ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও


সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন ইউএনও

নাটোরের সিংড়ায় বৃক্ষরোপন কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুর ১ টায় সিংড়া দমদমা পাইলট স্কুল এন্ড কলেজ চত্বরে এই কর্মসূচির আয়োজন করা হয়। এই আয়োজনটি উপজেলা প্রশাসন ও স্থানীয় বন বিভাগের সহযোগিতায় বাস্তবায়িত হয়। দেশের ২৫ কোটি বৃক্ষরোপন কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগটি গ্রহণ করা হচ্ছে বলে সূত্রে জানা গেছে।

কর্মসূচির শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, পৌর বিএনপির আহবায়ক সাখাওয়াত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, বন কর্মকর্তা মিজানুর রহমান, থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন, থানা বিএনপির সদস্য সাইদুর রহমান সাধু, সাবেক ভিপি শামীম হোসেন, পৌর বিএনপির সদস্য মহিদুল ইসলাম, সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বুলেট, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আব্দুল্লাহ আল কাফি, সাবেক পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক হারুন-অর-রশিদ, প্রভাষক আকতার হোসেন, চলনবিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, বন্যপ্রাণি বিষয়ক সম্পাদক আব্দুল আলীম খাজা এবং পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নুর মোহাম্মদ, সিংড়া গোল-ই-আফরোজ সরকারি কলেজের সাধারণ সম্পাদক হাসানুল হক প্রমুখ।

আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

'শ্রেষ্ঠ কৃষক পুরস্কার' চালুর উদ্যোগ নেওয়া হবে: স্থানীয় সরকার মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


আজ শনিবার বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে অনুষ্ঠিত একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মন্ত্রী জানান, দেশের অর্থনীতি এবং খাদ্য নিরাপত্তায় কৃষকদের অসামান্য অবদানের স্বীকৃতি দেওয়ার জন্য জাতীয় পর্যায়ে ‘শ্রেষ্ঠ কৃষক পুরস্কার’ চালুর উদ্যোগ নেওয়া হবে।

আজ শনিবার বিকেলে রাজধানীর কেআইবি মিলনায়তনে ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি তাঁর বক্তব্যে এসব কথা বলেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেছেন, দেশের অর্থনীতির সবচেয়ে সম্ভাবনাময় ও ইতিবাচক খাত হল কৃষি। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে কৃষি খাতে উল্লেখযোগ্য সাফল্য এসেছে, তবে সাম্প্রতিক বছরগুলোতে প্রত্যাশিত অগ্রগতি দেখা যায়নি। তিনি দেশের কৃষকদের নিরলস পরিশ্রম ও অবদানের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, কৃষকদের সম্মান এবং প্রণোদনা বৃদ্ধির জন্য এটি সময়ের দাবি।

নিজের পারিবারিক পটভূমির কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তিনি কৃষক পরিবারের সন্তান। তাঁর বাবা একজন কৃষক ছিলেন। তিনি কৃষকদের জীবন সংগ্রাম খুব কাছ থেকে দেখেছেন। সবসময় কৃষকদের পাশে থাকার চেষ্টা করেছেন। প্রায় দুই দশক আগে কৃষি মন্ত্রণালয়ে দায়িত্ব পালনকালে তিনি কৃষি খাত নিয়ে সরাসরি কাজ করার সুযোগ পেয়েছিলেন।

মন্ত্রী ডিপ্লোমা কৃষিবিদদের উদ্দেশ্যে বলেন, দেশের কৃষি ও গ্রামীণ উন্নয়নে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষি ও জনকল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন।

ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড চালু এবং খাল খননের মতো উদ্যোগগুলোর সফল বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে ডিপ্লোমা কৃষিবিদদের সক্রিয় ভূমিকা অপরিহার্য।

তিনি আরও বলেন, স্বল্প বেতনে কর্মরত ডিপ্লোমা কৃষিবিদদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে তাদের নিজ নিজ জেলায় পদায়নের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে তারা আরো দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এবং বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:১৮ পি.এম


গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ ও ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে মাদকবিরোধী লিফলেট বিতরণ এবং একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকালে "তুমিই বাংলাদেশ" নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এই কর্মসূচিটি পালন করা হয়। রহনপুর ইউনিয়নের শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়াম প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।

কর্মসূচির অংশ হিসেবে ওই এলাকার বিভিন্ন মোড়ে মাদকবিরোধী লিফলেট বিতরণ করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়। পরে শাহজামাল আনসারি মেমোরিয়াল স্টেডিয়ামে কাজিগ্রাম ফুটবল দল বনাম তুমিই বাংলাদেশ ফুটবল দলের মধ্যে এক প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টের শুরুতে আলোচনা সভায় বক্তব্য দেন- নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার সাহবুব হাসান, নাচোল উপজেলা আইসিটি ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টার ফর এডুকেশন (টওঞজঈঊ) এর প্রধান সহকারী প্রোগ্রামার প্রকৌশলী মো: তৌহিদ সারোয়ার, মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. মো. গোলাম সারোয়ার এবং ক্রীড়া সংগঠক ফিরোজ কবির। এসময় তুমিই বাংলাদেশ সংগঠনের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, মাদক একটি পরিবার, সমাজ ও সুন্দর ভবিষ্যৎ ধ্বংসের মূল কারণ। এর গ্রাস থেকে যুবসমাজকে বাঁচাতে আমাদের সম্মিলিত সচেতনতা ও কঠোর প্রতিরোধ গড়ে তুলতে হবে। "মাদককে না বলুন, সুস্থ ও সুন্দর জীবন গড়ুন"- এই হোক আমাদের অঙ্গীকার। শেষে তুমিই বাংলাদেশ সংগঠনের পক্ষ থেকে কাজিগ্রাম ক্রীড়া সংঘকে খেলার বল, এঙ্কেল্ট ও অন্যান্য খেলার সামগ্রী উপহার দেওয়া হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:১৯ পি.এম


গোমস্তাপুর বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

গতকাল শনিবার দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধনের পর গোমস্তাপুরে এই কার্যক্রম শুরু হয়।

উপজেলা প্রশাসন, রহনপুর পৌরসভা ও বনায়ন বিভাগ আয়োজিত এই বৃক্ষরোপণ কর্মসূচিতে চারা গাছ রোপণ করা হয়।

রহনপুর পৌরসভার পীড়াসন সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান, গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী, সহকারী কমিশনার (ভুমি) উম্মে সালমা রুমা, রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ, পার্বতীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাবেক কাউন্সিলর আশরাফুল হক, শিক্ষা কর্মকর্তা ইসাহাক আলী, বনায়ন কর্মকর্তা সিরাজুল ইসলাম, রহনপুর পৌরসভার সহকারী প্রকৌশলী আব্দুল মালেক, রহনপুর পুলিশ তদন্তের ইনচার্জ আতিকুর রহমানসহ অন্যরা।

পরে পীড়াসন সড়কে রহনপুর পৌরসভার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। এছাড়া উপজেলা প্রশাসনের আয়োজনে রহনপুর ইউনিয়নের জনতা স্কুলমোড় টু লক্ষীপুর সড়কে বৃক্ষরোপণ কর্মসূচী অংশ হিসেবে বিভিন্ন ধরণের চারা গাছ রোপণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১০:২০ পি.এম


মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী প্রবণতা কমাতে অনুকূল কর্মপরিবেশ সৃষ্টি করতে হবে : আইনমন্ত্রী

শনিবার, রাজধানীর আইইবি ভবনে আয়োজিত হয় আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশনের সমাপনী অনুষ্ঠান। অনুষ্ঠানে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান মন্তব্য করেছেন যে, দেশের মেধাবী প্রকৌশলীদের বিদেশমুখী হওয়ার প্রবণতা কমিয়ে দেশের উন্নয়ন ও শিল্পায়নে তাদের মেধা এবং উদ্ভাবনী সক্ষমতাকে কাজে লাগানোর জন্য উপযুক্ত পরিবেশ সৃষ্টি করা প্রয়োজন।

আজ শনিবার, রাজধানীর আইইবি ভবনে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর উদ্যোগে আয়োজিত “আইইবির জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬” এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় আইনমন্ত্রী এসব কথা বলেন।

