ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

স্ট্যানফোর্ড-এলসেভিয়ারের তালিকায় রাবির ১৬ শিক্ষক বিশ্বসেরা ২% গবেষক


স্ট্যানফোর্ড-এলসেভিয়ারের তালিকায় রাবির ১৬ শিক্ষক বিশ্বসেরা ২% গবেষক

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ১৬ জন গবেষক বিশ্বসেরা ২ শতাংশ বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। এই তালিকা মার্কিন যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় এবং নেদারল্যান্ডসভিত্তিক বিজ্ঞানবিষয়ক প্রকাশনা সংস্থা এলসেভিয়ারের যৌথ জরিপের ফলস্বরূপ প্রকাশিত হয়েছে।

তালিকার প্রস্তুতির প্রক্রিয়ায় গবেষকদের প্রকাশিত গবেষণাপত্র, সাইটেশন, এইচ-ইনডেক্স, গবেষণার ধারাবাহিকতা এবং সহলেখকদের প্রভাবসহ বিভিন্ন সূচককে বিবেচনায় নেওয়া হয়েছে।

রাবির তালিকাভুক্ত গবেষকদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহিম হোসাইন মন্ডল, ফলিত গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আলী আকবর, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ুন কবির রুবেল, গণিত বিভাগের অধ্যাপক আব্দুল কুদ্দুস, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক মশিউর রহমান, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ড. আবু সালেহ মুছা মিয়া এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক জাকের হোসাইন।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস ২০ থেকে ২৫ অক্টোবর ৬ দিন বন্ধ থাকবে

তালিকায় আরও রয়েছেন রাবির সাবেক উপাচার্য ও পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক সালেহ হাসান নকীব, ফার্মেসি বিভাগের অধ্যাপক মো. আব্দুল আলিম আল-বারি, ফিশারিজ বিভাগের অধ্যাপক মো. ইয়ামিন হোসাইন, ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক মহিতোষ বিশ্বাস, মো. আতিকুর রহমান, রসায়ন বিভাগের অধ্যাপক হাসান আহমাদ, পদার্থবিজ্ঞান বিভাগের ইমেরিটাস প্রফেসর এ কে এম আজহারুল ইসলাম, মোহাম্মদ আনোয়ার হোসাইন এবং ইইই বিভাগের অধ্যাপক আতোয়ার রহমান।

রাবির ১৬ গবেষকের এই স্বীকৃতিতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি মন্তব্য করেন, ‘এটা আমাদের জন্য খুবই ইতিবাচক দিক। শুধু ইতিবাচকই নয়, এটা আমাদের জন্য সৌভাগ্যের ব্যাপার যে এত গুণী ও স্কলার ব্যক্তি এই বিশ্ববিদ্যালয়ে আছেন। আমরা চেষ্টা করব সামনে গবেষণার ক্ষেত্রে এসব ব্যক্তিকে আরও বেশি উদ্ভাবনী কাজে আর্থিকভাবে সহায়তা করতে।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি তাঁদের দেখে যেন আমাদের তরুণ বিজ্ঞানীরা অনুপ্রাণিত হন, সেই ব্যবস্থাও আমরা করব। এই বিজ্ঞানীরা আসলে প্রচারবিমুখ। একটি বিশ্ববিদ্যালয়ে ১৬ জন এই র‌্যাংকের বিজ্ঞানী থাকা সত্যিই আমাদের জন্য সৌভাগ্যের। তাঁদের জন্য শুভকামনা রইল।’

