ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

সাদ-মুসা গ্রুপের মহসিনকে আগ্রাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ


সাদ-মুসা গ্রুপের মহসিনকে আগ্রাবাদ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

চট্টগ্রামের আলোচিত শিল্পগ্রুপ সাদ-মুসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ মহসিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ৮টার দিকে নগরের আগ্রাবাদ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পাঁচলাইশ থানা পুলিশ। মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।

পাঁচলাইশ থানার ওসি মোজাম্মেল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, মহসিনের বিরুদ্ধে সাতটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এই পরোয়ানার ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারের পর মহসিনকে থানায় নেওয়া হয়েছে। তাঁর বিরুদ্ধে থাকা মামলাগুলোর পরোয়ানা যাচাই এবং পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে।

আরও পড়ুন: এবি পার্টির চেয়ারম্যানের গাড়িতে অগ্নিসংযোগের নিন্দা জানালো জামায়াত

চট্টগ্রামের পোশাক ও বস্ত্রশিল্প খাতের পরিচিত প্রতিষ্ঠান সাদ-মুসা গ্রুপ। ১৯৯৪ সালে মোহাম্মদ মহসিন গ্রুপটি প্রতিষ্ঠা করেন। পরবর্তী সময়ে পোশাকশিল্পের বিভিন্ন খাতে প্রতিষ্ঠানটির ব্যবসা সম্প্রসারিত হয়। একসময় গ্রুপটির অধীনে বিপুলসংখ্যক শ্রমিক-কর্মচারী কাজ করতেন। তবে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঋণখেলাপি, চেক প্রত্যাখ্যান এবং অর্থ আত্মসাতের অভিযোগে আলোচনায় আসে প্রতিষ্ঠানটি।

আদালত সূত্রে জানা যায়, ন্যাশনাল ব্যাংকের আগ্রাবাদ শাখার পাঁচটি চেক প্রত্যাখ্যানের মামলায় গত বছরের ২৫ ফেব্রুয়ারি মহসিনকে পাঁচ বছরের কারাদণ্ড দেন চট্টগ্রামের দ্বিতীয় যুগ্ম মহানগর দায়রা জজ আদালত। পাঁচটি মামলায় মোট পাওনা দাবির পরিমাণ ছিল ৫৫ কোটি ৯৪ লাখ ৭৫ হাজার ৮০০ টাকা। প্রতিটি মামলায় তাঁকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়। ওই দিন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে তা নামঞ্জুর করে তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছিল। পরে তিনি জামিনে মুক্ত হন।

এর আগে ২০২৪ সালের এপ্রিলে ঋণখেলাপির মামলায় মহসিন ও তার স্ত্রী শামীমা নারগিছ চৌধুরীর দেশত্যাগে নিষেধাজ্ঞা দেন চট্টগ্রামের অর্থঋণ আদালত। ওই সময় আদালত-সংশ্লিষ্ট সূত্রে বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে সাদ-মুসা গ্রুপের প্রায় তিন হাজার কোটি টাকার ঋণখেলাপির তথ্য উঠে আসে।

এ ছাড়া ন্যাশনাল ব্যাংক থেকে ঋণ নিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে ২০২৪ সালের ডিসেম্বরে মহসিনসহ ২৯ জনের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)। পরবর্তী সময়ে এ ঘটনায় মামলা দায়ের করা হয়।

আরও পড়ুন: ভোটের রায় বাস্তবায়নে লং মার্চ করেছি, সরকার বাধ্য করলে হরতাল-অবরোধ করবো: ছাত্রশিবির সভাপতি

২০২৫ সালের মার্চে প্রাইম ব্যাংকের চট্টগ্রামের জুবিলী রোড শাখা থেকে ঋণ নিয়ে ৪৬ কোটি ৮৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগেও মহসিনসহ ১১ জনের বিরুদ্ধে মামলা করে দুদক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশালের নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


বরিশালের নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিম কুয়াকাটা থেকে উদ্ধার

বরিশালে নিখোঁজের দুই দিন পর পুলিশ পটুয়াখালীর কুয়াকাটা থেকে সিনিয়র সহকারী সিভিল জজ শেখ ফারহান নাদিমকে উদ্ধার করেছে। বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই উদ্ধারের খবর নিশ্চিত করেছেন।

শেখ ফারহান নাদিম বরিশালের মেহেন্দিগঞ্জ ও উজিরপুর আদালতের সিনিয়র সহকারী সিভিল জজ হিসেবে কর্মরত আছেন। গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় আদালত থেকে বের হওয়ার পর তিনি নিখোঁজ হয়ে যান।

পুলিশের সূত্রে জানা যায়, নিখোঁজ হওয়ার দিন রাত ১০টার দিকে বরিশাল নগরের বাংলাবাজার এলাকার একটি সিসিটিভি ক্যামেরায় শেখ ফারহান নাদিমকে সর্বশেষ দেখা যায়। এরপর থেকে তাঁর মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

এই ঘটনার পর বুধবার (১৮ নভেম্বর) বিকেলে আদালতের নাজির সৈয়দ মাইনুল হোসেন কোতোয়ালি মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

বিচারকের সন্ধানে বরিশাল মেট্রোপলিটন পুলিশ একটি বিশেষ দল গঠন করে অনুসন্ধান শুরু করে। অনুসন্ধানে পুলিশ জানতে পারে, নিখোঁজ হওয়ার দিন তিনি ইসলামী ব্যাংক থেকে পাঁচ হাজার টাকা উত্তোলন করেন এবং পরে রিকশায় করে গন্তব্যের উদ্দেশে রওনা হন। নগরের আলেকান্দা-আমতলা এলাকায় তাঁর সর্বশেষ অবস্থানের তথ্য পাওয়া যায়।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বৃহস্পতিবার জানান, নিখোঁজ বিচারক শেখ ফারহান নাদিমকে কুয়াকাটা থেকে উদ্ধার করা হয়েছে।

তবে কী কারণে তিনি নিখোঁজ হয়েছিলেন, কীভাবে কুয়াকাটায় পৌঁছেছেন এবং নিখোঁজের দুই দিন তিনি কোথায় ছিলেন, সে বিষয়ে পুলিশ এখনো বিস্তারিত তথ্য জানায়নি। তাঁর নিখোঁজ হওয়ার পেছনের কারণ জানতে সংশ্লিষ্টদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথি হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্থ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


হুথি হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্থ

সউদী আরবের রাজধানী রিয়াদের অর্থনৈতিক অঞ্চলে হুথিদের হামলায় একটি বহুতল ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে সউদী কর্তৃপক্ষ। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

রিয়াদে হামলার কয়েক ঘণ্টা আগে বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা যায় এবং প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে, শহরের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে সউদী সিভিল ডিফেন্স বা বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, হামলায় ‘বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু কোনো হতাহতের ঘটনা ঘটেনি’। যদিও ভবনটির নাম উল্লেখ করা হয়নি, তবে সংস্থাটি একটি ছবি প্রকাশ করেছে। ওই ছবিতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবন এবং সউদী আরবের পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) কার্যালয় অবস্থিত টাওয়ারটি দেখা যাচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, ভোরে বিস্ফোরণের তীব্র শব্দে আশপাশের এলাকা কেঁপে ওঠে। হামলার পর জরুরি উদ্ধারকারী দল এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে। এর আগে সউদী নেতৃত্বাধীন জোট জানায়, রিয়াদ লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্রের হুমকি মোকাবিলা করা হয়েছে এবং ধ্বংসাবশেষ পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়ে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছিল। সূত্র: সউদী সিভিল ডিফেন্স।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করতে প্রস্তুত বাংলাদেশ: রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


যুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি সহযোগিতা গভীর করতে প্রস্তুত বাংলাদেশ: রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে জ্বালানি অংশীদারিত্বকে আরও গভীর করার জন্য প্রস্তুত রয়েছে এবং মার্কিন কোম্পানিগুলো এ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে বিনিয়োগ বাড়ানোর প্রতি আগ্রহী।

তিনি ব্যবসায়িক কার্যক্রমের ক্ষেত্রে জ্বালানি নিরাপত্তাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উল্লেখ করে বলেন, তরল প্রাকৃতিক গ্যাস (এলএনজি), তরল পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) এবং অন্যান্য জ্বালানি উৎস সরবরাহে যুক্তরাষ্ট্র একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে কাজ করছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ঢাকার গুলশানে রেনেসাঁ হোটেলে অনুষ্ঠিত ‘ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ’ (আইবিএফবি)-এর ২০তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় রাষ্ট্রদূত বলেন, বর্তমান সময়ে ব্যবসার জন্য অন্যতম প্রধান প্রয়োজনীয় বিষয় হলো ‘স্থিতিশীল ও নির্ভরযোগ্য জ্বালানি’।

আইবিএফবি- এর ২০তম বার্ষিক সাধারণ সভায় সংগঠনের সভাপতি, সাবেক সভাপতি, সহ-সভাপতি, পরিচালনা পর্ষদের সদস্য এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের উদ্বোধনী অধিবেশনে সভাপতিত্ব করেন (আইবিএফবি) সভাপতি লুৎফুন্নিসা সৌদিয়া খান। বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টারের নির্বাহী চেয়ারম্যান এবং ব্র্যাক বাংলাদেশের চেয়ারপারসন ড. হোসেন জিল্লুর রহমান। অনুষ্ঠানে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউটের প্রতিনিধি জন ফ্লুহার্টি উপস্থিত ছিলেন।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশের জ্বালানি খাতে বড় মার্কিন কোম্পানির উপস্থিতির কথা উল্লেখ করে বলেন, যুক্তরাষ্ট্রের বৃহত্তম বিনিয়োগকারী প্রতিষ্ঠান শেভরন বাংলাদেশে প্রাকৃতিক গ্যাসের অর্ধেকেরও বেশি উৎপাদন করে।

হিউস্টনভিত্তিক কোম্পানি এক্সিলারেট বাংলাদেশে দুটি ভাসমান স্টোরেজ ও রিগ্যাসিফিকেশন ইউনিট পরিচালনা করছে; অন্যদিকে, জিই ভার্নোভা দেশে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করেছে।

তিনি মন্তব্য করেন, মার্কিন কোম্পানিগুলো আরও কাজ করতে আগ্রহী এবং বাংলাদেশের সঙ্গে জ্বালানি সহযোগিতা সম্প্রসারণের বিষয়ে ওয়াশিংটনের আগ্রহ রয়েছে।

জ্বালানি খাতের বাইরে, ক্রিস্টেনসেন আমেরিকান বিনিয়োগ আকর্ষণের দুটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ‘অ্যাগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড’ (এআরটি) এবং ‘ইউএস ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন’ (ডিএফসি)-এর কথা উল্লেখ করেন।

তিনি বলেন, ফেব্রুয়ারিতে স্বাক্ষরিত এআরটি স্বচ্ছ শুল্ক প্রক্রিয়া, ব্যবসায়িক প্রবিধানের পূর্বাভাসযোগ্যতা এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত শ্রম ও বৈজ্ঞানিক মানদণ্ড অনুসরণের মাধ্যমে অর্থনৈতিক সম্পর্ককে আরও জোরদার করবে।

রাষ্ট্রদূত অশুল্ক বাধা কমানোর আহ্বান জানান। তিনি উল্লেখ করেন যে, যুক্তরাষ্ট্র কর্তৃক ইতিমধ্যে নিরাপদ বলে বিবেচিত আমদানিকৃত খাদ্য ও কৃষি পণ্যের ক্ষেত্রে বারবার নিয়ন্ত্রক সংস্থার অনুমোদনের প্রয়োজন পড়ে, যা এক ধরনের অশুল্ক বাধা।

তিনি বলেন, এ ধরনের বাধ্যবাধকতা ব্যবসার ব্যয় বাড়ায়, ভোক্তাদের জন্য পণ্যের দাম বাড়িয়ে দেয় এবং পছন্দের সুযোগ সীমিত করে ফেলে।

চলতি সপ্তাহের শুরুর দিকে বাংলাদেশ ডিএফসি অর্থায়নের জন্য যোগ্য বিবেচিত হয়েছে—এমন ঘোষণার প্রসঙ্গ টেনে ক্রিস্টেনসেন বিভিন্ন খাতে প্রকল্প বাস্তবায়নে এই বিনিয়োগ সংস্থার সম্ভাব্য ভূমিকার কথা তুলে ধরেন।

২০১৯ সালে প্রতিষ্ঠিত ডিএফসি জ্বালানি, স্বাস্থ্যসেবা, গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং প্রযুক্তি খাতের প্রকল্পগুলোতে ঋণ, ইকুইটি বিনিয়োগ, রাজনৈতিক ঝুঁকি বিমা এবং সম্ভাব্যতা যাচাইয়ের মাধ্যমে সহায়তা প্রদান করে থাকে।

তবে তিনি সতর্ক করে বলেন যে, ডিএফসি কোনো প্রচলিত উন্নয়ন ব্যাংক নয়; বরং এটি কৌশলগত ও অর্থনৈতিক কার্যকারিতার ভিত্তিতে প্রতিযোগিতামূলক প্রক্রিয়ার মাধ্যমে প্রকল্প নির্বাচন করবে।

তিনি বলেন, এআরটি এবং ডিএফসি—উভয়ই মার্কিন বিনিয়োগ বৃদ্ধি এবং বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে সহায়তা করার সুযোগ তৈরি করে। তিনি আরও যোগ করেন যে, আন্তর্জাতিক মূলধনের প্রাপ্যতা বাড়ানো এবং ব্যবসায়িক পরিবেশের উন্নতির ক্ষেত্রে যুক্তরাষ্ট্র ও আইবিএফবি এর লক্ষ্য অভিন্ন।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ওয়াশিংটন এখন ‘সহায়তার চেয়ে বাণিজ্য’ এবং ‘অনুদানের চেয়ে বিনিয়োগ’-কে বেশি অগ্রাধিকার দিচ্ছে।

উদ্বোধনী অধিবেশনের সমাপনী পর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন আইবিএফবির সাবেক সভাপতি হাফিজুর রহমান খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র পেয়ে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন,

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ ওসমান গনি ​শেরপুর জেলা প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১১ পি.এম


শেরপুরে ৫৬ জন সার ডিলারদের মাঝে নিবন্ধন পত্র পেয়ে ব্যবসায়ীরা আনন্দ প্রকাশ করেন,

শেরপুর জেলার ৫৬ জন সার ডিলারের মাঝে নিবন্ধন পত্র বিতরণ করা হয়েছে। বৃহস্প তিবার দুপুরে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (খামারবাড়ী) সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ শাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপপরিচালক (পিপি) বনানী দেব নাথ, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো. আলমগীর কবীর।

সভায় সারের সুষ্ঠু সরবরাহ, সঠিক মজুত সংরক্ষণ এবং সরকার নির্ধারিত মূল্যে কৃষকদের কাছে সার পৌঁছানোর বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি ডিলারদের বিভিন্ন সমস্যা ও করণীয় নিয়েও মতবিনিময় হয়। এ সময় কৃষকদের চাহিদা অনুযায়ী সময়মতো সার সরবরাহ নিশ্চিত করা এবং সরকারি নীতিমালা মেনে ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%