ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

“স্কুলের শ্রেণিকক্ষে পানি ঢুকে বন্ধ শিক্ষা কার্যক্রম”


“স্কুলের শ্রেণিকক্ষে পানি ঢুকে বন্ধ শিক্ষা কার্যক্রম”

 

কয়েকদিনের বৃষ্টিতে নাটোরের লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ প্লাবিত হয়ে গেছে। বিদ্যালয়ের শ্রেণিকক্ষের মেঝে এখন হাঁটু সমান পানিতে ডুবে রয়েছে। বৃহস্পতিবার সকালে তোলা। -কালের কণ্ঠ

নাটোরের লালপুর উপজেলায় অবস্থিত লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের শ্রেণিকক্ষে শিক্ষার্থীরা হাঁটু সমান পানি দেখে। পরে বিষয়টি তারা প্রধান শিক্ষককে জানান। এরপর উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে প্রধান শিক্ষক পাঠদান বন্ধ রাখার সিদ্ধান্ত নেন।

আরও পড়ুন: ইনানীতে ৪২ ঘণ্টা ধরে জ্বলছে আগুন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি

বিদ্যালয়টি লালপুর বাজারের পাশে অবস্থিত হওয়ায় বাজারের তুলনায় প্রতিষ্ঠানটির ভূমি নিচু। সেই জন্য বাজারের পানি বিদ্যালয় প্রাঙ্গণে ঢুকে পড়ে। পানি অপসারণের কোনো ব্যবস্থা না থাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। বৃষ্টির পরিমাণ একটু বেশি হলেই পানিটি শ্রেণিকক্ষে ঢুকে যায়।

লালপুর শ্রীসুন্দরী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খাজা শামীম ইলিয়াস হোসেন বলেন, ‘বৃষ্টির পানিতে বিদ্যালয়ের বেশ কয়েকটি শ্রেণিকক্ষ ও মাঠ তলিয়ে গেছে। শিক্ষার্থীদের নিরাপত্তা এবং স্বাভাবিক পাঠদানের পরিবেশ নিশ্চিত করা সম্ভব না হওয়ায় সাময়িক ছুটি ঘোষণা করা হয়েছে। পানি নেমে গেলে পুনরায় স্বাভাবিক হবে পাঠদান।’

এদিকে, বিদ্যালয় বন্ধ থাকায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তারা দ্রুত জলাবদ্ধতা নিরসন এবং এই সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয় বাসিন্দা মো. রবিউল ইসলাম রবি বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার জলাবদ্ধতা হওয়ার কারণে দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া অত্যাবশ্যক।

আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ

অন্যথায়, ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা দেখা দেবে।

প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরকতউল্লাহ বিদ্যালয় প্রাঙ্গণ সরজমিন পরিদর্শন করেন এবং প্রধান শিক্ষককে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন।

স্থানীয় সচেতন মহল মো. রবিউল ইসলাম রবি আবারও বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে বারবার জলাবদ্ধতা তৈরি হওয়ায় দীর্ঘমেয়াদি পরিকল্পনার মাধ্যমে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা নেওয়া খুবই জরুরি। অন্যথায় ভবিষ্যতেও শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম বিঘ্নিত হওয়ার আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: নওগাঁয় ভাড়া বাসায় জাল টাকার কারবার, ডিবির হাতে গ্রেপ্তার জব্বার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে জাতীয় ফল মেলা, ২০ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:২২ পি.এম


মুন্সীগঞ্জে জাতীয় ফল মেলা, ২০ কৃষকের মাঝে স্প্রে মেশিন বিতরণ

‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে মুন্সীগঞ্জে জাতীয় ফল মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা প্রশাসন এবং কৃষি সম্প্রসারণ অধিদফতর, মুন্সীগঞ্জের আয়োজনে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সভাকক্ষে এ উপলক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অফিসার কৃষিবিদ মো. হুমায়ুন কবিরের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান।

আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সদর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ রিয়াসাত সাদাত হোসেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কৃষি সম্প্রসারণ অধিদফতর, মুন্সীগঞ্জের উপপরিচালক কৃষিবিদ ড. মো. হাবিবুর রহমান।

বক্তারা দেশীয় ফলের উৎপাদন ও ভোগ বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য দেশীয় ফলদ গাছের চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। তারা প্রতিটি পরিবারকে আহ্বান জানান যে, নিজেদের বাড়িতে অন্তত একটি করে ফলদ গাছ রোপণ করতে।

অনুষ্ঠানের শুরুতে অতিথিরা জাতীয় ফল মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং প্রদর্শিত দেশীয় ও মৌসুমি ফল সম্পর্কে তথ্য সংগ্রহ করেন। পরে আলোচনা সভা শেষে সদর উপজেলার ৯টি ইউনিয়ন এবং ২টি পৌরসভার ২০ জন কৃষকের মাঝে কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ২০টি স্প্রে মেশিন বিতরণ করা হয়।

জাতীয় ফল মেলার মাধ্যমে দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ এবং ফল চাষে কৃষকদের আরো উদ্বুদ্ধ করার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:২৫ পি.এম


জুবাইদা রহমান রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রীর ছায়াসঙ্গী হিসেবে কাজ করছেন : মঈন খান

 বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, "ডা. জুবাইদা রহমান আপন মেধায় এবং মননে উদ্ভাসিত এক মহীয়সী নারী।"

ডা. জুবাইদা রহমান জন্মদিনের আড়ম্বরতা বা জাঁকজমক আয়োজন সমর্থন করেন না উল্লেখ করে মঈন খান আরও জানান, "আজকের এই জন্মদিনেও সেটাই প্রতিফলিত হয়েছে।"

জুবাইদা রহমান সব সময়ই মেধাবী প্রজন্ম তৈরিতে জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণ এবং রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছায়াসঙ্গী হিসেবে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

বৃহস্পতিবার জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ডা. জুবাইদা রহমানের জন্মদিন উপলক্ষ্যে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পক্ষ থেকে দিনটি উপলক্ষ্যে রাজধানীর মহাখালী টি অ্যান্ড টি মহিলা কলেজ মিলনায়তনে কোরআন খতম, শিশুদের স্বাস্থ্য পরীক্ষা, বিনামূল্যে ওষুধ বিতরণ, পথ শিশুদের মধ্যে খাবার বিতরণ এবং গাছের চারা রোপণ করা হয়।

পরে, ড. আব্দুল মঈন খান কলেজ মাঠে অতিথিদের সঙ্গে নিয়ে নিম গাছ রোপন করেন।

এছাড়া, পথশিশুদের স্বাস্থ্য পরীক্ষা কার্যক্রম উদ্বোধন করেন।

এ সময় আরও উপস্থিত ছিলেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহ সম্পাদক ডাক্তার পারভেজ রেজা কাঁকন,

জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক কৃষিবিদ মাহবুবুল হক বাচ্চু, ইঞ্জিনিয়ার জহিরুল ইসলাম,

এবং ইঞ্জিনিয়ার উমাশা উমায়ুন চৌধুরী, সাংবাদিক হাফিজ আল আসাদ সাইদ খান।

এছাড়াও, যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার গালিব হাসান,

ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) যুগ্ম মহাসচিব ডাক্তার ফারুক আহমেদ,

ড্যাবের আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ड্যাবের সহ প্রচার সম্পাদক ডা. ইকরামুল ইসলাম সৌরভ, ডাক্তার মেহেদী হাসান,

সরকারি মেডিকেল কলেজ শাখা ছাত্রদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. তানজিম রুবায়েদ আফিফ,

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সদস্য মাহমুদুল হাসানসহ তিনটি মহিলা কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:৩০ পি.এম


চুক্তি কার্যকর হওয়ার পরও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলা, নিহত ১

যুক্তরাষ্ট্র ও ইরান সদ্য স্বাক্ষরিত শান্তি চুক্তির মধ্যে লেবাননের সার্বভৌমত্ব রক্ষা এবং দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকলেও ইসরাইল দক্ষিণাঞ্চলে সামরিক অভিযান অব্যাহত রেখেছে। সর্বশেষ খবর অনুযায়ী, এক হামলায় একজন নিহত হয়েছেন।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৭ জুন) দক্ষিণ লেবাননের একটি এলাকায় ইসরাইলি ড্রোন হামলায় একজন গাড়িচালক নিহত হন। যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ঘোষণার পর এটি ছিল লেবাননে প্রথম প্রাণঘাতী ইসরাইলি হামলা।

এদিকে ইসরাইলের কর্মকর্তারা জানিয়েছেন, তারা দক্ষিণ লেবাননে নিজেদের সামরিক উপস্থিতি বজায় রাখতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার মনে করে যে, সীমান্তবর্তী এসব এলাকা তাদের নিরাপত্তা কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ।

গত বুধবার (১৭ জুন) স্বাক্ষরিত যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের প্রথম দফাতে লেবাননের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়টি উল্লেখ রয়েছে। চুক্তির প্রকাশিত বিবরণে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের বিষয়টিও উল্লেখ করা হয়েছে।

কিন্তু বাস্তবে যুদ্ধবিরতির পরও বিচ্ছিন্ন হামলা ও সংঘর্ষ অব্যাহত রয়েছে। লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, পুরো পরিস্থিতি এখনও স্থিতিশীল নয় এবং সীমান্ত এলাকায় উত্তেজনা বজায় রয়েছে।

বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তির ভবিষ্যৎ কার্যকারিতা অনেকাংশে লেবাননে যুদ্ধবিরতি বাস্তবায়ন এবং দক্ষিণাঞ্চল থেকে ইসরাইলি বাহিনীর উপস্থিতি নিয়ে চলমান বিরোধের ওপর নির্ভর করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

০৪:৩১ পি.এম


ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করা ঠিক হয়নি: ইসরায়েলি কর্মকর্তা

ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান পরিচালনা করা সত্যিই সঠিক সিদ্ধান্ত ছিল কি না, তা মূলত খোদ ইসরায়েলের ভেতরেই তীব্র বিতর্ক ও প্রশ্ন দেখা দিয়েছে। দেশটির একজন শীর্ষস্থানীয় সরকারি কর্মকর্তা মন্তব্য করেছেন যে, যদি যুদ্ধের রাজনৈতিক পরিণতি আগে থেকেই জানা থাকত, তবে এই অভিযান শুরু করার বিষয়টি অত্যন্ত সন্দেহজনক বলে বিবেচিত হতো। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘আই-২৪ নিউজ’-এ দেওয়া ওই কর্মকর্তার এই ধরনের বক্তব্য দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ওপর অভ্যন্তরীণ চাপ আরও বাড়িয়ে দিয়েছে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই ইসরায়েলের রাজনৈতিক ও নিরাপত্তা মহলে ক্ষোভ এবং সমালোচনা তীব্র রূপ ধারণ করেছে। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে মধ্যপ্রাচ্যে ইরান একটি শক্তিশালী আঞ্চলিক শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সুযোগ পাচ্ছে, যা ইসরায়েলের জন্য একটি বড় কৌশলগত পরাজয়। দেশটির প্রবীণ সামরিক সাংবাদিক অ্যালন বেন ডেভিড এই চুক্তিকে ইসরায়েলের জন্য একটি ‘নাটকীয় ও সুদূরপ্রসারী’ ধাক্কা হিসেবে বর্ণনা করেছেন, যা আগামী প্রজন্মের ওপর যথেষ্ট প্রভাব ফেলবে।

তবে ঘরে-বাইরে তীব্র সমালোচনার মুখেও তিনি নিজের অবস্থানে অনড় রয়েছেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি জানান, ইরানের পারমাণবিক কর্মসূচি নস্যাৎ করা এবং ইসরায়েলকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা তাঁর জীবনের মূল লক্ষ্য ছিল। ‘অপারেশন রাইজিং লায়ন’ নামের ওই ১২ দিনের অভিযানের মাধ্যমে ইরানের বিলিয়ন বিলিয়ন ডলারের অবকাঠামো ধ্বংস করা হয়েছে দাবি করে তিনি বলেন, ইসরায়েলকে একটি নিশ্চিত পারমাণবিক হুমকি থেকে রক্ষা করা সম্ভব হয়েছে এবং এই অঞ্চলে হুমকি মোকাবিলায় তাঁর সরকার কাজ চালিয়ে যাবে। তবে প্রধানমন্ত্রীর এই আশ্বাস দেওয়ার পরও সামরিক ও অর্থনৈতিক বিশেষজ্ঞদের উদ্বেগ যেন কমে যায়নি। অনেকেই মনে করছেন, এই ব্যয়বহুল ও অনিষ্পন্ন যুদ্ধ শেষ পর্যন্ত তেহরানকে আরও শক্তিশালী অবস্থানে নিয়ে যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%