বিশ্বসেরা গবেষকদের তালিকায় রাবির ১৬ গবেষকের স্থান পাওয়াকে বিশ্ববিদ্যালয়ের গবেষণাক্ষেত্রে একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। উপাচার্য জানান, ভবিষ্যতে এসব গবেষককে আরও বেশি সহায়তা দেওয়ার পাশাপাশি তরুণ গবেষকদের গবেষণায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুন: শিক্ষার মান পরিমাপে বছরভিত্তিক মূল্যায়ন পদ্ধতি চালুর সুপারিশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায় ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ঢাকা-জাকার্তা সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায় ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়া বাংলাদেশের সঙ্গে যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে ঢাকা ও জাকার্তার মধ্যে সরাসরি ফ্লাইট চালুর সম্ভাবনা খতিয়ে দেখতে চায়। একই সঙ্গে, সৌদি আরবগামী ইন্দোনেশীয় যাত্রীদের জন্য ঢাকাকে সম্ভাব্য ট্রানজিট হাব হিসেবে ব্যবহারের বিষয়টিও বিবেচনায় নিতে আগ্রহী দেশটি।

আজ বৃহস্পতিবার, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎকালে এ আগ্রহের কথা জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী আনিস মাত্তা। বৈঠকে দুই দেশের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

বৈঠকে বাংলাদেশ ও ইন্দোনেশিয়ার বিদ্যমান চমৎকার সম্পর্কের কথা উল্লেখ করে দ্বিপক্ষীয় বাণিজ্য আরও বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করেন শামা ওবায়েদ। তিনি ইন্দোনেশিয়ার প্রতি আহ্বান জানান, বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানির জন্য। দুই দেশের নারী উদ্যোক্তাদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও গুরুত্ব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

এসব প্রস্তাবকে স্বাগত জানিয়ে ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তা বলেন, প্রচলিত ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরে বাংলাদেশ-ইন্দোনেশিয়ার মধ্যে বৃহত্তর অর্থনৈতিক সহযোগিতা গড়ে তোলার জন্য তার দেশ ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী।

বৈঠকে পরিবেশ ও জলবায়ু পরিবর্তন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং সাংস্কৃতিক বিনিময়ে সহযোগিতা বৃদ্ধির আহ্বান জানান শামা ওবায়েদ।

শিক্ষা ও প্রশিক্ষণ খাতেও সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্ব দিয়ে বাংলাদেশে, বিশেষ করে দেশের মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোতে ইন্দোনেশীয় শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ খতিয়ে দেখার আহ্বান জানান তিনি।

বাংলাদেশ সফররত ইন্দোনেশিয়ার উপমন্ত্রী আনিস মাত্তা বৃহস্পতিবারই ঢাকা ত্যাগ করার পরিকল্পনা করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকায় আইসিসিবিতে শুরু হলো বাংলা মেডিক্যাল এক্সপো ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ঢাকায় আইসিসিবিতে শুরু হলো বাংলা মেডিক্যাল এক্সপো ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে (আইসিসিবি) ‘বাংলা মেডক্যাল এক্সপো ২০২৬’ এর আয়োজন শুরু হয়েছে। আজ বৃহস্পতিবার (৮ অক্টোবর) আইসিসিবির নবরাত্রি হলে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তিন দিনব্যাপী এই প্রদর্শনী আগামী ১০ অক্টোবর পর্যন্ত চলমান থাকবে।

এই মেলায় এক ছাদের নিচে আধুনিক চিকিৎসা ও রোগ নির্ণয়ের বিভিন্ন যন্ত্রপাতি, অস্ত্রোপচারের সরঞ্জাম এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্ভর নতুন প্রযুক্তি প্রদর্শিত হচ্ছে।

এবারের প্রদর্শনীতে দেশি ও বিদেশি দুই শতাধিক প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। চীন, ভারত, পাকিস্তান, তাইওয়ান, দক্ষিণ কোরিয়া, জার্মানি ও স্পেনসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান তাদের চিকিৎসা প্রযুক্তি ও পণ্য নিয়ে অংশ নিচ্ছে।

আয়োজকদের মতে, চিকিৎসা ও রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমবর্ধমান। বাংলাদেশের স্বাস্থ্যসেবা খাত দ্রুত সম্প্রসারিত হচ্ছে। এই বাড়তি চাহিদা পূরণে দেশি-বিদেশি প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ ও প্রযুক্তি বিনিময় অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইউক্রেনে দুই বাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় নিহত ৩৩

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:১৩ পি.এম


ইউক্রেনে দুই বাসে রাশিয়ার গ্লাইড বোমা হামলায় নিহত ৩৩

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ফ্রন্টলাইন শহর ক্রামাতোরস্কে রাশিয়া যাত্রীবাহী দুটি বাসে গ্লাইড বোমা হামলা করেছে। এই হামলায় অন্তত ৩৩ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে আরও ১৮ জন।

বিবিসির প্রতিবেদনে স্থানীয় উদ্ধারকারী কর্মকর্তা ও কর্তৃপক্ষের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। দোনেৎস্ক আঞ্চলিক প্রশাসনের প্রধান ভাদিম ফিলাশকিন অভিযোগ করেছেন যে, রুশ বাহিনী পরিকল্পিতভাবে যাত্রীবাহী বাস দুটিকে নিশানা করে সাধারণ মানুষের প্রাণহানি বাড়ানোর উদ্দেশ্যে এই হামলা চালিয়েছে।

স্থানীয় কৌঁসুলিদের দপ্তর থেকে প্রকাশিত ছবিতে হামলার পর রাস্তায় বাস দুটির পোড়া ধাতব কাঠামো পড়ে থাকতে দেখা যায় এবং আশপাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে রয়েছে। নিরাপত্তা পরিস্থিতির চরম অবনতি হওয়ায় কর্তৃপক্ষ ক্রামাতোরস্ক ও পার্শ্ববর্তী স্লোভিয়ানস্ক শহরে সব ধরনের গণপরিবহন চলাচল বন্ধের নির্দেশ দিয়েছে।

ভাদিম ফিলাশকিন দোনেৎস্ক অঞ্চলে থাকা বেসামরিক নাগরিকদের দ্রুত নিরাপদ স্থানে সরে যাওয়ার আহ্বান জানিয়ে বলেছেন, ‘যাত্রী ও চালকদের জীবন ঝুঁকিতে ফেলার কোনো অধিকার আমাদের নেই।’

ক্রামাতোরস্ক সিটি কাউন্সিল এই হামলাকে বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে রুশ সেনাবাহিনীর ‘ভয়াবহ অপরাধ’ হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, হামলার শিকার স্থানে কোনো ধরনের সামরিক স্থাপনা ছিল না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

মাসুদ রানা রাব্বানী, রাজশাহী

বৃহস্পতিবার, ৮ই অক্টোবর, ২০২৬ ইং

০৭:২৪ পি.এম


দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক
রাজশাহী মহানগরীতে শারদীয় দুর্গাপূজা-২০২৬ ঘিরে নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি জোরদার করা হয়েছে।

প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে বৃহস্পতিবার বিকেলে নগরীর মন্নুজান স্কুলের সামনে নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।

পরিদর্শনকালে ঘাটের প্রস্তুতি, নিরাপত্তা, জনসমাগম নিয়ন্ত্রণ, যানবাহন চলাচল ও জনসাধারণের নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন তাঁরা। বিসর্জনের সময় যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়, সে বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।

রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, দুর্গাপূজা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্ন করতে সিটি করপোরেশনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা দেওয়া হচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে উৎসবের পরিবেশ নিশ্চিত করা হবে। অপ্রীতিকর ঘটনা ঠেকাতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সতর্ক রয়েছে।

বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী বলেন, প্রতিমা তৈরি থেকে বিসর্জন পর্যন্ত নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। বিভাগীয় পর্যায়ে প্রস্তুতি সভা হয়েছে। সিটি করপোরেশন, আরএমপি ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বয়ে সার্বিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, দুর্গাপূজা ঘিরে মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। পূজা ও প্রতিমা বিসর্জন নির্বিঘ্ন করতে সর্বোচ্চ নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।

পরিদর্শনকালে এসআরবি-৫ রাজশাহীর উপ-অধিনায়ক মেজর মোঃ মঞ্জুরুল কবির পিয়াল, ফায়ার সার্ভিসের উপপরিচালক মঞ্জিল হক, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমসহ সিটি করপোরেশন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।#
 

--

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%