প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে
রাজশাহী জেলার তানোর উপজেলার ৭ নম্বর চান্দুড়িয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতার ঘোষণা দিয়ে তরুণ ও শিক্ষিত সমাজসেবক মো. মাহফুজুর রহমান (রিমন) ব্যাপক আলোচনা সৃষ্টি করেছেন। তিনি মরহুম মফিজ উদ্দিনের সুযোগ্য সন্তান, যিনি এলাকার মধ্যে সুপরিচিত ও সর্বজনশ্রদ্ধেয় ব্যক্তিত্ব হিসেবে পরিচিত।
রিমন তানোর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং তিনি উচ্চশিক্ষিত ও পরিচ্ছন্ন ইমেজের তরুণ নেতা হিসেবে এলাকায় সমাদৃত। তিনি বরেন্দ্র বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ এবং পরে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ ডিগ্রি অর্জন করেন। স্থানীয়দের মতে, রিমনের প্রয়াত পিতা মফিজ উদ্দিন ছিলেন অত্যন্ত সৎ, পরোপকারী ও ন্যায়পরায়ণ ব্যক্তি। পিতার আদর্শ ও সততার পথ অনুসরণ করে তিনি রাজনীতির মাঠে প্রবেশ করেছেন। বাবার রেখে যাওয়া সুনাম এবং সাধারণ মানুষের নিঃস্বার্থ ভালোবাসাই নির্বাচনি লড়াইয়ে তার প্রধান শক্তি হিসেবে এলাকাবাসী মনে করছেন।
নির্বাচনি ভাবনা ও লক্ষ্য সম্পর্কে
মো. মাহফুজুর রহমান (রিমন) বলেন, "আমি ক্ষমতার মোহে চেয়ারম্যান হতে চাঁই না, বরং মানুষের প্রকৃত সেবক হয়ে পাশে থাকতে চাঁই। আমার প্রয়াত পিতা আজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। তার আদর্শকে পাথেয় করেই আমি চান্দুড়িয়া ইউনিয়নকে একটি আধুনিক, সমৃদ্ধ ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাঁই। এই পথচলায় আমি ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও মূল্যবান সমর্থন কামনা করছি।"
নির্বাচিত হলে সৎ ও যোগ্য
নেতৃত্বের মাধ্যমে এলাকার আমূল পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে তিনি আরও জানান, টেকসই রাস্তাঘাট নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, প্রকৃত হকদারদের মাঝে বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা সুষ্ঠুভাবে বণ্টন এবং বেকার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করাই হবে তার অগ্রাধিকার। পাশাপাশি তিনি একটি দুর্নীতি ও দালালমুক্ত, জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ উপহার দেওয়ার অঙ্গীকার করেন।
এদিকে, রিমনের প্রার্থিতা ঘোষণার
পর থেকেই চান্দুড়িয়া ইউনিয়নের পাড়া-মহল্লায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে শিক্ষিত ও তরুণ ভোটারদের মাঝে তার প্রতি বাড়তি আগ্রহ তৈরি হয়েছে। ইতোমধ্যে তিনি ইউনিয়নের প্রতিটি গ্রামে গণসংযোগ ও মতবিনিময় শুরু করেছেন। এলাকাবাসীর প্রত্যাশা, পিতার মতোই সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে তিনি চান্দুড়িয়া ইউনিয়নকে উন্নয়নের শিখরে নিয়ে যাবেন। রা/অ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন