বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৮:৫৪ পি.এম
ধামইরহাটে জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ২৬
নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টায় ধামইরহাট-পত্নীতলা আসনের এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক এর নেতৃত্বে একটি র্যালি উপজেলা পরিষদ থেকে প্রাণী সম্পদ দপ্তর পর্যন্ত অনুষ্ঠিত হয়।
র্যালির পর উপজেলা পরিষদ সভাকক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ইউএনও কাজি তাহমিনা সারমিন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এমপি ইঞ্জিনিয়ার এনামুল হক। তিনি সফল খামারিদের তাদের কর্মের সফলতায় ধন্যবাদ জানান এবং অসফল খামারিদের সরকারি সুযোগ-সুবিধা সহ পরামর্শ ও প্রাপ্য সকল সুবিধা প্রদানের জন্য প্রাণী সম্পদ কর্মকর্তাকে নির্দেশনা দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. শামীম আখতার, কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেলোয়ার হোসেন, ভেটেরিনারি সার্জন মাহমুদুল হাসান, মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, উপজেলা খাদ্য কর্মকর্তা মামুমুর রশীদ, রাজশাহী কৃষি ব্যাংকের ম্যানেজার আবুল কালাম আজাদ সহ স্থানীয় গরু, ছাগল, হাঁস, মুলতুবি ইত্যাদি খামার মালিকগণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
রাজশাহী জেলার তানোর উপজেলার ৭ নম্বর চান্দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে তরুণ ও শিক্ষিত সমাজসেবক মো. মাহফুজুর রহমান (রিমন) ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন। তিনি মরহুম মফিজ উদ্দিনের সুযোগ্য সন্তান, যিনি এলাকার মধ্যে সুপরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
রিমন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের তরুণ নেতা হিসেবে এলাকায় সমাদৃত। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। স্থানীয়দের মতে, রিমনের প্রয়াত পিতা মফিজ উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, পরোপকারী ও ন্যায়পরায়ণ ব্যক্তি। পিতার আদর্শ ও সততার পথ অনুসরণ করে তিনি রাজনীতির মাঠে প্রবেশ করেছেন। বাবার রেখে যাওয়া সুনাম এবং সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই নির্বাচনি লড়াইয়ে তার প্রধান শক্তি হিসেবে এলাকাবাসী মনে করছেন।
নির্বাচনি ভাবনা ও লক্ষ্য সম্পর্কে
মো. মাহফুজুর রহমান (রিমন) বলেন, "আমি ক্ষমতার মোহে চেয়ারম্যান হতে চাঁই না, বরং মানুষের প্রকৃত সেবক হয়ে পাশে থাকতে চাঁই। আমার প্রয়াত পিতা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শকে পাথেয় করেই আমি চান্দুড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাঁই। এই পথচলায় আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করছি।"
নির্বাচিত হলে সৎ ও যোগ্য
নেতৃত্বের মাধ্যমে এলাকার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও জানান, টেকসই রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রকৃত হকদারদের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সুষ্ঠুভাবে বণ্টন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে তার অগ্রাধিকার। পাশাপাশি তিনি একটি দুর্নীতি ও দালালমুক্ত, জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ উপহার দেওয়ার অঙ্গীকার করেন।
এদিকে, রিমনের প্রার্থিতা ঘোষণার
পর থেকেই চান্দুড়িয়া ইউনিয়নের পাড়া-মহল্লায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ ভোটারদের মাঝে তার প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, পিতার মতোই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি চান্দুড়িয়া ইউনিয়নকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন। রা/অ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশি কর্মীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক শ্রমবাজারের চাহিদার প্রতি নজর রেখে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, বিদেশে কর্মরত বাংলাদেশি কর্মীদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর উদ্যোগও নেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
প্রথম ফ্লাইটে মালয়েশিয়াগামী ১১২ জন বাংলাদেশি কর্মীকে বিদায় জানান প্রধানমন্ত্রী। তিনি উল্লেখ করেন, "বাংলাদেশের জন্য দিনটি অত্যন্ত স্মরণীয়।" প্রায় ১০ হাজার কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর মালয়েশিয়া সরকারের সহযোগিতায় বাংলাদেশি শ্রমবাজার আবারও চালু করা সম্ভব হয়েছে।
প্রধানমন্ত্রী কর্মীদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দেন। তিনি বলেন, "আরও দক্ষ কর্মী বিদেশে পাঠাতে পারলে তারা নিজেরা উপকৃত হওয়ার পাশাপাশি দেশও লাভবান হবে।" এ লক্ষ্যেই বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের দক্ষতা বাড়ানোর পরিকল্পনা নিয়েছে সরকার।
বিদেশে কাজের ক্ষেত্রে ভাষাগত দক্ষতার প্রয়োজনীয়তা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, "আগামী কয়েক মাসের মধ্যে বিভিন্ন দেশে কর্মী পাঠানোর আগে তাদের সংশ্লিষ্ট দেশের ভাষা শেখানোর কার্যক্রম শুরু করা হবে।" ভাষা জানা থাকলে বিদেশে কর্মীদের কাজ করতে অনেক সুবিধা হবে।
মালয়েশিয়াগামী কর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, তারা যেন সুস্থভাবে সেখানে পৌঁছে ভালোভাবে কাজ করেন। তিনি তাদেরকে সংশ্লিষ্ট দেশের সংস্কৃতি, ঐতিহ্য, আইন ও নিয়মকানুন মেনে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ দেন।
তিনি আরও বলেন, "বিদেশে কর্মরত বাংলাদেশিদের আচরণের ওপর দেশের ভাবমূর্তি নির্ভর করে।" একজন কর্মীর কাজ ও আচরণ দেখে সংশ্লিষ্ট দেশের মানুষ বাংলাদেশকে মূল্যায়ন করবে। কর্মীরা সুনামের সঙ্গে কাজ করলে তাদের দেখে বিদেশি প্রতিষ্ঠানগুলো আরও বাংলাদেশি কর্মী নিয়োগে উৎসাহিত হবে।
প্রধানমন্ত্রী কর্মীদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সুস্থতা কামনা করেন। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, কর্মকর্তা ও কর্মচারীদের এ কার্যক্রম বাস্তবায়নে ধন্যবাদ জানান। পরে রেমিট্যান্স যোদ্ধাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন তিনি।
অনুষ্ঠানে শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী মো. নুরুল হক, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো. শাকিরুল ইসলাম খান ও ব্যারিস্টার গিয়াস উদ্দিন রিমন, ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য এস এম জাহাঙ্গীর হোসেনসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় উন্মুক্ত হওয়ার পর সরকারি উদ্যোগে সম্পূর্ণ বিনা অভিবাসন ব্যয়ে কর্মী পাঠানোর কার্যক্রম শুরু হয়েছে।
বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে ৪ হাজার ৩৯ জন আবেদনকারীর মধ্য থেকে প্রকাশ্য ই-লটারি ও নিয়োগকর্তার সরাসরি সাক্ষাৎকারের ভিত্তিতে কর্মী নির্বাচন করা হয়েছে।
নির্বাচিত কর্মীরা মালয়েশিয়ার ডিএইচএল সাপ্লাই চেইন প্রতিষ্ঠানে মাসিক ১ হাজার ৭০০ মালয়েশিয়ান রিঙ্গিত মূল বেতনে তিন বছর মেয়াদি নবায়নযোগ্য চুক্তিতে কাজ করবেন। নিয়োগকর্তার পক্ষ থেকে তাদের আবাসন ও চিকিৎসাসুবিধা দেওয়া হবে। অভিবাসনসংক্রান্ত যাবতীয় ব্যয় বহন করবে নিয়োগকারী প্রতিষ্ঠান।
এ কর্মসূচির আওতায় আগামী ডিসেম্বরে আরও ২২৫ জন বাংলাদেশি কর্মীকে বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে দেশটির চারটি প্রতিষ্ঠান থেকে মোট ১ হাজার ৪৮ জন কর্মী নিয়োগের সত্যায়িত চাহিদাপত্র পেয়েছে বোয়েসেল।
চলতি বছরের জুনে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়া যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরকালে ২২ জুন পুত্রজায়ায় মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশি কর্মীদের জন্য দ্রুত শ্রমবাজার উন্মুক্ত করার আহ্বান জানান তিনি। বৈঠকে অভিবাসন ব্যয় কমানোর পাশাপাশি কর্মী নিয়োগ প্রক্রিয়া স্বচ্ছ, ন্যায্য ও সাশ্রয়ী করার বিষয়ে দুই প্রধানমন্ত্রী একমত হন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঈশ্বরদীতে কেন্দ্রীয় নির্দেশে দলের বহিষ্কারাদেশ প্রত্যাহার ও পদ ফিরে পাওয়ার কারণে স্থানীয় নেতাকর্মীরা পাঁচ নেতাকে গণসংবর্ধনা প্রদান করেছেন।
অতীতের সব ভুলে, কাদা ছোড়াছুড়ি বন্ধ করে, ডিসেম্বরে আওয়ামী লীগের নৈরাজ্যের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন নেতারা। তারা বলেছেন, "আমড়া কাদা ছোড়াছুড়ি বন্ধ করে ভেদাভেদ ভুলে দলের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁই।"
পাবনার ঈশ্বরদীতে দলীয় সিদ্ধান্ত, শৃঙ্খলা ও নীতি-আদর্শ পরিপন্থি কর্মকাণ্ডের অভিযোগে গত ৯ মাস আগে দল থেকে বহিষ্কার হওয়া ৫ যুবদল নেতাকে পুনরায় দলে ফিরিয়ে নিয়ে বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে কেন্দ্রীয় যুবদল। গত ২১ নভেম্বর বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, "বহিষ্কারের পর আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাদের স্বপদে পুনর্বহাল করা হলো।"
