ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু


চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে বজ্রাঘাতে সাহেব আলী (২৬) নামের এক কৃষকের মৃত্যু ঘটে। মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে।

সাহেব আলী ছিলেন মনাকষা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের তারাপুর ঠুঠাপাড়া গ্রামের আব্দুল লতিফের পুত্র। স্থানীয় ও পুলিশ সূত্র থেকে জানা যায়, মঙ্গলবার (৮ আগস্ট) দুপুর ২টার দিকে তিনি বাড়ির পাশে ডিঙ্গি নৌকায় একটি খাল পাওয়ার সময় বজ্রপাতের শিকার হন। বজ্রপাতের কারণে তিনি পানিতে পড়ে যান। পরে স্থানীয় লোকজন তাকে পানি থেকে মৃত অবস্থায় উদ্ধার করেন।

 

আরও পড়ুন: স্বামীর হয়রানি থেকে মুক্তি ও নিরাপত্তার দাবিতে স্ত্রী ফারহানা ইসলাম শারমিনের সংবাদ সম্মেলন

শিবগঞ্জ থানার ওসি মতিউর রহমান জানান, বজ্রাঘাতে সাহেব আলী ঘটনাস্থলেই মারা যান। পুলিশ মরদেহ উদ্ধার করেছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ রুশ কূটনীতিককে বহিষ্কার করল হাঙ্গেরি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৩ পি.এম


১০ রুশ কূটনীতিককে বহিষ্কার করল হাঙ্গেরি

 

অসামঞ্জস্যপূর্ণ কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে এই বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে। মঙ্গলবারের এই পদক্ষেপটি রুশপন্থী সাবেক প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের শাসনের ঘনিষ্ঠতার একটি দীর্ঘ অধ্যায়ের অবসানের ইঙ্গিত বহন করে।

 

হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান এক বিবৃতিতে জানান, বহিষ্কৃত কূটনীতিকরা হাঙ্গেরিতে এমন কর্মকাণ্ডে জড়িত ছিলেন, যা ভিয়েনা কনভেনশন অনুযায়ী কূটনীতিকদের জন্য অগ্রহণযোগ্য। তবে, হাঙ্গেরি এই কূটনীতিকদের বহিষ্কারের সিদ্ধান্তকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পদক্ষেপ হিসেবে দেখছে না। বরং, বুদাপেস্ট প্রয়োজনীয় সংলাপ অব্যাহত রাখতে আগ্রহী।

বার্তা সংস্থা জানাচ্ছে, হাঙ্গেরির এই সিদ্ধান্তের পাল্টা জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে রাশিয়া।

 

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে দেশটির বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স জানিয়েছে, মস্কোর প্রতিক্রিয়া হাঙ্গেরির জন্য ‘বেদনাদায়ক’ হবে।

ভিক্টর অরবান দীর্ঘ ১৬ বছর ক্ষমতায় থাকার পর গত এপ্রিলে প্রধানমন্ত্রী পদ থেকে বিদায় নেন। এই সময়কালে তিনি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছিলেন। এমনকি ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার সামরিক অভিযান শুরুর পরও তার সরকার মস্কোর সঙ্গে সম্পর্ক বজায় রেখেছিল।

 

অরবানের শাসনামলে হাঙ্গেরি রাশিয়ার কাছ থেকে তেল ও গ্যাস আমদানি অব্যাহত রেখেছিল।

ইউক্রেনে রুশ হামলার পর ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার কয়েক ডজন কূটনীতিককে বহিষ্কার করলেও, হাঙ্গেরি কোনো রুশ কূটনীতিককে বহিষ্কার করেনি। সর্বশেষ ২০১৮ সালে বুদাপেস্ট প্রকাশ্যে কোনো রুশ কূটনীতিককে ফেরত পাঠিয়েছিল।

এদিকে, নতুন প্রধানমন্ত্রী পিটার মাগিয়ার এবং তার মধ্য-ডানপন্থি সরকার শুরু থেকেই বলে আসছে, হাঙ্গেরির প্রধান জোট ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো। ভিক্টর অরবানের শাসনামলে ক্ষতিগ্রস্ত আন্তর্জাতিক আস্থা পুনর্গঠন করাও সরকারের অন্যতম লক্ষ্য।

গত মে মাসে পার্লামেন্টের এক শুনানিতে পররাষ্ট্রমন্ত্রী আনিতা অরবান বলেন, রাশিয়া হাঙ্গেরির অংশীদার হিসেবে থাকবে। তবে, দুই দেশের সম্পর্ক কোনোভাবেই ‘একতরফা নির্ভরতার’ ওপর ভিত্তি করে হতে পারে না। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, রাশিয়ার নীতিগুলো হাঙ্গেরি ও ইউরোপের জন্য নিরাপত্তা চ্যালেঞ্জ তৈরি করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


বাঁধনের ওপর হামলার বিষয়টি ইতালীয় কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে তুলে ধরা হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

সংসদ ভবন, ৮ সেপ্টেম্বর, ২০২৬ : পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, ভেনিসে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার ঘটনাটি ইতালীয় কর্তৃপক্ষের কাছে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব ও জোরালোভাবে তুলে ধরা হবে।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আজ বিকেলে আমি বাঁধনের সঙ্গে কথা বলেছি এবং এ বিষয়ে আমাদের পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছি। স্থানীয় পুলিশ ঘটনাটির বিষয়ে ব্যবস্থা নিচ্ছে। আমাদের দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জোরালোভাবে তুলে ধরবে।’

আজ জাতীয় সংসদে দুই সংসদ সদস্য বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলে তার জবাবে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

এর আগে সরকারি দলের সংসদ সদস্য জহরত আদিব চৌধুরী (সংরক্ষিত নারী আসন-২৭) এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য আখতার হোসেন (রংপুর-৪) বাঁধনের ওপর হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করে হামলাকারীদের আইনের আওতায় আনতে ইতালীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

হুমায়ুন কবির বলেন, 'আজ সকালে আমি পররাষ্ট্র সচিবের সঙ্গে কথা বলেছি, বিষয়টি নিয়ে উদ্বেগ জানিয়েছি এবং কঠোর পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছি, যাতে আমরা ইতালীয় পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি জানাতে এবং বাঁধনকে সর্বোচ্চ কনস্যুলার সহায়তা দিতে পারি।'

তিনি বলেন, গত ৭ সেপ্টেম্বর সন্ধ্যায় বাঁধন তার ভাই, ভাইয়ের স্ত্রী ও চার বছর বয়সী এক শিশুকে নিয়ে ভেনিসের একটি পার্কে হাঁটছিলেন। এ সময় আওয়ামী লীগের স্থগিতকৃত কিছু কর্মী ও সন্ত্রাসী একটি দল তার ওপর হামলা চালায় বলে অভিযোগ রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, রোমে বাংলাদেশ দূতাবাস এবং মিলানে বাংলাদেশের কনস্যুলেট জেনারেল বাঁধনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাকে প্রয়োজনীয় কনস্যুলার সহায়তা ও সহযোগিতা দিচ্ছে।

তিনি বলেন, ঘটনার পর ভেনিস পুলিশ তাৎক্ষণিকভাবে সাড়া দিয়েছে এবং বাঁধন ইতালীয় পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করবেন।

তিনি আরো বলেন, ইতালিতে বাংলাদেশ দূতাবাস বিষয়টি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছেও তুলে ধরবে।

হুমায়ুন কবির বলেন, এ ঘটনায় বাঁধনকে সরকার সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের যোগ্য নেতৃত্বে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নির্বাচিত এই সরকার দেশ ছেড়ে পালিয়ে যাওয়া, রাষ্ট্রীয় কোষাগার লুট এবং মানুষ হত্যার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের বিচারের আওতায় আনতে কোনো দ্বিধা করবে না।

বাংলাদেশের আন্তর্জাতিক ভূমিকার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, খুব শিগগিরই জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ, যা দেশের জন্য গর্বের বিষয়।

তিনি বলেন, 'আজ বাংলাদেশের জন্য গর্বের দিন। কয়েক ঘণ্টার মধ্যেই আমরা জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছি। বৈশ্বিক কূটনীতিতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি এখন সর্বোচ্চ শক্তিশালী অবস্থানে রয়েছে।'

তিনি বলেন, বাংলাদেশ আর কোনো দেশের অধীনতা মেনে নেবে না এবং আন্তর্জাতিক ক্ষেত্রে নিজস্ব গতিপথে এগিয়ে যাবে।

তিনি বলেন, 'বাংলাদেশ আর কোনো দেশের দাসত্ব বা গোলামী করবে না। বাংলাদেশ তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।'

এর আগে সংসদে দেওয়া তার প্রথম বক্তব্যে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জুলাইয়ের গণঅভ্যুত্থান এবং গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আত্মত্যাগকারীদের ও আহতদের প্রতি শ্রদ্ধা জানান।

গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার জন্য এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় তিনি সরকারি ও বিরোধী দলের সদস্যদের অভিনন্দন জানান।

তিনি আরো বলেন, সরকার বাঁধনকে সর্বোচ্চ সহযোগিতা প্রদান করবে।

এদিকে ইতালির মেস্ত্রেতে আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচয় দেওয়া প্রবাসী বাংলাদেশিদের বিরুদ্ধে তাকে ও তার পরিবারের সদস্যদের ওপর হামলা ও হয়রানির অভিযোগ করেছেন বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কিংবদন্তি স্ট্যানলির সম্মানে লন্ডনে ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠান, আজ মনোনয়ন তালিকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


কিংবদন্তি স্ট্যানলির সম্মানে লন্ডনে ২০২৬ ব্যালন ডি’অর অনুষ্ঠান, আজ মনোনয়ন তালিকা

ফুটবল বিশ্বের সর্বাধিক সম্মানজনক পুরস্কার ব্যালন ডি’অর ২০২৬ এর চূড়ান্ত তারিখ এবং স্থান ঘোষণা করা হয়েছে। আগামী ২৬ অক্টোবর এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ফুটবল ইতিহাসের ৭০তম ব্যালন ডি’অর ট্রফিটি বছরের সেরা ফুটবলারের হাতে তুলে দেওয়া হবে।

 

সাধারণত ফ্রান্সের প্যারিসে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু এবারের আয়োজন ফুটবলের ইতিহাসে একটি বিশেষ মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে আয়োজক সংস্থা ‘ফ্রান্স ফুটবল’।

ফুটবল ইতিহাসের প্রথম ব্যালন ডি’অর জয়ী কিংবদন্তি স্যার স্ট্যানলি ম্যাথিউসকে বিশেষ সম্মান প্রদর্শনের উদ্দেশ্যে এবারের অনুষ্ঠানটি যুক্তরাজ্যের লন্ডনে অনুষ্ঠিত হবে।

প্রতিবেদন অনুযায়ী, মঙ্গলবার ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হবে চূড়ান্ত ট্রফিপ্রত্যাশীদের ৩০ জনের সংক্ষিপ্ত মনোনয়ন তালিকা। স্থানীয় সময় রাত ৮টায় লন্ডনের ঐতিহ্যবাহী মিলনায়তনে মূল অনুষ্ঠান শুরু হবে।

 

আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সাংবাদিকদের একটি প্যানেল খেলোয়াড়দের ব্যক্তিগত নৈপুণ্য, দলীয় সাফল্য এবং ফেয়ার প্লের ভিত্তিতে ভোট প্রদান করে সেরা নির্বাচন করবেন।

পুরস্কারটির ৭০তম বার্ষিকী উপলক্ষে এ বছর নারী ও পুরুষ বিভাগের শীর্ষ তারকার পাশাপাশি মৌসুমের সেরা উদীয়মান খেলোয়াড়, গোলরক্ষক, কোচ এবং ক্লাবকে সম্মানিত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

"ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ" এর এক গুচ্ছ উপহার কর্মসূচি

আন্তর্জাতিক ডেস্ক

আমির হোসেন তানভীর ফেনী প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


"ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ" এর এক গুচ্ছ উপহার কর্মসূচি

"ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ" এর পক্ষ থেকে অতি সম্প্রতি এক গুচ্ছ উপহার প্রদান সম্পন্ন হয়েছে।

কর্মসূচির আওতায় ফেনী পৌর এলাকার ১০ নম্বর ওয়ার্ডের পাঠান বাড়ি রোডের হুদা মিয়া ভবনের পেছনের কলোনিতে এক গৃহকর্মীকে দেয়া হয়েছে একটি খাট। একইদিন বালি গাঁও ইউনিয়নের উত্তর মধুয়াই দারুল উলুম মাদ্রাসা ও এতিমখানার জন্য দেয়া হয়েছে এক বস্তা চাল ও এক বস্তা আলু। সেই সাথে ছাগলনাইয়া উপজেলার পূর্ব শিলুয়া গ্রামের একজন গৃহবধূর ঘর মেরামতে একটি ত্রিপল ও তার মেয়ের শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য দেয়া হয়েছে ২ হাজার টাকা উপহার। এসব উপহারে ব্যয় হয়েছে ২০ হাজার টাকা। উপহার হস্তান্তরকালে সঙগঠনের পক্ষে উপস্থিত ছিলেন সহ সভাপতি আনোয়ারুল ইসলাম, মহিম উদ্দিন পৃথিবী ও সদস্য আসাদুজ্জামান দারা।

প্রসঙ্গত, জেলার অন্যতম মানবিক সঙগঠন ফেনী স্বেচ্ছাসেবী উদ্যোগ এর পক্ষ থেকে গত দুই বছরে ছোট -বড় মিলিয়ে অর্ধশতাধিক কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে ব্যয় হয়েছে প্রায় ১৩ লাখ টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%