্ট্রের হামলার জবাবে। বৃহস্পতিবার (৯ জুলাই) সেই ঘাঁটিতে উপস্থিত মার্কিন সামরিক অবকাঠামো এবং মধ্যপ্রাচ্যে নিয়োজিত মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধান নিয়ন্ত্রণ কেন্দ্রকে লক্ষ্য করে একযোগে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

ফার্স নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির একটি বিবৃতিতে উঠে এসেছে যে, হামলার মূল লক্ষ্য ছিল সেখানকার যুক্তরাষ্ট্রের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সেন্টার।

আইআরজিসি সতর্ক করেছে যে, যুক্তরাষ্ট্র হামলা অব্যাহত রাখলে তাদের মধ্যপ্রাচ্যে অবস্থিত সামরিক ঘাঁটিগুলোতে আরও কঠোর হামলার সম্ভাবনা রয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘যদি সন্ত্রাসী মার্কিন বাহিনী আবারও আগ্রাসন চালায়, তবে ওই অঞ্চলে থাকা অন্যান্য মার্কিন ঘাঁটিও আমাদের ব্যাপক ক্ষেপণাস্ত্র হামলা থেকে নিরাপদ থাকবে না।’

এবারের ঘটনা থেকে কিছুক্ষণ আগে, জর্ডন জানিয়েছিল যে, তারা ইরান থেকে নিক্ষিপ্ত আটটি ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত করেছে এবং এর ফলে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

বুধবার (৮ জুলাই) রাতে যুক্তরাষ্ট্র বিভিন্ন লক্ষ্যে বিমান হামলা চালায়। মার্কিন বাহিনীর বক্তব্য অনুযায়ী, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলার জবাবে ইরানের সামরিক অবকাঠামো, উপকূলীয় প্রতিরক্ষা ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র অবস্থান এবং সামরিক লজিস্টিক স্থাপনাগুলোকে লক্ষ্য করা হয়।

ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, মার্কিন বাহিনী গোলেস্তান প্রদেশের আককালা শহরের কাছে অবস্থিত আক তেকেহ খান সেতুতে সাতটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। প্রতিবেদন অনুযায়ী, হামলায় সেতুর আশপাশের রেলপথে অন্তত দুটি বিস্ফোরণ ঘটেছে। কিন্তু হতাহত বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতির পুরো তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশিত হয়নি।

মার্কিন বিমান হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে ইরান। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালেই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) হামলার তথ্য নিশ্চিত করেছে।

আইআরজিসির বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার বিরুদ্ধে তাদের ‘শাস্তিমূলক জবাবের’ প্রথম ধাপ হিসেবে এই হামলা করা হয়েছে। এই হামলাটি পরিচালিত হয়েছে আইআরজিসির নৌ ও মহাকাশ বাহিনীর যৌথ অভিযানের মাধ্যমে।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয় যে, যুক্তরাষ্ট্রের হামলার উদ্দেশ্য ছিল ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির ঐতিহাসিক দাফন অনুষ্ঠানের উপড়ে আঘাত করা এবং জনমনে আতঙ্ক সৃষ্টি করা। খামেনিকে আজ বৃহস্পতিবার (৯ জুলাই) ইরানের পবিত্র শহর মাশহাদে দাফন করার পরিকল্পনা রয়েছে। এই উপলক্ষে সেখানে লাখো মানুষের সমাগম ঘটেছে।

আইআরজিসি আবারও সতর্ক করেছে, যদি যুক্তরাষ্ট্র প্রতিবার ইরানের ওপর হামলা চালায়, তাহলে তাদের প্রতিশোধমূলক অভিযান আরও বিস্তৃত হবে এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত অন্যান্য মার্কিন সামরিক ঘাঁটিও লক্ষ্যবস্তুতে পরিণত হবে। বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘মার্কিন আগ্রাসন অব্যাহত থাকলে ইরানের জবাব আরও কঠোর এবং ব্যাপক হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেবাননে ইসরাইলের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের আহ্বান অ্যামনেস্টির

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:১৮ পি.এম


লেবাননে ইসরাইলের হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্তের আহ্বান অ্যামনেস্টির

মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বৃহস্পতিবার অভিযোগ করেছে, হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধ চলাকালে লেবাননে ইসরাইলের হামলায় পুরো পরিবার নিশ্চিহ্ন হয়ে গেছে। সংস্থাটি এসব হামলাকে যুদ্ধাপরাধ হিসেবে তদন্ত করার জন্য আহ্বান জানিয়েছে।

হিজবুল্লাহ, যা ইরানের সমর্থনে দাঁড়িয়ে রয়েছে, ২ মার্চ ইসরাইলের দিকে রকেট নিক্ষেপ করে লেবাননকে মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে ফেলে।

এর পর ইসরাইল ব্যাপক বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করে। লেবাননের তথ্য অনুযায়ী, এতে ২৫০ জনের বেশি শিশুসহ চার হাজার ৩০০ জনের অধিক মানুষের মৃত্যু হয়েছে।

বৈরুত থেকে এএফপি জানায়, অ্যামনেস্টি ৬ থেকে ১৩ মার্চের মধ্যে তিনটি বেসামরিক বাড়িতে হামলার বিশ্লেষণ করেছে। এসব হামলায় ২৪ জন বেসামরিক মানুষ নিহত হয়, যাদের মধ্যে ১২ জন শিশু ছিল।

লন্ডনভিত্তিক মানবাধিকার সংস্থাটি অভিযোগ করেছে যে, এই হামলাগুলোতে ইসরাইল ‘সম্পূর্ণ পরিবার নিশ্চিহ্ন’ করেছে এবং এগুলোকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবে তদন্ত করার জন্য দাবি জানিয়েছে।

সংস্থাটি জানায় যে, তারা এ বিষয়ে ইসরাইলি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে কর্তৃপক্ষ জানায়, কিছু হামলা ‘হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে’ হয়েছিল এবং অন্য কিছু হামলা ‘পর্যালোচনার জন্য পাঠানো হয়েছে’।

ইসরাইলি কর্তৃপক্ষ অ্যামনেস্টিকে আরও জানায় যে, সামরিক অভিযান পরিচালনার সময় বেসামরিক মানুষের ক্ষয়ক্ষতি কমিয়ে আনতে তারা প্রতিশ্রুতিবদ্ধ।

তবে অ্যামনেস্টি জানায় যে, পরবর্তী যোগাযোগ সত্ত্বেও ইসরাইলি সেনাবাহিনী ওই তিনটি হামলা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি এবং লক্ষ্যবস্তু কি ছিল তাও জানায়নি।

প্রতিবেদনটি ১৫ জনের সাক্ষাৎকারের ভিত্তিতে তৈরি করা হয়েছে, যারা হামলা থেকে বেঁচে যাওয়া ব্যক্তি, নিহতদের স্বজন, প্যারামেডিক, ঘটনাস্থল পরিদর্শনকারী সাংবাদিক এবং স্থানীয় কর্মকর্তাগণ ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, সংগৃহীত প্রমাণের ভিত্তিতে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল যুক্তিসংগতভাবে মনে করে যে, প্রতিটি বিমান হামলায় ইসরাইলি বাহিনী আন্তর্জাতিক মানবিক আইন লঙ্ঘন করেছে। এর মধ্যে বেসামরিক মানুষ ও সামরিক লক্ষ্যবস্তুর মধ্যে পার্থক্য করতে ব্যর্থ হওয়া এবং বেসামরিক ব্যক্তিদের লক্ষ্য করে হামলা চালানোর মতো বিষয় অন্তর্ভুক্ত রয়েছে।

অ্যামনেস্টির মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলের উপপরিচালক ক্রিস্টিন বেকারলে জানান, ‘মাত্র এক সপ্তাহের ব্যবধানে ইসরাইলি সেনাবাহিনী লেবাননে এক ডজন শিশুসহ পুরো পরিবারগুলোকে নিশ্চিহ্ন করেছে, যা বেসামরিক মানুষের জীবনের প্রতি চরম উদাসীনতার পরিচয় বহন করে।’

তিনি আরও বলেন, ‘রাষ্ট্রগুলোর উচিত অবিলম্বে ইসরাইলের ওপর পূর্ণাঙ্গ অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা এবং সার্বজনীন ও বহির্দেশীয় বিচারিক ক্ষমতা ব্যবহার করে দায়ীদের বিরুদ্ধে তদন্ত ও বিচার নিশ্চিত করা।’

গত মাসে লেবানন ও ইসরাইল যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় একটি কাঠামোগত চুক্তিতে পৌঁছায়, যার লক্ষ্য ছিল দুই দেশের মধ্যে স্থায়ীভাবে সংঘাতের অবসানের পথ সুগম করা।

এর আগে মধ্যপ্রাচ্যের বৃহত্তর সংঘাতের অবসানে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়, যার অংশ হিসেবে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হয়।

তবে তারপরও ইসরাইল দক্ষিণ লেবাননে মাঝে-মধ্যেই হামলা চালিয়ে যাচ্ছে, যার কয়েকটিতে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’, প্রযোজনা সংস্থার ২৫০ কোটি টাকার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৪ পি.এম


মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’, প্রযোজনা সংস্থার ২৫০ কোটি টাকার মামলা

চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ হওয়ার পর ছবিটি এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

ছবির শুটিং সম্পন্ন হওয়ার পরই আইনগত জটিলতার সম্মুখীন হয়েছে কঙ্গনা রনৌত অভিনীত ‘কুইন ২’। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাই কোর্টে জিয়োস্টার-এর বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা দায়ের করেছে ফ্যান্টম স্টুডিয়োস। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অনুমতি ছাড়া ‘কুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে।

চলতি বছরের শুরুতে বিকাশ বহলের পরিচালনায় ছবির শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ করে ছবিটি এখন পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সেই সময়েই আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ফ্যান্টম স্টুডিয়োস’ ।

সংস্থার কাছাকাছি সূত্রের মতে, আদালতের দরজায় পৌঁছানোর আগেই একাধিকবার জিয়োস্টার এবং পরিচালক বিকাশ বহলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানানো হয়েছিল। এমনকি, প্রকাশ্যে আইনি নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত মামলাটি দায়ের করা হয়েছে।

আরও একটি সূত্র অনুযায়ী, ‘কুইন ২’-এর শুটিং সম্পূর্ণ হওয়ার খবর পাওয়ার পরেই আইনগত পথে এগিয়ে গিয়েছে ফ্যান্টম স্টুডিয়োস। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি দু’টি জাতীয় পুরস্কারও জিতেছিল। সেরা অভিনেত্রীর সম্মান কঙ্গনা পেয়েছিলেন।

ছবিটির প্রযোজক ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ এবং ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা এবং বিকাশ বহল মিলে গঠন করেছিলেন সেই প্রযোজনা সংস্থাটি। ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে গেলেও, ২০২১ সালে ফ্যান্টম স্টুডিয়োস নামে নতুনভাবে তাদের পথচলা শুরু করে সংস্থাটি।

ফ্যান্টম স্টুডিয়োসের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা তাদের হাতে রয়েছে। সেই কারণে ছবির সিক্যুয়েল বা অন্য কোনও কাজ তৈরির অধিকারও তাদের আছে। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সংস্থা স্পষ্ট জানিয়েছে, ‘কুইন’-এর উপর ভিত্তি করে কোন সিক্যুয়েল বা অভিযোজন নির্মাণের অনুমতি তারা দেয়নি।

জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা এবং সমঝোতার চেষ্টা হচ্ছে, কিন্তু শেষপর্যন্ত সমাধান না হওয়ায় বিষয়টি আদালতে পৌঁছেছে। এখন এই আইনগত লড়াইয়ের প্রভাব ‘কুইন ২’-এর মুক্তির উপর পড়বে কি না, সেই দিকেই নজর দিচ্ছে বলিউডের একটি অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান

 

কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রথম দিনে এই অভিযানে ৬০টির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গোমতী নদীর দুই পাড়ে মোট ১৪৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলতে থাকবে। প্রথম দিনের অভিযানে তালিকাভুক্ত স্থাপনাগুলোর মধ্যে ৬০টির বেশি স্থাপনা ভেঙে অপসারণ করা হয়।

অভিযান চলাকালে এক্সকাভেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার এবং কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান খান।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গোমতী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে দোকান, ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার কারণে বাঁধের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এ কারণে পূর্বপ্রস্তুত তালিকা অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এই প্রকৌশলী আরো বলেন, ‘এটি একদিনের অভিযান নয়। গোমতী নদীর তীর ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%