১২:০৩ পি.এম
কিশোরগঞ্জের ভৈরব উপজেলার আকবরনগর ও মিরারচর এলাকার আলোচিত সংঘর্ষ ও হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি রুবেল মিয়া (৩০)-কে গ্রেপ্তার করেছে কিশোরগঞ্জ জেলা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার (২ আগস্ট) ভোররাত আনুমানিক ৩টার দিকে বাজিতপুর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রুবেল মিয়া ভৈরব উপজেলার আকবরনগর এলাকার বাসিন্দা। তার পিতার নাম আক্তার।
জেলা পুলিশ জানিয়েছে, ভৈরবের আকবরনগর ও মিরারচর এলাকার আলোচিত সংঘর্ষ ও হত্যা মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। অপরাধ করে আইনের হাত থেকে রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই। জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনের শাসন প্রতিষ্ঠায় কিশোরগঞ্জ জেলা পুলিশ সর্বদা তৎপর ও অঙ্গীকারবদ্ধ।
পুলিশ আরও জানায়, মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান চলমান রয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন