ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি ২৩৪৬ মামলা


সুপ্রিম কোর্ট লিগ্যাল এইডের মাধ্যমে নিষ্পত্তি ২৩৪৬ মামলা

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসের মাধ্যমেই ২৩৪৬টি মামলা নিষ্পত্তি হয়েছে।

এই তথ্যটি প্রকাশিত হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) ওয়েবসাইটে এক প্রতিবেদনে।

২০০৯ সাল থেকে ২০২৬ সালের মে মাসের মধ্যে লিগ্যাল এইড-এর সামগ্রিক কার্যক্রমের বিস্তারিত তথ্য সেখানে তুলে ধরা হয়েছে। ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর কার্যক্রম শুরু হয়।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এই কার্যক্রমের মাধ্যমে ২০২৬ সালের মে মাস পর্যন্ত আইনি সহায়তা পাওয়া মোট উপকারভোগীর সংখ্যা ৩০ হাজার ৬৯৬ জন।

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড-এর মাধ্যমে মোট ৩৪১৩টি মামলায় সরাসরি আইনি সহায়তা প্রদান করা হয়েছে। এর মধ্যে ২৩৪৬টি মামলা নিষ্পত্তি করা হয়েছে।

এছাড়া, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস থেকে ২৭ হাজার ২৮৩টি আইনি পরামর্শ সেবা দেওয়া হয়েছে।

জাতীয় আইনগত সহায়তা সংস্থা এই কার্যক্রম পরিচালনা করছে, যা আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

আর্থিকভাবে অস্বচ্ছল ও অসমর্থ বিচারপ্রার্থীদের আইনি সহায়তা দিতে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচে এই সেবা প্রদান করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জলবায়ু অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ-আইওএমের বড় চুক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:১৫ পি.এম


জলবায়ু অভিবাসন ব্যবস্থাপনায় বাংলাদেশ-আইওএমের বড় চুক্তি

জলবায়ু-সম্পর্কিত অভিবাসন ব্যবস্থাপনা শক্তিশালী করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতা সম্প্রসারণের লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে ১১ লাখ ২৫ হাজার ইউরোর একটি প্রকল্প বাস্তবায়নের জন্য বাংলাদেশ সরকার এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম) একটি যুগান্তকারী চুক্তিতে স্বাক্ষর করেছে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এবং আইওএম বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত এ চুক্তির আওতায় ‘দক্ষিণ এশিয়ার দেশগুলোতে জলবায়ু-সম্পর্কিত অভিবাসনে সমন্বিত পদ্ধতির প্রসার’ শীর্ষক তিন বছর মেয়াদি প্রকল্প বাস্তবায়ন করা হবে।

এ চুক্তিতে স্বাক্ষর করেছেন ইআরডি’র সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং আইওএম বাংলাদেশের মিশন প্রধান ড. লরা টম বন্ডে, যা এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

প্রকল্পটির মাধ্যমে জলবায়ু-সম্পর্কিত অভিবাসন বিষয়ে তথ্য ও উপাত্ত ব্যবস্থাপনা শক্তিশালী করা, গবেষণা ও জ্ঞান বিনিময় সম্প্রসারণ, জলবায়ু কার্যক্রমে প্রবাসীদের সম্পৃক্ততা বৃদ্ধি, স্থানীয় জনগণের সহনশীলতা বাড়ানো, এবং জলবায়ুজনিত বাস্তুচ্যুতি ও অভিবাসন মোকাবিলায় দক্ষিণ এশিয়া দেশের মধ্যে আঞ্চলিক সহযোগিতা জোরদার করা যাবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ইআরডি’র সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী বলেছেন, জলবায়ু পরিবর্তনজনিত মানব অভিবাসনের জটিল চ্যালেঞ্জ মোকাবিলায় বাংলাদেশ সরকার ক্রমবর্ধমান গুরুত্ব দিচ্ছে। তিনি উল্লেখ করেছেন যে, জলবায়ু-সম্পর্কিত অভিবাসনকে জাতীয় উন্নয়ন পরিকল্পনা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু অভিযোজন কৌশলের সঙ্গে সমন্বিত করার ওপর গুরুত্বারোপ করা হচ্ছে, যাতে জনগণের সহনশীলতা বৃদ্ধি পায় এবং ঝুঁকিপূর্ণ জনগণ সুরক্ষা পায়।

তিনি অভিবাসন সুশাসন জোরদার, তথ্যভিত্তিক নীতি প্রণয়নের জন্য প্রমাণভিত্তিক উপাত্ত তৈরি, ঝুঁকিপূর্ণ জনগণকে সহায়তা, এবং বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারের সঙ্গে সামঞ্জস্য রেখে নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে আইওএমের ধারাবাহিক সহযোগিতার প্রশংসা করেছেন।

ইআরডি সচিব আশা প্রকাশ করেছেন যে, নতুন এ উদ্যোগ প্রাতিষ্ঠানিক সক্ষমতা আরও সুদৃঢ় করবে, জ্ঞান ও তথ্য ব্যবস্থার উন্নয়ন ঘটাবে, প্রমাণভিত্তিক নীতিনির্ধারণে সহায়তা করবে এবং দক্ষিণ এশিয়ায় আঞ্চলিক সহযোগিতাকে আরও এগিয়ে নেবে।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান ড. লরা টম বন্ডে অব্যাহত সহযোগিতার জন্য বাংলাদেশ সরকার, বিশেষ করে অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে ধন্যবাদ জানিয়ে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের দিকনির্দেশনা ও সহযোগিতার প্রশংসা করেছেন। তিনি প্রকল্প বাস্তবায়নে ইউরোপীয় ইউনিয়নের উদার আর্থিক সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন, পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার প্রতিনিধিদের ধারাবাহিক সম্পৃক্ততার জন্য ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশ সরকার ও আইওএম উভয়ই জলবায়ু-সম্পর্কিত অভিবাসনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের সক্ষমতা আরও জোরদারের জন্য যৌথ অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছেন। তারা আশা প্রকাশ করেছেন যে, এ প্রকল্প বাংলাদেশের জলবায়ু-সম্পর্কিত অভিবাসন কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাবে এবং দক্ষিণ এশিয়া জুড়ে আঞ্চলিক শিক্ষা, অভিজ্ঞতা বিনিময় ও সহযোগিতার নতুন সুযোগ সৃষ্টি করবে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইআরডির অতিরিক্ত সচিব ও ইউএন উইং প্রধান এ কে এম সোহেল, ইআরডির যুগ্ম সচিব ড. কাজী শাহজাহান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ফাহমিদা হক খান, ইআরডির সিনিয়র সহকারী সচিব মো. রাজিবুল আলম, আইওএম বাংলাদেশের জাতীয় কর্মসূচি কর্মকর্তা আশফাকুর রহমান খান, আইওএমের সরকারি সংযোগ বিশেষজ্ঞ ড. এস এম মোরশেদ এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও অংশীদার সংস্থার প্রতিনিধিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উপলক্ষে সন্দ্বীপে আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

আমিনুল ইসলাম রিয়াদ সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:২০ পি.এম


বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উপলক্ষে সন্দ্বীপে আলোচনা সভা

