০৭:১৬ পি.এম
রিপোর্টার্স ক্লাব রংপুর, যা প্রতিশ্রুতিশীল সাংবাদিকদের একটি সংগঠন, সম্প্রতি একটি বিশেষ সাধারণ সভার আয়োজন করেছে। শনিবার (২৮ নভেম্বর) দুপুরে, ক্লাবের সভাপতি একাত্তর টিভির ব্যুরো চীফ শাহ বায়েজিদ আহমেদের সভাপতিত্বে এই সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় নবনিযুক্ত সাধারণ সম্পাদক, ডিবিসি নিউজের সিনিয়র রিপোর্টার ও রংপুর ব্যুরো প্রধান মাজেদ মাসুদ, ক্লাব ভবনের অবকাঠামো উন্নয়ন ও সাংগঠনিক কাঠামোকে গতিশীল করার জন্য তিন মাসের কর্ম পরিকল্পনা উপস্থাপন করেন।
এ সময় তিনি নতুন সদস্য অন্তভুক্তিকরণের আহ্বান জানান, শীতকালীন ফ্যামিলি ডে উদযাপন, কার্যকরী কমিটির মাসিক সভা আয়োজন এবং ক্লাবকে সদস্যদের পদচারণায় প্রাণবন্ত রাখতে যুগোপযোগী নানা উদ্যোগের কথাও উল্লেখ করেন। সাংগঠনিক স্থবিরতা কাটাতে গুরুত্বপূর্ণ পরিকল্পনা উপস্থাপন করেন সম্পাদক মাজেদ মাসুদ।
আরও পড়ুন: দিনাজপুরে খতমে নবুওয়ত সম্মেলনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত
সভায় রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ নুরুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সময় টেলিভিশনের রিপোর্টার আব্দুর রশিদ জীবন, সাংগঠনিক সম্পাদক এনামুল হক, কোষাধ্যক্ষ আমিরুল ইসলাম, দপ্তর সম্পাদক শাহীন আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বর্ণালী জামান, সিনিয়র সাংবাদিক হালিম আনছারী, অধ্যাপক মোজাফফর হোসেন, মিরু সরকার এবং সাধারণ পরিষদের সদস্য জাহিদুল ইসলাম, শাকিল মাহমুদ, নববী ফেরদৌস রাফি, আহসান হাবীব মিলন, মাহবুব সুমনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন