১০:৩৬ পি.এম
নীলফামারীতে মাদক মামলায় গ্রেপ্তার হওয়া সুজন ইসলামকে আদালতে নেওয়ার সময় তার মুক্তির দাবিতে জেলা পুলিশ সুপারের (এসপি) কার্যালয়ের সামনে হট্টগোলের ঘটনায় পুলিশ ৩৪ জনকে গ্রেপ্তার করেছে। এর আগে, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরো ৩০০ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়।
রবিবার (৪ অক্টোবর) সন্ধ্যায় অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) এ বি এম ফয়জুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার গভীর রাতে সৈয়দপুরে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের পূর্ব দোহলপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে সুজন ইসলামকে (৩৪) গ্রেপ্তার করা হয়। তিনি একাধিক মাদক মামলার আসামি হিসেবে পরিচিত।
আরও পড়ুন: নেহা বোরাকে মুক্তি দিল পুলিশ, দীপকেকে আদালতে তোলা হবে
শনিবার দুপুরে সুজন ইসলামকে আদালতে নিয়ে যাওয়ার সময় এসপি কার্যালয়ের প্রধান ফটকের সামনে শতাধিক ব্যক্তি তার মুক্তির দাবিতে হট্টগোল শুরু করেন। এক পর্যায়ে তারা পুলিশকে বাধা দেওয়ার চেষ্টা করলে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তাদের ছত্রভঙ্গ করে। এ সময় ২০ জনকে আটক করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, সুজন ইসলামকে আদালতে পাঠানোর সময় আসামিরা পূর্বপরিকল্পিতভাবে দলবদ্ধ হয়ে তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পুলিশের কাজে বাধা প্রদান করেন। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফয়জুল ইসলাম জানান, পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে ২০ জনকে আটক করে মামলা করা হয়েছে। পরে ওই মামলায় আটক ২০ জনসহ মোট ৩৪ জনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। মামলায় ৩৫ জনের নাম উল্লেখ করে আরো ৩০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।
আরও পড়ুন: পুঁজিবাজারে অব্যাহত দরপতনে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় রবিবারে মানববন্ধন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন