ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

শাহজালালের নতুন এটিসি টাওয়ারে বাড়ছে ওভারফ্লাইং রাজস্ব


শাহজালালের নতুন এটিসি টাওয়ারে বাড়ছে ওভারফ্লাইং রাজস্ব

দেশের আকাশসীমা ব্যবহারকারী বিদেশি উড়োজাহাজ থেকে ওভারফ্লাইং চার্জ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আধুনিক প্রযুক্তিনির্ভর নতুন এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি) টাওয়ার এবং রাডার ব্যবস্থা চালুর পর এই আয় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

চলতি বছরের জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসে ওভারফ্লাইং খাত থেকে আয় হয়েছে ৪১৬ কোটি ৯১ লাখ টাকা। আগের বছরের একই সময়ের তুলনায় এই আয় প্রায় ৮ থেকে ১০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বেবিচকের কর্মকর্তারা জানান, নতুন রাডার ব্যবস্থা চালুর ফলে বাংলাদেশের আকাশসীমায় চলাচলকারী উড়োজাহাজ শনাক্তকরণ ও পর্যবেক্ষণের সক্ষমতা বৃদ্ধি পেয়েছে। এর ফলে আকাশসীমা ব্যবহারের বিপরীতে নির্ধারিত ফি আদায় আরও কার্যকর হয়েছে। একই সঙ্গে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তাও বৃদ্ধি পেয়েছে।

আরও পড়ুন: শ্রম আদালতের মামলাজট নিরসনে কার্যকর রোডম্যাপের আহ্বান শ্রমমন্ত্রীর

বেবিচকের এয়ার কমোডর মোহাম্মদ নূরী আলম বলেন, পূর্বে ওভারফ্লাইং থেকে প্রতি মাসে গড়ে ৬০ থেকে ৬১ কোটি টাকা আয় হতো। বর্তমানে এই আয় বেড়ে প্রায় ৬৯ থেকে ৭১ কোটি টাকা হয়েছে। নতুন রাডার চালুর ফলে ভবিষ্যতে এই আয় আরও বৃদ্ধি করার সুযোগ সৃষ্টি হয়েছে।

ফ্রান্সের থ্যালাস কোম্পানির প্রযুক্তিতে নতুন রাডার ব্যবস্থা স্থাপনে সরকারের ব্যয় হয়েছে ৯৪২ কোটি টাকা। বেবিচকের কর্মকর্তাদের ধারণা, বর্তমান হারে আয় বৃদ্ধি পেতে থাকলে ১৬ থেকে ১৮ মাসের মধ্যে রাডার স্থাপনে সরকারের ব্যয় উঠে আসতে পারে।

মোহাম্মদ নূরী আলম বলেন, নতুন ব্যবস্থার মাধ্যমে উড়োজাহাজ চলাচলের ক্ষেত্রে দূরত্বের ভিত্তিতে পৃথকীকরণ (সেপারেশন) দেওয়ার সক্ষমতা তৈরি হয়েছে। ফলে নির্দিষ্ট একটি রুটে আগের তুলনায় তিন থেকে চার গুণ বেশি উড়োজাহাজ একই সময়ে পরিচালনা করা সম্ভব হবে। এতে ভবিষ্যতে রাজস্বও কয়েক গুণ বৃদ্ধি পাওয়ার সুযোগ রয়েছে।

তবে এ জন্য আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) অনুমোদনসহ প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলে তিনি জানান।

আরও পড়ুন: মক্কা-মদিনার নিরাপত্তায় মুসলিম উম্মাহর সংহতি জরুরি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সাকিব আহমেদ ঢাকা

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:০৮ এম


ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন কমিটিতে আলোচনায় যারা

 

ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত হওয়ার পর নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনটির নেতাকর্মীদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন সাবেক ও বর্তমান নেতার নাম আলোচনায় এসেছে। পদপ্রত্যাশীদের তৎপরতায় সংগঠনটির অভ্যন্তরে নতুন নেতৃত্ব নিয়ে আগ্রহও বেড়েছে।

গত ৩০ সেপ্টেম্বর হঠাৎ করে রবিন-আকরাম নেতৃত্বাধীন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে শিগগিরই নতুন কমিটি গঠনের কথা জানানো হয়। এরপর থেকেই নতুন কমিটিতে কারা নেতৃত্বে আসছেন—তা নিয়ে নেতাকর্মীদের মধ্যে চলছে নানা জল্পনা-কল্পনা।

দলীয় নেতাকর্মীদের একটি অংশের প্রত্যাশা, আন্দোলন-সংগ্রামে সক্রিয় এবং মাঠপর্যায়ে দীর্ঘদিন ধরে সাংগঠনিক কর্মকাণ্ডে যুক্ত নেতাদের মধ্য থেকেই নতুন নেতৃত্ব নির্বাচন করা হবে। এরই মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীরা বিভিন্ন পর্যায়ে যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা শুরু করেছেন বলে জানা গেছে।

সভাপতি পদে আলোচনায় যারা

সভাপতি পদে আলোচনায় রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির সাধারণ সম্পাদক আকরাম আহাম্মেদ এবং সিনিয়র সহ-সভাপতি গোলাম মাওলা গোলাপ।

এ ছাড়া সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল হোসেন সোহেল, সহ-সভাপতি কাউসার খান, সহ-সভাপতি নেছার উদ্দিন রুজেনসহ আরও কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে।

সাধারণ সম্পাদক পদে আলোচনায় যারা

সাধারণ সম্পাদক পদে আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন সদ্য বিলুপ্ত কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া খান সিজার, মিরপুর থানা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আতিকুর রহমান মিন্টু, সদ্য সাবেক দপ্তর সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহরিয়ার আহমেদ রাফি, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন, মুক্তাদির ভূঁইয়াসহ আরও কয়েকজন নেতা।

আলোচনায় থাকা কয়েকজন নেতার সঙ্গে কথা বলে জানা গেছে, প্রত্যেকেই নিজেদের রাজনৈতিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং সাংগঠনিক অভিজ্ঞতার বিষয়টি তুলে ধরছেন।

জাকারিয়া খান সিজার বলেন, দীর্ঘদিন ধরে ছাত্রদলের বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে সক্রিয় ছিলেন। আন্দোলন করতে গিয়ে গুলিবিদ্ধ হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার বিষয়ে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের দিকে তাকিয়ে আছেন বলে জানান তিনি।

ইকবাল হোসেন সোহেল বলেন, “দলের দুঃসময়ে আমি মাঠে ছিলাম নিবেদিত প্রাণ হিসেবে। আগামীতেও থাকব। হাইকমান্ডের সিদ্ধান্তই হবে চূড়ান্ত।”

মেহেদী হাসান জীবন বলেন, তিনি দীর্ঘদিন ধরে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত। ২৮ অক্টোবর বিএনপির সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় আহত হওয়ার কথাও উল্লেখ করেন তিনি। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে বিভিন্ন সময়ে হামলা, গ্রেপ্তার ও নির্যাতনের শিকার হওয়ার কথাও জানান তিনি।

অন্যদিকে শহীদুল ইসলাম বলেন, ছাত্র রাজনীতির কঠিন সময়ে তিনি মিছিল-মিটিংয়ে নেতৃত্ব দিয়েছেন এবং রাজপথে সক্রিয় ছিলেন। নতুন নেতৃত্ব গঠনের ক্ষেত্রে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের ওপর আস্থা রাখছেন তিনি।

কাউসার খান বলেন, “ছাত্রদলের রাজনীতিতে দীর্ঘদিন ধরে রাজপথে সক্রিয় থাকার চেষ্টা করেছি। দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে নেতাকর্মীদের সঙ্গে ছিলাম, আগামীতেও থাকব। নতুন কমিটিতে কে কোন দায়িত্ব পাবেন, সেটি সম্পূর্ণভাবে দলের হাইকমান্ডের সিদ্ধান্তের বিষয়। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও কেন্দ্রীয় নেতৃত্ব যে সিদ্ধান্ত দেবেন, সেটিই আমরা মেনে নেব। সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

পদপ্রত্যাশী নেতারা প্রত্যেকেই নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার প্রত্যাশা করছেন। তবে শেষ পর্যন্ত ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের নতুন নেতৃত্বে কারা আসছেন, তা নির্ধারিত হবে কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্তেই।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোবিন্দগঞ্জে বসতবাড়িতে হামলা ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

খায়রুল ইসলাম স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১১ এম


গোবিন্দগঞ্জে বসতবাড়িতে হামলা ও স্বর্ণালংকার-নগদ টাকা লুটের অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা এলাকায় পারিবারিক বিরোধের জেরে এক নারীকে মারধর, শ্বাসরোধ করে হত্যার চেষ্টা এবং স্বর্ণালংকার ও নগদ টাকা লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।
অভিযোগ সূত্রে জানা যায়, গত ৪ অক্টোবর ২০২৬ দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে ভুক্তভোগী ও তার স্বামী রাতের খাবার শেষে নিজ নিজ কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে অভিযোগে অভিযুক্ত কয়েকজন ব্যক্তি তাদের বসতবাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় তারা স্বামীর শয়নকক্ষের দরজা বাইরে থেকে বন্ধ করে দেন।
অভিযোগে আরও বলা হয়, ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটের দিকে ভুক্তভোগী ঘুম থেকে উঠে দক্ষিণ দুয়ারী ঘরের দরজা খুলে টয়লেটে যাওয়ার সময় অভিযুক্তরা তাকে ঘিরে ফেলেন। পরে তাকে কিল-ঘুষি, চড়-থাপ্পড় ও মারধর করা হয়। একপর্যায়ে একজন অভিযুক্ত তার গলার শ্বাসনালী চেপে ধরে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
ভুক্তভোগীর দাবি, এ সময় তার কানে থাকা স্বর্ণের দুল ও গলায় থাকা স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। অভিযোগে ওই স্বর্ণালংকারের আনুমানিক মূল্য ১ লাখ ৮০ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। পরে তার শয়নকক্ষের বাক্সের তালা ভেঙে প্রায় ৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্বর্ণালংকার এবং জমি কেনার জন্য রাখা নগদ ৫ লাখ টাকা নিয়ে যাওয়ার অভিযোগ করা হয়েছে।
অভিযোগপত্রে আরও বলা হয়, ঘটনার সময় ভুক্তভোগীর ডাক-চিৎকার শুনে কয়েকজন স্থানীয় ব্যক্তি এগিয়ে আসেন। তাদের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান। পরে ভুক্তভোগী গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন।
লিখিত অভিযোগে অভিযুক্ত হিসেবে মো. জারিদুল ইসলাম (৩৫), মো. মোনাত আলী (৩২), মো. মাহাবুর রহমান (৫০) ও মো. দুলু মিয়া (৬২)-এর নাম উল্লেখ করা হয়েছে। তাদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলার রামপুরা এলাকায় বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।
ভুক্তভোগী জানান, স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটি প্রত্যক্ষ করেছেন এবং তারা সাক্ষ্য দিতে পারবেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
তবে অভিযোগে করা এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। অভিযোগের বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে প্রতিবেদনে তা সংযুক্ত করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘ঘুষের টাকা দিয়ে পোশাক কিনেছি, ঘুষ খাওয়ার জন্যই’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৭ এম


‘ঘুষের টাকা দিয়ে পোশাক কিনেছি, ঘুষ খাওয়ার জন্যই’

হবিগঞ্জের চুনারুঘাট থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মোহাম্মদ ইলিয়াস হোসাইনের একটি বিতর্কিত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে তিনি প্রকাশ্যে ঘুষ গ্রহণকে যৌক্তিক দাবি করেন।

সম্প্রতি রানীগাঁও বাজারে এ ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী নোমান মিয়ার করা একটি মামলার তদন্ত করতে গিয়ে এএসআই ইলিয়াস হোসাইন ঘটনাস্থলে উপস্থিত লোকজনের সামনে বলেন, ‘কিছু রটে দেখেই তো কিছু বটে। কথা বুঝছ না? আমি যদি বলি, আমি পুলিশের দারোগা, আমি ঘুষ খাই না, আমি বায়তুল মোকাররমের ইমাম সাহেব, হইব নাকি? আমি পোশাক লাগিয়েছি ঘুষের টাকা দিয়ে, ঘুষ খাওয়ার জন্যই।’ তার এই বক্তব্যের ভিডিও স্থানীয় একজন ব্যক্তি মোবাইল ফোনে ধারণ করেন।

ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয়।

অভিযোগ উঠেছে যে, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম তার এলাকার বড় ভাই হিসেবে পরিচিতি দিয়ে থানায় ও তদন্তের এলাকায় নিজের আধিপত্য খাটাচ্ছেন এএসআই ইলিয়াস। এছাড়া, ওসির নাম ভাঙিয়ে নিয়মিত অপকর্ম, অনিয়ম ও চাঁদাবাজি চালিয়ে যাচ্ছেন বলেও অভিযোগ রয়েছে।

ভিডিওর বিষয়টি সম্পর্কে এএসআই মোহাম্মদ ইলিয়াস হোসাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি গণমাধ্যমকে জানান, ‘এ বিষয়ে আমি কিছু জানি না।’ এরপর তিনি মোবাইল ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার (মাধবপুর সার্কেল) মো. মাফিউর রহমান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি, এ নিয়ে তদন্ত চলছে। তদন্ত শেষ হলে বিস্তারিত জানাব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ ইং

