ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’, প্রযোজনা সংস্থার ২৫০ কোটি টাকার মামলা


মুক্তির আগেই বিতর্কে ‘কুইন ২’, প্রযোজনা সংস্থার ২৫০ কোটি টাকার মামলা

চলতি বছরের শুরুতে পরিচালক বিকাশ বহলের পরিচালনায় ‘কুইন ২’-এর শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ হওয়ার পর ছবিটি এখন পোস্ট-প্রোডাকশনের পর্যায়ে পৌঁছেছে বলে জানা গিয়েছে।

ছবির শুটিং সম্পন্ন হওয়ার পরই আইনগত জটিলতার সম্মুখীন হয়েছে কঙ্গনা রনৌত অভিনীত ‘কুইন ২’। মূল ছবির মেধাস্বত্ব (আইপি) লঙ্ঘনের অভিযোগ তুলে বম্বে হাই কোর্টে জিয়োস্টার-এর বিরুদ্ধে ২৫০ কোটি টাকার মামলা দায়ের করেছে ফ্যান্টম স্টুডিয়োস। সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে, তাদের অনুমতি ছাড়া ‘কুইন’-এর সিক্যুয়েল তৈরি করা হয়েছে।

চলতি বছরের শুরুতে বিকাশ বহলের পরিচালনায় ছবির শুটিং শুরু হয়েছিল। সম্প্রতি শুটিং শেষ করে ছবিটি এখন পোস্ট-প্রোডাকশন পর্যায়ে রয়েছে বলে জানা গেছে। সেই সময়েই আইনি পথে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ‘ফ্যান্টম স্টুডিয়োস’ ।

আরও পড়ুন: ঝিনাইদহে পারিবারিক বিরোধে দুই আপন ভাই নিহত

সংস্থার কাছাকাছি সূত্রের মতে, আদালতের দরজায় পৌঁছানোর আগেই একাধিকবার জিয়োস্টার এবং পরিচালক বিকাশ বহলের সঙ্গে যোগাযোগ করে আপত্তির কথা জানানো হয়েছিল। এমনকি, প্রকাশ্যে আইনি নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু তাতে কোনও ইতিবাচক প্রতিক্রিয়া না পাওয়ায় শেষ পর্যন্ত মামলাটি দায়ের করা হয়েছে।

আরও একটি সূত্র অনুযায়ী, ‘কুইন ২’-এর শুটিং সম্পূর্ণ হওয়ার খবর পাওয়ার পরেই আইনগত পথে এগিয়ে গিয়েছে ফ্যান্টম স্টুডিয়োস। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কুইন’ ছবিটি সমালোচক এবং দর্শকদের কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছিল। ছবিটি দু’টি জাতীয় পুরস্কারও জিতেছিল। সেরা অভিনেত্রীর সম্মান কঙ্গনা পেয়েছিলেন।

ছবিটির প্রযোজক ছিল ‘ভায়াকম১৮ মোশন পিকচার্স’ এবং ‘ফ্যান্টম ফিল্মস’। অনুরাগ কাশ্যপ, বিক্রমাদিত্য মোটওয়ানে, মধু মন্টেনা এবং বিকাশ বহল মিলে গঠন করেছিলেন সেই প্রযোজনা সংস্থাটি। ২০১৮ সালে ফ্যান্টম ফিল্মস বন্ধ হয়ে গেলেও, ২০২১ সালে ফ্যান্টম স্টুডিয়োস নামে নতুনভাবে তাদের পথচলা শুরু করে সংস্থাটি।

ফ্যান্টম স্টুডিয়োসের দাবি, ‘কুইন’ ছবির মেধাস্বত্বের ৫০ শতাংশ মালিকানা তাদের হাতে রয়েছে। সেই কারণে ছবির সিক্যুয়েল বা অন্য কোনও কাজ তৈরির অধিকারও তাদের আছে। চলতি বছরের এপ্রিলে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে সংস্থা স্পষ্ট জানিয়েছে, ‘কুইন’-এর উপর ভিত্তি করে কোন সিক্যুয়েল বা অভিযোজন নির্মাণের অনুমতি তারা দেয়নি।

আরও পড়ুন: কক্সবাজারের অগ্নিকাণ্ডে তিন বান্ধবীর মধ্যে বেঁচে ফিরলেন ২ জন

জানা গেছে, দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে আলোচনা এবং সমঝোতার চেষ্টা হচ্ছে, কিন্তু শেষপর্যন্ত সমাধান না হওয়ায় বিষয়টি আদালতে পৌঁছেছে। এখন এই আইনগত লড়াইয়ের প্রভাব ‘কুইন ২’-এর মুক্তির উপর পড়বে কি না, সেই দিকেই নজর দিচ্ছে বলিউডের একটি অংশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৫ পি.এম


কুমিল্লায় গোমতী নদীর দুই পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান

 

কুমিল্লার গোমতী নদীর দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান শুরু করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। প্রথম দিনে এই অভিযানে ৬০টির বেশি অবৈধ স্থাপনা অপসারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কুমিল্লা আদর্শ সদর উপজেলার ঝাঁকুনিপাড়া এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গোমতী নদীর দুই পাড়ে মোট ১৪৯টি অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। সরকারের পরিকল্পনা অনুযায়ী পর্যায়ক্রমে সব স্থাপনা উচ্ছেদের কার্যক্রম চলতে থাকবে। প্রথম দিনের অভিযানে তালিকাভুক্ত স্থাপনাগুলোর মধ্যে ৬০টির বেশি স্থাপনা ভেঙে অপসারণ করা হয়।

অভিযান চলাকালে এক্সকাভেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি ব্যবহার করা হয় এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তার দায়িত্ব পালন করেন।

অভিযানে নেতৃত্ব দেন কুমিল্লা সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাশিয়াত আক্তার এবং কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আশরাফুজ্জামান খান।

তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে গোমতী নদীর বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ও তীরবর্তী এলাকায় অবৈধভাবে দোকান, ঘর ও বিভিন্ন স্থাপনা নির্মাণ করা হয়েছে। এসব স্থাপনার কারণে বাঁধের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার পাশাপাশি নদীর স্বাভাবিক প্রবাহ ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে।

এ কারণে পূর্বপ্রস্তুত তালিকা অনুযায়ী দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।’

এই প্রকৌশলী আরো বলেন, ‘এটি একদিনের অভিযান নয়। গোমতী নদীর তীর ও বন্যা নিয়ন্ত্রণ বাঁধ সম্পূর্ণ দখলমুক্ত না হওয়া পর্যন্ত পর্যায়ক্রমে এ অভিযান অব্যাহত থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইআরজিসির তিন সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:২৭ পি.এম


যুক্তরাষ্ট্রের বিমান হামলায় আইআরজিসির তিন সদস্য নিহত

ইরানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় খুজেস্তান প্রদেশে মার্কিন বিমান হামলায় ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) তিন সদস্য নিহত হয়েছে। বৃহস্পতিবারের (৯ জুলাই) প্রতিবেদন অনুযায়ী, দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা জানিয়েছে, হামলাটি ভোরবেলায় প্রদেশের বিভিন্ন এলাকায় চালানো হয়েছিল, এবং এই হামলায় তিন সদস্য নিহত হয়েছেন।

বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের জন্য একটি কৌশলগত জলপথ, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে তেহরান লক্ষ্যবস্তু করার পর থেকে ওয়াশিংটন ইরানের ওপর হামলা চালিয়ে আসছে। ইরানের নেতারা বলছেন, গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে অতিক্রম করার আগে জাহাজগুলোকে অবশ্যই তাদের কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করতে হবে। একই সঙ্গে তারা নির্ধারিত পথে চলছে বা যাচ্ছেন তাও নিশ্চিত করতে হবে, অন্য কোনো পথ দিয়ে যাতায়াত তারা প্রত্যাখ্যান করেছে।

পাকিস্তানের মধ্যস্থতায় ১৭ জুন ইরান ও যুক্তরাষ্ট্র তাদের সামরিক সংঘাতের অবসান এবং একটি স্থায়ী শান্তি চুক্তির পথ প্রশস্ত করার লক্ষ্যে একটি সমঝোতা স্মারকে পৌঁছেছিল। তবে, গত বুধবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চুক্তিটি এখন শেষ হয়ে গেছে, যা কার্যত নতুন করে সামরিক সংঘাতের সূচনা করেছে।

সূত্র: আলজাজিরা, আনাদোলু এজেন্সি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


মিরসরাইয়ের সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ নিষিদ্ধ

 

চট্টগ্রামের মিরসরাই উপজেলার বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের আওতাধীন সব পাহাড়ি ঝরনায় পর্যটক প্রবেশ অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ করেছে বন বিভাগ।

টানা বৃষ্টিপাত ও বৈরী আবহাওয়ার কারণে জননিরাপত্তার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে।

বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে ইজারাদার প্রতিষ্ঠানকে সব ধরনের টিকিট বিক্রি বন্ধ রাখার পাশাপাশি কোনো দর্শনার্থীকে ঝরনায় প্রবেশ করতে না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এ নিয়ে জানানো হয়েছে যে, এর আগে গত ৭ জুলাই থেকে ১০ জুলাই পর্যন্ত তিন দিনের জন্য ঝরনাগুলোতে পর্যটক প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল। তবে আবহাওয়ার উন্নতি না হওয়ায় সেই নিষেধাজ্ঞার মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে।

চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন বারৈয়াঢালা ন্যাশনাল পার্কে মোট ১১টি ঝরনা রয়েছে। এর মধ্যে বর্তমানে ৯টিতে পর্যটন কার্যক্রম পরিচালিত হয়। উল্লেখযোগ্য ঝরনাগুলোর মধ্যে রয়েছে খৈয়াছড়া, নাপিত্তাছড়া, রূপসী, বাওয়াছড়া, সহস্রধারা ও সোনাইছড়া। বর্ষা মৌসুমে এসব ঝরনায় পর্যটকের ভিড় সবচেয়ে বেশি হলেও একই সময়ে দুর্ঘটনার ঝুঁকিও বেড়ে যায়।

বন বিভাগ সূত্র জানায়, বর্ষাকালে পাথুরে ঝিরিপথ, খাড়া পাহাড়ি পথ, আকস্মিক পাহাড়ি ঢল এবং ঝরনার প্রবল স্রোতের কারণে এসব এলাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। মিরসরাই ফায়ার সার্ভিসের তথ্য অনুযায়ী, গত ছয় বছরে উপজেলার বিভিন্ন ঝরনায় ৩৭টি ছোট-বড় দুর্ঘটনায় সাতজন পর্যটক নিহত এবং অন্তত ৫১ জন আহত হয়েছেন।

ঝরনাগুলোর ইজারাদার প্রতিষ্ঠান মেসার্স থ্রি বি এন্টারপ্রাইজের শেয়ারহোল্ডার গিয়াস উদ্দিন বলেন, সরকারি নির্দেশনা পাওয়ার পর থেকেই সব ঝরনায় পর্যটক প্রবেশ বন্ধ রাখা হয়েছে। নিষেধাজ্ঞা প্রত্যাহার না হওয়া পর্যন্ত টিকিট বিক্রি ও পর্যটক প্রবেশ—দুটিই বন্ধ থাকবে।

বারৈয়াঢালা রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম বলেন, পাহাড়ি এলাকায় এখনো ভারী বৃষ্টিপাত হচ্ছে।

এতে আকস্মিক ঢল, ঝরনায় প্রবল স্রোত এবং পাহাড়ধসের ঝুঁকি রয়েছে। তাই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সব ঝরনায় পর্যটক প্রবেশ বন্ধ থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের চাবাহার বন্দরেও হামলা, কেন এটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৯ই জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


ইরানের চাবাহার বন্দরেও হামলা, কেন এটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ?

যুদ্ধবিরতি সমঝোতা বাতিল করে আবারও ইরানে হামলা শুরু করেছে যুক্তরাষ্ট্র। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার দিবাগত রাত থেকে স্থানীয় সময় দেশটির বিভিন্ন শহরে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। এরই মধ্যে আমেরিকা ইরানের চাবাহার বন্দরেও হামলা চালিয়েছে। দক্ষিণ উপকূলের এই বন্দরের কৌশলগত দিক দিয়ে ভারতের কাছে খুবই গুরুত্ব রয়েছে। সেখানেও হামলার ঘটনা স্বাভাবিকভাবেই অন্য মাত্রাজুড়ে যাবে বলেই মনে করা হচ্ছে।

ইরানের স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য বলছে, বুধবার রাতে চাবাহার শহরজুড়েই একের পর এক বিস্ফোরণের আওয়াজ শোনা গেছে। বিস্ফোরণের পরে শহরের বড় অংশে বিদ্যুৎ সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

গত ফেব্রুয়ারিতে ইরানের উপর আমেরিকা ও ইসরায়েলের হামলার পর থেকে পশ্চিম এশিয়ায় অস্থিরতার পরিবেশ তৈরি হয়েছে। এক মাসেরও বেশি সময় ধরে কার্যত পুরোদমে যুদ্ধ চলেছে। তখন চাবাহারে হামলা হয়নি। কিন্তু যুদ্ধবিরতি চুক্তি ভেঙে মঙ্গলবার দিবাগত রাত থেকে আবার নতুন করে অস্থিরতা শুরু হওয়ার পরেই এই বন্দরে হামলা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন আন্তর্জাতিক রাজনীতির বিশ্লেষকদের একাংশ।

ইরানের দক্ষিণ উপকূলে সিস্তান-বালুচিস্তান অঞ্চলে অবস্থিত চাবাহার বন্দর ভারত আর ইরান যৌথভাবে গড়ে তুলেছে। এই বন্দরের একটি টার্মিনাল সম্পূর্ণভাবে ভারত পরিচালনা করে। এখানে ভারতের কোটি কোটি রুপি বিনিয়োগ রয়েছে। পাকিস্তানকে এড়িয়ে ভারত মহাসাগরের মাধ্যমে আফগানিস্তান-সহ মধ্য এশিয়া, ইউরোপ ও রাশিয়ার সঙ্গে বাণিজ্য ব্যবস্থা গড়তে এই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আমেরিকার সঙ্গে শুল্ক চুক্তি নিয়ে টানাপোড়েনের সময় চাবাহার বন্দরের ব্যবহারে ভারতের উপরে নিষেধাজ্ঞা আরোপ করেছিল ওয়াশিংটন। ঘটনাচক্রে, এরপরই কেন্দ্রীয় বাজেটে (২০২৬-২৭ অর্থবছর) চাবাহার বন্দর প্রকল্পের জন্য নতুন করে অর্থবরাদ্দ করেনি ভারত।

ইরানের সংবাদসংস্থা জানিয়েছে, সেখানকার উপসাগরীয় উপকূলের কাছাকাছি দক্ষিণাঞ্চলীয় দু’টি এলাকা বন্দর আব্বাস এবং সিরিকেও বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন বাহিনীর হামলার বিরুদ্ধে বন্দর আব্বাস এলাকার কাছে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করেছে ইরানি বাহিনী।

বুধবার রাতে মার্কিন সেন্ট্রাল কমান্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ইরানে হামলার খবর জানায়। তাদের বক্তব্য, “প্রেসিডেন্ট ট্রাম্পের নির্দেশে তাদের বাহিনী হরমুজ প্রণালীতে ইরানের বিরুদ্ধে হামলা শুরু করেছে। তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। ইরানের এই আস্ফালন অযৌক্তিক, বিপজ্জনক এবং যুদ্ধবিরতির স্পষ্ট লঙ্ঘন।” সূত্র: আল-জাজিরা, এই সময়

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%