ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস


‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’—কুড়িগ্রামে বর্ণাঢ্য আয়োজনে সাক্ষরতা দিবস

কুড়িগ্রামে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এবারের প্রতিপাদ্য ছিল— “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‍্যালি জেলা প্রশাসক কার্যালয় চত্বর প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার মিমতানুর রহমান, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক আবদুর রাজ্জাক রনি, জেলা শিক্ষা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুর বখত, ব্র্যাকের কুড়িগ্রাম জেলা কো-অর্ডিনেটর সৈয়দ ফাহিদ হাসান, সলিডারিটির প্রতিনিধি হারুন অর রশীদ লাল, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার রায় চৌধুরীসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।

আরও পড়ুন: নারায়ণগঞ্জে ঝুটের গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৩ ইউনিট

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক হাসান আতিকুর রহমান। । তিনি বলেন, টেকসই উন্নয়ন ও মানবসম্পদ গঠনে সাক্ষরতার পাশাপাশি কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার প্রসার অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা হতে হবে জীবনমুখী, কর্মমুখী ও মানবিক মূল্যবোধসম্পন্ন। তিনি আরও বলেন, প্রতিবন্ধী ব্যক্তিরা সমাজের বোঝা নন; বরং অন্তর্ভুক্তিমূলক ও সহায়ক পরিবেশ নিশ্চিত করাই সমাজের দায়িত্ব।

আলোচনা সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, শিশু-কিশোরদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি সুস্থ সাংস্কৃতিক চর্চা, খেলাধুলা ও নৈতিক শিক্ষার ওপর গুরুত্ব দিতে হবে। মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনে সচেতনতা বৃদ্ধির পাশাপাশি কর্মমুখী শিক্ষা বিস্তারেরও আহ্বান জানান তারা।

সভায় বক্তারা সাক্ষরতা আন্দোলনকে আরও বেগবান করতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, উন্নয়ন সংস্থা এবং সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।

আরও পড়ুন: খুলনায় বিভাগীয় বইমেলা শুরু হচ্ছে মঙ্গলবার, চলবে ১৮ নভেম্বর পর্যন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হেল্থ, কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চলছে নারী কেলেঙ্কারি কার্যকলাপ

আন্তর্জাতিক ডেস্ক

পারভীন আক্তার স্টাফ রিপোর্টার জেলা প্রতিনিধি,

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৪ পি.এম


হেল্থ, কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চলছে নারী কেলেঙ্কারি কার্যকলাপ

বিগত সরকারের মদতে, হেলথ কেয়ার আধুনিক হাসপাতাল এন্ড ডায়গনিক সেন্টার, মালিক মালিক আবুল বাশার মোল্লা, সানারপাড় বাস স্ট্যান্ড দক্ষিণ পাশে মজিবর মেনশন রহিম মার্কেট রোড মিজমিজি কান্দাপাড়া সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ,
দীর্ঘদিন যাবত, নিরীহ নারীদেরকে ফেসবুকে মাধ্যমে নানান মেসেজ দিয়ে বিয়ের প্রলব দেখিয়ে, আইনৈতিক কার্যকলাপ করে আসছেন, বহুরূপী আবুল বাশার মোল্লা এই প্রতিষ্ঠানটির মালিক। ভুক্তভোগী নারীরা যখন তাকে বিয়ের জন্য প্রস্তাব দেন ,তখন আবুল বাশার মোল্লা বিভিন্নভাবে মিথ্যা মামলা হামলা দিয়ে মেয়েদেরকে মামলা দিয়ে, আদালতে প্রেরণ করে।
নারীরা তখন নীর উপায়ে তাহার টাকার প্রভাবে তার সাথে কুলিয়ে উঠতে পারেননি, তাই ভুক্তভোগী নারী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। ভুক্তভোগী নারীর কাছে বিভিন্ন প্রকার প্রমাণপত্র আছে যথাসময়ে প্রয়োজনে দাখিল করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

আন্তর্জাতিক ডেস্ক

আবিদ ইসলাম আশিক বাকেরগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৫ পি.এম


বাকেরগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‌্যালি ও আলোচনা সভা

বরিশালের বাকেরগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক সাক্ষরতা দিবস' পালিত হয়েছে। এ বছর দিবসটির প্রতিপাদ্য ছিল- ‘মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা’।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০ টায় র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ রুহুল আমিনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

