ঢাকা শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ইং ১৪ই কার্তিক, ১৪৩৩বাং

প্রায় সব এফবিআই এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকারদের


প্রায় সব এফবিআই এজেন্টের তথ্য চুরির দাবি হ্যাকারদের

‘শাইনি হান্টার্স’ নামের একটি হ্যাকার গোষ্ঠী যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) এর প্রায় সব এজেন্ট এবং চাকরিতে আবেদনকারীদের 'অতি সংবেদনশীল তথ্য' চুরির দাবি করেছে। কর্তৃপক্ষ জানায়, তবে এই দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

হ্যাকাররা এফবিআই পরিচালক কাশ প্যাটেল এবং সাইবার বিভাগের সহকারী পরিচালক ব্রেট লিদারম্যানকে পাঠানো একটি বার্তায় জানায়, তারা ব্যুরোর চাকরির ওয়েবসাইট 'fbijobs.gov'-এ অনধিকার প্রবেশ করেছে। এই ঘটনার পর বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল পর্যন্ত ওয়েবসাইটটি বন্ধ ছিল।

এফবিআই নিশ্চিত করেছে যে, নিরাপত্তা লঙ্ঘনের উৎস কোথা থেকে এসেছে তা নিশ্চিত হতে তদন্ত চলছে। এটি এফবিআইয়ের নিজস্ব ব্যবস্থা থেকে ঘটেছে, নাকি সংশ্লিষ্ট কোনো তৃতীয় পক্ষের সেবাদাতা প্রতিষ্ঠানের ত্রুটি থেকে ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন: রাহুলের আহ্বান, সব ছাত্রসংগঠনকে ‘দিল্লি চলো’ পদযাত্রায় যোগ দিতে বললেন

সাইবার অপরাধ বিশেষজ্ঞ আইনজীবী মিরিয়াম উগমিস্টার জানান, শাইনি হান্টার্সের অতীত কর্মকাণ্ডের কারণে তাদের এই দাবি একেবারে উড়িয়ে দেওয়া যায় না। তবে ঠিক কতজন এজেন্ট ও আবেদনকারীর কী ধরনের তথ্য হাতিয়ে নেওয়া হয়েছে, তা এখনো স্পষ্ট নয়।

গত মে মাসে এফবিআই শাইনি হান্টার্সকে 'থ্রেট অ্যাক্টর' বা ঝুঁকিপূর্ণ গোষ্ঠী হিসেবে চিহ্নিত করে একটি সতর্কবার্তা প্রকাশ করেছিল। হ্যাকারদের দাবি, ওই সতর্কবার্তার প্রতিশোধ নিতেই তারা এই হামলা চালিয়েছে এবং এফবিআইকে সেই সতর্কবার্তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।

বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, যদি সত্যিই তথ্য চুরি হয়ে থাকে, তবে এজেন্ট ও তাদের পরিবারের সদস্যরা হয়রানি, ব্লাকমেইল ও নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারেন। ইতিপূর্বেও একাধিকবার এফবিআইয়ের অভ্যন্তরীণ ব্যবস্থা ও পরিচালকদের তথ্য লক্ষ্য করে সাইবার হামলার ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: ইরানের সঙ্গে যুদ্ধ আমরা শুরু করিনি: ট্রাম্প

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মার্কিন গ্রিড সংস্কারে ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিল জ্বালানি বিভাগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৪ পি.এম


মার্কিন গ্রিড সংস্কারে ২ বিলিয়ন ডলার বরাদ্দ দিল জ্বালানি বিভাগ

যুক্তরাষ্ট্রে বিদ্যুতের চাহিদা দ্রুত বৃদ্ধি পাচ্ছে, এ কারণে পুরোনো পাওয়ার গ্রিডের সক্ষমতা বৃদ্ধির জন্য উদ্যোগ গ্রহণ করেছে জ্বালানি বিভাগ। এই লক্ষ্যে ২৬টি অঙ্গরাজ্যের ৩১টি প্রকল্পে প্রায় ২০০ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা তারা ঘোষণা করেছে।

যদি পরিকল্পিত প্রকল্পগুলো বাস্তবায়িত হয়, তাহলে গ্রিডে অতিরিক্ত ২৩ গিগাওয়াটের বেশি বিদ্যুৎ সরবরাহের সক্ষমতা তৈরি হবে, যা প্রায় ১ কোটি ৬০ লাখ পরিবারের জন্য বিদ্যুৎ সরবরাহের সমান। এই উদ্যোগের আওতায় বিদ্যুতের নতুন সংযোগের পাশাপাশি আধুনিক সেন্সর ও প্রযুক্তি ব্যবহার করে বিদ্যমান সঞ্চালন ব্যবস্থাকে আরও কার্যকর করা হবে।

জ্বালানি বিভাগের কর্মকর্তাদের মতে, এসব প্রকল্পের অধীনে ১ হাজার ৫০০ মাইলের বেশি বিদ্যুৎ সঞ্চালন লাইনের যন্ত্রাংশ উন্নত করা হবে। পাশাপাশি প্রায় ২১ হাজার মাইল জুড়ে সঞ্চালন ব্যবস্থার প্রযুক্তিগত আধুনিকায়ন করা হবে, যা তাৎক্ষণিক আবহাওয়ার পরিস্থিতি পর্যবেক্ষণ ও লাইনের চাপ নিয়ন্ত্রণে সহায়ক হবে।

উদ্যোগটিতে ১৯০ কোটি ডলার সরকারি অনুদানের সঙ্গে বাস্তবায়নকারী প্রতিষ্ঠানগুলো থেকে আরও ৩৩৫ কোটি ডলার যৌথ অর্থায়ন আসবে। কলোরাডো, ইন্ডিয়ানা, ওহাইও ও ওকলাহোমার চারটি সরকারি সংস্থা সহ বিভিন্ন বিদ্যুৎ সরবরাহকারী প্রতিষ্ঠান এই আর্থিক সুবিধা পাবে।

সাম্প্রতিক সময়ে ডেটা সেন্টার, শিল্পকারখানা ও বৈদ্যুতিক গাড়ির ব্যবহার বৃদ্ধি পাওয়ার ফলে যুক্তরাষ্ট্রে বিদ্যুতের ব্যবহার ব্যাপকভাবে বেড়ে গেছে। এই বাড়তি চাহিদা মেটাতে বাইডেন প্রশাসনের সময় পাস হওয়া দ্বিদলীয় অবকাঠামো তহবিলের আওতায় প্রকল্পগুলোতে অর্থায়ন করা হচ্ছে।

অন্যদিকে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে দেশীয় তেল-গ্যাস উৎপাদন বৃদ্ধি এবং পুরোনো কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রগুলো চালু রাখার নীতি জোরদার করছেন। এই প্রেক্ষাপটেও নতুন গ্রিড আধুনিকায়ন প্রকল্প যুক্তরাষ্ট্রের পাওয়ার গ্রিডের ওপর চাপ কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরান যুদ্ধ নিরসনে সাময়িক সমঝোতা নয়, প্রয়োজন স্থায়ী শান্তি: ড. আনোয়ার গারগাশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


ইরান যুদ্ধ নিরসনে সাময়িক সমঝোতা নয়, প্রয়োজন স্থায়ী শান্তি: ড. আনোয়ার গারগাশ

ইরানের সঙ্গে চলমান সংঘাতের সমাধান সাময়িক বিরতি বা জোড়াতালির ভিত্তিতে সম্ভব নয়, বরং এই যুদ্ধের অবসানে একটি দীর্ঘমেয়াদী স্থায়ী শান্তি চুক্তির প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্টের কূটনৈতিক উপদেষ্টা ড. আনোয়ার মোহাম্মদ গারগাশ। মার্কিন সাময়িকী ফরেন অ্যাফেয়ার্স-কে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এ বিষয়ে আহ্বান জানান।

ড. গারগাশ বলেন, "আমাদের এমন এক শান্তি প্রক্রিয়ার দিকে এগোতে হবে যা দীর্ঘস্থায়ী হবে। তিন, চার বা পাঁচ মাস পর আবার যাতে যুদ্ধ ছড়িয়ে পড়ে, তেমন কোনো ক্ষণস্থায়ী সমাধান বা অকার্যকর সমঝোতা আমরা চাই না।"

এই জ্যেষ্ঠ কূটনীতিক জোর দিয়ে জানান, টেকসই শান্তির জন্য কেবল ওয়াশিংটন ও তেহরানের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা যথেষ্ট নয়। বরং ইরান এবং উপসাগরীয় দেশগুলোর (জিসিসি) মধ্যে সরাসরি ও সুনির্দিষ্ট দ্বিপাক্ষিক আলোচনা শুরু হওয়া অত্যন্ত জরুরি।

সাক্ষাৎকারে ড. গারগাশ উল্লেখ করেন, শুরু থেকেই ইউএই যুক্তরাষ্ট্রকে যুদ্ধের ছড়িয়ে পড়া এবং দীর্ঘায়িত হওয়ার বিষয়ে সতর্ক করে আসছিল। যুদ্ধ শুরু হওয়ার পর ইরানের পক্ষ থেকে আরব আমিরাতকে লক্ষ্য করে প্রায় ৩,৩০০টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়, যার ৯৫ শতাংশই ছিল বেসামরিক অবকাঠামো কেন্দ্রিক। তবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে দেশটি এর বেশিরভাগ হামলা প্রতিরোধ করতে সক্ষম হয়েছে।

তিনি আরও বলেন, "সাময়িক উত্তেজনার পর কূটনীতিক ও ভৌগোলিক বাস্তবতার স্বার্থে ইরানের সাথে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠিত হতে পারে, তবে সাম্প্রতিক হামলার কারণে ভঙ্গ হওয়া পারস্পরিক বিশ্বাস পুনরুদ্ধার হতে বেশ দীর্ঘ সময় লাগবে।"

একই সাথে তিনি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভৌগোলিক-অর্থনৈতিক (Geo-economic) অগ্রগতি ও কৌশলগত স্বাবলম্বিতার ওপর গুরুত্বারোপ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জে ক্রেতা সেজে পুলিশের অভিযানে আটক ২, উদ্ধার অস্ত্র-গুলিসহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


শিবগঞ্জে ক্রেতা সেজে পুলিশের অভিযানে আটক ২, উদ্ধার অস্ত্র-গুলিসহ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ক্রেতা সেজে অভিযান পরিচালনা করে পুলিশ একটি আমেরিকান পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিনসহ দুই যুবককে আটক করেছে। শুক্রবার (২৫ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মনাকষা সাহাপাড়া বাজার থেকে তাঁদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জের সীমান্তবর্তী মনাকষা ইউনিয়নের তারাপুর পন্ডিতপাড়া গ্রামের মৃত আফসার আলীর ছেলে মো. রফিকুল (৩০) এবং তারাপুর মোড়্লপাড়া গ্রামের মো. জাহাঙ্গীরের ছেলে মো. রুবেল, যিনি ডলার নামেও পরিচিত (১৯)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে মনাকষা সাহাপাড়া বাজারের মোবাইল টাওয়ারের পশ্চিম পাশে মোস্তফা মার্কেটের পেছনে সাহাপাড়া প্রি-ক্যাডেট স্কুলের পূর্ব পাশে অভিযান চালানো হয়। সেখানে স্কুলের বাথরুমের সামনে থেকে রফিকুল ও রুবেলকে আটক করা হয়। পরে তাঁদের দেহ তল্লাশি করে রফিকুলের কোমরে গোঁজা একটি পিস্তল, পাঁচ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।

শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আটকরা বেআইনি আগ্নেয়াস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। পুলিশ ক্রেতা সেজে ফাঁদ পেতে রফিকুল ও তাঁর সহযোগী রুবেলকে অস্ত্রসহ আটক করেছে।

চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ বলেন, ঘটনার তদন্ত শুরু হয়েছে। আটক দুইজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০৫ পি.এম


রায়ানের শেষ মহূর্তের গোলে সম্মান বাঁচল ব্রাজিল

ব্রাজিল অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপের পর প্রথম প্রীতি ম্যাচে মাঠে নেমেছিল। দ্বিতীয়ার্ধের শুরুতে পিছিয়ে পড়লেও শেষ মুহূর্তে গোল করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের সম্মান বাঁচিয়েছেন রায়ান। ফলে ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) ৬৮ মিনিটে অস্ট্রেলিয়ার নেস্তোরি ইরানকুন্ডা দলকে এগিয়ে নেন। আর যোগ করা সময়ের ৯০+৫ মিনিটে ব্রাজিলকে সমতায় ফেরান রায়ান।

এদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমার্ধে লাতিন আমেরিকার দেশটি কোনো গোল করতে পারেনি। তবে তখন পর্যন্ত তারা গোল হজমও করেনি। প্রথমার্ধের যোগ করা সময়ে এস্তেভাও অস্ট্রেলিয়ার জালে বল পাঠালেও অফসাইডের কারণে রেফারি গোল বাতিল করেন।

দ্বিতীয়ার্ধের খেলায় গোলের জন্য মরিয়া হয়ে ওঠে কার্লো আনচেলত্তির শিষ্যরা। কিন্তু তারা গোলের দেখা পাচ্ছিল না। উল্টো ৬৮তম মিনিটে ব্রাজিলের জালে বল পাঠান নেস্তোরি ইরানকুন্ডা।

গোল পরিশোধ করার জন্য ব্রাজিল মরিয়া হয়ে ওঠে। বার বার আক্রমণ করলেও ফিনিশিংয়ে অভাবে রাফিনিয়ারা জালের দেখা পাচ্ছিলেন না। তবে ম্যাচের শেষ দিকে ব্রাজিল কর্নার পায়।

সেখান থেকে রাফিনিয়ার দুর্দান্ত শটে হেডে বল জালে পাঠান ব্রাজিলের তরুণ ফুটবলার রায়ান। তিনি সবশেষ বিশ্বকাপেও আলো ছড়িয়েছিলেন। এবার প্রীতি ম্যাচে গোল করে আনচেলত্তির জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তিনি।

শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ড্র নিয়ে মাঠ ছাড়ে দুই দল। অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় প্রীতি ম্যাচটি আগামী ২৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৪
মাগরিব ০৫:২১
ইশা ০৬:৩৩
সূর্যোদয় : ০৬:০৩ সূর্যাস্ত : ০৫:২১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%