০৬:৫৮ পি.এম
রাজশাহী, ১০ অক্টোবর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু মন্তব্য করেছেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা এবং আন্তর্জাতিক পর্যায়ে দেশের নাম উজ্জ্বল করতে বর্তমানে কোমলমতি শিক্ষার্থীরা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
আজ দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে তানযীমুল উম্মাহ মাদরাসা, রাজশাহী শাখার ‘বার্ষিক পুরস্কার বিতরণী ও কৃতি ছাত্র সংবর্ধনা-২০২৬’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে মন্ত্রী এই বিষয়টি উল্লেখ করেন।
মিজানুর রহমান মিনু বলেন, ‘তানযীমুল উম্মাহ হিফজ মাদরাসা শিক্ষার্থীদের সুশিক্ষায় সুশিক্ষিত করার মাধ্যমে নৈতিক ও আধুনিক শিক্ষার এক অনবদ্য পরিবেশ তৈরি করেছে। এখানকার শিক্ষার্থীরা যেভাবে দৈনন্দিন নিয়মাবলী, হিফজ এবং সাধারণ শিক্ষার চর্চা করে তা অত্যন্ত প্রশংসনীয়।’
আরও পড়ুন: দাঁড়িপাল্লার বিজয়ে তৎপর জামায়াতসহ ১১ দল
তিনি শিক্ষার্থীদের সততা, দক্ষতা, কঠোর পরিশ্রম এবং নিরহংকার মনোভাব নিয়ে পথচলার জন্য পরামর্শ দেন এবং দেশ ও মানবতার সেবায় আত্মনিয়োগের জন্য তাদের প্রতি আহ্বান জানান।
অনুষ্ঠানের পূর্বে শিক্ষার্থীরা অর্থসহ কুরআন তিলাওয়াত, ইসলামী সংগীত, কবিতা আবৃত্তি এবং দেশের গান পরিবেশন করে। তাছাড়া, আরবি ও ইংরেজি ভাষায় শিক্ষার্থীদের বক্তব্য দর্শকদের মুগ্ধ করে।
অনুষ্ঠানে হিফজ, জেনারেল, বৃত্তি এবং ক্রীড়া প্রতিযোগিতায় (ক্রিকেট ও ফুটবল) কৃতিত্ব অর্জনকারী বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে সংবর্ধনা ক্রেস্ট ও মেধা পুরস্কার প্রদান করা হয়।
ড. আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের জ্যেষ্ঠ প্রতিনিধিবৃন্দ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সুশীল সমাজের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় মাঠে সাড়ে ৩ হাজার কোস্ট গার্ড
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন