ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

হজের প্রাথমিক নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা যাবে


হজের প্রাথমিক নিবন্ধনে মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট ব্যবহার করা যাবে

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ২০২৭ সালের হজে গমন ইচ্ছুকদের সুবিধার্থে প্রাথমিক নিবন্ধনের জন্য পাসপোর্টের মেয়াদের শর্ত শিথিল করেছে। এর ফলে, হজযাত্রীরা এবার মেয়াদোত্তীর্ণ পাসপোর্ট দিয়েও প্রাথমিক নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই নির্দেশনার কথা জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, আগামী ২৪ সেপ্টেম্বর হজের প্রাথমিক নিবন্ধনের সময়সীমা শেষ হতে যাচ্ছে। হজযাত্রীদের নিবন্ধন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে এই ছাড় দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ইসলামে ব্যবসার ১০টি মূলনীতি: সততা, মিথ্যা ও প্রতারণার নিষেধ

তবে, নিবন্ধনকারী হজযাত্রী বা হজ এজেন্সিকে ভিসা ইস্যুর আগে পিলগ্রিম আইডি অ্যাসাইন করার সময় অবশ্যই নির্ধারিত মেয়াদ সংবলিত পাসপোর্ট ই-হজ সিস্টেমে দাখিল করে হালনাগাদ করতে হবে।

 

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, পাসপোর্টের নির্ধারিত মেয়াদ আগামী বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে। নির্ধারিত মেয়াদের পাসপোর্ট দিয়ে ই-হজ সিস্টেমে তথ্য হালনাগাদ না করলে সংশ্লিষ্ট হজযাত্রীর ভিসা হবে না।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৫ মে সৌদি আরবে হজ অনুষ্ঠিত হবে। বাংলাদেশ থেকে ৭৮ হাজার ৫০০ জন হজ করতে পারবেন বলে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে। আগামী ২৪ সেপ্টেম্বর হজের নিবন্ধন শেষ হবে। নির্ধারিত সময়ের পর নিবন্ধনের সময় আর বাড়ানোর সুযোগ নেই বলে মন্ত্রণালয় জানিয়েছে।

আরও পড়ুন: ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

 

আজ বিকেলের তথ্য অনুযায়ী, সরকারি ব্যবস্থাপনায় ২ হাজার ৩১১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১৩ হাজার ৯৭০ জনসহ মোট ১৬ হাজার ২৮১ জন হজে যেতে প্রাথমিক নিবন্ধন করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৬ পি.এম


শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে রুমিন ফারহানার মন্তব্য

মানবতাবিরোধী অপরাধে দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা মন্তব্য করেছেন, ‘বাংলাদেশের কোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারেন, আবার যেকোনো সময় দেশে ঢুকতে পারেন। এটা সংবিধানে পরিষ্কার বলা আছে। সরকার কী পদক্ষেপ নেবে, তা সরকারের হাতে।’

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা সাম্প্রতিক বিতর্ক সম্পর্কে বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, মিছিল-মিটিং হবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। এগুলো সবই স্বাভাবিক।’

এদিকে, সম্প্রতি সংসদে বিএনপি সরকারের সমালোচনা করে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে আশুগঞ্জ উপজেলা বিএনপি ঝাড়ু মিছিল করেছে। বক্তব্য প্রত্যাহার না করলে আশুগঞ্জে রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করার হুমকি দেন বিএনপি নেতা-কর্মীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নাঈম হাওলাদার নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৭ পি.এম


সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে হেলপার নাঈম হাওলাদার নিহত

রাজধানীর সায়দাবাদে চলন্ত বাস থেকে পড়ে নাঈম হাওলাদার (৩০) নামে একজন বাসের হেলপার নিহত হয়েছেন। তার সহকর্মীরা মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক বিকেল ৪টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। নাঈম ইউনিক বাসের হেলপার হিসেবে কাজ করতেন। শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে সায়েদাবাদ জনপদ মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে।

হাসপাতালে ইউনিক বাসের সুপারভাইজর মো. জাহিদুল ইসলাম জানান, নাঈম ইউনিক গাড়ির হেলপার ছিলেন। বিকেলে সায়েদাবাদ থেকে যাত্রী নিয়ে পটুয়াখালীর উদ্দেশে রওনা দেন। সায়েদাবাদ জনপদ মোড়ে আসার পর নাঈম বাসের দরজার পাশ থেকে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। এরপর তাকে দ্রুত ঢাকা মেডিক্যালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত নাঈমের বাড়ি পটুয়াখালী জেলার কলাপাড়া থানার পাখিমারা গ্রামে অবস্থিত। তিনি গ্রামের বাড়িতে থাকতেন। তার আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. হাবিবুর রহমান জানালেন, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। এই বিষয়টি যাত্রাবাড়ী থানা-পুলিশ তদন্ত করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৫৮ পি.এম


কাউখালীতে মহিলা পরিষদের বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত, চ্যাম্পিয়ন কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয়

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার আয়োজনে,শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে সংগঠনের নিজস্ব কার্যালয়ে পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা নারী অধিকার প্রতিষ্ঠায় অন্তরায়’ শীর্ষক এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতায় উপজেলার কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় ও এসবি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। যুক্তি-তর্কের টানটান লড়াই শেষে কাউখালী সরকারি কেজি ইউনিয়ন বালক উচ্চ বিদ্যালয় দল চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। একই বিদ্যালয়ের শিক্ষার্থী রায়হান হাসান প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন।
বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, হোগলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কিরণ চন্দ্র এবং কেউন্দিয়া শহীদ স্মৃতি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শামসুর রহমান মিজান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক শাহিদা হক, সহ-সাধারণ সম্পাদক ও জ্যেষ্ঠ প্রভাষক কুসুম ভট্টাচার্য, সাবেক সভাপতি জাহানুর বেগম, মহিলা পরিষদের নেত্রী জাহানারা হাবিব, ছায়া সমাদ্দার, সবিতা ঘোষ, মাহফুজা খাতুন, প্রভাতী রানী, শিউলি কর্মকার, চায়না মজুমদার, শামীমা, মৌমিতা সাহাসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতার উদ্দেশ্য তুলে ধরে বাংলাদেশ মহিলা পরিষদ কাউখালী সাংগঠনিক জেলা শাখার সভাপতি সুনন্দা সমাদ্দার বলেন, “সমাজকে বদলাতে হলে তরুণ প্রজন্মকে সচেতন করা সবচেয়ে জরুরি। পুরুষতান্ত্রিক দৃষ্টিভঙ্গি যেভাবে সমাজে নারীর অধিকার ও সমতাকে বাধাগ্রস্ত করছে, তা নিয়ে তরুণ শিক্ষার্থীরা কীভাবে ভাবে, তা জানাই ছিল এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমরা চাই, তারা ছোটবেলা থেকেই লিঙ্গসমতা ও নারী অধিকারের প্রতি শ্রদ্ধাশীল হয়ে গড়ে উঠুক।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের মধ্যে যুক্তিবোধ, সমতা ও মানবিক মূল্যবোধ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যতে নারী-পুরুষের বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সবার ভালোবাসায় জন্মদিনে সার্থক মনে হচ্ছে : চৈতী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:১০ পি.এম


সবার ভালোবাসায় জন্মদিনে সার্থক মনে হচ্ছে : চৈতী

‘শোবার ঘরটা নীল হোক, আকাশের মতো’—নব্বই দশকের সেই জনপ্রিয় বিজ্ঞাপনের কথা মনে পড়লেই অনেকের চোখের সামনে ভেসে ওঠে লামিয়া তাবাসসুম চৈতীর মুখ। আবার জুঁই নারকেল তেলের ‘হারানো সেই দিন, মনে ভাসে আজও’ জিংগেলটিও যেন ফিরিয়ে নেয় সেই সময়ের স্মৃতিতে। বিজ্ঞাপনচিত্রে স্বল্প উপস্থিতিতেই দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন চৈতী। তবে জনপ্রিয়তার পরও অভিনয় বা মডেলিংয়ে নিয়মিত হননি তিনি।

প্রায় দুই দশক পর নতুন আয়োজনে বার্জার পেইন্টসের সেই বিজ্ঞাপনে আবারও ফিরেছিলেন চৈতী। কিন্তু এরপর ফের নিজেকে সরিয়ে নেন ক্যামেরার জগৎ থেকে। সর্বশেষ তাকে দেখা গেছে ম্যাগি নুডলসের একটি বিজ্ঞাপনে। এরপর আর কোনো কাজে দেখা যায়নি তাকে।

আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) চৈতীর জন্মদিন। রাত ১২টা পেরোনোর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। বিশেষ এই দিনটি পরিবারের সঙ্গেই কাটাচ্ছেন জনপ্রিয় এই মডেল।

কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে জন্মদিনের অনুভূতি জানিয়ে লামিয়া তাবাসসুম চৈতী বলেন, ‘ফেসবুকে, মেসেঞ্জারে, ফোন কলে সবার এত এত শুভেচ্ছা পাচ্ছি, আমি সত্যি অনেক আপ্লুত। সবার ভালোবাসা দেখে মনে হচ্ছে, আমার জন্ম যেন সার্থক। জন্মদিনটা এলে আমার কাছে এটাই মনে হয়। দিনটা সব সময় পরিবারের সঙ্গেই কাটানো হয়। এখন পরিবারের সবাইকে সঙ্গে নিয়ে বাহিরে ডিনার করতে যাব। মনে হচ্ছে, আমার জন্য কোনো একটা সারপ্রাইজ অপেক্ষা করছে।’

কাজ থেকে দূরে থাকলেও অভিনয় কিংবা মডেলিংয়ে ফেরার আগ্রহ রয়েছে চৈতীর। তবে তার ভাষ্য, নিয়মিত কাজের প্রস্তাবই তেমন আসে না। মজার ছলে তিনি বলেন, ‘আমি তো কাজ করতে চাই কিন্তু পরিচালকরা হয়তো আমাকে এপ্রোচ করতে ভয় পান!’

এ প্রসঙ্গে চৈতী বলেন, ‘ব্যস্ততার কারণেই মূলত এখন আর সেভাবে নিয়মিত কাজ করা হয় না। আর এটাও সত্য, আমার কাছে ওভাবে অনেক কাজ আসে না। পরিচালকরা হয়তো আমাকে এপ্রোচ করতে ভয় পান! আর যেগুলোর প্রস্তাব আসে সেগুলো আমার পছন্দ হয় না। পছন্দ হবে এরকম গল্প বা কনসেপ্ট নিয়ে এলে আমি অবশ্যই কাজ করতে চাই।’

লামিয়া তাবাসসুম চৈতী তারকা মডেল সাদিয়া ইসলাম মৌয়ের খালাতো বোন। চৈতীর ক্যারিয়ারের শুরুটাও হয়েছিল মৌয়ের মা প্রয়াত রাশা ইসলামের সঙ্গে মডেলিংয়ের মাধ্যমে। পরবর্তী সময়ে ভারতের প্রখ্যাত নির্মাতা রাজীব মেননের পরিচালনায় ‘রেক্সোনা’র বিজ্ঞাপনে মডেল হন তিনি।

রাজীব মেনন সে সময় ‘সাপনে’ সিনেমাটি নির্মাণ করেছিলেন। এতে অভিনয় করেছিলেন কাজল, প্রভু দেবা ও অরবিন্দ স্বামী। পরবর্তী সময়ে তিনি পরিচালনা করেন তামিল সিনেমা ‘কান্ডুকোন্ডাইন কান্ডুকোন্ডাইন’, যেখানে অভিনয় করেন ঐশ্বরিয়া রাই, টাবু, মাম্মুটি ও অজিত।

চৈতীর ক্যারিয়ার ছিল অল্প সময়ের। তবে সংখ্যায় কম কাজ করেও বিজ্ঞাপনচিত্রে নিজের স্বতন্ত্র উপস্থিতি ও অভিনয়গুণে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন তিনি। বিজ্ঞাপনের পাশাপাশি ২০০০ সালে বিটিভিতে প্রচারিত ‘ছবির মতো মেয়ে’ নামের একটি টেলিফিল্মে অভিনয় করেন চৈতী। ইমদাদুল হক মিলনের গল্পে নির্মিত টেলিফিল্মটি পরিচালনা করেছিলেন নন্দিত নির্মাতা ও অভিনেতা আফজাল হোসেন। এতে চৈতীর বিপরীতে অভিনয় করেছিলেন আফজাল হোসেন ও মনির খান শিমুল। ‘ছবির মতো মেয়ে’ই হয়ে ওঠে ক্যামেরার সামনে চৈতীর শেষ অভিনয়। এরপর আর কোনো নাটক বা টেলিফিল্মে দেখা যায়নি তাকে।

অভিনয়ের বাইরে শিক্ষকতার সঙ্গেও যুক্ত চৈতী। এই পেশায়ও কেটে গেছে প্রায় ২৫ বছর। দীর্ঘ সময় ধরে শিক্ষকতা করলেও নব্বই দশকের সেই বিজ্ঞাপনের মুখ হিসেবে এখনো দর্শকের স্মৃতিতে উজ্জ্বল তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%