সহকারী শিক্ষা কর্মকর্তা নুসরাত মনির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা ও ভারপ্রাপ্ত উপানুষ্ঠানিক শিক্ষা কর্মকর্তা রাবেয়া চৌধুরী, রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, সহকারী শিক্ষা কর্মকর্তা এনামুল হক, সেইন্ট বাংলাদেশ'র প্রকল্প সমন্বয়কারী দেওয়ান ইসতে আখ উল আলম, প্রধান শিক্ষক নুরুন্নাহার বেগম প্রমূখ।

আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল বলেন, সাক্ষরতাকে কেবল পড়তে, লিখতে ও গণনা করতে পারার দক্ষতার মধ্যে সীমাবদ্ধ না রেখে, একে টেকসই উন্নয়ন ও উন্নত জীবনমান গঠনের হাতিয়ার হিসেবে ব্যবহারের ওপর গুরুত্ব দিচ্ছে সরকার।

সাম্প্রতিক অর্থনৈতিক সমীক্ষা ২০২৫-এর তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে সাক্ষরতার হার ৭৭.৯ শতাংশ। সরকারের লক্ষ্য হলো ২০৩১ সাল নাগাদ সাক্ষরতার হার ৮৬-৯০ শতাংশে উন্নীত করা।

আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে গল্পের বই ও গাছ বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মানিকগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:২৯ পি.এম


মানিকগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত

মানিকগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসটি পালিত হয়েছে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মাধ্যমে। মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি র‍্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে আবার একই স্থানে এসে শেষ হয়।

র‍্যালিতে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এরপর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এই কর্মসূচিটি মানিকগঞ্জ জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০২:৩১ পি.এম


সাবেক মন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধানে নতুন টিম

দুর্নীতি দমন কমিশন (দুদক) সাবেক বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমানের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার, স্বজনপ্রীতি, নিয়োগ বাণিজ্য এবং বিভিন্ন অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানের জন্য একটি নতুন টিম পুনর্গঠন করেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ বিভাগের সহকারী পরিচালক মো. তানজির আহমেদ বাসসকে।

দুদক জানায়, ইয়াফেস ওসমানের বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তার ছেলে ইশরার ওসমানের মালিকানাধীন প্রতিষ্ঠানকে ক্ষমতার অপব্যবহার ও স্বজনপ্রীতির মাধ্যমে ঠিকাদারি কাজ দেওয়া হয়েছে।

এছাড়া, মো. সলিমুল্লাহকে ন্যাশনাল ইনস্টিটিউট অব বায়োটেকনোলজি (এনআইবি)-এর মহাপরিচালক পদে বিধিবহির্ভূতভাবে নিয়োগ দেওয়ার অভিযোগও রয়েছে। পাশাপাশি, এনআইবির দুই কর্মকর্তাকে ছুটিতে থাকা অবস্থায় দুটি বড় প্রকল্পের প্রকল্প পরিচালক (পিডি) হিসেবে দায়িত্ব দেওয়ার বিষয়টিও অভিযোগের অন্তর্ভুক্ত।

দুদক আরও জানায়, ইয়াফেস ওসমানের বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ অনুসন্ধানাধীন রয়েছে।

অভিযোগ অনুসন্ধানের জন্য পূর্ববর্তী অনুসন্ধান টিমের সদস্যদের বহাল রেখে দলনেতা মোহাম্মদ সিরাজুল হককে দায়িত্ব দেওয়া হয়েছিল। কিন্তু তিনি উপপরিচালক হিসেবে পিআরএলে যাওয়ায়, তার পরিবর্তে উপপরিচালক মো. রাশেদুল ইসলামকে নতুন দলনেতা করে অনুসন্ধান টিম পুনর্গঠন করেছে কমিশন। নতুন টিমের সদস্য হিসেবে রয়েছেন সহকারী পরিচালক মো. রাকিবুল হায়াত এবং উপসহকারী পরিচালক আফিয়া খাতুন।

দুদকের নির্দেশনায়, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ অনুসরণ করে নির্ধারিত সময়ের মধ্যে অনুসন্ধান কার্যক্রম সম্পন্ন করে প্রতিবেদন দাখিল করতে নতুন টিমকে নির্দেশ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%