শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৫৬ পি.এম
রাজশাহী জেলার চারঘাটে পুলিশ ৩৬০ বোতল ভারতীয় নেশাদ্রব্য মনোড্রিলসহ একজন যুবককে আটক করেছে। আটককৃত যুবকের নাম সাব্বির হোসেন অনিক (৩০)। শুক্রবার সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার মোক্তারপুর মণ্ডলপাড়া গ্রামের গোলাম রুসুলের বাড়ির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময়, মাদক বহনের জন্য ব্যবহৃত দুটি মোটরসাইকেলও উদ্ধার করা হয়েছে। সাব্বির হোসেন অনিক চক মুক্তারপুর গ্রামের সোহরাব আলীর পুত্র।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে চারঘাট মডেল থানার পুলিশ মোক্তারপুর মণ্ডলপাড়া এলাকায় অবস্থান নেয়। যখন দুটি মোটরসাইকেলে করে চারজন সেখানে উপস্থিত হয়, তখন পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা মাদক ও মোটরসাইকেল ফেলে পালানোর চেষ্টা করে। পুলিশ ধাওয়া করে সাব্বির হোসেন অনিককে আটক করতে সক্ষম হয়। তবে, তার সঙ্গে থাকা তিনজন পালিয়ে যায়।
পলাতক আসামিরা হলেন মুক্তারপুর এলাকার মৃত আনছার আলীর ছেলে রবিন আলী (৩০), মোহাম্মদ আলম হোসেনের ছেলে জহিরুল ইসলাম (৩২) এবং মোহাম্মদ লিটন মিয়ার ছেলে টিটন মিয়া (৩২)। চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহাবুবুর রহমান জানান, সম্প্রতি চারঘাটে ইয়াবাসহ শীর্ষ মাদক কারবারি সম্রাটকে আটক করা হয়েছিল। এর পরদিনই ৩৬০ বোতল মনোড্রিলসহ আরও একজনকে আটক করা হলো। মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। এই ঘটনায় আটক ব্যক্তি ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৯নং হরিরামপুর ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য পদে দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন মহিলা দল নেত্রী মোছাঃ আয়শা সিদ্দিকা (হুরায়রা)।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) তার পক্ষে দলীয় মনোনয়ন ফরম জমা দেন হরিরামপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক ও তার স্বামী মির্জা তৌহিদ বেগ।
মনোনয়ন ফরম জমা দেওয়ার সময় তিনি বলেন, দলীয় নেতাকর্মী ও স্থানীয় জনগণের সহযোগিতা নিয়ে নির্বাচনী কার্যক্রম এগিয়ে নিতে চান মোছাঃ আয়শা সিদ্দিকা (হুরায়রা)।
এ সময় তিনি সকলের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন। এলাকার নারী ও সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ৮ নম্বর নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর দলীয় সমর্থন প্রত্যাশী হিসেবে মনোনয়ন ফরম জমা দিয়েছেন জনাব মো. জাহিদুর রহমান সজল।
আজ তিনি দলীয় মনোনয়ন প্রত্যাশী হিসেবে সংশ্লিষ্ট নেতৃবৃন্দের কাছে মনোনয়ন ফরম জমা দেন। এ সময় তিনি নাকাই ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেন।
জাহিদুর রহমান সজল বলেন, “আমি নাকাই ইউনিয়নের মানুষের পাশে থেকে কাজ করতে চাই। দলীয় মনোনয়ন পেলে এবং জনগণের সমর্থন পেলে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
তিনি আসন্ন নির্বাচনে ৮ নম্বর নাকাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের নবনির্বাচিত আহ্বায়ক হোসেন মোহাম্মদ এরশাদকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলার সিরাজপুর ইউনিয়নের কে.টি.এম হাট বাজারে জিয়া স্মৃতি সংসদের অস্থায়ী কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। জিয়া স্মৃতি সংসদ আয়োজিত অনুষ্ঠানে নবনির্বাচিত আহ্বায়ককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।
শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মোতাহের হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মেজবাহ উদ্দিন পলাশের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আতোয়ার হোসেন পাবেল, জিয়া স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান প্রমুখ।
বক্তারা বলেন, ছাত্রদল নেতা এরশাদ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে রাজপথের এক লড়াকু সৈনিক। আওয়ামী স্বৈরচারের কবল থেকে গনতন্ত্র মুক্তি শহিদ জিয়ার আদর্শ প্রতিষ্ঠার সংগ্রামে কোম্পানীগঞ্জের রাজপথে রক্ত ঝরিয়ে জেল-জুলুমের শিকার হন।
সংবর্ধিত ছাত্রদল নেতা হোসেন মোহাম্মদ এরশাদ বলেন, ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ করতে কোম্পানীগঞ্জ উপজেলা ছাত্রদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। দলের আদর্শ বাস্তবায়ন ও তারেক রহমানের নেতৃত্বকে শক্তিশালী করতে ছাত্রদল কাজ করবে। শিক্ষা, ঐক্য ও প্রগতির মূলমন্ত্র নিয়ে ছাত্রদের যৌক্তিক অধিকার আদায়ে আগামী দিনের আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কামারদহ ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে বিএনপির দলীয় মনোনয়ন ফরম জমা দিয়েছেন উপজেলা যুবদলের সদস্য সচিব কাজী এহসানুল কবির রিপন।
শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাতে উপজেলা বিএনপির কার্যালয়ে চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন ফরম জমা দেন তিনি।
এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক হাসানুল ইসলাম রিপন, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান আকন্দ, পৌর যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা বিএনপির সদস্য সচিব মনির হোসেন সরকার, কামারদহ ইউনিয়ন যুবদলের আহ্বায়ক নির্মল কুমার ভুট্টু, ছাত্রদল নেতা শাওনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মনোনয়ন ফরম জমা দেওয়ার পর কাজী এহসানুল কবির রিপন সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে তিনি কামারদহ ইউনিয়নের সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে আসছেন। আসন্ন নির্বাচনে জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নের সার্বিক উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করবেন।
তিনি আরও বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে কামারদহ ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবেন। ইউনিয়নবাসীর সুখে-দুঃখে পাশে থেকে উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে অগ্রাধিকার দেওয়া হবে।
এ সময় তিনি দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দলের নেতাকর্মী ও ইউনিয়নবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