ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

বুট জোড়া তুলে রাখলেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার


বুট জোড়া তুলে রাখলেন ইতালির ইউরো জয়ী স্ট্রাইকার

ইতালির ২০২০ ইউরো জেতানো দলের অন্যতম তারকা, স্ট্রাইকার চিরো ইমমোবিলে ফুটবলকে বিদায় জানানোর সিদ্ধান্ত নিলেন ৩৬ বছর বয়সে। এই ইতালিয়ান গোলমেশিন শুক্রবার একটি আবেগঘন ভিডিও বার্তার মাধ্যমে পেশাদার ফুটবল থেকে নিজের অবসরের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

ভিডিও বার্তায় জানুয়ারিতে যোগ দেওয়া ফরাসি লিগ আঁর ক্লাবের সতীর্থদের উদ্দেশ্যে ইমমোবিলে বলেন, ‘এটি আমার জন্য অত্যন্ত কঠিন একটি মুহূর্ত, কারণ জীবনের অন্যতম সেরা অধ্যায়ের আজ সমাপ্তি ঘটছে। আমি এই কাজটিকে (ফুটবল) সকল হৃদয় দিয়ে ভালোবেসেছি, তবে বর্তমান পরিস্থিতি নিয়ে নিজের কাছে সৎ থাকা শ্রেয় মনে করছি।’

বিদায়ের কারণ সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা করতে গিয়ে ইতালির এই তারকা আরও যোগ করেন, ‘যখন কষ্ট সহ্য করে নিজের সবটুকু দেওয়া সম্ভব হয় না কিংবা অনুশীলনে যখন সেরাটা নিংড়ে দেওয়া যায় না, তখন খেলা চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে। এই সিদ্ধান্ত নেওয়া মোটেও সহজ ছিল না, কারণ তোমরা সবাই অসাধারণ একটি পরিবার... তবে এখন আমার পরিবারকে সময় দেওয়ার সঠিক সময় এসেছে।

আরও পড়ুন: কৃষিঋণে খেলাপি ১৯ হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংকে বাড়ছে

১৭ বছর ধরে তারা আমাকে অনুসরণ করেছে, আমার পাশে ছিল; আজ তাদের আমাকে প্রয়োজন।’

এই দীর্ঘ ও রঙিন ১৭ বছরের পেশাদার ক্যারিয়ারে ক্লাব ফুটবলে মোট ৬৫৬ ম্যাচে ৩৫০টি গোল করার কৃতিত্ব দেখিয়েছে এই প্রতিভাবান স্ট্রাইকার। তবে তার ক্যারিয়ারের সোনালী সময় কেটেছে ইতালিয়ান ক্লাব লাৎসিওতে। ২০১৬ থেকে ২০২৪ সাল পর্যন্ত লাৎসিওর হয়ে ৩৪০ ম্যাচে ২০৭টি গোল করে তিনি ক্লাবটির সর্বকালের সর্বোচ্চ গোলদাতার খেতাব অর্জন করেন।

লাৎসিও ছাড়াও, দেশের বাইরে তিনি বোরুসিয়া ডর্টমুন্ড, সেভিয়া এবং তুরস্কের বেসিকতাসের হয়ে খেলেছেন।

জাতীয় দলের জন্য ইতালির জার্সিতে ৫৭টি ম্যাচ খেলা ইমমোবিলে, উইম্বলিতে স্বাগতিক ইংল্যান্ডকে টাইব্রেকারে হারিয়ে করোনাভাইরাস মহামারীর কারণে এক বছর পিছিয়ে ২০২১ সালে অনুষ্ঠিত ‘ইউরো ২০২০’ শিরোপাজয়ী ইতালি দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।

আরও পড়ুন: ফতুল্লায় কুবি শিক্ষার্থী ফারজানা ইসলামের ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

চলতি বছরের শুরুতে উরুর গুরুতর চোট কাটিয়ে ফেরার পর ফেব্রুয়ারিতে ফরাসি ক্লাব ‘প্যারিস এফসি’-তে যোগ দেন। তবে চোট ও অফ-ফর্মের কারণে ফরাসি ক্লাবটির হয়ে মাত্র দুটি গোল করতে সক্ষম হন ইমমোবিলে।

অবশেষে মাঠের পারফরমেন্স ও শারীরিক সক্ষমতা বিবেচনা করে ক্যারিয়ারের ইতি টানার চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন এই ইতালিয়ান ফরোয়ার্ড।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৭ জন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৩ এম


তেজগাঁও বিভাগে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৪৭ জন

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার ডিএমপির মিডিয়া শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তেজগাঁও বিভাগের সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় অপরাধপ্রবণ বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানার ৫ জন, শেরেবাংলা নগর থানার ৩ জন, মোহাম্মদপুর থানার ১৮ জন, আদাবর থানার ৬ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ২ জন এবং হাতিরঝিল থানার ১৩ জন রয়েছেন।

পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারি বর্ষণের আশঙ্কায় সমুদ্রবন্দরে আজও ৩ নম্বর সতর্কসংকেত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:০৭ এম


ভারি বর্ষণের আশঙ্কায় সমুদ্রবন্দরে আজও ৩ নম্বর সতর্কসংকেত

সাগরে সৃষ্ট নিম্নচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপে পরিণত হয়েছে। তবে, এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণের শঙ্কা তৈরী হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে, দেশের সব সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সকালে আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সতর্কবার্তায় জানানো হয়েছে, ঝাড়খন্ড এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে লঘুচাপ হিসেবে দক্ষিণপূর্ব ঝাড়খন্ড ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিদ্যমান রয়েছে। এর ফলে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত প্রদর্শনের জন্য বলা হয়েছে। পাশাপাশি, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করার নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, আবহাওয়া অফিসের অন্য একটি পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এছাড়া, দেশের কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভালোবাসা যখন ৮০ হেক্টরের বাগানে ফুল হয়ে ফোটে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১০ এম


ভালোবাসা যখন ৮০ হেক্টরের বাগানে ফুল হয়ে ফোটে

স্ত্রীর একটি সাধারণ মন্তব্য থেকেই শুরু হয়েছিল। সেই ভাবনা থেকেই দক্ষিণ-পশ্চিম চীনের এক ব্যক্তি একটি খালি উপত্যকাকে পরিণত করেছেন ৮০ হেক্টরের বিশাল ফুলের বাগানে।

ঝোউ শিয়াওলিন এবং তার স্ত্রী ইন জিয়ে এখন সিচুয়ান প্রদেশের ছেংদুতে নিজেদের তৈরি সেই রঙিন ফুলের বাগানে বেশিরভাগ সময় কাটান। বিশাল এই বাগানের দেখাশোনাও তারা নিজেরাই করেন। সম্প্রতি চায়না সেন্ট্রাল টেলিভিশনের একটি অনুষ্ঠানে তাদের গল্প উঠে আসার পর সারা দেশে পরিচিত হয়ে ওঠেন এই দম্পতি। অনুষ্ঠানে তাদের ‘স্বপ্নের দম্পতি’ বলা হয়।

তবে এই বাগানের গল্প শুরু হয়েছিল ২০১৩ সালে। সেদিন ইন তার ছোটবেলার কথা বলছিলেন। বেইজিংয়ে বেড়ে ওঠার সময় হলিহক ফুল তার খুব পছন্দের ছিল। স্ত্রীর মুখে সেই কথা শুনেই ঝোউ ঠিক করেন, তার জন্য একটি ফুলের বাগান তৈরি করবেন।

বাগান করার কোনো অভিজ্ঞতাই ছিল না ঝোউর। তবুও স্বপ্ন পূরণে পিছিয়ে যাননি তিনি। নিজের বাড়ি বিক্রি করে ঝুয়ানলং শহরে জমি কেনেন। এরপর নিজেই হলিহক চাষের পদ্ধতি শেখেন।

পরবর্তী ১০ বছর দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে বীজ সংগ্রহ করেন তিনি।

ধীরে ধীরে ছোট সেই স্বপ্ন বড় হতে থাকে। একসময় খালি জমি বদলে যায় বিশাল ফুলের বাগানে। সাউথ চায়না মর্নিং পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাগানটি এখন বিশ্বের সবচেয়ে বড় ও বৈচিত্র্যময় হলিহক বাগান হিসেবে পরিচিত। ৩৫ বছর আগে বিয়ে হয় ঝোউ এবং ইনয়ের। তাদের কোনো সন্তান নেই। এখন ফুল এবং পোষা প্রাণীদের ঘিরেই তাদের সংসার। অর্থ-সম্পদ বা প্রচলিত পারিবারিক জীবনের বদলে প্রকৃতির মধ্যেই তারা খুঁজে নিয়েছেন নিজেদের সুখ।

তাদের এই জীবনযাপন চীনের সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই প্রশংসা করেছেন দম্পতির জীবনদর্শনের। একজন ব্যবহারকারী লিখেছেন, 'জীবন শুধু টাকা উপার্জন এবং সন্তান মানুষ করার জন্য নয়। ফুল ফোটা এবং নদীর স্রোত দেখার জন্য সময় বের করাও জীবনের অংশ।' আরেকজনের ভাষায়, ‘সত্যিকারের সুখ হলো এমন একজন মনের মানুষের সন্ধান পাওয়া, যিনি আপনাকে বোঝেন, প্রশংসা করেন এবং আপনাকে ভালোবাসা ও যত্নে আগলে রাখেন।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ স্থানীয় নির্বাচনে কত খরচ, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

১১:১২ এম


৫ স্থানীয় নির্বাচনে কত খরচ, জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম

মৌলভীবাজারে গণমাধ্যমের সঙ্গে আলাপে দেশের সব সিটি করপোরেশন, জেলা পরিষদ, উপজেলা পরিষদ, পৌরসভা ও ইউনিয়ন পরিষদের নির্বাচন চলতি বছর সম্পন্ন করার কথা জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানিয়েছেন, নির্বাচন সম্পন্ন করতে ৫ থেকে ৬ হাজার কোটি টাকা প্রয়োজন, যা বাজেটে রাখা হয়েছে।

প্রতিমন্ত্রী আরো বলেন, নির্বাচন কমিশন প্রস্তুতি নিচ্ছে। নির্বাচন কমিশনের প্রস্তুতি শেষে স্থানীয় সরকার ও অর্থ বিভাগের সঙ্গে বসে সিদ্ধান্ত নেওয়া হবে, কোন নির্বাচন আগে হবে এবং কোনটি পরে হবে। তবে প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন যে, এই অর্থবছরেই পাঁচটি স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন হবে।

তিনি আরও জানিয়েছেন, দেশের সব সরকারি প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করা হবে। পর্যায়ক্রমে দেশের সব সরকারি ভবন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সৌরবিদ্যুৎ চালু করার উদ্যোগ নেওয়া হয়েছে। ৬ মাস পর এই প্রতিষ্ঠানগুলো সৌরবিদ্যুৎ ব্যবহার করছে কি না, তা বিদ্যুৎ বিল পরীক্ষা করে নিশ্চিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%