ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় : প্রতিমন্ত্রী শাহে আলম


জুলাইযোদ্ধাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয় : প্রতিমন্ত্রী শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেছেন, সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের চেতনা শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি বাংলাদেশের গণতন্ত্র, অধিকার ও মানুষের মুক্তির সংগ্রামের প্রতীক।

শুক্রবার (২৪ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা চত্বরে মীর মুগ্ধ স্কয়ারের সংস্কার কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, 'মীর মুগ্ধ স্কয়ার'-এর নাম আগে ছিল তারেক রহমান স্কয়ার। প্রধানমন্ত্রী নিজের নাম পরিবর্তন না করে মীর মুগ্ধ স্কয়ার নামটি দিয়েছেন। তিনি উল্লেখ করেন, এই স্কয়ার শুধুমাত্র একটি স্থাপনার নাম নয়, এটি জুলাইয়ের আত্মত্যাগ, সাহস ও গণ-আকাঙ্ক্ষার প্রতীক।

আরও পড়ুন: চাঁদপুরে শিশুদের আঁকায় জিয়াউর রহমানের প্রতিকৃতি প্রদর্শিত

প্রতিদিন মানুষ যখন এই স্কয়ারের পাশ দিয়ে চলাচল করবে, তখন তারা জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের ত্যাগকে স্মরণ করবে।

মীর শাহে আলম বলেন, যাদের বুকের তাজা রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী সরকারের পতন হয়েছে, সেই বীর শহীদদের আত্মত্যাগ কখনো বৃথা যেতে পারে না। জুলাইয়ের প্রতিটি শহীদ ও আহত যোদ্ধা চিরকাল আমাদের হৃদয়ের গভীরে বেঁচে থাকবে। তাদের আত্মত্যাগের ঋণ কোনোদিন শোধ করা সম্ভব নয়।

তিনি আরও বলেন, আমরা যেমন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের শহীদদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি, তেমনি জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদেরও সমান মর্যাদায় স্মরণ করব। নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে, যাতে তারা স্বাধীনতা, গণতন্ত্র ও মানুষের অধিকার রক্ষার মূল্য বুঝতে পারে।

প্রতিমন্ত্রী বলেন, জুলাই সনদের বাস্তবায়নের মধ্য দিয়েই শহীদদের স্বপ্নের বাংলাদেশ তৈরি হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকার সেই লক্ষ্য বাস্তবায়নে আন্তরিকতার সঙ্গে কাজ করছে।

আরও পড়ুন: স্কুল ফিডিংয়ের পাউরুটির ভেতর পাওয়া গেল ধারালো ব্লেড

অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, উপজেলা বিএনপি, প্রশাসনের কর্মকর্তা, জুলাইযোদ্ধা, শহীদ পরিবারের সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদক পরীক্ষায় পজিটিভ বিশ্বকাপে খেলা এক ফুটবলার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


মাদক পরীক্ষায় পজিটিভ বিশ্বকাপে খেলা এক ফুটবলার

অস্ট্রেলিয়া জাতীয় ফুটবল দলের ফরোয়ার্ড ক্রিস্টিয়ান ভোলপাটো বেপরোয়া গতিতে গাড়ি চালানোর অভিযোগে পুলিশের হাতে আটক হয়েছেন। আটক হওয়ার পর প্রাথমিক মাদক পরীক্ষায় তার শরীরে কোকেনের উপস্থিতি পাওয়া গেছে।

শুক্রবার গভীর রাতে সিডনির আনজাক ব্রিজে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিসীমার সড়কে ১০৯ কিলোমিটার বেগে গাড়ি চালানোর সময় পুলিশ তাকে থামায়। এরপর ঘটনাস্থলেই করা ড্রাগ টেস্টে তার শরীরে কোকেনের উপস্থিতি ধরা পড়ে।

গতিসীমা লঙ্ঘনের কারণে ভোলপাটোকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তার আন্তর্জাতিক ড্রাইভিং লাইসেন্স ছয় মাসের জন্য স্থগিত করা হয়েছে। নিউ সাউথ ওয়েলস পুলিশ ঘটনাটি নিয়ে আরও তদন্ত করছে।

এ বিষয়ে অস্ট্রেলিয়ার ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে জানিয়েছে, তারা বিষয়টি সম্পর্কে অবগত এবং খেলোয়াড়টির সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। একই সঙ্গে তাকে প্রয়োজনীয় মানসিক ও প্রাতিষ্ঠানিক সহায়তা দেওয়া হচ্ছে।

অস্ট্রেলীয় ফুটবলারদের সংগঠন (পিএফএ) জানিয়েছে, এই কঠিন সময়ে তারা ভোলপাটোর পাশে রয়েছে এবং তাকে প্রয়োজনীয় আইনি ও অন্যান্য সহায়তা দেবে।

২২ বছর বয়সী ভোলপাটো প্রথমে ইতালির বয়সভিত্তিক দলের হয়ে খেললেও পরে অস্ট্রেলিয়ার হয়ে খেলার সিদ্ধান্ত নেন। ২০২৬ বিশ্বকাপে অস্ট্রেলিয়া জাতীয় দলের সদস্য হিসেবেও খেলেছেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

শুক্রবার (২৪ জুলাই) সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন উপস্থিত থাকবেন বলে জানা গেছে। তিনি দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলবেন।

দলটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সংবাদ সম্মেলনে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে দলের অবস্থান তুলে ধরা হতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্দোলনের মুখে কোন পথে হাটছে ভারত সরকার?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


আন্দোলনের মুখে কোন পথে হাটছে ভারত সরকার?

ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার (নিট) প্রশ্নপত্র ফাঁস নিয়ে দেশটির কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি নিয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন এনডিএ সরকার এর মধ্যে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে, ‘তার পদত্যাগের কোনো প্রশ্নই উঠছে না।’

সরকারের একটি শীর্ষ সূত্র দেশটির গণমাধ্যম এনডিটিভিকে জানিয়েছে যে ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ সরকারের বিবেচনায় নেই। সূত্রটি বলছে, ‘পদত্যাগই সবচেয়ে সহজ সিদ্ধান্ত হতে পারে, কিন্তু সরকার সেই পথে হাঁটতে চায় না।’

সূত্রটি আরও জানাচ্ছে, জনগণ সরকারকে যে ম্যান্ডেট দিয়েছে, তা বাস্তবায়নের জন্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়াও, ন্যাশনাল টেস্টিং এজেন্সির (এনটিএ) সমস্যা চিহ্নিত করে সেগুলোর সমাধানে কার্যক্রম চলছে।

প্রশ্নপত্র ফাঁসের সাথে জড়িত একাধিক চক্রের বিরুদ্ধে ইতোমধ্যে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এর পাশাপাশি আরও অভিযান পরিচালনার প্রস্তুতি চলছে।

এর আগে শুক্রবার কেন্দ্রের সাথে দ্বিতীয় দফার বৈঠকে অংশ নিয়ে সিজেপি ধর্মেদ্র প্রধানের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছে। বৈঠক শেষে দলটির নেতা আশুতোষ রাঙ্কা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবির বিষয়ে সিদ্ধান্ত জানাতে কেন্দ্র শনিবার দুপুর পর্যন্ত সময় চেয়েছে।

তিনি বলছেন, সরকার নীতিগতভাবে দুটো দাবিতে সম্মত হচ্ছে—নিট-সংক্রান্ত ঘটনায় আত্মহত্যাকারী শিক্ষার্থীদের পরিবারের জন্য ক্ষতিপূরণ এবং আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীদের বিরুদ্ধে দায়ের করা এফআইআর ও আইনি মামলা প্রত্যাহার।

বৈঠকে সরকারের পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা ও প্রধানমন্ত্রী কার্যালয়ের প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং। অপর দিকে সিজেপির প্রতিনিধিত্ব করেন দলের জাতীয় মুখপাত্র সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা।

বৈঠকের আগে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ বলেছেন, ‘সরকার যদি আন্দোলনের সমাধান চায়, তাহলে একমাত্র পথ হলো ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ।’

এদিকে, সরকারের অটল অবস্থানের কারণে শিক্ষামন্ত্রীর পদত্যাগ নিয়ে সোমবারের সিদ্ধান্ত এবং পরবর্তী আলোচনা নিয়ে নজর রাখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনসিপির জুলাই যুব কনভেনশন ২০২৬ শুরু

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


এনসিপির জুলাই যুব কনভেনশন ২০২৬ শুরু

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব সংগঠন জাতীয় যুবশক্তির উদ্যোগে ‘জুলাই যুব কনভেনশন ২০২৬’ শুরু করা হয়েছে।

এই কনভেনশনটি শুক্রবার (২৪ জুলাই) বিকেল ৪টায় রাজধানীর রমনায় অবস্থিত দ্য ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে শুরু হয়।

কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব ও জাতীয় সংসদ সদস্য আখতার হোসেন। বিশেষ অতিথি হিসেবে দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করছেন জাতীয় যুবশক্তির সভাপতি অ্যাডভোকেট তারিকুল ইসলাম। সঞ্চালনা করছেন সংগঠনটির সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার ফরহাদ সোহেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%