ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

রাজবাড়ীর লক্ষণদীয়া বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল


রাজবাড়ীর লক্ষণদীয়া বিলে ঐতিহ্যবাহী নৌকাবাইচ, দর্শনার্থীদের ঢল

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার লক্ষণদীয়া বিলে অনুষ্ঠিত হয়েছে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতা। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেলে জামালপুর ইউনিয়নের লক্ষণদীয়া যুব সমাজের উদ্যোগে এই নৌকা বাইচের আয়োজন করা হয়।

 

প্রতিযোগিতাকে কেন্দ্র করে সকাল থেকেই লক্ষণদীয়া বিল ও আশপাশের এলাকায় উৎসবের আমেজ বিরাজমান ছিল। নৌকাবাইচ দেখতে বিলের দুই পাড়ে বিভিন্ন বয়সের নারী-পুরুষ ভিড় করেন। কেউ নৌকায় বসে, কেউবা বিলের পাড়ে দাঁড়িয়ে হারিয়ে যেতে বসা গ্রামবাংলার এই ঐতিহ্যবাহী আয়োজন উপভোগ করেন।

আরও পড়ুন: সিলেটকে নান্দনিক ও শান্তির নগরী করার প্রতিশ্রুতি দিলেন বিকেএম প্রার্থী আতাউর

প্রতিযোগিতায় সুসজ্জিত ছয়টি নৌকা অংশগ্রহণ করে।

 

বাদ্যযন্ত্রের তালে জারি-সারি ও লোকগান পরিবেশন করতে করতে মাঝি-মাল্লারা সজোরে বইঠা চালিয়ে গন্তব্যের দিকে ছুটে চলেন। কাঙ্ক্ষিত স্থান অর্জনের জন্য প্রতিযোগীদের মধ্যে চলে তুমুল লড়াই।

নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখ এবং তত্ত্বাবধায়ক মো. নাজমুল শেখ জানান, দীর্ঘদিন পর এ এলাকায় নৌকাবাইচের আয়োজন করা হয়েছে। এতে মানুষের ব্যাপক সাড়া পাওয়া গেছে।ভবিষ্যতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন তারা।

আরও পড়ুন: দৃষ্টিপ্রতিবন্ধী শিশুদের জন্য ব্রেইল কোরআন ও সাদাছড়ি বিতরণ করলেন ছাত্রদল নেতা বাসিত

প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা পরিষদের প্রশাসক আব্দুস সালাম মিয়া। নৌকাবাইচ উদযাপন কমিটির সভাপতি মোহাম্মদ জমারত শেখের সভাপতিত্বে তিনি আনুষ্ঠানিকভাবে প্রতিযোগিতার উদ্বোধন করেন।

উদ্বোধনী বক্তব্যে আব্দুস সালাম মিয়া বলেন, ‘গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ হারিয়ে যেতে বসেছে। এখানে এসে সত্যিই আমার খুব ভালো লেগেছে। বিলের মধ্যে এত দর্শনার্থী নৌকাবাইচ দেখতে এসেছেন, যা অত্যন্ত আনন্দের বিষয়। জেলার ইতিহাস ও ঐতিহ্য রক্ষায় জেলা পরিষদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

নৌকাবাইচকে কেন্দ্র করে লক্ষণদীয়া বিলের চারপাশে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়। স্থানীয়দের মতে, এ ধরনের আয়োজন নতুন প্রজন্মের কাছে গ্রামবাংলার সংস্কৃতি ও লোকঐতিহ্য তুলে ধরতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

আরও পড়ুন: নেত্রকোনায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা..

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল বাকেরগঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সানি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৪৫ পি.এম


মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে উত্তাল বাকেরগঞ্জ

বিক্ষোভ মিছিল ও মানববন্ধনে দ্রুত বিচার দাবিতে উত্তাল জনতা, মায়ের হত্যাকারীদের বিচার চেয়ে রাজপথে নেমেছে দুই শিশু সন্তান।

যেই বয়সে মায়ের কোলে থাকার কথা দুই শিশু সন্তান- সাফওয়ান (৫) ও তাসফিয়াকে(৪) আজ তারা মাকে হারিয়ে হত্যাকারী পিতা সোহেলের বিচারের দাবিতে রাজপথে নেমেছেন।

মা মুক্ত ইসলামকে যখন বারবার আঘাত করছিলেন পাষণ্ড পিতা সোহেল তখন অবুঝ দুই শিশুর আর্তনাদে মন গলেনি সোহেলের। একের পর এক আঘাত করতে করতে সন্তানদের চোখের সামনেই স্ত্রী মুক্তা ইসলামকে মৃত্যু নিশ্চিত করেন।
আজ সেই দুই শিশুসন্তান স্বজনদের সাথে মায়ের হত্যার বিচারের দাবিতে রাজপথে নেমেছেন।

গত ২ সেপ্টেম্বর ঢাকার খিলক্ষেত এলাকায় গৃহবধূ মুক্তা আক্তারকে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বরিশালের বাকেরগঞ্জে হাজারো মানুষ দুই শিশু সন্তান নিয়ে মুক্তা হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসূচি করেছেন।

এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নিয়ে হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও অপরাধীদের আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান।

সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুর ১২ টায় দুধল ইউনিয়নের সরশী পুলিশ ফারির সামনে সড়কে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আসা নারী-পুরুষের অংশগ্রহণে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মানববন্ধনে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা ‘মুক্তা হত্যার বিচার চাই’, ‘হত্যাকারীদের গ্রেফতার কর’, ‘অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে’ সহ বিভিন্ন স্লোগান দেন।

মানববন্ধনে বক্তারা বলেন, একজন গৃহবধূকে তার দুই শিশু সন্তানদের সামনে নির্মমভাবে পিটিয়ে হত্যার অভিযোগ অত্যন্ত ন্যাক্কারজনক। এ ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। একই সঙ্গে নিহত মুক্তার পরিবারের সদস্যদের নিরাপত্তা ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ারও দাবি জানান তারা।

বক্তারা আরও বলেন, যৌতুকের দাবি, পারিবারিক বিরোধ কিংবা পরকীয়ার অভিযোগকে কেন্দ্র করে কোনো নারীকে নির্যাতন বা হত্যার ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। মুক্তা হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত হলে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে দৃষ্টান্ত স্থাপন হবে।

মানববন্ধনে নিহত মুক্তার স্বজন, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।

বিক্ষোভ ও মানববন্ধন থেকে দ্রুত সময়ের মধ্যে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপস্থিতি নিশ্চিতে দপ্তরে দপ্তরে উপাচার্য, ২২ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


উপস্থিতি নিশ্চিতে দপ্তরে দপ্তরে উপাচার্য, ২২ কর্মকর্তা-কর্মচারী অনুপস্থিত

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বিভিন্ন দপ্তরে পরিদর্শন করেছেন, যা কর্মকর্তাদের কর্মস্থলে উপস্থিতি নিশ্চিত করতে এবং প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রমে গতিশীলতা আনতে সহায়ক হবে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে অফিস সময় শুরু হওয়ার পর তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক দপ্তর ও বিভাগ সরেজমিনে পরিদর্শনে বের হন।

 

এই পরিদর্শনের সময় উপাচার্য কর্মকর্তাদের উপস্থিতি, দাপ্তরিক কার্যক্রম এবং অফিসের সার্বিক পরিবেশ পর্যবেক্ষণ করেন। পরিদর্শনের ফলস্বরূপ ২২ জন কর্মকর্তা-কর্মচারীকে তাদের কর্মস্থলে অনুপস্থিত পাওয়া যায়।

উপাচার্য বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে আলোচনা করেন এবং সময়মতো কর্মস্থলে উপস্থিত হয়ে দায়িত্ব পালনের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, "বিশ্ববিদ্যালয়ের সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব সম্পর্কে সচেতন হতে হবে।"

 

তিনি উল্লেখ করেন, সময়ানুবর্তিতা, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা একটি প্রতিষ্ঠানের কর্মদক্ষতা বৃদ্ধির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কর্মকর্তাদের সতর্ক করে তিনি বলেন, যারা যথাসময়ে কর্মস্থলে উপস্থিত হচ্ছেন না, তাদেরকে ভবিষ্যতে দায়িত্ব পালনে আরো আন্তরিক ও সচেতন হওয়ার নির্দেশনা দেন।

উপাচার্য আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ ধরনের পরিদর্শন অব্যাহত থাকবে। প্রশাসনিক কার্যক্রমকে আরো কার্যকর, গতিশীল ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানান।

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট হাউজ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

সোহেল, বেরোবি প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


বেরোবিতে প্রো-ভিসি, ট্রেজারার ও রেজিস্ট্রারের বাসভবনসহ গেস্ট হাউজ ভবনের নির্মাণ কাজের উদ্বোধন

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এ প্রো-ভিসি, ট্রেজারার, রেজিস্ট্রারের বাসভবন কাম গেস্ট হাউজ ভবনের নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। আজ সোমবার (০৭ সেপ্টেম্বর ২০২৬) বিকেলে উক্ত ভবনের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।

এ সময় উপাচার্য বলেন, এই ভবনের নির্মাণ সম্পন্ন হলে বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তা ও প্রশাসনিক প্রতিনিধিদের আবাসন নিশ্চিত হবে এবং দূর-দূরান্ত থেকে আগত সম্মানিত অতিথিদের জন্য উন্নত ও সময়োপযোগী গেস্ট হাউজ সুবিধা প্রদান সহজ হবে। তিনি জানান, নির্মাণকাজে সর্বোচ্চ স্বচ্ছতা, জবাবদিহিতা ও মান নিশ্চিত করতে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া হয়েছে। উপাচার্য আরও বলেন, একটি আধুনিক ও বিশ্বমানের বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়ন নিশ্চিত করা আমাদের অন্যতম প্রধান লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ ফেরদৌস রহমান, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোঃ মাসুদ রানা, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ কর্মকর্তা, কর্মচারী ও অবকাঠামো নির্মাণকাজের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ও ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নতি, অগ্রগতি ও শিক্ষক-শিক্ষার্থীদের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে থেকে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


এশিয়ান গেমসের সূচি প্রকাশ, বাংলাদেশের ম্যাচ কবে থেকে

 

বাংলাদেশ এশিয়ান গেমসের কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করবে। এই তথ্য নতুন নয়।

 

তবে সম্প্রতি এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) এশিয়ান গেমস ক্রিকেটের সূচি প্রকাশ করেছে।

টি-টোয়েন্টি সংস্করণের টুর্নামেন্টের শেষ আটের খেলা শুরু হবে ১৭ সেপ্টেম্বর। জাপানের নাগোয়ায় এই টুর্নামেন্টের সমাপ্তি ঘটবে ৩ অক্টোবর। সব ম্যাচ পালোমা মিজুহো স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

 

প্রথম দিনে ছেলেরা মাঠে না নামলেও মেয়েরা খেলতে নামবেন। ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ মুখোমুখি হবে চীনের। একই দিনে পাকিস্তান খেলবে থাইল্যান্ডের বিরুদ্ধে। পরের দিন শ্রীলঙ্কা ও মালয়েশিয়া এবং ভারত ও জাপানের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে।

 

চীনকে পরাজিত করতে পারলে ২০ সেপ্টেম্বর বাংলাদেশ সেমিফাইনালে খেলবে। তবে সেদিন নিগার সুলতানা জ্যোতির প্রতিপক্ষ কারা তা এখনও জানানো হয়নি। ২২ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল।

অন্যদিকে, ছেলেদের খেলা শুরু হবে ২৮ সেপ্টেম্বর। শেষ আটে বাংলাদেশের প্রতিপক্ষ হবে ‘বি’ গ্রুপের সেরা দল। একই দিনে ‘বি’ গ্রুপের রানার্স-আপদের বিরুদ্ধে পাকিস্তান খেলবে। পরের দিন ‘এ’ গ্রুপের সেরা দলের বিরুদ্ধে শ্রীলঙ্কা এবং ভারত ‘এ’ গ্রুপের রানার্স-আপদের বিরুদ্ধে মাঠে নামবে।

ছেলেদের দুই সেমিফাইনাল আগামী ১ অক্টোবর অনুষ্ঠিত হবে। পরের দিন ব্রোঞ্জ পদকের ম্যাচ ও ফাইনাল অনুষ্ঠিত হবে। সর্বশেষ ২০২৩ সালে চীনে অনুষ্ঠিত এশিয়ান গেমসে পাকিস্তানকে পরাজিত করে বাংলাদেশ ছেলেরা ব্রোঞ্জ পদক জিতেছিল। মেয়েদেরও সেই পাকিস্তানকে হারিয়েই ব্রোঞ্জ পদক অর্জন করেছিল। এবার বাংলাদেশের লক্ষ্য সোনা জয় করা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%