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুর ২টায় শহরের রেলগেট ট্র্যাফিক মোড়ে এবং সাড়ে ১২টায় উপজেলার মুলাডুলিতে এই গণ-সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উপজেলা ও পৌর যুবদলের পক্ষ থেকে এ আয়োজন করা হয়। বহিষ্কারাদেশ প্রত্যাহার হওয়া পাঁচ নেতাকর্মী হলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহ্বায়ক মো. জাকির হোসেন জুয়েল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. এনামুল হোসেন আতিয়ার, মো. শরিফুল ইসলাম রিপন, মো. আক্তারুজ্জামান রাজু ও সদস্য মো. মতিয়ার রহমান।
এই সংবর্ধনা উপলক্ষ্যে দলের পক্ষ থেকে আওয়ামী ফ্যাসিবাদের দেশ বিরোধী ষড়যন্ত্র, নৈরাজ্য ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে ঈশ্বরদী থেকে মুলাডুলি রেলগেট পর্যন্ত মোটরসাইকেল র্যালি বের করা হয়। র্যালিটি মুলাডুলি পৌছালে সেখানে উপস্থিত নেতাকর্মীরা যুবদলের পাঁচ নেতাকর্মীকে সংবর্ধনা জানান। এতে প্রধান অতিথি ছিলেন জাকির হোসেন জুয়েল। সংক্ষিপ্ত সমাবেশ শেষে শোভাযাত্রা নিয়ে পদ ফিরে পাওয়া পাঁচ নেতাকর্মীকে নিয়ে ঈশ্বরদীতে এলে শহরের রেলগেট ট্র্যাফিক মোড়ে গণসংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় বক্তারা উল্লেখ করেন, গত ১৭ বছরে অপরিসীম নির্যাতন, জুলুম অত্যাচার, পুলিশি হয়রানি ও মামলা মোকদ্দমায় জর্জরিত ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টু, যুবদলের জাকির হোসেন জুয়েলসহ দলের বেশ কয়েকজনকে একটি কুচক্রী মহলের ষড়যন্ত্রে তাদের বহিষ্কার করা হয়েছিল। তবে কেন্দ্রীয় কমিটি সহানুভূতির সঙ্গে যুবদলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে। বক্তারা জাকারিয়া পিন্টুসহ আরও নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।
সংবর্ধনার জবাবে স্বপদ ফিরে পাওয়া পৌর যুবদলের আহ্বায়ক জাকির হোসেন জুয়েল বলেন, "আমড়া ভেদাভেদ ভুলে দলের সবাইকে নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে চাঁই।" তিনি আরও বলেন, "দল যখন যে সিদ্ধান্ত নিয়েছে তা আমড়া সব সময় মাথা পেতে গ্রহণ করেছি। আজ দলীয় সিদ্ধান্তেই আবারও দলে ফিরতে পেরেছি।" তিনি জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব ভাইয়ের উদ্দেশে বলেন, "বিগত সময়ে যা হয়েছে সব ভুলে বিএনপিকে শক্তিশালী করে এসব নৈরাজ্যবাদীদের উৎখাত করতে হবে।" তিনি সকলকে সুন্দর পরিচ্ছন্ন ও ঐক্যবদ্ধ রাজনীতির আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মেহেরপুর জেনারেল হাসপাতালের ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এক চিকিৎসককে শারীরিকভাবে লাঞ্ছিত করার এবং অকথ্য ভাষায় গালিগালাজ করার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টার দিকে হাসপাতালের আইসিইউ বিভাগে এই ঘটনাটি ঘটে।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল ইসলামের ভাই রকিবুল হাসান রিপনের বিরুদ্ধে এই অভিযোগ করেন হাসপাতালের আইসিইউ বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুর রহমান।
ডা. মাহাবুবুর রহমান জানান, সকালে পুরুষ ওয়ার্ডের কেবিনে ভর্তি হওয়া এক রোগী নিয়ে আসেন রকিবুল হাসান রিপন। এসময় তিনি আইসিইউ বিভাগের জন্য একটি শয্যার জন্য বারবার অনুরোধ করেন। কিন্তু আইসিইউ বিভাগে কোনো শয্যা খালি ছিল না। একপর্যায়ে রিপন একজন রোগীকে অন্য বিভাগে স্থানান্তর করে ওই রোগীকে শয্যা দেয়ার প্রস্তাব করেন। তবে চিকিৎসক সাফ জানিয়ে দেন যে, রোগী সরিয়ে কোনোভাবেই শয্যা দেয়া সম্ভব নয়।
তিনি আরও জানান, বারবার অনুরোধ করায় বিরক্ত হয়ে তিনি রিপনকে ‘কচলাকচলি’ না করার আহ্বান জানান। এতে ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করেন রিপন। ঘটনার একপর্যায়ে তিনি মারার জন্য তেড়ে আসেন এবং দরজা পার হয়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। এসময় আইসিইউতে থাকা লোকজন ফটকটি বন্ধ করে দেন, ফলে হাসপাতালে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগের বিষয়ে রকিবুল হাসান রিপন জানান, তিনি শয্যার জন্য বারবার অনুরোধ করেছেন। তবে চিকিৎসকের মুখে ‘কচলাকচলি’ শব্দটি শুনে তিনি আপত্তি জানান। এসময় তিনি উত্তেজিত হয়ে পড়েন। গালিগালাজের কথা স্বীকার করলেও শারীরিকভাবে লাঞ্ছিত করার বিষয়টি তিনি অস্বীকার করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