ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী


রোহিঙ্গা প্রত্যাবাসন মিয়ানমারের সদিচ্ছার ওপর নির্ভর করছে : পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা প্রত্যাবাসন একটি অত্যন্ত জটিল, সংবেদনশীল এবং বহুমাত্রিক আন্তর্জাতিক বিষয় বলে জানিয়ে দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।

তিনি বলেন, এটি সমাধানের গতি এবং প্রকৃতি অনেকাংশেই নির্ভর করছে রাখাইন রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি, আন্তর্জাতিক চাপ এবং সর্বোপরি মিয়ানমার কর্তৃপক্ষের সদিচ্ছার ওপর।

বুধবার বিকালে জাতীয় সংসদের বাজেট অধিবেশনে চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর এক টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে এ অধিবেশন অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: নাচোলে নারী নেত্রী মরিয়ম বেগমের হেনস্থার প্রতিবাদে সংবাদ সম্মেলন

পররাষ্ট্রমন্ত্রী জানান, রাখাইন রাজ্যে দীর্ঘদিন ধরে জাতিগত সংঘাত ও যুদ্ধাবস্থা চলছে। আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো শরণার্থীকে জোরপূর্বক বা অনিরাপদ পরিবেশে ফেরত পাঠানো সম্ভব নয়। তবে আমাদের সরকার রাখাইন রাজ্যে একটি স্থিতিশীল পরিবেশ সৃষ্টির জন্য মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে একটি কার্যকর সংলাপের ক্ষেত্র তৈরি করার বিষয়টিকে গুরুত্ব দিচ্ছে এবং সে লক্ষ্যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

প্রত্যাবাসনের সুনির্দিষ্ট কোনো তারিখ বা সময়সীমা এখন পর্যন্ত নির্ধারণ করা সম্ভব হয়নি বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

তিনি বলেন, পরিস্থিতি অনুকূলে আসার সাথে সাথেই যাতে নিরাপদ ও টেকসই প্রত্যাবাসন শুরু করা যায়, সেজন্য আমাদের সকল প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রাখা হয়েছে। উপযুক্ত সময়ে সঠিক পদক্ষেপ গ্রহণ করে রোহিঙ্গা মুসলমানদের স্থায়ী ও নিরাপদ প্রত্যাবাসন শুরু করাই বর্তমান সরকারের লক্ষ্য।

রোহিঙ্গা ক্যাম্পের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পররাষ্ট্রমন্ত্রী সংসদকে জানান, সরকারের কঠোর নজরদারি ও বিশেষ টাস্কফোর্সের অভিযানের ফলে ক্যাম্পে অপরাধ প্রবণতা উল্লেখযোগ্য হারে হ্রাস পেয়েছে। বিশেষ করে খুনের ঘটনা গত তিন বছরে রেকর্ড পরিমাণে কমেছে। ২০২৩ সালে ক্যাম্পে খুনের ঘটনা ছিল ৬৬টি। ২০২৪ সালে তা কমে দাঁড়ায় ৪৯টিতে। ২০২৫ সালে তা আরও কমে ৩৫টিতে নেমে আসে। চলতি ২০২৬ সালের প্রথম তিন মাসে খুনের সংখ্যা মাত্র ৬টিতে দাঁড়িয়েছে।

আরও পড়ুন: অবকাশকালীন ছুটির পর সুপ্রিম কোর্টের কার্যদিবস ২৫ অক্টোবর

পররাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমানে বাংলাদেশে আশ্রয় নেয়া বলপ্রয়োগে বাস্তুচ্যুত রোহিঙ্গার সংখ্যা ১১ লক্ষ ৮৯ হাজার ২১৩ জন। এ পর্যন্ত ৮ লক্ষ ২৯ হাজার ৩৩৬ জন রোহিঙ্গার তথ্য যাচাই-বাছাইয়ের জন্য মিয়ানমারকে পাঠানো হয়েছে। এছাড়া ২০২৬ সালের জয়েন্ট রেসপন্স প্ল্যানের আওতায় ৯১০.৫ মিলিয়ন ডলারের মানবিক সহায়তার আহ্বান জানানো হয়েছে, যার বিপরীতে এখন পর্যন্ত ২৯১ মিলিয়ন মার্কিন ডলার পাওয়া গেছে।

মন্ত্রী বলেন, রোহিঙ্গা ইস্যু নিয়ে কোনো রাজনীতি নয়, বরং বাস্তবসম্মত ও স্থায়ী সমাধানের মাধ্যমে তাদের নিজ দেশে ফেরত পাঠাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার অঙ্গীকারবদ্ধ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আদাবর ও মোহাম্মদপুরের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


আদাবর ও মোহাম্মদপুরের নিরাপত্তার দাবিতে মানববন্ধন

মোহাম্মদপুর কমিউনিটি অ্যালায়েন্স নামের একটি সংগঠন নিরাপদ আদাবর ও মোহাম্মদপুরের দাবিতে বিক্ষোভ এবং মানববন্ধন করেছে।

বুধবার (১৭ জুন) বিকেলে আদাবর থানার সামনে এই মানববন্ধনের আয়োজন করা হয়।

এই সময় বক্তারা অভিযোগ করেন যে, রাজনৈতিক নেতারা কিশোর গ্যাংয়ের সদস্যদের ব্যবহার করে আসছেন। ফলে তাদের রাজনৈতিক ছত্রছায়ায় তারা নানা ধরনের অপরাধে জড়িয়ে পড়ছে।

বক্তারা আরও উল্লেখ করেন, যদিও এই এলাকা অপরাধপ্রবণ, তবুও এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সংখ্যা তুলনামূলক বেশি নয়। মানববন্ধনে অভিযোগ জানানো হয় মোহাম্মদপুর ও আদাবর থানায় পুলিশ সদস্য বৃদ্ধি, টহল জোরদার এবং সিসিটিভি ও গোয়েন্দা নজরদারি বাড়ানোর জন্য।

সাথে সাথে বক্তারা অপরাধ দমনের জন্য বল প্রয়োগের পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়া কিশোরদের পুনর্বাসনে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে যুবকের জেল-জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


কলাপাড়ায় গাঁজা পরিবহনের দায়ে যুবকের জেল-জরিমানা

পটুয়াখালীর কলাপাড়ায় মো. রাকিব (২৬) নামের এক যুবককে গাঁজা পরিবহনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেছে। একইসঙ্গে তাকে ১০০ টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে। যদি তিনি অর্থদণ্ড পরিশোধ করতে ব্যর্থ হন, তাহলে তাকে আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

বুধবার দুপুরে কলাপাড়া বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক।

তিনি বলেন, অভিযুক্তকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৪২(১) ধারার আওতায় ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও সঙ্গে ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। যদি অর্থদণ্ড দিতে তিনি ব্যর্থ হন, তাহলে তার জন্য আরও ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ডাদেশ থাকবে। এ ছাড়া, অভিযুক্তের কাছ থেকে জব্দকৃত গাঁজাও জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য কাতারের জরুরি নতুন নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য কাতারের জরুরি নতুন নির্দেশনা

বাংলাদেশিসহ সব প্রবাসীর জন্য কাতার সরকার নতুন জরুরি নির্দেশনা জারি করেছে, যা রেসিডেন্স পারমিট বা আকামা বাতিলসংক্রান্ত। নতুন নিয়ম অনুযায়ী, কাতারে যেসব প্রবাসীর রেসিডেন্স পারমিট বাতিল করা হবে তাদের বাতিলের তারিখ থেকে পরবর্তী ১৪ দিনের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। যদি তারা সময়সীমা অতিক্রম করেন, তবে তাদের সর্বদা নির্দিষ্ট হারে জরিমানা দানা হবে, এই তথ্য জানিয়েছে কাতারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। খবরটি গালফ নিউজের।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের উদ্যোগে একটি নিরাপদ ভ্রমণবিষয়ক ওয়েবিনারে বিমানবন্দর পাসপোর্ট বিভাগের কর্মকর্তা ক্যাপ্টেন আলি আহমেদ আলি আল কুয়ারি নতুন নির্দেশনা সম্পর্কে প্রবাসীদের জানান। তিনি উল্লেখ করেন, রেসিডেন্স পারমিট বাতিল হওয়ার পর আগে যে ৩০ দিনের গ্রেস পিরিয়ড বা অতিরিক্ত সময় দেওয়া হত, তা কমিয়ে ১৪ দিন করা হয়েছে।

আল কুয়ারি প্রবাসীদের সতর্কতার সঙ্গে জানান যে, যদি কোনো প্রবাসী নতুন নির্ধারিত ১৪ দিনের সময়সীমা অতিক্রম করে কাতারে অবস্থান করেন, তবে তাকে অতিরিক্ত প্রতিদিন ১০ কাতারি রিয়াল হারে জরিমানা দিতে হবে।

একই ওয়েবিনারে উপস্থিত কাতার প্রবাসী ও ভ্রমণকারীদের ভিসা স্ট্যাম্পে উল্লিখিত বৈধতা এবং অবস্থানের মেয়াদ সতর্কতার সঙ্গে যাচাই করতে বলা হয়। আল কুয়ারি বলেন, যদি কেউ ভিজিট ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও কাতারে অবস্থান করেন, তাহলে তাকে প্রতিদিন ২০০ কাতারি রিয়াল হারে জরিমানা দিতে হবে।

বাংলাদেশিসহ সব প্রবাসীর যেকোনো ধরনের ভ্রমণের আগে ‘মেতরাশ’ মোবাইল অ্যাপ্লিকেশনের মাধ্যমে নিজেদের আইনি অবস্থা যাচাই করে নেওয়ার জন্য বিশেষ নির্দেশনা প্রদান করেছে কাতার স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এই অ্যাপের মাধ্যমে প্রবাসীরা কাতার ছাড়ার আগে তাদের কোনো বকেয়া ট্রাফিক জরিমানা, অতিরিক্ত অবস্থানের জরিমানা অথবা ভ্রমণ নিষেধাজ্ঞা সংক্রান্ত আইনি জটিলতা পরীক্ষা করে নিতে পারবেন।

এছাড়া, যেসব প্রবাসী তাদের নতুন পাসপোর্টে রেসিডেন্স পারমিট বা আকামা স্থানান্তর করতে চান, তারাও কোনো সরকারি দপ্তর না গিয়ে মেতরাশ অ্যাপের মাধ্যমে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আগ্রহী নেপাল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৭ই জুন, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বাড়াতে আগ্রহী নেপাল

নেপালের প্রতিনিধি সভার স্পিকার ডোল প্রসাদ আরিয়ালের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত মো. শফিকুর রহমান।

বুধবার, নেপালের স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।

সাক্ষাৎকালে, রাষ্ট্রদূত স্পিকারকে তার নতুন দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকারের শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দনও পৌঁছে দেন।

তিনি নেপালের স্পিকারকেও প্রেসিডেন্ট অব দ্য জেনারেল অ্যাসেম্বলি (পিজিএ) নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর প্রার্থনার প্রতি নেপালের সমর্থনের জন্য ধন্যবাদ জানান।

বৈঠকে রাষ্ট্রদূত বাংলাদেশ এবং নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করেন, যা প্রতিষ্ঠিত হয়েছে পারস্পরিক শ্রদ্ধা, অভিন্ন মূল্যবোধ এবং জনগণের সাথে জনগণের দৃঢ় যোগাযোগের উপরে।

রাষ্ট্রদূত দুই দেশকে উল্লেখ করেন ঘনিষ্ঠ ও বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসেবে এবং বিভিন্ন ক্ষেত্রে বিদ্যমান বিপুল, কিন্তু এখনো বহুলাংশে অব্যবহৃত সহযোগিতার সম্ভাবনার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, উন্নয়ন এবং আর্থ-সামাজিক রূপান্তরের ক্ষেত্রে বাংলাদেশ ও নেপাল অনেক অভিন্ন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে এবং এসব চ্যালেঞ্জ মোকাবিলা করতে প্রসারিত সহযোগিতা, অভিজ্ঞতা বিনিময় ও অংশীদারিত্বকে আরো জোরদার করা প্রয়োজন।

রাষ্ট্রদূত জ্বালানি, বাণিজ্য, পর্যটন, শিক্ষা, কৃষি, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, যুব উন্নয়ন এবং জনগণের সাথে জনগণের সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে দ্বিপাক্ষিক কার্যক্রম সম্প্রসারণের জন্য বাংলাদেশের আগ্রহ ও প্রস্তুতির কথা তুলে ধরেন।

তিনি সার্ক এবং বিমসটেকসহ অন্যান্য আঞ্চলিক ও আন্তর্জাতিক ফোরামে আরও ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগের কথাও উল্লেখ করেন এবং দক্ষিণ এশিয়ার দেশসমূহের মধ্যে বাণিজ্য, সংযোগ ও বিনিয়োগ বৃদ্ধির গুরুত্বের ওপর জোর দেন।

নেপালের স্পিকার বাংলাদেশে অর্থনৈতিক প্রবৃদ্ধি ও অবকাঠামোগত উন্নয়নে অর্জিত উল্লেখযোগ্য সাফল্যের প্রশংসা করেন এবং বাংলাদেশের উন্নয়ন অভিজ্ঞতা নেপালের নিজেদের উন্নয়ন যাত্রায় কার্যকরী অবদান রাখতে পারে বলে উল্লেখ করেন।

তিনি এটি আরও উল্লেখ করেন, খেলাধুলা দুই দেশের জনগণের মধ্যে, বিশেষত তরুণদের মধ্যে, বন্ধুত্ব এবং পারস্পরিক বোঝাপড়া বৃদ্ধির মাধ্যমে সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করে তুলছে।

এছাড়াও, তিনি দ্বিপাক্ষিক সম্পর্ককে সুদৃঢ় করতে পর্যটন, সাংস্কৃতিক বিনিময় এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধিতে গুরুত্বারোপ করেন।

জলবায়ু পরিবর্তন ও পরিবেশগত চ্যালেঞ্জ থেকে উদ্ভূত অভিন্ন ঝুঁকির বিষয়টি উল্লেখ করে স্পিকার বলেন, হিমালয় অঞ্চল ও উপকূলীয় এলাকায় পরিবেশগত ঝুঁকিগুলি সমগ্র অঞ্চলের জন্য একটি যৌথ উদ্বেগের বিষয়। এসব ঝুঁকি মোকাবিলায় তিনি অধিকতর আঞ্চলিক সহযোগিতার আহ্বান জানান।

বাংলাদেশে চিকিৎসা শিক্ষা ও কারিগরি বিষয় অধ্যয়নরত নেপালি শিক্ষার্থীদের জন্য বৃত্তি ও শিক্ষা-সুবিধা প্রদানে বাংলাদেশের অব্যাহত সহায়তার প্রশংসা করেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%