ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ


জামালগঞ্জে যুবদল নেতার ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ড, দুর্বৃত্তের অভিযোগ

সুনামগঞ্জের জামালগঞ্জ বাজারে যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের ফার্নিচার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টার দিকে দুর্বৃত্তদের দ্বারা মার্কেটে আগুন লাগানোর অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণের প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন যুবদল নেতা মাহবুবুর রহমান।

আরও পড়ুন: মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

এ বিষয়ে জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বন্দে আলী মিয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ এম


মহেশখালীতে কুকুরকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণের মৃত্যু

কক্সবাজারের মহেশখালীতে একটি কুকুরকে রক্ষা করতে গিয়ে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার ফলে দুই তরুণের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মোটরসাইকেলের অপর যাত্রী গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মহেশখালীর মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্প সড়কের রাজঘাট এলাকার কিছুটা আগে দুর্ঘটনাটি ঘটে। পুলিশ এবং স্থানীয় বাসিন্দারা এ তথ্য নিশ্চিত করেছেন।

মৃতদের মধ্যে একজন হলেন মহেশখালী উপজেলার কালারমারছড়ার উত্তর নলবিলার আব্দুস সালামের ছেলে ইকবাল হোসেন (২৫) এবং অন্যজন একই এলাকার জয়নাল আবেদীনের ছেলে মো. শাহীন (১৮)। ইকবাল সৌদি আরবে কর্মরত ছিলেন। আহত আব্দুল কায়ুম একই এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। উল্লেখ্য, তারা উভয়েই চাচাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যায় ইকবাল মোটরসাইকেল নিয়ে উত্তর নলবিলা থেকে মাতারবাড়ির রাজঘাটের দিকে রওনা হন। পথে রাজঘাটের কিছুটা আগে একটি কুকুর আচমকা মোটরসাইকেলের সামনে চলে আসে। এ সময় মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে তিন আরোহী সড়কে ছিটকে পড়েন। দুর্ঘটনায় তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা তাঁদের উদ্ধার করে বদরখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাকিবুল হাসান ইকবালকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে, শাহীনের শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

গুরুতর আহত আব্দুল কায়ুম বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহতদের চাচাতো ভাই ও মহেশখালী হিসাবরক্ষণ কার্যালয়ের অডিট অফিসার মো. রিদুয়ান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যাত্রাবাড়ী থানার পেছনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

০৪:৪১ এম


যাত্রাবাড়ী থানার পেছনে ককটেল বিস্ফোরণ, হতাহতের ঘটনা নেই

প্রত্যক্ষদর্শী ও যাত্রাবাড়ী থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার দুপুর সোয়া দুইটার দিকে থানার পিছনে হঠাৎ করে বিকট শব্দ শোনা যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, দুর্বৃত্তরা একটি চলন্ত গাড়ি থেকে থানার পিছনে, মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের নিচে একটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় সেখানে ব্যাপক বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনার সময় যাত্রাবাড়ী এলাকায় যানবাহন এবং মানুষের চলাচল ছিল।

হঠাৎ ককটেল বিস্ফোরণের ফলে পথচারী ও স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। জীবন রক্ষার জন্য মানুষ দিগ্বিদিক ছুটতে শুরু করে এবং অনেকে আশপাশের দোকান বা ভবনে আশ্রয় নিতে বাধ্য হয়। চারপাশ ধোঁয়ায় ছেয়ে যায়। তবে এতে আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রুবেল হাওলাদার পিপিএম বলেন, দুপুর আনুমানিক সোয়া দুইটার দিকে থানার পিছনে একটি ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা। এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। আশপাশের সিসি ফুটেজ সংগ্রহ করে ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%