ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার


ধানমন্ডিতে শেখ হাসিনার পরিত্যক্ত বাসভবন থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর ধানমন্ডির ৫ নম্বর রোডের সুধা সদনের পরিত্যক্ত এলাকা থেকে মো. শাকিল (২০) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৫ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে স্থানীয়রা ভবনের অভ্যন্তরে এক যুবককে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঝুলতে দেখতে পেয়ে ধানমন্ডি থানা পুলিশকে খবর দেয়। এরপর পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করে।

নিহত মো. শাকিল রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা সেকান্দার আলী মাতুব্বর ও আসমা বেগমের ছেলে।

আরও পড়ুন: দুর্গাপূজায় অস্থিরতা সৃষ্টির সুযোগ দেবেন না স্বরাষ্ট্রমন্ত্রী

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ ওয়াদুজ্জামান জানিয়েছেন, প্রাথমিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ক্রাইমসিন ইউনিট ঘটনাস্থলে পৌছায় এবং আঙুলের ছাপ (ফিঙ্গারপ্রিন্ট) সংগ্রহ করা হয়। প্রযুক্তির সাহায্যে নিহতের পরিচয় নিশ্চিত করা হয়।

আইনি প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৩টার দিকে মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আরও পড়ুন: নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি পুনরায় শুরু

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


মেধাবী শিক্ষার্থী নীরবের পাশে দাঁড়ালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

আর্থিক অসচ্ছলতার কারণে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছিল মেধাবী শিক্ষার্থী শফিউল ইসলাম নীরবের। খবর পেয়ে মানবিকতার হাত বাড়িয়ে দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার (২৫ জুলাই) দুপুরে বগুড়ার শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে নীরবের হাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য প্রয়োজনীয় সব আর্থিক সহায়তা তুলে দেন প্রতিমন্ত্রী। একই সময়ে ভবিষ্যতে তার পড়াশোনার যাবতীয় খরচ বহন করার প্রতিশ্রুতিও তিনি দিয়েছেন।

শফিউল ইসলাম নীরব বগুড়ার শিবগঞ্জ উপজেলার মহাস্থান গ্রামের সেলিম রেজার ছেলে। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের ভর্তি পরীক্ষায় কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হন। কিন্তু পরিবারের চরম আর্থিক সংকটের কারণে তার উচ্চশিক্ষার স্বপ্ন কার্যত ফিকে হতে বসেছিল।

বিষয়টি প্রতিমন্ত্রীর দৃষ্টিগোচর হলে তিনি তাৎক্ষণিকভাবে নীরবের খোঁজখবর নেন এবং তাকে দেখা করতে বলেন। পরে সরাসরি উপস্থিত হয়ে তিনি শিক্ষার্থীর হাতে এই আর্থিক অনুদান তুলে দেন।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ‘আর্থিক সংকট যেন কোনো মেধাবী শিক্ষার্থীর উচ্চশিক্ষার পথে বাধা হয়ে দাঁড়াতে না পারে, সে দায়িত্ব আমাদের সবার।’

সহায়তা পেয়ে আবেগাপ্লুত নীরব প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এই সহায়তা তার স্বপ্নপূরণের পথকে সহজ করে দিয়েছে। ভবিষ্যতে তিনি পড়াশোনা শেষ করে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখতে চান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লেব্রন জেমসকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:০২ পি.এম


লেব্রন জেমসকে ‘বর্ণবাদী’ বলে আখ্যা দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প কিংবদন্তি বাস্কেটবল তারকা লেব্রন জেমসকে ‘বর্ণবাদী’ আখ্যা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প এ কথা বলেন যখন বাস্কেটবলের সর্বকালের সেরা খেলোয়াড় সম্পর্কে সাংবাদিকদের একটি প্রশ্নের উত্তর দিচ্ছিলেন।

হোয়াইট হাউসে যখন বাস্কেটবলের প্রসঙ্গ উত্থাপিত হয়, তখন জেমসের নাম আসে। লেব্রন জেমস, যিনি দুই দফায় ক্লিভল্যান্ড ক্যাভালিয়ার্সে ১১ বছর, মিয়ামি হিটে ৪ বছর এবং লস অ্যাঞ্জেলস লেকার্সে ৮ বছর কাটিয়েছেন, শুক্রবার ফিলাডেলফিয়া ৭৬’য়ার্সের দলে যোগ দেন।

সংবাদ সম্মেলনে ট্রাম্পকে যখন সর্বকালের সেরা খেলোয়াড়ের বিষয়ে জিজ্ঞাসা করা হয়, তিনি জানান, ‘মাইকেল জর্ডানই সর্বকালের সেরা বাস্কেটবল খেলোয়াড়।’ ৬৩ বছর বয়সি মাইকেল জর্ডান ১৯৯০-এর দশকে শিকাগো বুলসের হয়ে ৬টি এনবিএ শিরোপা জিতেছিলেন এবং পাঁচবার এনবিএর মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার নির্বাচিত হয়েছেন।

তিনি বলেন, ‘মাইকেল জর্ডান আমার বন্ধু। আমি তার সঙ্গে গলফ খেলি। সে সত্যিই একজন ভালো মানুষ। আমার মনে হয় লেব্রন একজন বর্ণবাদী। আবার হয়তো সে ট্রাম্পকে পছন্দ করে না। আমি একটা বিষয় জানি না। আমি শুধু তাদেরই পছন্দ করি, যারা আমাকে পছন্দ করে। তাই আমার মতে, মাইকেল জর্ডানই সর্বকালের সেরা।’

ট্রাম্পের এই মন্তব্যের কোন জবাব এখনও দেননি লেব্রন জেমস। কিংবদন্তি এই খেলোয়াড় বরাবরই ট্রাম্পের সমালোচক হিসেবে পরিচিত। ট্রাম্পের প্রেসিডেন্ট থাকাকালে তিনি একাধিকবার ট্রাম্পের সমালোচনা করেন এবং নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন, জো বাইডেন ও কমলা হ্যারিসকে সমর্থন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ডিএমপির ৩ হাজার ২৫৭ মামলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৩ পি.এম


ট্রাফিক আইন ভঙ্গের অভিযোগে ডিএমপির ৩ হাজার ২৫৭ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযানে গত দুইদিনে ৩ হাজার ২৫৭টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এই তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, ট্রাফিক-রমনা বিভাগে ২৬টি বাস, তিনটি ট্রাক, ছয়টি কাভার্ডভ্যান, ২০টি সিএনজি এবং ৪৮টি মোটরসাইকেলসহ total ১৬৮টি মামলা দায়ের করা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ২৫টি বাস, পাঁচটি ট্রাক, দু’টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি এবং ১৪৮টি মোটরসাইকেলসহ মোট ২৪৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০১টি বাস, ২৪টি ট্রাক, ৩৪টি কাভার্ডভ্যান, ৬৮টি সিএনজি এবং ১৯৯টি মোটরসাইকেলসহ মোট ৪৯২টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ৮৭টি বাস, ৪৪টি ট্রাক, ২৮টি কাভার্ডভ্যান, ৩৯টি সিএনজি এবং ১৪৩টি মোটরসাইকেলসহ মোট ৪৫০টি মামলা হয়েছে।

অপরদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩৪টি বাস, তিনটি ট্রাক, ১৮টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি এবং ১৫৫টি মোটরসাইকেলসহ মোট ৩৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ৬৯টি বাস, ২২টি ট্রাক, ৪০টি কাভার্ডভ্যান, ৫৯টি সিএনজি, ৩৫৩টি মোটরসাইকেলসহ মোট ৬৭০টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ৬২টি বাস, ৩৩টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪০টি সিএনজি এবং ১২৬টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৮৬টি বাস, ছয়টি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৪৮টি সিএনজি এবং ১২৭টি মোটরসাইকেলসহ মোট ৪৫৮টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানে মোট ৯০৮টি গাড়ি ডাম্পিং ও ৪২৬টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই মামলাগুলি করেছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত রাখা হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৫শে জুলাই, ২০২৬ ইং

০৭:০৯ পি.এম


যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে ১১ দলীয় ঐক্যের হুঁশিয়ারি

জোট ভাঙনের মধ্য দিয়েই পর্দা নামলো জুলাই সনদ বাস্তবায়নে ১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ কর্মসূচি।

খেলাফত মজলিসকে ছাড়াই সিলেটে ঐক্যের সমাবেশে নেতারা অভিযোগ করেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

যেকোনো মূল্যে গণভোটের রায় বাস্তবায়ন করা হবে বলে হুঁশিয়ারি দেন জামায়াত আমির শফিকুর রহমান।

জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়নের দাবিতে গত মে মাসে শুরু হওয়া ১১ দলীয় ঐক্যের ধারাবাহিক বিভাগীয় সমাবেশের পর্দা নামলো সিলেটে।

শনিবার (২৫ জুলাই) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে সকাল থেকেই জড়ো হতে শুরু করেন দলগুলোর কর্মী-সমর্থকরা। তবে এদিন মঞ্চে দেখা যায়নি জোটের শরিক খেলাফত মজলিসের নেতাদের।

বক্তব্যে জোটের নেতারা অভিযোগ করেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে বিএনপি।

জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, বিএনপি গণভোট ও জুলাই সনদ নিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করেছে।

এই সরকার গণভোটের রায় মেনে জুলাই সনদ বাস্তবায়ন না করলে পাঁচ বছর মেয়াদ পূর্ণ করতে পারবে না।

প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির শফিকুর রহমান হুঁশিয়ারি দেন যেকোনো মূল্যে জুলাই সনদের বাস্তবায়ন করা হবে।

তিনি বলেন, আমরা সারাদেশ ঘুরেছি। মানুষের একই দাবি- গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। আপনারা সরকারি দল ও বিরোধীদল ভোট চেয়েছেন। আমাদেরকে হ্যাঁ ভোট দিতে বলেছেন, আমরা হ্যাঁ ভোট বিজয়ী করে দিয়েছি। এখন আমরা হ্যাঁ ভোটের বাস্তবায়ন দেখতে চাই। এখন কোনো ধানাইপানাই মানি না।

এদিকে গণমাধ্যমে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ১১ দলীয় ঐক্যের সকল কর্মসূচি থেকে বিরত থাকার ঘোষণা দেয় খেলাফত মজলিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%