বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:১০ এম
ওমানের সংরক্ষিত এলাকায় ডিম পাড়ার জন্য আসা একটি সামুদ্রিক কচ্ছপের পিঠে ওঠার অভিযোগ ইউক্রেনের এক ফিটনেস ইনফ্লুয়েন্সারের বিরুদ্ধে উঠেছে। এই ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। খবরটি প্রকাশ করেছে মেট্রো ইউকে।
এনডিটিভি জানায়, অভিযুক্ত ইনফ্লুয়েন্সারের নাম ভাদিম ওলেইনিক, যিনি ৩২ বছর বয়সী। গত ২৮ সেপ্টেম্বর ওমানের রাস আল জিনজে এই ঘটনা ঘটে। এলাকাটি সামুদ্রিক কচ্ছপের ডিম পাড়ার জন্য সংরক্ষিত। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে দেখা যায়, ওলেইনিক একটি ছোট কচ্ছপ হাতে ধরে আছেন। এরপর তিনি একটি বড় সামুদ্রিক কচ্ছপের কাছে গিয়ে সেটির পিঠে ওঠার চেষ্টা করেন। ভিডিওতে দেখা যায়, প্রাপ্তবয়স্ক কচ্ছপটি ধীরে ধীরে হামাগুড়ি দিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। এ সময় ওলেইনিক সেটির পিঠে বসে পড়েন। কচ্ছপটি চলতে থাকায় কিছুক্ষণ পর তিনি পিঠ থেকে পড়ে যান। পরে তাকে হাসতে হাসতে আবার কচ্ছপটির পিঠে উঠতে দেখা যায়। মেট্রো ইউকের প্রতিবেদনে বলা হয়েছে, ওলেইনিকের সঙ্গী ওলেনা ক্রাভচেঙ্কোকেও একই কচ্ছপের পিঠে বসে থাকতে দেখা গেছে।
ভিডিওতে ওলেইনিকের হাতে থাকা ছোট কচ্ছপটিকেও ছটফট করতে দেখা যায়। কচ্ছপটি তার হাত থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছিল। এ সময় ওলেইনিককে হাসতে দেখা যায়। ঘটনার ভিডিও ও ছবিগুলো পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যার ফলে ব্যাপক সমালোচনা শুরু হয়। ইতালির সামুদ্রিক প্রাণী সংরক্ষণ প্রকল্প বায়োলজিকামেন্তালে ঘটনাটি প্রকাশ্যে আনে। সংগঠনটি সামুদ্রিক কচ্ছপের সঙ্গে এমন আচরণের তীব্র সমালোচনা করেছে। তাদের বক্তব্য, সামুদ্রিক কচ্ছপ বন্য প্রাণী, তাই তাদের স্পর্শ করা বা ছবি তোলার জন্য ব্যবহার করা উচিত নয়। সংগঠনটি আরো জানিয়েছে, ঘটনাটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
বায়োলজিকামেন্তালে বলেছে, বৈজ্ঞানিক কমিটির অনুমোদন পাওয়া কোনো দায়িত্বশীল ও পেশাদার সংগঠন ছবি তোলার জন্য তাদের স্বেচ্ছাসেবকদের কচ্ছপের পিঠে বসতে দেবে না। সংগঠনটি ঘটনাটিকে অগ্রহণযোগ্য বলে উল্লেখ করেছে। তাদের ভাষ্য, এ ধরনের আচরণ প্রাণীর শোষণ, দুর্ব্যবহার ও নির্যাতনের শামিল। এর সঙ্গে স্বেচ্ছাসেবার কোনো সম্পর্ক নেই। ঘটনাটি নিয়ে সমালোচনা শুরু হওয়ার পর ভাদিম ওলেইনিক ইনস্টাগ্রামে একটি ক্ষমা চেয়ে পোস্ট দেন। সেখানে তিনি ওমানের পরিবেশ কর্তৃপক্ষের উদ্দেশে কথা বলেন। পাশাপাশি সবুজ সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণে কাজ করা একটি সংগঠনের কাছেও তিনি বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টি-টোয়েন্টির অন্যতম বিধ্বংসী ব্যাটার ক্রিস গেইল জানিয়েছেন, লাসিথ মালিঙ্গার অস্বাভাবিক বোলিং অ্যাকশন এবং স্লোয়ার বলের কারণে তাঁর বিপক্ষে আক্রমণে যাওয়া ছিল অত্যন্ত কঠিন। তাই গেইল মালিঙ্গার বল ঠেকিয়ে অথবা স্ট্রাইক বদলে অন্য বোলারদের আক্রমণ করার সুযোগ তৈরি করার কৌশল গ্রহণ করতেন।
বিশ্বের প্রায় সব বোলারকেই টি-টোয়েন্টিতে ব্যাট হাতে শাসন করেছেন গেইল। কিন্তু শ্রীলঙ্কার লাসিথ মালিঙ্গার বিপক্ষে তাঁকে নিজের স্বাভাবিক খেলার ধরন বদলাতে হয়েছিল। গেইলের মতে, মালিঙ্গা ছিলেন টি-টোয়েন্টিতে তাঁর মুখোমুখি হওয়া সবচেয়ে কঠিন বোলার।
গেইল জানিয়েছেন, মালিঙ্গার অস্বাভাবিক বোলিং অ্যাকশন তাঁকে সমস্যায় ফেলত। বিশেষ করে, মালিঙ্গার স্লোয়ার বল কখন আসছে, সেটি বুঝতে পারতেন না তিনি। ফলে, মালিঙ্গার বিপক্ষে নিজের স্বাভাবিক আক্রমণাত্মক ব্যাটিং বাদ দিয়ে উইকেট বাঁচানো এবং স্ট্রাইক বদলের দিকে বেশি মনোযোগ দিতে হতো।
এক সাক্ষাৎকারে গেইল বলেন, মালিঙ্গার অ্যাকশনের কারণে নির্দিষ্টভাবে পজিশন নিয়ে শট খেলা ছিল কঠিন। যদিও মালিঙ্গা তাঁকে খুব বেশি আউট করতে পারেননি, তবুও তাঁর বিপক্ষে ব্যাটিং করা ছিল অত্যন্ত কঠিন—এমনটাই জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক এই তারকা।
গেইলের স্লোয়ার বল নিয়ে স্বীকারোক্তি ছিল স্পষ্ট। তাঁর ভাষায়, মালিঙ্গার স্লোয়ার বল তিনি কোনোভাবেই আগে থেকে পড়তে পারতেন না। তাই বোলারটিকে আক্রমণ করার পরিবর্তে নিরাপদে খেলা এবং অন্য প্রান্তের বোলারদের লক্ষ্য করার কৌশল নিয়েছিলেন তিনি।
পরিসংখ্যানও গেইলের বক্তব্যকে সমর্থন করে। ২০০৯ থেকে ২০১৯ সালের মধ্যে টি-টোয়েন্টিতে মালিঙ্গার বিপক্ষে ৭২ বলে মাত্র ৫৭ রান করেছেন গেইল। স্ট্রাইক রেট ছিল ৭৯.২। এই সময়ে তাঁর ব্যাট থেকে এসেছে আটটি চার, কিন্তু একটিও ছক্কা নয়। ৭২ বলের মধ্যে ৪২টি ডট বল ছিল। মালিঙ্গা তাঁকে আউট করেছেন মাত্র একবার, ২০১৫ সালে।
২০১৩ সালটি গেইলের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় সময় ছিল। ওই বছর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর হয়ে মাত্র ৬৬ বলে অপরাজিত ১৭৫ রানের অবিশ্বাস্য ইনিংস খেলেছিলেন তিনি, যা এখনো আইপিএলের সর্বোচ্চ ব্যক্তিগত স্কোর। অথচ একই বছরে মালিঙ্গার পাঁচ বল মোকাবিলা করে গেইল করেছিলেন মাত্র এক রান।
অন্যদিকে, টি-টোয়েন্টিতে মালিঙ্গার নিজের রেকর্ডও অসাধারণ ছিল। আইপিএলে ১২২ ম্যাচে তিনি নিয়েছেন ১৭০ উইকেট এবং মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে জিতেছেন চারটি শিরোপা। ২০১১ সালে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ১৩ রানে পাঁচ উইকেট ছিল আইপিএলে তাঁর সেরা বোলিং। মালিঙ্গার নিচু অ্যাকশন, গতি পরিবর্তন এবং ইয়র্কার তাঁকে বিশেষ করে ডেথ ওভারে ভয়ংকর করে তুলেছিল।
গেইলের মতো বিধ্বংসী ব্যাটারের বিপক্ষে মালিঙ্গার সাফল্যের সবচেয়ে উল্লেখযোগ্য দিক ছিল ছক্কা বন্ধ করে দেওয়া। ৭২ বল খেলেও গেইল একটি ছক্কাও মারতে পারেননি। এমনকি গেইল নিজেই স্বীকার করেছেন, মালিঙ্গাকে আক্রমণ করার চেয়ে তাঁর বল ঠেকিয়ে অন্য বোলারদের মোকাবিলা করাই ছিল বেশি কার্যকর কৌশল।
টি-টোয়েন্টির সবচেয়ে ভয়ংকর ছক্কা-ব্যাটারদের একজনকে এভাবে নিজের খেলা বদলাতে বাধ্য করা মালিঙ্গার বোলিংয়ের কার্যকারিতার একটি উল্লেখযোগ্য উদাহরণ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিঙ্গাপুরের একটি জলাধারে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে কুমিরের ভুয়া ছবি তৈরি করে জনমনে আতঙ্ক সৃষ্টির অভিযোগে দেশটির পুলিশ এক মিয়ানমার নাগরিককে অভিযুক্ত করেছে। অভিযুক্ত ব্যক্তির নাম ইয়ে লিন। তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো এবং পরে প্রমাণ মুছে ফেলে বিচার প্রক্রিয়ায় বাধা দেওয়ার অভিযোগ রয়েছে।
গত ২০ আগস্ট সিঙ্গাপুরের সর্ববৃহৎ পান্ডান জলাধারে কুমির দেখা গেছে—এমন একটি খবর ছড়িয়ে পড়ার পর জননিরাপত্তার স্বার্থে জাতীয় পানি সংস্থা দুই দিন ধরে সেখানে রোয়িং ও ক্যানু ফেডারেশনের সব কার্যক্রম স্থগিত করে। সংস্থাটি কর্মকর্তা ও বন্যপ্রাণী বিশেষজ্ঞদের নিয়ে পুরো এলাকা তদন্ত করে, কিন্তু পরে জানা যায় যে কুমিরের ছবিটি আসলে ভুয়া ছিল। বিষয়টি পুলিশকে জানানো হলে তদন্তে ইয়ে লিনের নাম উঠে আসে।
পুলিশের অভিযোগে বলা হয়েছে, ইয়ে লিন এআই প্রযুক্তি ব্যবহার করে কুমিরের ছবি তৈরি করে তা তার এক সহকর্মীর কাছে পাঠিয়েছিলেন। পরে নিজের অপরাধ লুকানোর জন্য তিনি সেই ছবি এবং ছবিটি তৈরিতে ব্যবহৃত মোবাইল অ্যাপ্লিকেশনটি মুছে ফেলেন।
স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অভিযুক্ত ইয়ে লিন আদালতে ইতিমধ্যে নিজের দোষ স্বীকার করার ইচ্ছা প্রকাশ করেছেন। সিঙ্গাপুরের আইন অনুযায়ী, মিথ্যা বার্তা ছড়ানোর জন্য সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ড এবং ১০ হাজার সিঙ্গাপুর ডলার জরিমানা হতে পারে। বিচার কাজে বাধা দেওয়ার জন্য অতিরিক্ত সাত বছরের কারাদণ্ডেরও সম্ভাবনা রয়েছে। আগামী নভেম্বরে আদালত এই মামলার চূড়ান্ত রায় ঘোষণা করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার ৮ নম্বর ভাড়াশিমলা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নিয়ে স্থানীয় পর্যায়ে শুরু হয়েছে নানা আলোচনা সমালোচনা । এরই মধ্যে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন সমাজসেবক মাহবুবর রহমান মালেক। প্রার্থিতা ঘোষণার পর থেকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় মানুষের সঙ্গে মতবিনিময়, রাস্তা সংস্কার, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ ও জনসম্পৃক্ততা বাড়ানোর মধ্য দিয়ে তিনি ইউনিয়ন বাসীর মুখোমুখি আলোচনায় এসেছেন। স্থানীয় পর্যায়ে আলোচনায় উঠে আসছে—ভাড়াশিমলা ইউনিয়নের উন্নয়ন, আধুনিকায়ন, যোগাযোগব্যবস্থার উন্নতি,মাদক মুক্ত ইউনিয়ন গড়া, কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে একটি পরিকল্পিত ইউনিয়ন গড়ে তোলার বিষয়।
মাহবুবর রহমান মালেক ও উন্নয়ন ও জনসেবাকে অগ্রাধিকার দেওয়ার কথা জানিয়েছেন। সাম্প্রতিক এক প্রতিবেদনে তার পক্ষ থেকে মাদকমুক্ত সমাজ, আধুনিক ইউনিয়ন পরিষদ, কর্মসংস্থান, রাস্তাঘাটের উন্নয়ন ও শিক্ষার প্রসারে কাজ করার অঙ্গীকারের কথা উল্লেখ করা হয়েছে।মাহবুবর রহমান মালেক ইসলড়াশিমলা ইউনিয়নকে শুধু একটি প্রশাসনিক এলাকা হিসেবে নয়, একটি পরিকল্পিত, মাদক মুক্ত, আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চাই।
মানুষের মৌলিক প্রয়োজন, যোগাযোগব্যবস্থা, শিক্ষা,স্বাস্থ্য, কর্মসংস্থান ও সামাজিক নিরাপত্তাকে সামনে রেখে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে কাজ করতে চাই। ইউনিয়নবাসীর মতামত ও অংশগ্রহণ ছাড়া কোনো উন্নয়নই টেকসই হয় না।তিনি আরও বলেন, “আমার লক্ষ্য হবে দল-মত,ধর্ম-বর্ণ ও শ্রেণিপেশার ঊর্ধ্বে উঠে মানুষের সেবা করা। ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, শিক্ষার পরিবেশ উন্নত করা,রাস্তাঘাট ও অবকাঠামোর উন্নয়ন এবং একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক ইউনিয়ন পরিষদ গড়ে তোলার বিষয়ে আমি গুরুত্ব দিতে চাই।তার ভাষ্য, একটি আধুনিক ইউনিয়নের জন্য শুধু রাস্তাঘাট নির্মাণই যথেষ্ট নয়; প্রয়োজন নাগরিক সেবা সহজ করা, প্রযুক্তিনির্ভর প্রশাসনিক ব্যবস্থা গড়ে তোলা, সামাজিক নিরাপত্তা নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা। এ লক্ষ্যেই তিনি ইউনিয়নবাসীর সহযোগিতা প্রত্যাশা করছেন।এদিকে স্থানীয়দের একাংশের সঙ্গে কথা বলে জানা গেছে, ভাড়াশিমলা ইউনিয়নের উন্নয়ন ও ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে তাদের মধ্যে নানা প্রত্যাশা রয়েছে। তাদের মতে, “ইউনিয়নের উন্নয়ন করতে হলে এমন নেতৃত্ব প্রয়োজন, যিনি মানুষের কথা শুনবেন, এলাকার সমস্যাগুলো বুঝবেন এবং উন্নয়নকাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করবেন। মাহবুবর রহমান মালেক কে ঘিরে মানুষের মধ্যে যে আলোচনা তৈরি হয়েছে, তার মূল কারণও উন্নয়ন ও জনসেবার প্রত্যাশা। তবে ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের বিষয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা এখনও চলমান। শেষ পর্যন্ত নির্বাচনী মাঠে কারা থাকছেন এবং ভোটাররা কীভাবে তাদের মূল্যায়ন করবেন—তা নির্ধারিত হবে নির্বাচনী প্রক্রিয়া ও ভোটারদের সিদ্ধান্তের মধ্য দিয়ে।মাহবুবর রহমান মালেক বলেন, “আমি মানুষের ভালোবাসা, দোয়া ও সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। ভাড়াশিমলাকে এমন একটি ইউনিয়ন হিসেবে দেখতে চাই, যেখানে মানুষ নাগরিক সেবা পেতে হয়রানির শিকার হবে না, তরুণরা কর্মমুখী হবে, শিক্ষার্থীরা ভালো পরিবেশ পাবে এবং প্রতিটি এলাকার মানুষ উন্নয়নের সুফল পাবে। মানুষের পাশে থেকে একটি সুন্দর, সমৃদ্ধ ও আধুনিক ভাড়াশিমলা গড়াই আমার প্রত্যয়। স্থানীয়দের ভাষ্য ও প্রার্থীর ঘোষিত পরিকল্পনা ঘিরে ভাড়াশিমলা ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এরই মধ্যে জনমনে আলোচনা বাড়ছে। এখন দেখার বিষয়, নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতা কী রূপ নেয় এবং উন্নয়ন ও জনসেবার প্রত্যাশা পূরণে ভোটাররা কোন ধরনের নেতৃত্বকে বেছে নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নীতেশ তিওয়ারির বহু প্রতীক্ষিত সিনেমা 'রামায়ণ'-এ শ্রীরামের চরিত্রে বলিউড অভিনেতা রণবীর কাপুরের কাস্টিং এবং লুক নিয়ে সামাজিক মাধ্যমে নেটিজেনদের মধ্যে তীব্র বিতর্ক ও সমালোচনা চলছে। এ পরিস্থিতিতে, অভিনেতা স্পষ্টভাবে জানিয়েছেন যে, এটি তার জন্য একটি সাধারণ সিনেমার অফার বা চরিত্র নয়, বরং একটি বিশাল দায়িত্ব।
সম্প্রতি, রণবীর কাপুরের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে ৫ মিনিটের একটি বিশেষ নেপথ্য ভিডিও প্রকাশ করা হয়। ভিডিওটিতে, তিনি এ চরিত্রটি সম্পর্কে নিজের ভাবনার কথা তুলে ধরেন।
রামের চরিত্রে অভিনয় করার প্রসঙ্গে অনেকেই প্রশ্ন তুলেছেন। প্রশ্ন উঠছে, রণবীর কাপুর কতটা উপযুক্ত এই চরিত্রের জন্য? আবার কেউ কেউ তার রাম হয়ে ওঠার পেছনের ভাবনাচিন্তা নিয়েও আলোচনা করছেন। সম্প্রতি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে রণবীর কাপুর ও অভিনেত্রী আলিয়া ভাটের একটি রোমান্টিক ছবি, যা আবারও আলোচনা সৃষ্টি করেছে তার অভিনীত রাম চরিত্রটি নিয়ে।
তবে, রাম চরিত্রে অভিনয়ের ব্যাপারে রণবীরের বক্তব্য অত্যন্ত স্পষ্ট। তিনি জানিয়েছেন, রামকে পর্দায় ফুটিয়ে তুলতে আত্মবিশ্বাসের চেয়ে দায়িত্ববোধই বেশি গুরুত্বপূর্ণ। তাই, রণবীরের কাছে এটি শুধুমাত্র একটি চরিত্রের জন্য যোগ্য হয়ে ওঠার লক্ষ্য নয়, বরং মানুষের বিশ্বাসের যোগ্য হয়ে উঠার বিষয়টিও তার কাছে একটি বড় দায়িত্ব।
এছাড়া, রণবীরের এই চরিত্রের জন্য প্রস্তুতি দেখেছেন অভিনেত্রী সাই পল্লবী। তিনি জানিয়েছেন, ছোটবেলার রামকে রণবীরের মধ্যে দেখে তার ছোটবেলা জীবন্ত হয়ে উঠেছিল।
উল্লেখ্য, চলতি বছর দীপাবলিতে মুক্তি পাওয়ার কথা রয়েছে ‘রামায়ণ পার্ট ১’। দ্বিতীয় পর্ব আসবে ২০২৭ সালের দীপাবলিতে। ঝলক নিয়ে সমালোচনা হলেও এখন দেখার বিষয় হলো— রাম রূপে সিনেমায় কতটা অনুরাগীদের মন জয় করতে পারেন রণবীর কাপুর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