মন্ত্রী জানান, সরকার এই লক্ষ্য অর্জনের জন্য কর্মসংস্থান বৃদ্ধি, প্রযুক্তিনির্ভর শিক্ষা সম্প্রসারণ এবং উদ্ভাবন বান্ধব কর্মপরিকল্পনা গ্রহণে গুরুত্ব দিচ্ছে। তিনি বলেন, বাংলাদেশের প্রকৌশলীরা তাদের মেধা, প্রজ্ঞা, শ্রম, দেশপ্রেম ও পেশাগত দক্ষতায় সব সময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। কিন্তু বর্তমানে একটি বড় চ্যালেঞ্জ হলো, উচ্চশিক্ষা ও দক্ষতা অর্জনের পর অনেক মেধাবী প্রকৌশলী বিদেশে স্থায়ীভাবে চলে যাচ্ছেন।

তিনি উল্লেখ করেন, দেশের উন্নয়ন, শিল্পায়ন এবং প্রযুক্তিগত অগ্রগতির জন্য এসব মেধাবী জনশক্তিকে দেশে ধরে রাখা অপরিহার্য। তিনি আরও বলেন, চলতি অর্থবছরের প্রস্তাবিত বাজেটে শিক্ষা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে কারিগরি ও প্রযুক্তি শিক্ষাকে বিশেষ অগ্রাধিকার দেওয়া হয়েছে।

মন্ত্রী প্রকৌশলীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা দেশের ভেতরে থেকেও নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে, শিল্পায়ন এবং কৃষির আধুনিকায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।

তিনি যোগ করেন, সরকারের লক্ষ্য হলো এমন একটি কর্মপরিবেশ সৃষ্টি করা, যেখানে প্রকৌশলীরা তাদের মেধা ও সৃজনশীলতাকে দেশের উন্নয়নে কাজে লাগাতে পারবেন। এই উদ্দেশ্যে উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিভিত্তিক কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের উপর জোর দেওয়া হবে।

আইনমন্ত্রী উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা, জবাবদিহিতা ও ব্যয়-সাশ্রয়ের ওপর গুরুত্ব আরোপ করে বলেন, জনগণের করের টাকায় পরিচালিত প্রকল্পগুলো পরিকল্পনা ও বাস্তবায়নের ক্ষেত্রে সর্বোচ্চ দায়িত্বশীলতা মেনে চলতে হবে।

মন্ত্রী আরও ব্যাখ্যা করেন, উন্নয়ন প্রকল্পের ব্যয় যৌক্তিক ও সাশ্রয়ী রাখার বিষয়েও বিশেষ নজর দিতে হবে।

তিনি বলেন, আধুনিক, নিরাপদ ও পরিবেশবান্ধব অবকাঠামো নির্মাণে দেশের প্রকৌশলীরা গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ভবন নির্মাণে ভূমিকম্প সহনশীলতা, নিরাপত্তা, আলো-বাতাস ও পরিবেশগত বিষয়সমূহ নিশ্চিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা প্রশংসনীয়।

মন্ত্রী বলেন, একটি স্বপ্নের বাংলাদেশ গঠনে প্রকৌশলীরা সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। দেশের মানবসম্পদকে বিশ্বমানের সম্পদে পরিণত করার লক্ষ্যে সরকার কাজ করছে এবং এ যাত্রায় প্রকৌশলীদের সহযোগিতা অপরিহার্য।

আইইবির প্রেসিডেন্ট প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু)-এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী ড. মো. সাব্বির মোস্তফা খান, জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী নিয়াজ উদ্দিন ভুঁইয়া এবং উপ-কমিটির কো-আহ্বায়ক প্রকৌশলী সাবির আহমেদ ওসমানী। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপ-কমিটির সদস্য সচিব প্রকৌশলী ইসরাত জাহান (জেসমিন)।

অনুষ্ঠানে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, নবীন ও অভিজ্ঞ প্রকৌশলী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।

উল্লেখ্য, আইইবি জব ফেয়ার ও প্রজেক্ট কম্পিটিশন-২০২৬-এর মাধ্যমে তরুণ প্রকৌশলীদের কর্মসংস্থান, দক্ষতা উন্নয়ন এবং উদ্ভাবনী প্রকল্প উপস্থাপনার সুযোগ সৃষ্টি করা হয়েছে। বক্তারা বলেন, দেশের প্রকৌশল খাতের উন্নয়ন এবং শিল্প-একাডেমিয়া সহযোগিতা জোরদারে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%