ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

জাহাঙ্গীর গেটে মোটরসাইকেলের ওপর ট্রাক, ঘটনাস্থলেই চালক নিহত


জাহাঙ্গীর গেটে মোটরসাইকেলের ওপর ট্রাক, ঘটনাস্থলেই চালক নিহত

রাজধানীর জাহাঙ্গীর গেটে একটি মোটরসাইকেলের ওপর ট্রাক উঠে যাওয়ার ঘটনায় মোটরসাইকেল চালক নিহত হয়েছেন।
রোববার (৯ আগস্ট) রাতে রাজধানীর জাহাঙ্গীর গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালকের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ঘটনাস্থলে উত্তেজনা সৃষ্টি হয়। খবর পেয়ে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।
নিহত মোটরসাইকেল চালকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুর্ঘটনার কারণ এবং নিহতের পরিচয় নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দলীয় পরিচয় দিয়ে মাদক কারবারিদের কোনোভাবেই রক্ষা করা যাবে না: এমপি বাবুল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৪৩ এম


দলীয় পরিচয় দিয়ে মাদক কারবারিদের কোনোভাবেই রক্ষা করা যাবে না: এমপি বাবুল

ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল বলেছেন, 'মাদক কারবারির সঙ্গে যে-ই জড়িত থাকুক, তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। দলীয় পরিচয় কোনোভাবেই মাদক কারবারিদের রক্ষা করতে পারবে না। মাদকসংক্রান্ত কোনো তদবিরও গ্রহণ করা হবে না।'

শনিবার (৮ আগস্ট) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার মৌলভীর চর সরদার বাড়িতে কাঠের সেতু উদ্বোধন এবং মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এমপি বাবুল বলেন, 'মাদক যুবসমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদকের বিরুদ্ধে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।'

তিনি প্রশাসনকে মাদকের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, মাদক ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তির রাজনৈতিক পরিচয় বিবেচনা করা হবে না। পাশাপাশি দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দুর্নীতি, চাঁদাবাজি বা অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার ওপর গুরুত্বারোপ করে এমপি বাবুল বলেন, 'তরুণদের মাদক থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই।' এ জন্য প্রতিটি উপজেলায় খেলার মাঠ তৈরির উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি। তরুণদের খেলাধুলা ও সুস্থ সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার আহ্বান জানান তিনি।

এর আগে দুপুর ১টার দিকে স্পেন বিএনপির সহসভাপতি ও প্রবাসী ইউনুস আলী পরামানিকের অর্থায়ন ও পৃষ্ঠপোষকতায় নির্মিত কাঠের সেতুর উদ্বোধন করেন অতিথিরা। স্থানীয়রা জানান, সেতুটি নির্মাণের ফলে এলাকার মানুষের হাট-বাজারে যাতায়াত সহজ হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াতেও সুবিধা হয়েছে।

আরমান আলী সরদারের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জুলহাস হোসেন সৌরভ ও চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সফর আলী, উপজেলা বিএনপির আহ্বায়ক মো. ওয়াহিদুজ্জামান মোল্ল্যা, সদস্যসচিব আব্দুল কুদ্দুস বাদশা, সাবেক সভাপতি মো. শাহজাহান শিকদার, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা এ.জি.এম. বাদল আমিন, সাবেক সাধারণ সম্পাদক মো. কুদ্দুস আলীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা চরভদ্রাসনকে মাদকমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে প্রশাসন, রাজনৈতিক নেতাকর্মী, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চ্যাম্পিয়ন ‘অ্যাডভেঞ্জার্স’, প্রথম রানার্সআপ ‘আর্ক ক্রু’

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫০ এম


চ্যাম্পিয়ন ‘অ্যাডভেঞ্জার্স’, প্রথম রানার্সআপ ‘আর্ক ক্রু’

 

নর্থ সাউথ ইউনিভার্সিটি ইয়াং এন্টারপ্রেনার্স সোসাইটির আয়োজনে আন্তঃবিশ্ববিদ্যালয় মার্কেটিং ও বিজ্ঞাপন প্রতিযোগিতা ‘অ্যাড মেকার বাংলাদেশ ২০২৬’-এর গ্র্যান্ড ফিনালে, চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইবিএ-এর ‘অ্যাডভেঞ্জার্স’। প্রথম রানার্সআপ হয়েছেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের টিম ‘আর্ক ক্রু’ এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিম ‘মাথা নষ্ট’।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর র‍্যাডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে গ্র্যান্ড ফিনাল অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানায়, এটি বাংলাদেশের শিক্ষার্থীদের আয়োজিত অন্যতম বৃহৎ মার্কেটিং প্রতিযোগিতা। তরুণদের মধ্যে মার্কেটিং, বিজ্ঞাপন ও ব্র্যান্ড যোগাযোগের ক্ষেত্রে সৃজনশীল চিন্তা ও উদ্ভাবনী সক্ষমতা ছড়িয়ে দিতে এটি আয়োজন করা হয়েছে। শিল্পখাতের অভিজ্ঞ ব্যক্তিদের সঙ্গে শিক্ষার্থীদের সরাসরি কাজের সুযোগ তৈরি করে ভবিষ্যৎ মার্কেটার ও ব্যবসায় নেতৃত্ব তৈরিতে প্রতিযোগিতাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

তারা জানায়, এবারের একাদশতম আসরে সারা দেশের ৩৫টি বিশ্ববিদ্যালয়ের ৯০০টির বেশি দল অংশ নেয়। কয়েকটি ধাপে প্রতিযোগিতা শেষে ছয়টি দল গ্র্যান্ড ফিনালে অংশ নেওয়ার সুযোগ পায়। চ্যাম্পিয়ন দলকে তিন লাখ, প্রথম রানার্সআপকে দুই লাখ এবং দ্বিতীয় রানার্সআপকে এক লাখ টাকা পুরস্কার দেওয়া হয়েছে।

প্রতিযোগিতাটির প্রেজেন্টিং পার্টনার ছিল ইস্টার্ন ব্যাংক পিএলসি।

মায়া ছিল কো-স্পনসর এবং এসকিউ অ্যাগ্রিকালচার লিমিটেড অ্যাসোসিয়েট পার্টনার হিসেবে যুক্ত ছিল। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল দৈনিক কালের কণ্ঠ।

অতিথি হিসেবে উপলব্ধ ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী, ইস্টার্ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক হাসান ও. রশিদ, একাত্তর মিডিয়া লিমিটেডের বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড সেলস স্ট্র্যাটেজির ডেপুটি জেনারেল ম্যানেজার মোস্তাফিজুর রহমান, ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের প্রধান অর্থ কর্মকর্তা শফিক মুশাররফ, প্রাইম ব্যাংক ফিনটেক লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ আমিনুর রহমান ও পারটেক্স স্টার গ্রুপের হেড অব বিজনেস সৈয়দুল আজহার সারওয়ার।

নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী বলেন, অ্যাড মেকার প্রতিযোগিতা একটি ব্যতিক্রমধর্মী আয়োজন। এখানে ক্লাসরুমের বাহিরে এসে শিক্ষার্থীরা বাস্তব জীবনের ব্যবহারিক জ্ঞান সম্পর্কে ধারণা নিতে পারছেন।

পণ্যের বিপণন কৌশল, ভোক্তার চাহিদা, বাজার পরিস্থিতি, সৃজনশীলতা ও কৌশলগত চিন্তার সমন্বয় ঘটাচ্ছেন। এর ফলে তাদের সমস্যা সমাধানের দক্ষতা, দলগতভাবে কাজ করার সক্ষমতা এবং সিদ্ধান্ত নেওয়ার অভিজ্ঞতা তৈরি হচ্ছে। ভবিষ্যতে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে যে ধরনের জটিল পরিস্থিতির মুখোমুখি হতে হবে, এ ধরনের আয়োজন সেই চ্যালেঞ্জ মোকাবেলায় শিক্ষার্থীদের প্রস্তুত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাওনা টাকার দাবিতে মহেন্দ্রনগর বাফার গোডাউনে শ্রমিকদের কর্মবিরতি

আন্তর্জাতিক ডেস্ক

জামিরুল হক সুজন লালমনিরহাট প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১২:৫৮ এম


পাওনা টাকার দাবিতে মহেন্দ্রনগর বাফার গোডাউনে শ্রমিকদের কর্মবিরতি

 

পাওনা টাকা পরিশোধ ও পারিশ্রমিক কমানোর অভিযোগে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর বাফার গোডাউনে শতাধিক শ্রমিক কর্মবিরতি পালন করছেন।

শনিবার (৮ আগস্ট) দুপুর থেকে শ্রমিকরা সার ওঠানামার কাজ বন্ধ করে দিলে গোডাউনের কার্যক্রম স্থবির হয়ে পড়ে। এতে সার নিতে আসা ট্রাকচালক ও ডিলাররা ভোগান্তিতে পড়েন।

শ্রমিকদের অভিযোগ, দীর্ঘদিনের পাওনা টাকা পরিশোধ করা হয়নি। পাশাপাশি পারিশ্রমিক কমিয়ে দেওয়া হয়েছে। গত দেড় বছরে বস্তাপ্রতি অতিরিক্ত ১ টাকা করে নিয়ে কোটি টাকা আদায়ের অভিযোগও করেছেন তারা।

তবে শ্রমিকদের অভিযোগ অস্বীকার করেছেন ঠিকাদার আব্দুল মজিদ মন্ডল। তিনি দাবি করেন, কয়েকজন শ্রমিক অন্যদের উসকানি দিয়ে কাজ বন্ধ করাচ্ছেন।

বিসিআইসির উপ-মহাব্যবস্থাপক আবু সাইদ রব্বানী জানান, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। সমাধান না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

শ্রমিকরা দ্রুত পাওনা পরিশোধ, ন্যায্য পারিশ্রমিক নিশ্চিত ও অভিযোগ তদন্তের দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ছুরিকাঘাতে গোয়ালন্দে শরিফুল ইসলাম হীরা হত্যা, দুই ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

‎জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০১:০১ এম


ছুরিকাঘাতে গোয়ালন্দে শরিফুল ইসলাম হীরা হত্যা, দুই ঘণ্টার মধ্যে প্রধান আসামি গ্রেপ্তার

রাজবাড়ীর গােয়ালন্দে মাদক বিক্রির পাওনা টাকা নিয়ে বিরােধের জেরে শরিফুল ইসলাম (হিরা) (৪০) নামে এক যুবলীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যার অভিযােগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত কামরুল ফকির (৩৬)কে হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করেছে রাজবাড়ী জেলা গােয়েন্দা শাখা (ডিবি) ও গােয়ালন্দ ঘাট থানা-পুলিশ। শনিবার (৮ আগস্ট) সকাল ৯টার দিকে গােয়ালন্দ পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের তােরাইড় মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত শরিফুল ইসলাম (হিরা) গােয়ালন্দ পৌর যুবলীগের প্রচার সম্পাদক ছিলেন। তিনি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাজীপাড়া এলাকায় শ্বশুরবাড়িতে বসবাস করতেন। তার গ্রামের বাড়ি গােয়ালন্দ উপজেলার উজানচর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাহাদুরপূর গ্রামে। তিনি ওই গ্রামের মৃত জাবেদ ভূইয়ার ছেলে। পুলিশ ও নিহতের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, শরিফুল ইসলাম হিরা ও কামরুল ফকির ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। মাদক বিক্রির পাওনা ৬ হাজার টাকা নিয়ে তাঁদের মধ্যে বিরোেধ চলছিল বলে পুলিশের ভাষ্য। এর মধ্যে সপ্তাহখানেক আগে শরিফুল ৩ হাজার টাকা পরিশােধ করেন। বাকি ৩ হাজার টাকা নিয়ে দুই দিন আগে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এরই ধারাবাহিকতায় শনিবার সকালে গােয়ালন্দ বাজার থেকে কেনাকাটা শেষে বাড়ি ফিরছিলেন শরিফুল। তিনি তারাইড় মােড় এলাকায় পৌঁছালে কামরুল ফকির তাঁর ওপর ছুরি দিয়ে হামলা করেন বলে জানা গেছে । এ সময় শরিফুলের বুকের পাঁজরে ছুরিকাঘাত করা হয়। হামলার পর কামরুল ঘটনাস্থল থেকে পালিয়ে যান। স্থানীয় লােকজন গুরুতর আহত অবস্থায় শরিফুলকে উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎ্সেক তাঁকে মৃততে ঘােষণা করেন ঘটনার পরপরই অভিযুক্ত কামরুল ফকিরকে গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। পরে রাজবাড়ী জেলা গোেয়েন্দা শাখা ও গােয়ালন্দ ঘাট থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে হত্যাকাণ্ডের প্রায় দুই ঘণ্টার মধ্যে তাঁকে গ্রপ্তার করে । গ্রেপ্তার কামরুল ফকির গােয়ালন্দ পৌরসভায় চলাচলকারী ইজিবাইকের টোল আদায়ের কাজ করতেন। তিনি গােয়ালন্দ পৌরস- ভার ৩ নম্বর ওয়ার্ডের কুমড়াকান্দি গ্রামের মৃত সিদ্দিক ফকিরের ছেলে রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শাহিদুল ইসলাম বলেন, সকালে ছুরিকাঘাতে শরিফুল ইসলাম নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত কামরুল ফকিরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, পাওনা টাকা না পাওয়াকে কেন্দ্র করে তিনি শরিফুলকে ছুরিকাঘাত করেন। তিনি আরও বলেন, হত্যাকাণ্ডের পর নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানাে হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%