ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু


হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা আরও ২ শিশু বেড়েছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হাম ও এর উপসর্গে প্রাণহানি ৮০৫ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি, গত একদিনে নতুন করে আরও ১ হাজার ১৪ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গে সিলেট ও রংপুর বিভাগে একজন করে মোট ২ শিশুর মৃত্যু হয়েছে। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও তার উপসর্গে মোট ৮০৫ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। এর মধ্যে হামের উপসর্গে ৭১০ জন ও হাম আক্রান্ত হয়ে ৯৫ জনের মৃত্যু হয়েছে।

আরও পড়ুন: ছুটির দিনে ঢাকার বাতাসের দূষণ কতটা মারাত্মক?

এদিকে, সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৬৬ জনের মধ্যে হাম শনাক্ত হয়েছে। পাশাপাশি এই সময়ের মধ্যে আরও ৮৪৮ জনের শরীরে রোগটির উপসর্গ দেখা গেছে। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত মোট ১ লাখ ২১ হাজার ২০০ জনের শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। সেই সঙ্গে এই সময়ে মোট ১৫ হাজার ৭ জনের হাম শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে বৃহস্পতিবার পর্যন্ত সারা দেশে হাম ও এর উপসর্গ নিয়ে মোট ১ লাখ ৩ হাজার ৮৬৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল থেকে ১ লাখ ১৮৮ জন ছাড়পত্র পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


১৭ বছর পর ইংল্যান্ডে টেস্ট খেলতে যাচ্ছে টাইগাররা, সূচি প্রকাশ

দীর্ঘ ১৭ বছর পরে ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলার সুযোগ পাচ্ছে বাংলাদেশ পুরুষ দল। ঐতিহাসিক লর্ডসে আগামী ২৭ মে থেকে স্বাগতিক ইংল্যান্ডের মুখোমুখি হবে টাইগাররা। এই তথ্যটি ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডের প্রকাশিত সূচি থেকে উঠে এসেছে।

পুরুষ দলের সঙ্গে ২০২৭ সালে বাংলাদেশ নারী দলও ইংল্যান্ড সফর করবে। সফরের শেষ অংশে ইংলিশ নারীদের বিরুদ্ধে ৩টি টি-টোয়েন্টি এবং ৩টি ওয়ানডে ম্যাচের দ্বিপাক্ষিক সিরিজে অংশ নেবে টাইগ্রেসরা।

ইসিবি প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড গোল্ড বলেন, "আমরা লর্ডসে একটি একক টেস্ট ম্যাচের জন্য বাংলাদেশ পুরুষ দলকে স্বাগত জানাতে পেরে অত্যন্ত রোমাঞ্চিত।"

তিনি আরও বলেন, "২০১০ সালের পর এবারই প্রথম তারা আমাদের ঘরের মাঠে টেস্ট খেলতে আসছে।" একই সঙ্গে বাংলাদেশ নারী দলকে একটি সীমিত ওভারের সিরিজে আতিথ্য জানাতে পেরে তারা আনন্দিত।

বাংলাদেশ ও ইংল্যান্ড দলের মধ্যকার সিরিজের সময়সূচী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবের আগানগর আশ্রয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, মাদক ও জুয়ার আসরের বিস্তার

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব কিশোরগঞ্জ

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৩ পি.এম


ভৈরবের আগানগর আশ্রয়ন প্রকল্পে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, মাদক ও জুয়ার আসরের বিস্তার

কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের নবীপুর সরকারি আশ্রয়ন প্রকল্পে ব্যাপক অনিয়ম, দুর্নীতি ও মাদক ব্যবসার গুরুতর অভিযোগ করা হয়েছে। সরকারি উদ্যোগে গৃহহীনদের জন্য নির্মিত ঘরগুলো বর্তমানে স্থানীয় প্রভাবশালীদের দখলে চলে যাওয়ার পাশাপাশি সেখানে মাদক ও জুয়ার আসর বসছে বলে অভিযোগ স্থানীয়দের কাছ থেকে উঠে এসেছে।

সরকারি আশ্রয়ন প্রকল্পের আওতায় নবীপুর এলাকায় মোট ১১৮টি ঘর নির্মাণ করা হয়েছে। অভিযোগ রয়েছে, এসব ঘরের অধিকাংশই প্রকৃত অসহায়দের পরিবর্তে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের নিজেদের এবং আত্মীয়-স্বজনদের নামে বরাদ্দ পাওয়া গেছে। ঘর বরাদ্দের ক্ষেত্রে মোটা অংকের ঘুষ লেনদেনের অভিযোগও প্রকাশ পেয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরাদ্দ পাওয়া ঘরগুলোর একটি বড় অংশ পরে চড়া দামে বিক্রি করে দেওয়া হয়েছে। বর্তমানে প্রায় ২৫ থেকে ৩০টি ঘর বিক্রি হয়ে গেছে এবং অন্তত ৪০টি ঘর ভাড়া দেওয়া হচ্ছে। এতে আশ্রয়ন প্রকল্পের মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে বলে সচেতন মহল মনে করছেন।

এছাড়া প্রকল্পের ৩০ থেকে ৪০টি ঘরে নিয়মিত মাদক বেচাকেনা, মাদক সেবন ও জুয়ার আসর বসছে বলে অভিযোগ করা হয়েছে। এলাকাবাসীর দাবি, এসব অবৈধ কার্যক্রম দীর্ঘদিন ধরে চলছে, তবে প্রশাসনের কার্যকর কোনো পদক্ষেপ এ বিষয়ে দেখা যাচ্ছে না। বরং স্থানীয়দের অভিযোগ, সংশ্লিষ্ট কিছু অসাধু ব্যক্তিরা এই কার্যক্রম থেকে নিয়মিত কমিশন পান।

আশ্রয়ন প্রকল্প কমিটির সভাপতি জজ মিয়া ও সাধারণ সম্পাদক জহির মিয়া এ বিষয়ে জানান, মাদক ব্যবসায়ী ও ঘর বিক্রি-ভাড়ার সিন্ডিকেটের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদের ওপর হামলা করা হয় এবং মিথ্যা মাদক মামলায় ফাঁসিয়ে হয়রানি করা হয়।

তারা আরও বলেন, “আমাদের বয়স হয়েছে, তবুও অন্যায়ের বিরুদ্ধে কথা বললে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয় এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়।”

প্রশাসনকে এ বিষয়ে জানানো হয়েছে কিনা জানতে চাইলে তারা জানিয়েছেন, একাধিকবার মৌখিক ও লিখিতভাবে অভিযোগ করা সত্ত্বেও কার্যকর কোনো ব্যবস্থা এখন পর্যন্ত নেওয়া হয়নি। বরং অভিযোগ রয়েছে, উল্টো মাদক ব্যবসায়ীদের পক্ষ নিয়ে অভিযোগদাতাদের হয়রানি করা হচ্ছে।

এ ঘটনার কারণে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান এবং আশ্রয়ন প্রকল্পকে প্রকৃত উপকারভোগীদের জন্য পুনর্বিন্যাসের দাবি করেছেন।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ এ বিষয়ে বলেন, আশ্রয়ন প্রকল্প সংক্রান্ত যেকোনো অভিযোগ পেলে তা গুরুত্বের সঙ্গে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি জানান, মাদকের বিরুদ্ধে প্রশাসনের নিয়মিত অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

ঘর বিক্রি ও ভাড়া দেওয়ার অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, যাদের নামে সরকারি বরাদ্দ নেই, তাদের বিষয়ে যাচাই-বাছাই করে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া যদি কেউ অবৈধভাবে ঘর বিক্রি বা ভাড়া দিয়ে থাকে, তবে তদন্তে প্রমাণিত হলে সংশ্লিষ্ট ব্যক্তির বরাদ্দ বাতিল করে প্রকৃত গৃহহীনদের কাছে ঘর হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


টাঙ্গাইলের মধুপুরে শিশুমেলা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুর উপজেলার শোলাকুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে অনুষ্ঠিত হয়েছে শিশুমেলা।

শোলা কুড়ী সরকারি প্রথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মেলায় মোট ১৭ জন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরিফা হক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মধুপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম এবং মধুপুরের সহকারী কমিশনার ভূমি নঈম উদ্দিন। এ সময়ে আরো উপস্থিত ছিলেন শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. কেরামত আলী, শোলাকুড়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোকাদ্দেছ আলী প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানটি পরিচালনা করেন শোলাকুড়ি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তাহমিনা মল্লিক।

তাহমিনা মল্লিক জানান, এই আয়োজনটি শিশুরা সৃজনশীলতা বিকাশ এবং আনন্দঘন পরিবেশে শিক্ষার প্রসার ঘটানোর জন্য করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অভিভাবক, শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারীর সঙ্গে আবাসিক হোটেলে এমপির আরও একটি ভিডিও প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ২৩শে জুলাই, ২০২৬ ইং

০৩:৫৫ পি.এম


নারীর সঙ্গে আবাসিক হোটেলে এমপির আরও একটি ভিডিও প্রকাশ

বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে ঘিরে চলমান বিতর্ক নতুন একটি পর্যায়ে প্রবেশ করেছে। বরাবরের মতো, তার সঙ্গে একটি নারীর আবাসিক হোটেলে প্রবেশের একটি নতুন ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এই ভিডিওতে এমপিকে ওই নারীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যাচ্ছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) প্রকাশিত ভিডিওতে দেখা যায়, গাজী নজরুল ইসলাম এক নারীর সঙ্গে নিয়ে একটি আবাসিক হোটেলে প্রবেশ করছেন। এসময় হোটেলের রিসেপশনে কর্তব্যরত একজন ব্যক্তির সঙ্গে হাত মেলানোর পর তারা ভিতরে চলে যান। ভিডিওটির অন্য একটি অংশে দেখা যায়, হোটেলের লবিতে ওই নারীর সঙ্গে এমপিকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে।

তবে, ভিডিওতে উপস্থিত নারীর পরিচয় সম্পর্কিত যে তথ্য রয়েছে, তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। এটি তার দাবি করা দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার (বেগম) কি-না, এ বিষয়ে কোন স্বচ্ছ তথ্য পাওয়া যায়নি। একইসাথে, সংশ্লিষ্ট কোনো পক্ষের আনুষ্ঠানিক প্রতিক্রিয়াও পাওয়া যায়নি।

এর আগে, ২০ জুলাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে গাজী নজরুল ইসলামকে এক এসএসসি পরীক্ষার্থীর সঙ্গে ঘনিষ্ঠ অবস্থায় দেখা যায়।

ওই ঘটনার পর, এমপি গাজী নজরুল ইসলাম একটি লিখিত বিবৃতিতে দাবি করেছেন, ভিডিওতে থাকা তরুণী তার দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার। তিনি বলেন, গত ১৩ জুলাই তিনি তার প্রথম স্ত্রী মোসাম্মৎ মাকছুদা বেগম, দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তার এবং গাড়িচালক ওবায়দুল্লাহকে নিয়ে আসেন মাসুম বিল্লাহর মগবাজারের ব্যবসায়িক কার্যালয়ে। সেখানে তারা প্রায় সোয়া এক ঘণ্টা অবস্থান করেন বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।

এদিকে, বুধবার (২২ জুলাই) রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভায় গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

দলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাংগঠনিক তদন্তে তার বিরুদ্ধে ওঠা নৈতিক স্খলনের অভিযোগের সত্যতা পাওয়ায় তাকে জামায়াতে ইসলামী থেকে বহিষ্কার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%