০১:১৮ এম


আবরার ফাহাদ হত্যাকে ফ্যাসিবাদের উদাহরণ বললেন অ্যাটর্নি জেনারেল

ঢাকা, ৫ অক্টোবর, ২০২৬ : বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ হত্যার ঘটনাকে ফ্যাসিবাদ আমলের একটি চরম উদাহরণ হিসেবে চিহ্নিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল।

আগামী ৭ অক্টোবর আবরার ফাহাদের মৃত্যুবার্ষিকী উপলক্ষে নির্মম এই হত্যাকাণ্ডের বিচারিক দিক নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অ্যাটর্নি জেনারেল। তিনি বলেন, "ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক ছত্রছায়ায় থাকা ব্যক্তিরা মনে করত অপরাধ করে তারা পার পেয়ে যাবে। কিন্তু অপরাধীকে বিচার ও শাস্তির মুখোমুখি হতে হয়, হত্যা মামলার রায়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে।"

আবরার ফাহাদ হত্যা মামলায় বিচারিক আদালতের রায় বহাল থাকায় রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করেনি উল্লেখ করে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল জানান, "এ মামলায় আমাদের অবস্থান হচ্ছে- আমরা মামলায় কোনো বিলম্ব ঘটাতে চাই না। নাগরিকের দ্রুত বিচার প্রাপ্তির যে সাংবিধানিক অধিকার, আমরা চাই সেটা নিশ্চিত হোক।"

তিনি আরও বলেন, "সুপ্রিম কোর্টের আপিল বিভাগে এই মামলার শুনানি শুরু হলে সে শুনানির ক্ষেত্রে রাষ্ট্রের পক্ষ থেকে কোনো রকম বিলম্ব ঘটানো হবে না। আমরা একদিন শুনানি মুলতবি চাইব না। এই হত্যাকাণ্ডের বিচার দ্রুত হওয়া উচিত। মানুষ এই মামলার রায় কার্যকর দেখতে চায়।"

২০১৯ সালের ৬ অক্টোবর রাতে বুয়েটের শেরেবাংলা হলে পিটিয়ে হত্যা করা হয়েছিল তড়িৎ ও ইলেকট্রনিকস প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদকে। নৃশংস এ হত্যাকাণ্ডের পর দেশজুড়ে ক্ষোভের সৃষ্টি হয়। নির্মম সে হত্যায় জড়িতদের সবাই ছিলেন বুয়েট শাখা ছাত্রলীগের (এখন নিষিদ্ধ সংগঠন) নেতা-কর্মী।

আলোচিত এই হত্যা মামলায় ২০২১ সালের ৮ ডিসেম্বর রায় দেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১। বিচারিক আদালতের রায়ে ২০ আসামিকে মৃত্যুদণ্ড ও ৫ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।

২০২৫ সালের ১৬ মার্চ হাইকোর্ট ২০ আসামির মৃত্যুদণ্ড ও ৫ আসামির যাবজ্জীবন কারাদণ্ড বহাল রেখে রায় ঘোষণা করেন।

হাইকোর্টের রায়ে মৃত্যুদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মেহেদী হাসান (রাসেল), মো. অনিক সরকার, মেহেদী হাসান (রবিন), ইফতি মোশাররফ, মো. মনিরুজ্জামান, মো. মেফতাহুল ইসলাম, মো. মাজেদুর রহমান, মো. মুজাহিদুর রহমান, খন্দকার তাবাককারুল ইসলাম, হোসাইন মোহাম্মদ তোহা, মো. শামীম বিল্লাহ, এ এস এম নাজমুস সাদাত, মোর্শেদ অমর্ত্য ইসলাম, মুনতাসির আল (জেমি), মো. শামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, এস এম মাহমুদ, মোর্শেদ-উজ-জামান মণ্ডল, এহতেশামুল রাব্বি ও মুজতবা রাফিদ। হাইকোর্টের রায়ে যাবজ্জীবন কারাদণ্ড বহাল থাকা আসামিরা হলেন মুহতাসিম ফুয়াদ হোসেন, মো. আকাশ হোসেন, মুয়াজ আবু হুরায়রা, অমিত সাহা ও ইশতিয়াক আহমেদ।

এদিকে, হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড পাওয়া আসামিরা কেউ কউ আপিল ও লিভ টু আপিল করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%