০৪:৩০ পি.এম
বৃদ্ধ রফিকুল ইসলাম দীর্ঘ ৪৪ বছর ধরে নিজ দুই পায়ে প্যাডেল রিকশা চালিয়ে সংসার জীবনের অর্থ উপার্জন করছিলেন। ব্যাটারিচালিত রিকশা চালানোর ক্ষেত্রে কষ্ট অনেকটাই কমে যায়। কিন্তু অর্থের অভাবে তিনি সেই ব্যাটারিচালিত রিকশা কিনতে পারছিলেন না। সদর উপজেলার যতনপুকুরী মরিচ বাড়ি এলাকার এই বৃদ্ধ রিকশাচালকের কষ্টের কথা যখন গণমাধ্যমে প্রচারিত হয়, তখন বিষয়টি পঞ্চগড়ের জেলা প্রশাসক মোসা. শুকরিয়ার পারভিনের নজরে আসে। সোমবার দুপুরে তিনি বৃদ্ধ রফিকুল ইসলামকে একটি নতুন ব্যাটারিচালিত রিকশা উপহার দেন।
এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক ইমাম রাজী টুলুসহ জেলা প্রশাসনের কর্মকর্তারাও সেখানে উপস্থিত ছিলেন। রফিকুল ইসলাম বলেন, আমার তিন ছেলে-মেয়ে রয়েছেন। আমার বয়স হয়েছে। প্যাডেল দিয়ে রিকশা চালানো খুব কষ্টকর বিষয়। জেলা প্রশাসক যে ব্যাটারি চালিত রিকশা উপহার দেবেন, তা ভাবতেই পারিনি। আমি অত্যন্ত খুশি।
জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভিন জানিয়েছেন, মানুষের পাশে থাকার অঙ্গীকার নিয়েই আমি জেলা প্রশাসক পদে এসেছি। আমি কাজ করে যাচ্ছি। প্যাডেল রিকশা চালানো সত্যিই কষ্টের একটি ব্যাপার। বিষয়টি আমার নজরে আসার পর আমি এই ছোট্ট উদ্যোগ গ্রহণ করেছি।
আরও পড়ুন: ভাণ্ডারিয়ায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন