ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে নতুন নির্মাণের দাবি


ডাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবন নিয়ে নতুন নির্মাণের দাবি

মাদারীপুর, ১০ অক্টোবর, ২০২৬ : জেলার ডাসার উপজেলার নবগ্রাম ইউনিয়নের পশ্চিম শশিকর ওয়াপদারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান চলছে।

দীর্ঘকাল ধরে সংস্কারবিহীন অবস্থায় থাকা এই জরাজীর্ণ ভবনের ৩৬টি পিলারে ফাটল দেখা দিয়েছে। কোথাও পলেস্তারা খসে পড়েছে, আবার কোথাও রড বেরিয়ে এসেছে। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় প্রতিদিন পাঠদান হচ্ছে। এতে শতাধিক শিক্ষার্থী চরম নিরাপত্তাহীনতায় রয়েছে। শিক্ষক ও অভিভাবকরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৯১ সালে প্রতিষ্ঠিত বিদ্যালয়টি আশপাশের কয়েকটি গ্রামের শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার অন্যতম ভরসা। বিদ্যালয়টির প্রায় তিন কিলোমিটারের মধ্যে আর কোনো সরকারি প্রাথমিক বিদ্যালয় নেই। ফলে ঝুঁকির বিষয়টি জানা সত্ত্বেও অভিভাবকদের সন্তানদের পড়াশোনার স্বার্থে এখানে পাঠাতে বাধ্য হতে হচ্ছে।

আরও পড়ুন: উখিয়ার অগ্নিকাণ্ডে নাহিদ ও তার পরিবারের খোঁজ নেই, হতাহতদের তালিকা নেই

সরেজমিনে দেখা যায়, বিদ্যালয়ের বিভিন্ন পিলারে ফাটল রয়েছে। দেয়াল ও পলেস্তারা ক্ষয়ে গেছে। কিছু স্থানে রড বেরিয়ে পড়েছে। বৃষ্টি হলে ছাদ ও দেয়াল চুইয়ে শ্রেণিকক্ষে পানি পড়ে। এতে শিক্ষার্থীদের বই-খাতা ভিজে যায় এবং আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়। ঝুঁকিপূর্ণ অবকাঠামোর পাশাপাশি শ্রেণিকক্ষের সংকটও রয়েছে। বিকল্প ব্যবস্থা না থাকায় এসব প্রতিকূলতার মধ্যেই পাঠদান চলছে।

বিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায়, শ্রেণিকক্ষে বসে পড়াশোনা করার সময় ভবন নিয়ে তাদের ভয় কাজ করে। বৃষ্টি হলে পানি পড়ে বই-খাতা ভিজে যায়। তারা দ্রুত বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণের দাবি জানায়।

অভিভাবকরা অভিযোগ করে বলেন, শিশুদের নিরাপত্তা নিয়ে তারা সব সময় দুশ্চিন্তায় থাকেন। ভবনের বিভিন্ন স্থানে ফাটল ও পলেস্তারা খসে পড়ার দৃশ্য তাদের আতঙ্কিত করে। তারা আশঙ্কা করছেন যে, যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। তাই বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগেই ঝুঁকিপূর্ণ ভবনটির পরিবর্তে নতুন ভবন নির্মাণের দাবি জানিয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূরবী সরকার বাসস’কে বলেন, বিদ্যালয়ের অবকাঠামোগত সমস্যা দীর্ঘদিনের। ভবনের বিভিন্ন পিলারে ফাটল থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ রয়েছে। বৃষ্টির সময় শ্রেণিকক্ষে পানি পড়ে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটে। ঝুঁকিপূর্ণ পরিবেশে পাঠদান করানো কঠিন হয়ে পড়েছে। দুর্ঘটনা ঘটার আগেই বিদ্যালয়ের ভবনটির বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি।

আরও পড়ুন: কক্সবাজারে নিখোঁজ নাহিদুরের স্ত্রী ও দুই মেয়ের সন্ধান চায় পরিবার

তিনি আরও বলেন, বিদ্যালয়ে শিক্ষার্থীদের পড়াশোনার আগ্রহ রয়েছে। শিক্ষকরাও তাদের মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করছেন। কিন্তু জরাজীর্ণ ভবন ও শ্রেণিকক্ষের সংকট স্বাভাবিক শিক্ষা কার্যক্রমে বাধা সৃষ্টি করছে।

ডাসার উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিল পারভেজ বাসস’কে বলেন, বিদ্যালয় ভবনের বর্তমান অবস্থা যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, পিড়ারবাড়ী, নইয়ারবাড়ী, উত্তর শশিকর ও পশ্চিম শশিকর এলাকার শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়টি গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠান। নতুন ভবন নির্মাণের জন্য বিদ্যালয়ের নিজস্ব ৩৩ শতাংশ জমিও রয়েছে।

এলাকাবাসী, শিক্ষক ও অভিভাবকদের প্রত্যাশা, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ভবনটির কারিগরি পরীক্ষা করা হবে এবং ঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে নতুন ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: ফেনীতে মাদক সেবনের অভিযোগে ছাত্রদলের দুই নেতা সহ ৪ জন গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি ডেঙ্গু আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


যাও পাখি বলো তারে’র গায়িকা কৃষ্ণকলি ডেঙ্গু আক্রান্ত

জনপ্রিয় সংগীতশিল্পী কৃষ্ণকলি ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। চার দিন ধরে জ্বরে ভোগার পর গত বৃহস্পতিবার তাঁর শরীরে ডেঙ্গুর সংক্রমণ শনাক্ত হয়েছে। বর্তমানে তিনি নিজ বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন। বিষয়টি তাঁর মেয়ে অমৃতাঞ্জলি শ্রেষ্ঠশ্বরী জানিয়েছেন।

মায়ের শারীরিক অবস্থার বিষয়ে অমৃতাঞ্জলি জানান, আপাতত বাসাতেই রয়েছেন কৃষ্ণকলি। শনিবার তাঁর আরও একটি পরীক্ষা করার কথা রয়েছে। পরীক্ষায় রক্তের প্লাটিলেটের মাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেলে তাঁকে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন হতে পারে। এই পরিস্থিতিতে মায়ের সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।

২০০৭ সালে ‘সূর্যে বাঁধি বাসা’ অ্যালবামের মাধ্যমে সংগীতাঙ্গনে যাত্রা শুরু করেন কৃষ্ণকলি। তবে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘মনপুরা’ সিনেমার ‘যাও পাখি বলো তারে’ গানটি তাঁকে ব্যাপক পরিচিতি এনে দেয়। শ্রোতাদের কাছে বিশেষ জনপ্রিয়তা পাওয়া এই গানের জন্য চন্দনা মজুমদারের সঙ্গে যৌথভাবে শ্রেষ্ঠ নারী কণ্ঠশিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি।

দীর্ঘ সংগীতজীবনে কৃষ্ণকলি উপহার দিয়েছেন একাধিক অ্যালবাম ও মৌলিক গান। ‘সূর্যে বাঁধি বাসা’ ছাড়াও তাঁর উল্লেখযোগ্য অ্যালবামের মধ্যে রয়েছে ‘আলোর পিঠে আঁধার’ ও ‘বুনোফুল’। তিনি এখনো নিয়মিত নতুন গান প্রকাশ করছেন। তাঁর অসুস্থতার খবরে ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফিলিস্তিনে নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৭

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


ফিলিস্তিনে নভেম্বরের আইনসভা নির্বাচন স্থগিত, নতুন তারিখ ১১ সেপ্টেম্বর ২০২৭

ফিলিস্তিনে চলতি বছরের নভেম্বরে অনুষ্ঠিত হতে যাওয়া আইনসভা নির্বাচন স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি ২৮ নভেম্বরের পরিবর্তে ২০২৭ সালের ১১ সেপ্টেম্বর নতুন তারিখ নির্ধারণ করেছেন প্রেসিডেন্ট ও আইনসভা নির্বাচনের জন্য।

সংবাদমাধ্যম আলজাজিরা জানাচ্ছে, ফিলিস্তিনের সরকারি সংবাদ সংস্থা ওয়াফার সূত্রে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ফিলিস্তিন মুক্তি সংস্থার (পিএলও) নির্বাহী কমিটির সিদ্ধান্ত এবং ফিলিস্তিনি বিভিন্ন রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনা শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্বাচন স্থগিত করার কারণ হিসেবে ইসরায়েলের বিভিন্ন পদক্ষেপের কারণে নির্ধারিত সময়ে ভোট আয়োজনের ক্ষেত্রে সৃষ্ট বাধার উল্লেখ করা হয়েছে।

এছাড়া, অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক, নিরাপত্তা ও মাঠপর্যায়ের পরিস্থিতি নিশ্চিত করার বিষয়ে ফিলিস্তিনি পক্ষগুলোর মধ্যে ঐকমত্য হয়েছে বলেও ওয়াফার প্রতিবেদনে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কেপিএমকে উৎপাদনে ফেরাতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে: বিসিআইসি চেয়ারম্যান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


কেপিএমকে উৎপাদনে ফেরাতে সরকার পরিকল্পনা গ্রহণ করেছে: বিসিআইসি চেয়ারম্যান

রাঙ্গামাটি, ১০ অক্টোবর, ২০২৬ : জেলার কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিলস লিমিটেড-কেপিএমসহ দেশের সব রুগ্ন শিল্পপ্রতিষ্ঠানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার উদ্দেশ্যে বর্তমান সরকার পরিকল্পনা গ্রহণ করেছে, এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞা।

তিনি উল্লেখ করেন, এসব প্রতিষ্ঠান সচল করার জন্য বিদেশি বিনিয়োগ, বিএমআর (ব্যালান্সিং, মডার্নাইজেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন), সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) এবং সরকার-টু-সরকার (জি-টু-জি) পদ্ধতি অনুসরণের পরিকল্পনা রয়েছে।

বিসিআইসি চেয়ারম্যান আরও বলেন, ‘কেপিএম একসময় লাভজনক প্রতিষ্ঠান হিসেবে বেশ সুনামের সাথে কাজ করেছিল। আমরা কেপিএমকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনতে সরকারের পক্ষ থেকে পরিকল্পনা নেয়া হয়েছে।’

আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় কাপ্তাই কেপিএমের গেস্ট হাউসে কারখানার বিভিন্ন বিভাগের প্রধানদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক শহীদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রায়হানুল ইসলাম, কাপ্তাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান দিলদার হোসেন, কেপিএমের উৎপাদন বিভাগের প্রধান মঈদুল ইসলাম, মহাব্যবস্থাপক (প্রশাসন) আবদুল্লাহ আল মাহমুদ, মহাব্যবস্থাপক (এমটিএস) আবুল কাসেম রনি, মহাব্যবস্থাপক (হিসাব ও অর্থ) মো. মুজিবুর রহমান, কাপ্তাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. মাহমুদুল হাসান রুবেল, কেপিএম সিবিএর সভাপতি আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক কাজী আবু সরোয়ারসহ কারখানার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা।

মতবিনিময় সভায় কেপিএমের সার্বিক কার্যক্রম, বর্তমান পরিস্থিতি এবং কারখানাটিকে পুনরায় উৎপাদনে ফিরিয়ে আনার সম্ভাব্য পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

এর আগে কেপিএমের গেস্ট হাউসে পৌঁছালে বিসিআইসি চেয়ারম্যানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কারখানার ব্যবস্থাপনা পরিচালক, বিভিন্ন বিভাগের প্রধান ও সিবিএ নেতারা।

এ সময় কারখানার নিরাপত্তা বিভাগের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে গেস্ট হাউসের পাশে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

মতবিনিময় শেষে বিকেল সাড়ে ৩টার দিকে বিসিআইসি চেয়ারম্যান কেপিএম কারখানা পরিদর্শন করেন। এ সময় তিনি কারখানার বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হারিকেন ‘ইসাইয়াস’ ১৬৯ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১০ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


হারিকেন ‘ইসাইয়াস’ ১৬৯ কিমি বেগে যুক্তরাষ্ট্রে আঘাত

শক্তিশালী হারিকেন ‘ইসাইয়াস’ ১৬৯ কিলোমিটার বেগে যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলে আঘাত করেছে। শুক্রবার এটি ক্যাটাগরি ২ ঝড় হিসেবে ফ্লোরিডা ও অ্যালাবামার বিভিন্ন অঞ্চলে তাণ্ডব চালায়। ঝড়ের ফলে প্রবল বাতাস, ভারি বৃষ্টি এবং বন্যার আশঙ্কা সৃষ্টি হয়েছে।

ন্যাশনাল হারিকেন সেন্টার জানিয়েছে, হারিকেনটি ফ্লোরিডার ডেস্টিনের কাছে আঘাত হানার সময় এর বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ১৬৯ কিলোমিটার। উপকূলে আঘাত হানার পূর্বে ঝড়টি কিছুটা দুর্বল হয়ে পড়ে। শনিবার ভোরে বাতাসের গতির আরো হ্রাসের কারণে এটিকে আর হারিকেন হিসেবে গণ্য করা হচ্ছিল না।

ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস বাসিন্দাদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ঝড়ের কারণে পুরো অঞ্চলে আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এ সময় তিনি জনগণকে রাস্তায় বের না হওয়ার পরামর্শ দেন।

হারিকেনের শক্তিশালী বাতাস যুক্তরাষ্ট্রের উপসাগরীয় উপকূলের নিচু এলাকায় আঘাত করেছে। সাদা বালির সৈকত, অবকাশযাপনের বাড়ি, সমুদ্রতীরের বার ও সামুদ্রিক খাবারের দোকানের জন্য পরিচিত এসব স্থানে ঝড়ের প্রভাব লক্ষ্য করা গেছে।

আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, এই ঝড়ের কারণে ফ্লোরিডার প্যানহ্যান্ডেল ও দক্ষিণ জর্জিয়ার বিভিন্ন এলাকায় টর্নেডোও হতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হারিকেন ইসাইয়াসের পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হচ্ছে। শুক্রবার রাতে হোয়াইট হাউসে সাংবাদিকদের তিনি বলেন, ঝড়টি ‘নিয়ন্ত্রণে’ রয়েছে।

এদিকে, ঝড়ের প্রভাবে ফ্লোরিডার ডেস্টিনের রাস্তাঘাট প্লাবিত হয়েছে। পাশের পেনসাকোলা শহরের রাস্তায় গাছপালা ও বিভিন্ন ধ্বংসাবশেষ ছড়িয়ে পড়েছে। এ কারণে পুলিশ বাসিন্দাদের ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে। তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে স্থানীয় বাসিন্দারা সামাজিক যোগাযোগ মাধ্যমে উপড়ে পড়া গাছ ও বিদ্যুতের তারের ছবি প্রকাশ করেছেন। ছড়িয়ে পড়া একটি ভিডিওতে পেনসাকোলার একটি সরাইখানার ছাদ উড়ে যেতে দেখা গেছে।

ঝড়ের কারণে বিপজ্জনক পরিস্থিতি তৈরি হওয়ায় ফ্লোরিডার প্যানহ্যান্ডেল এলাকার কয়েকটি কাউন্টিতে শুক্রবার রাতে সাময়িকভাবে জরুরি পরিষেবা বন্ধ রাখা হয়।

দক্ষিণ আলাবামার কয়েকটি এলাকাও প্লাবিত হয়েছে। মোবাইল শহরের কর্মকর্তারা জানিয়েছেন, ঝড়ের ফলে গাছ ও বিদ্যুতের তার ভেঙে রাস্তায় পড়েছে। একই কারণে রাজ্যের দক্ষিণ-পূর্বাঞ্চলের হিউস্টন কাউন্টির কয়েকটি সড়কও বন্ধ করে দেওয়া হয়েছে।

বিদ্যুৎ বিভ্রাটের তথ্য প্রদানকারী ওয়েবসাইট পাওয়ারআউটেজ ডটকমের তথ্য অনুযায়ী, শনিবার ভোরে ফ্লোরিডা ও আলাবামায় ৬ লাখ ৬৪ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%