ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন


পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন ও কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন

ত্রয়োদশ জাতীয় সংসদের পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন এবং কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আজ সংসদে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অনুষ্ঠিত সংসদ অধিবেশনে প্রথমে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মণি। পরে স্পিকার কার্য উপদেষ্টা কমিটি গঠনের প্রস্তাবটি উত্থাপন করেন।

সংবিধানের ৭৬ অনুচ্ছেদ এবং সংসদের কার্যপ্রণালী বিধির সংশ্লিষ্ট ধারা অনুযায়ী সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে উত্থাপিত প্রস্তাবগুলো পাস হয়।

আরও পড়ুন: প্রতিবন্ধীদের জন্য অন্তর্ভুক্তিমূলক কর্মপরিকল্পনা ঘোষণা করলেন সমাজকল্যাণমন্ত্রী

চিফ হুইপ নূরুল ইসলাম মণির প্রস্তাব অনুযায়ী, নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খানকে সভাপতি করে পরিকল্পনা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির অন্য সদস্যরা হলেন- পরিকল্পনা প্রতিমন্ত্রী ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনের সংসদ সদস্য মো. জুনায়েদ আব্দুর রহিম সাকি, হুইপ ও নাটোর-২ আসনের এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু, বগুড়া-১ আসনের কাজী রফিকুল ইসলাম, মানিকগঞ্জ-২ আসনের মইনুল ইসলাম খান, নোয়াখালী-৫ আসনের মোহাম্মদ ফখরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের মোহাম্মদ শওকতুল ইসলাম, মহিলা আসন-৬ এর মোসাম্মদ ফরিদা ইয়াসমিন, ঢাকা-১২ আসনের মোহাম্মদ সাইফুল আলম এবং শেরপুর-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম রাশেদ।

চিফ হুইপ কর্তৃক প্রস্তাবটি হাউজে তোলার পর স্পিকার তা কণ্ঠভোটে দিলে সংসদ সদস্যদের সর্বসম্মতিক্রমে তা পাস হয়।

এর পরপরই সংসদের সম্পূরক কার্যসূচি অনুযায়ী সংবিধান ও কার্যপ্রণালী বিধি অনুসরণ করে ত্রয়োদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটি পুনর্গঠনপূর্বক মনোনয়ন দেওয়া হয়। এই কমিটিতে ভোলা-৩ আসনের সংসদ সদস্য হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমকে সভাপতি মনোনীত করা হয়েছে। কার্য উপদেষ্টা কমিটির অন্য সদস্যরা হলেন ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য ও সংসদ নেতা তারেক রহমান, ঢাকা-১৫ আসনের মো. শফিকুর রহমান, কুমিল্লা-১ আসনের ড. খন্দকার মোশারফ হোসেন, ঢাকা-৩ আসনের গয়েশ্বর চন্দ্র রায়, ঠাকুরগাঁও-১ আসনের মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চট্টগ্রাম-১১ আসনের আমির খসরু মাহমুদ চৌধুরী এবং কক্সবাজার-১ আসনের সালাউদ্দিন আহমেদ।

এছাড়াও এই পুনর্গঠিত কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বরগুনা-২ আসনের মো. নুরুল ইসলাম মণি, ঝিনাইদহ-১ আসনের মো. আসাদুজ্জামান, কুমিল্লা-১১ আসনের ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, রংপুর-২ আসনের এ টিএম আজহারুল ইসলাম, ঢাকা-১১ আসনের মো. নাহিদ ইসলাম এবং পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মো. নওশাদ জমির।

আরও পড়ুন: ফেনীতে সাংবাদিককে মারধর ও হত্যার হুমকির অভিযোগে সাবেক কাউন্সিলর আটক

স্পিকার এই কমিটির নাম ঘোষণার পর তা সংসদে সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:৫১ পি.এম


২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়া হবে : স্বাস্থ্যমন্ত্রী

স্বাস্থ্যমন্ত্রী সর্দার মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, সার্বজনীন স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করার জন্য এবং দেশব্যাপী ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণের অংশ হিসেবে ২০২৮ সালের মধ্যে দেশের সকল নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে।

আজ সংসদে বিরোধীদলীয় (জামায়াতে ইসলামী) সদস্য নুরুন্নেসা সিদ্দিকার লিখিত প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান। মন্ত্রী বলেন, 'কারিগরি সহায়তা প্রকল্পের মাধ্যমে ২০২৮ সালের মধ্যে সব নাগরিককে ই-হেলথ কার্ড দেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।'

তিনি বলেন, নির্বাচনী ইশতেহারের আলোকে স্বাস্থ্যসেবাকে মৌলিক অধিকার হিসেবে নিশ্চিত করতে সরকার অঙ্গীকারবদ্ধ। সরকার ধীরে ধীরে স্বাস্থ্য খাতে বরাদ্দ বাড়ানোর প্রতিশ্রুতিও দিয়েছে, যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ৫ শতাংশে উন্নীত হবে।

স্বাস্থ্যমন্ত্রী উল্লেখ করেন, বর্তমান সরকারের লক্ষ্য হলো সার্বজনীন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা এবং দেশের প্রতিটি নাগরিকের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।

ডিজিটাল স্বাস্থ্যসেবা সম্প্রসারণে সরকারের নেওয়া কার্যকর উদ্যোগের মধ্যে রয়েছে ই-হেলথ কার্ড প্রদান, জেলা হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সক্ষমতা বৃদ্ধি, পার্বত্য ও দুর্গম অঞ্চলে স্বাস্থ্যসেবা সম্প্রসারণ, নতুন হাসপাতাল স্থাপন, বিদ্যমান অবকাঠামো ও ব্যবস্থাপনার উন্নয়ন, বিনামূল্যে মানসম্মত প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, মা ও শিশুদের জন্য পূর্ণাঙ্গ স্বাস্থ্যসেবা, ওষুধ ও টিকা সরবরাহ নেটওয়ার্ক গড়ে তোলা, সমন্বিত ও আধুনিক পুষ্টি কর্মসূচি বাস্তবায়ন এবং তামাকজনিত অসংক্রামক রোগ নিয়ন্ত্রণে কাজকর্ম।

মন্ত্রী আরও বলেন, ডিজিটাল হেলথ আইডি চালুর মাধ্যমে প্রতিটি নাগরিককে ই-হেলথ কার্ড প্রদান করা হবে, যার মাধ্যমে একটি জাতীয় ডিজিটাল স্বাস্থ্য ডাটাবেজ গড়ে তোলা সম্ভব হবে। মন্ত্রী আশা প্রকাশ করেন যে, এ উদ্যোগটি ওষুধের পুনরাবৃত্তি রোধ, চিকিৎসা সিদ্ধান্ত গ্রহণে সহায়তা, অপ্রয়োজনীয় স্বাস্থ্য ব্যয় কমানো এবং একটি দক্ষ, নিরাপদ ও রোগীবান্ধব স্বাস্থ্যসেবা ব্যবস্থা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, 'ডিজিটাল হেলথ আইডির মাধ্যমে ই-হেলথ কার্ড প্রদান বাংলাদেশের ডিজিটাল স্বাস্থ্যব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হিসেবে বিবেচিত হবে।'

এ ছাড়া সরকার দেশের প্রতিটি জেলায় আধুনিক মাধ্যমিক স্বাস্থ্যসেবা ইউনিট স্থাপন, জনবল সংকট মোকাবিলায় এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং প্রাণঘাতী রোগের চিকিৎসায় সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) সম্প্রসারণের পরিকল্পনা নিয়েছে।

অন্যান্য পরিকল্পনার মধ্যে রয়েছে স্বাস্থ্যকর জীবনযাপন, স্যানিটেশন ও পুষ্টি বিষয়ে সচেতনতা বৃদ্ধি, নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করা, জাতীয় অ্যাম্বুলেন্স পুল ও জরুরি সেবা নেটওয়ার্ক গঠন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক জাতীয় ই-প্রেসক্রিপশন ও প্রেসক্রিপশন অডিট ব্যবস্থা চালু, স্বাস্থ্য খাতের জন্য জাতীয় অ্যাক্রেডিটেশন কাউন্সিল গঠন এবং চিকিৎসা শিক্ষার মানোন্নয়ন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান পাল্টাপাল্টি হামলা মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তি অনিশ্চিত

যুক্তরাষ্ট্রের একটি হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার পর বুধবার ইরান জর্দান ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এ হামলার জবাবে যুক্তরাষ্ট্রও ইরানের বিরুদ্ধে পাল্টা হামলা চালিয়েছে। ফলে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে পাল্টাপাল্টি হামলার এই ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যে শান্তিচুক্তির সম্ভাবনা এখন আরও অনিশ্চিত হয়ে পড়েছে।

এটি ৮ এপ্রিলের যুদ্ধবিরতির পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘর্ষের এক ভয়াবহ ঘটনার মধ্যে পড়ে। পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে যাওয়ায় মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদি সমঝোতা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আশাবাদ এখন প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।

তেহরান থেকে এএফপি জানাচ্ছে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ডস (আইআরজিসি)-এর বরাতে যে তারা জর্ডানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে ‘দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র’ নিক্ষেপ করেছে, এবং আল-আজরাক ঘাঁটিতে থাকা এফ-৩৫ যুদ্ধবিমান ঘাঁটি ও মার্কিন কমান্ড সেন্টারসহ চারটি গুরুত্বপূর্ণ লক্ষ্যবস্তু ধ্বংস করেছে বলে দাবি করেছে।

জর্দানের সেনাবাহিনী জানায়, তারা ইরান থেকে নিক্ষিপ্ত পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। এতে কোনো প্রাণহানি বা ক্ষয়ক্ষতি হয়নি।

এদিকে, বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি জানানো হলে সেখানে বিমান হামলার সতর্ক সাইরেন বাজানো হয়েছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।

কুয়েতের সামরিক বাহিনীও জানায়, তারা ‘শত্রুতামূলক আকাশ লক্ষ্যবস্তু’ প্রতিহত করছে, যদিও সরাসরি আক্রমণকারীর নাম উল্লেখ করা হয়নি।

যুক্তরাষ্ট্রের পাল্টা হামলাটি মার্কিন সেনাবাহিনী জানায়, হরমুজ প্রণালীর কাছে ইরানের আকাশ প্রতিরক্ষা, গ্রাউন্ড কন্ট্রোল স্টেশন এবং নজরদারি রাডার লক্ষ্য করে নির্ভুল হামলা চালানো হয়েছে।

মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক্স-এ দেওয়া এক বিবৃতিতে জানায়, মার্কিন বিমানবাহিনী ও নৌবাহিনীর যুদ্ধবিমান ব্যবহার করে এসব হামলা পরিচালিত হয়েছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যুক্তরাষ্ট্রের যেকোনো হামলার জবাব দেওয়া হবে। তিনি এক্স-এ লেখেন, ‘যুক্তরাষ্ট্র আমাদের দৃঢ়তা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের শক্তিশালী সশস্ত্র বাহিনী কোনো হামলা বা হুমকির জবাব না দিয়ে ছাড়বে না।’

হামলার সময় ইরানের দক্ষিণ উপকূলে একাধিক বিস্ফোরণের খবরও পাওয়া যায় বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

শান্তি আলোচনা অনিশ্চিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগে দাবি করেছিলেন যে, যুদ্ধ শেষ করার আলোচনা ‘চূড়ান্ত পর্যায়ে’ রয়েছে এবং এটি কয়েক দিনের মধ্যে সমঝোতা হতে পারে।

কিন্তু হেলিকপ্টার ভূপাতিত হওয়ার পর পরিস্থিতি বদলে গেছে। ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র ‘কঠোর প্রতিক্রিয়া’ দিচ্ছে।

বিশ্লেষকদের মতে, চলমান পাল্টাপাল্টি হামলা শান্তি আলোচনাকে আরও জটিল করে তুলেছে।

হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা

বিশ্ব জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালী নিয়েও বর্তমানে উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে ইরান এই জলপথে কার্যত অবরোধের মতো পরিস্থিতি তৈরি করেছে।

তেলের দামও ওঠানামা করছে। বুধবার দাম কিছুটা বেড়েছে, যদিও আগের দিন সম্ভাব্য চুক্তির আশায় তা কমে গিয়েছিল।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাকচি বিদেশি বাহিনীকে হরমুজ এলাকা ছেড়ে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, তারা সংঘর্ষের ঝুঁকিতে রয়েছে। তিনি বলেন, ‘হরমুজ প্রণালী আন্তর্জাতিক জলসীমা নয়, এটি ইরান ও ওমানের যৌথ এলাকা।’

তিনি আরও সতর্ক করে বলেছেন, ‘আমাদের সীমানার কাছাকাছি থাকা বিদেশি বাহিনী সবসময় ঝুঁকিতে থাকবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি,

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

১০ শে জুন ২০২৬ খ্রিস্টাব্দে রোজ বুধবার নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলনে কক্ষে ,
উপজেলা রিসোর্স টীম, ইউ আর টি, সদস্যদের অংশগ্রহণে গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ রায়হান কবির,,
গ্রাম আদালত বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষক প্রশিক্ষণ অনুষ্ঠান সভাপতিত্ব করেন,
জনাব নিলুফা ইয়াসমিন উপপরিচালক, উপসচিব ,স্থানীয় সরকার নারায়ণগঞ্জ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গৃহপালিত পশুর মাথা ও শিং দিয়ে শোপিস বানান কশাই রিপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


গৃহপালিত পশুর মাথা ও শিং দিয়ে শোপিস বানান কশাই রিপন

রাজশাহীর রিপন আলী পেশায় একজন কশাই হলেও, পশুর হাড় ও শিং দিয়ে নান্দনিক শিল্পকর্ম তৈরি করা তার নেশা। গত এক দশক ধরে তিনি গরু, মহিষ, ছাগল ও ভেড়ার পরিত্যক্ত মাথা সংগ্রহ করে সেগুলোকে বিশেষ প্রক্রিয়ায় নান্দনিক শোপিসে রূপ দিচ্ছেন। মাটি বা কাঠের প্রথাগত শোপিসের বাইরে তার এই ব্যতিক্রমী উদ্ভাবন এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে। রাজশাহী ব্যুরো জানায়, গত কয়েক বছর ধরে কঠোর পরিশ্রম ও নিজস্ব গবেষণার মাধ্যমে এই বিশেষ পদ্ধতিটি আয়ত্ত করেছেন ৪০ বছর বয়সি রিপন আলী। বর্তমানে তার সংগ্রহে ১০০টিরও বেশি শৈল্পিক শোপিস রয়েছে। একটি কক্ষে তিনি পশুর এসব শিং ও মাথা থরে থরে সাজিয়ে রেখেছেন, যা দেখতে আসকো দর্শনার্থীরা প্রতিদিন ভিড় করছেন। রিপন আলীর এই ব্যতিক্রমী যাত্রার শুরু মোটেও সহজ ছিল না। রাজশাহীর শালবাগান কশাইপট্টিতে কাজ করার সময় একদিন তিনি একটি মহিষের বিশাল শিং দেখে তার মাথায় এটি সংরক্ষণের চিন্তা করেন। বন্ধুদের পরামর্শে এবং নিজের দীর্ঘ ১০ বছরের মেধা ও একাগ্রতা দিয়ে ২০১৭ সাল থেকে আনুষ্ঠানিকভাবে এই কাজ শুরু করেন। রিপন জানান, তিনি সব ধরনের মাথা নেন না; কেবল যেসব পশুর শিং দেখতে আকর্ষণীয়, সেগুলোই সংগ্রহের জন্য বেছে নেন। এই শিল্পকর্ম তৈরির সঠিক পদ্ধতি জানার জন্য রিপন আলী অনেক বিশেষজ্ঞ এবং চিকিৎসকের দ্বরস্থ হয়েছিলেন। তবে কেউ তাকে সঠিক পরামর্শ দিতে পারেনি। শেষ পর্যন্ত দমে না গিয়ে, দীর্ঘ কয়েক বছর নিজের প্রচেষ্টায় তিনি পশুর মাথা ও শিং পচনমুক্ত করে শোপিসে রূপান্তরের কৌশল উদ্ভাবন করেন। শুরুর দিকে পশুর হাড়ের দুর্গন্ধ ও অর্থ ব্যয়ের কারণে পরিবার ও প্রতিবেশীদের উপহাস সহ্য করতে হলেও এখন দৃশ্যপট বদলেছে। এখন তার পরিবার এবং দর্শনার্থীরা এই নান্দনিক কাজের প্রশংসা করছেন। রিপন আলী স্পষ্টভাবে জানিয়েছেন যে, তিনি কেবল বাজার থেকে কেনা গৃহপালিত পশুর (গরু, মহিষ, ছাগল ও ভেড়া) মাথা ব্যবহার করেন। বাঘ বা হরিণের মতো কোনো সংরক্ষিত বন্যপ্রাণীর অঙ্গ তিনি স্পর্শ করেন না। তার মূল লক্ষ্য হলো এই শিল্পকে বাণিজ্যিক রূপ দেয়া। তিনি মনে করেন, গৃহপালিত পশুর হাড় দিয়ে তৈরি এসব শোপিস যদি সহজলভ্য হয়, তবে মানুষ বন্যপ্রাণী নিধনের বদলে ঘর সাজানোর প্রবণতা থেকে সরে আসবে। এতে বন্যপ্রাণী হত্যা রোধ হওয়ার পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। সরকারি-বেসরকারি সহযোগিতার মাধ্যমে একে একটি নতুন শিল্প হিসেবে প্রতিষ্ঠা করার স্বপ্ন দেখছেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%