ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

কালীগঞ্জে প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন


কালীগঞ্জে প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

 

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা প্রাথমিক দন্ত চিকিৎসা কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুর সাড়ে ১২টায় শহরের ভূষণ রোডের লাক্সারি ডাইন রেস্টুরেন্টে এ সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ছাত্রনেতা হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথির মধ্যে ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও সাবেক ভিপি ইসরাইল হোসেন জীবন, জেলা বিএনপির উপদেষ্টা সদস্য রেজাউল ইসলাম, হিউম্যান রাইটস ভয়েসের কালীগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মেহেদী হাসান বাবু এবং কালীগঞ্জ পৌরসভার স্যানেটারি ইন্সপেক্টর আলমগীর হোসেন প্রমুখ।

আরও পড়ুন: কাউখালীতে নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব

সভায় সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি দন্ত চিকিৎসক আমিনুর রহমান আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দন্ত চিকিৎসক রতন কুমার বিশ্বাস। এতে উপজেলার বিভিন্ন এলাকার দন্ত চিকিৎসক ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সভায় প্রধান অতিথি হামিদুল ইসলাম হামিদ আগামী দুই বছরের জন্য ৩১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে আমিন ডেন্টালের দন্ত চিকিৎসক আমিনুর রহমান আমিন সভাপতি, মেহেনাজ ডেন্টালের দন্ত চিকিৎসক কাজী রাশেদ সাধারণ সম্পাদক এবং ফারিয়া ডেন্টাল কেয়ারের দন্ত চিকিৎসক বাদশা ফয়সাল আহমেদ সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে রয়েছেন ফিরোজ ডেন্টালের ফিরোজুর রহমান ফিরোজ, প্রদীপ কুমার বিশ্বাস ও মোদাচ্ছের হোসেন। সহ-সাধারণ সম্পাদক পদে রয়েছেন আরিফুর রহমান সুমন ও রতন মণ্ডল। কোষাধ্যক্ষ পদে আনারুল ইসলাম এবং প্রচার সম্পাদক পদে সুবীর বিশ্বাসসহ অন্যান্য সদস্যরা দায়িত্ব পেয়েছেন। কমিটির প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন হামিদুল ইসলাম হামিদ। সহকারী উপদেষ্টা হিসেবে রয়েছেন মাহবুবুর রহমান মিলন, ইসরাইল হোসেন জীবন, রেজাউল ইসলাম ও মেহেদী হাসান বাবু।

প্রধান অতিথির বক্তব্যে হামিদুল ইসলাম হামিদ বলেন, "প্রাথমিক দন্ত চিকিৎসকদের পেশাগত উন্নয়ন ও সদস্যদের স্বার্থ সংরক্ষণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।" তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, রোগীদের মানসম্মত সেবা নিশ্চিত করার পাশাপাশি চিকিৎসকদের দক্ষতা ও পেশাগত মানোন্নয়নে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে আমিনুর রহমান আমিন উল্লেখ করেন, "নবগঠিত কমিটি দন্ত চিকিৎসকদের কল্যাণ, পেশাগত উন্নয়ন, সদস্যদের অধিকার ও স্বার্থ রক্ষা এবং সাধারণ মানুষকে মানসম্মত দন্তসেবা প্রদানে কাজ করবে।" তিনি সকলের সহযোগিতায় সমিতির কার্যক্রম আরও গতিশীল, সুশৃঙ্খল ও পেশাদারভাবে পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন। সভা শেষে নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আগামী দুই বছরের মেয়াদে সমিতির কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন উপস্থিত সদস্য ও অতিথিরা।

আরও পড়ুন: দুর্গাপূজার নিরাপত্তায় শেরপুর-ময়মনসিংহ সীমান্তে ১২ প্লাটুন বিজিবি মোতায়েন,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নানা আয়োজনে গাকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৬ পি.এম


নানা আয়োজনে গাকৃবিতে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাছের পুষ্টি, মৎস্যসম্পদের টেকসই ব্যবহার ও দেশের অর্থনৈতিক উন্নয়নে মৎস্য খাতের অবদান তুলে ধরে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে (গাকৃবি) নানা আয়োজনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন করা হয়েছে। 

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে ১৬ থেকে ৩০ আগস্ট দেশব্যাপী পালিত হচ্ছে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬। এরই ধারাবাহিকতায় গাকৃবির মৎস্যবিজ্ঞান অনুষদের উদ্যোগে আয়োজন করা হয়েছে র‌্যালি, আলোচনা সভা ও পোনা অবমুক্তকরণসহ বিভিন্ন কর্মসূচি।

মঙ্গলবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। মৎস্যবিজ্ঞান অনুষদ থেকে শুরু হওয়া র‌্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদীয় চত্বরে এসে শেষ হয়। র‌্যালিতে শিক্ষার্থীদের হাতে ছিল মৎস্যসম্পদ ও জলজ জীববৈচিত্র্যবিষয়ক নানা প্ল্যাকার্ড, ব্যানার ও ফেস্টুন। কেউ ছিলেন মাঝির বেশে, কেউ মৎস্যজীবী, আবার কেউ গবেষকের ভূমিকায়।

র‌্যালি শেষে মৎস্যবিজ্ঞান অনুষদ চত্বরে অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাকৃবির ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান। উপস্থিত ছিলেন ট্রেজারার প্রফেসর ড. মো. সফিউল ইসলাম আফ্রাদ এবং প্রক্টর প্রফেসর ড. মোহাম্মদ সাইফুল আলম, ট্রেজারার এবং অনুষদের জ্যেষ্ঠ অধ্যাপক প্রফেসর ড. মো. আমজাদ হোসেন। এতে সভাপতিত্ব করেন মৎস্যবিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. ফারহানা হক। র‌্যালি ও পোনা অবমুক্তকরণ কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মো. নুরুন্নবী মণ্ডলের সঞ্চালনায় অনুষ্ঠানে অনুষদীয় শিক্ষক-শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. জিকেএম মোস্তাফিজুর রহমান দেশের পুষ্টি চাহিদা পূরণে মৎস্যবিজ্ঞানীদের অবদান অনস্বীকার্য উল্লেখ করে বলেন, মৎস্য খাত বাংলাদেশের খাদ্য ও পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান এবং অর্থনীতির অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি। শুধু উৎপাদন বাড়ালেই হবে না, আমাদের লক্ষ্য হতে হবে নিরাপদ, পরিবেশবান্ধব ও টেকসই মৎস্য উৎপাদন। এ ক্ষেত্রে শিক্ষক-শিক্ষার্থীদের আইওটি এবং ন্যানো প্রযুক্তিভিত্তিক গবেষণা ও উদ্ভাবনে মনোনিবেশ করতে হবে।

পরে মৎস্যবিজ্ঞান অনুষদের জলাশয়ে উপাচার্যের সহযোগে রুই, কালিবাউশ, মৃগেল, সরপুঁটিসহ বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


দৌলতপুর সীমান্তে ভারতীয় মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

 

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি)-এর দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি টহল দল প্রাগপুর বিওপির দায়িত্বপূর্ণ গরুরা কবরস্থান নামক স্থানে অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ১,১৯০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ৬৫,৪৫০/- (পঁয়ষট্টি হাজার চারশত পঞ্চাশ) টাকা।

২৫ আগস্ট ২০২৬ তারিখ মঙ্গলবার ধলা বিওপির দায়িত্বপূর্ণ মোল্লাপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ০৯ বোতল মদ, ৫০০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৫০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ তেরো হাজার পাঁচশত) টাকা।

একই তারিখে শেওড়াতলা বিওপির দায়িত্বপূর্ণ শেওড়াতলা মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২২ বোতল ফেন্সিডিল, ১,২৫০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ৭৫০ পিস ডেক্সামেথাসন ট্যাবলেট ও ৪০ প্যাকেট পাতার বিড়ি জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য (ছয় লক্ষ এগার হাজার) টাকা। একই তারিখে রামকৃষ্ণপুর বিওপির দায়িত্বপূর্ণ নিজপাড়া মাঠে অভিযান পরিচালনা করে মালিকবিহীন অবস্থায় ভারতীয় ২০ বোতল মদ ও ১,০০০ পিস সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য (তিন লক্ষ ত্রিশ হাজার) টাকা।

উপরোক্ত মালামালের আনুমানিক সিজার মূল্য (তেরো লক্ষ উনিশ হাজার নয়শত পঞ্চাশ) টাকা। কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত সুরক্ষা, চোরাচালান প্রতিরোধ এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ রোধে সর্বদা সতর্ক ও দৃঢ়ভাবে দায়িত্ব পালন করে আসছে। সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালের অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা, নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চৌগাছায় ৩৭ বস্তা সরকারি সার জব্দ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০০ পি.এম


চৌগাছায় ৩৭ বস্তা সরকারি সার জব্দ

 

যশোরের চৌগাছা এলাকায় কালো বাজারে পাচারের সময় ৩৭ বস্তা সরকারি সার স্থানীয় প্রশাসন কর্তৃক জব্দ করা হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে চৌগাছা পৌরসভার চাঁদপুর মোড় এলাকায় স্থানীয় জনগণ সারগুলো আটক করে প্রশাসনকে অবহিত করে।

স্থানীয়দের মতে, বৈধ কাগজপত্র ছাড়াই কালো পলিথিনে মোড়ানো অবস্থায় নসিমনে করে সারগুলো ঝিকরগাছার দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। বিষয়টি জানাজানি হওয়ার পর স্থানীয়রা নসিমনটি আটক করেন। খবর পেয়ে চৌগাছা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জি,এম,এ, মুনিব এবং উপজেলা কৃষি কর্মকর্তা মুশাব্বির হুসাইন ঘটনাস্থলে পৌঁছে সারগুলো জব্দ করে নিজেদের হেফাজতে নেন। উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হুসাইন জানান, চৌগাছা শহরের ব্যবসায়ী খাইরুল ইসলাম অবৈধভাবে সারগুলো মজুদ করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। সেখান থেকেই সারগুলো অন্যত্র পাচার করা হচ্ছিল। পরে খাইরুল ইসলামের দোকানে অভিযান চালানো হলেও দোকানটি বন্ধ পাওয়া যায়। তিনি আরও জানান, এ ঘটনার জন্য সাইফুলকে আসামি করে মামলা দায়ের করা হবে।

এদিকে, পৌরসভার উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলামের বিরুদ্ধে অভিযানের পূর্বে সংশ্লিষ্ট ব্যবসায়ীকে সতর্ক করে দেওয়ার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছেন সাইফুল ইসলাম। এর আগে উপজেলার বিভিন্ন স্থানে সারের সংকট নিয়ে জাতীয় ও স্থানীয় বিভিন্ন দৈনিকে সংবাদ প্রকাশিত হয়েছিল। এরপর থেকেই প্রশাসনের পক্ষ থেকে সারের অবৈধ মজুদ ও পাচারের বিরুদ্ধে কার্যক্রম বৃদ্ধি করা হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, কৃষকরা প্রয়োজনীয় সার পাচ্ছেন না, অথচ এক শ্রেণির অসাধু ব্যবসায়ী ও সংশ্লিষ্টদের যোগসাজশে সরকারি সার অন্যত্র পাচার হচ্ছে। তাদের প্রশ্ন, সারের সংকটের মধ্যে সরকারি সার কীভাবে পাচার হচ্ছে এবং এর সঙ্গে জড়িত মূল হোতারা কেন ধরাছোঁয়ার বাইরে থাকছেন? স্থানীয়দের দাবি, শুধু পরিবহনকারী বা নসিমন চালককে আটক না করে সরকারি সার অবৈধভাবে মজুদ ও পাচারের সঙ্গে জড়িত ব্যবসায়ী এবং সংশ্লিষ্টদেরও তদন্তের আওতায় এনে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হোক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১১:০২ পি.এম


আশাশুনিতে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

 

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে আশাশুনিতে একটি র‌্যালি এবং আলোচনা সভা আয়োজন করা হয়। মঙ্গলবার (২৫ আগস্ট) আসর সালাতের পর আশাশুনি থানা সদর বাজার জামে মসজিদের সামনে থেকে র‌্যালিটি শুরু হয়।

থানা সদর বাজার জামে মসজিদ কমিটির উদ্যোগে মুসল্লীদের অংশগ্রহণে র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র‌্যালির শেষে মসজিদের সামনে আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ পরিচালনা কমিটির সভাপতি নূরুল হক খোকন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মসজিদের ঈমাম ও খতীব প্রভাষক হাফেজ মোঃ বাকী বিল্লাহ।

এ সময় সাবেক মেম্বার সামছুর রহমান, সাবেক মেম্বার রুহুল আমিন, অবঃ ব্যাংকার শাহজাহান আলী, আলহাজ্ব মুফতি মাওঃ মনিরুজ্জামান, মোবারক আলী, বিল্লাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। এই দিন বাদ মাগরিব বিশেষ দোয়া ও মীলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%