বিশ্ব পানিতে ডুবে মৃত্যু পরিহার দিবস উপলক্ষে চট্টগ্রামের সন্দ্বীপে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৫ জুলাই) সকালে এনাম নাহার মোড়ে জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ উপজেলা শাখার অস্থায়ী কার্যালয়ে ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (দাদু), বাংলাদেশের উদ্যোগে এটি আয়োজিত হয়। "পানিতে ডুবে শিশু মৃত্যু পরিহারযোগ্য : প্রয়োজন সচেতনতা এবং পানি থেকে সুরক্ষা কৌশল"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বক্তারা বলেন, দেশে শিশু মৃত্যুর অন্যতম প্রধান কারণ পানিতে ডুবে মৃত্যু। তবে যথাযথ সচেতনতা, সাঁতার শিক্ষা এবং কার্যকর প্রতিরোধমূলক উদ্যোগ গ্রহণের মাধ্যমে এই ধরনের মৃত্যু অনেকাংশে রোধ করা সম্ভব হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কনসালটেন্ট (শিশু) ডা. মোহাম্মদ উল্ল্যাহ মিজান। সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি, সন্দ্বীপ উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি এবং দাদু সন্দ্বীপের কো-অর্ডিনেটর এস এম আইয়ুব আলী। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জাতীয় সাংবাদিক সংস্থা, সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি ইলিয়াছ সুমন। আলোচনা সভায় বক্তব্য দিতে আসেন সন্দ্বীপ শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক মাস্টার আবুল কাশেম শিল্পী, শিশু সাহিত্যিক ও সন্দ্বীপ প্রেস ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক সাজিদ মোহন, জাতীয় সাংবাদিক সংস্থা সন্দ্বীপ উপজেলা শাখার যুগ্ম সম্পাদক মাহমুদুর রহমান, সাংগঠনিক সম্পাদক নুর মোস্তফা আলী হাসান এবং কার্যনির্বাহী সদস্য শাহাদাত হোসেন ও আমিনুল ইসলাম রিয়াদ। টেলিকনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে ডিজাস্টার অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রধান নির্বাহী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. ইদ্রিস আলম বলেন, "পানিতে ডুবে শিশুর মৃত্যু একটি জাতীয় সংকট। এটি পুরোপুরি প্রতিরোধযোগ্য। এ লক্ষ্যেই আমাদের সংগঠন দীর্ঘদিন ধরে কাজ করে যাচ্ছে।" দাদু সন্দ্বীপের কো-অর্ডিনেটর এস এম আইয়ুব আলী আরও জানান, সংগঠনের উদ্যোগে গ্রাম পর্যায়ে উঠান বৈঠক, উপজেলা পর্যায়ে সেমিনার এবং সারিকাইত ও মাইটভাঙা ইউনিয়নে জরিপ কার্যক্রম পরিচালনা করা হয়েছে। এ বিষয়ে একটি গবেষণাপত্রও সম্পাদিত হয়েছে। তাদের মূল লক্ষ্য জনসচেতনতা বৃদ্ধি এবং শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা। বক্তারা তুলে ধরেন, পানিতে ডুবে শিশুমৃত্যুর পেছনে বয়স্কদের পর্যাপ্ত তত্ত্বাবধানের অভাব, শিশু পরিচর্যা কেন্দ্রের সংকট, দারিদ্র্য, নিরক্ষরতা, পুকুর ও জলাশয়ের আধিক্য, সাঁতার না শেখা এবং জলাশয়ে নিরাপত্তা বেষ্টনীর অভাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এই সমস্যা মোকাবেলায় বক্তারা জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি শিশুদের জন্য বেষ্টনীযুক্ত খেলাঘর স্থাপন, পুকুর ও জলাশয়ে শিশুদের প্রবেশের ওপর নিয়ন্ত্রণ, সাঁতার শিক্ষার প্রসার, নিরাপত্তামূলক সরঞ্জাম ব্যবহারের অভ্যাস গড়ে তোলা, প্রশিক্ষিত সিপিআর প্রদানকারী তৈরি এবং শিশু পরিচর্যা কেন্দ্র স্থাপনের ওপর ভারী গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ মাঠে নামছেন নেইমার, কখন কোথায় কিভাবে দেখবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:২২ পি.এম


আজ মাঠে নামছেন নেইমার, কখন কোথায় কিভাবে দেখবেন

আজ মাঠে নামছেন নেইমার, কখন কোথায় কিভাবে দেখবেন।

 

ব্রাসিলেইরাও সেরি এ-তে অস্তিত্ব রক্ষার লড়াইয়ে নেমেছে ব্রাজিলিয়ান ঐতিহ্যবাহী ক্লাব সান্তোস। অবনমনের বিভীষিকা থেকে বাঁচতে ঠাণ্ডা ঘরের মাঠ ভিলা বেলমিরোতে চ্যাপেকোয়েন্সের মুখোমুখি হচ্ছে দলটি।

আর এই গুরুত্বপূর্ণ ম্যাচ দিয়েই বিশ্বকাপের বিরতি শেষে আবার মাঠের লড়াইয়ে ফিরছেন ব্রাজিলিয়ান ফুটবল পোস্টার বয় নেইমার জুনিয়র।

বাংলাদেশ সময় রবিবার (২৬ জুলাই) ভোর সাড়ে ৩টায় হাইভোল্টেজ ম্যাচটিতে মাঠে নামবে দুই দল।

বিশ্বকাপের হতাশা পেছনে ফেলে আবারো পেশাদার ক্লাব ফুটবলে পুরো মনোযোগ দিয়েছেন নেইমার। দীর্ঘ বিরতি কাটিয়ে সম্প্রতি সান্তোসের অনুশীলনে ঘাম ঝরাতে দেখা গেছে এই ফরোয়ার্ডকে।

গত ১৮ জুলাই সিটি রেই পেলে ট্রেনিং সেন্টারে ফিরলেও প্রথম দিন কেবল জিম ও শারীরিক পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়েই সময় কাটে তার। তবে শুক্রবার (২৪ জুলাই) মাঠের পুরোদমে অনুশীলনে তিনি স্বাগতিক সমর্থকদের আশ্বস্ত করেছেন। ক্লাবের বাঁচা-মরার লড়াইয়ে শুরু থেকেই তার মাঠে নামা প্রায় নিশ্চিত।

নেইমারকে ছাড়া সাম্প্রতিক সময়ে সান্তোসের পারফরম্যান্স ছিল একেবারেই হতাশাজনক। ১৭ মে করিন্থিয়ান্সের কাছে ৩-০ গোলে বিধ্বস্ত হওয়ার পাশাপাশি বোটাফোগোর কাছে ২-১ ব্যবধানে হেরে চরম বিপদে পড়ে ক্লাবটি। বর্তমানে পয়েন্ট তালিকার একদম নিচের দিকে থাকায় অবনমনের শঙ্কায় ভুগছে তারা। এমন পরিস্থিতিতে দলের সেরা তারকার প্রত্যাবর্তন ডাগআউটে বড় স্বস্তি ফেরাল।

বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা নেইমারের অগুনতি ভক্ত, বিশেষ করে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের নজর থাকবে এই ম্যাচের দিকে। দেশে কোনো টিভি চ্যানেলে সরাসরি সম্প্রচার না থাকায় বিভিন্ন ওয়েবসাইট ও থার্ড পার্টি স্ট্রিমিং সার্ভিসের মাধ্যমে ম্যাচটি সরাসরি দেখার সুযোগ পাবেন বাংলাদেশি দর্শকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

কুবি প্রতিনিধি

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


কুবিতে ডিবেটিং সোসাইটির নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬ অনুষ্ঠিত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্কের চর্চা আরও উৎসাহিত করার লক্ষ্যে এবং যুক্তিনির্ভর চিন্তাভাবনার বিকাশকে সমর্থন দিতে কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর উদ্যোগে ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬’ আয়োজন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের পাশাপাশি বিতর্ক নিয়ে আগ্রহী অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি (সিইউডিএস)-এর সাধারণ সম্পাদক মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি মো. আবদুর রহমান আস সাদী।

অনুষ্ঠানে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ডিবেটিং অর্গানাইজেশনের সাবেক সহ-সভাপতি জাহিদুল ইসলাম এবং কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটির সাবেক সহ-সভাপতি শাকিল আহমেদ সবুজ।

প্রশিক্ষকরা তাদের আলোচনায় বিতর্কের মৌলিক ধারণা, বিভিন্ন ধরনের বিতর্কের উপস্থাপন, যুক্তি উপস্থাপনের কৌশল, বক্তব্যের দক্ষতা বৃদ্ধি, মঞ্চে আত্মবিশ্বাসের উদ্ভব এবং কার্যকর যোগাযোগের দক্ষতা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভাপতি মো. আবদুর রহমান আস সাদী বলেন, “আমরা কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি তম বিশ্বাস করি, বিশ্ববিদ্যালয় জীবন শুধুমাত্র একটি ডিগ্রি অর্জনের পথ নয়; এটি হল একজন সচেতন, চিন্তাশীল ও দায়িত্বশীল নাগরিক হয়ে উঠার যাত্রা। ‘নবীনবরণ ও বিতর্ক কর্মশালা ২০২৬’-এর মাধ্যমে আমরা প্রত্যাশা করি, আজ যারা আমাদের পরিবারের অংশ হলো, তারা যেন কেবল দক্ষ শিক্ষার্থী হিসেবে নয়, বরং যুক্তিবাদী, মানবিক, মুক্তচিন্তার অধিকারী এবং প্রমাণভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতা অর্জনকারী হতে পারে।”

তিনি আরও বলেন, “বিতর্ক আমাদের শেখায়, প্রশ্ন তোলে, ভিন্নমতকে সম্মান করার গুরুত্ব, যুক্তির ভিত্তিতে সত্যের অনুসন্ধান করতে সহায়তা করে এবং সমাজ ও রাষ্ট্রের প্রতি দায়িত্বশীলতার ভূমিকা পালন করতে বাধ্য করে। আমরা বিশ্বাস করি, আজকের নবীনরাই আগামী দিনের নেতৃত্বের স্বরূপ প্রতিষ্ঠা করবে। এবং সেই নেতৃত্বের ভিত্তি হবে জ্ঞান, যুক্তি, মূল্যবোধ এবং মানবিকতা। এই যাত্রায় কুমিল্লা ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি সব সময় তাদের পাশে থাকবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%