ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে নামবে ‘দার-ই-নিজাত’


জনপ্রিয়তায় বাড়ল পর্বসংখ্যা, জানা গেল কবে নামবে ‘দার-ই-নিজাত’

পাকিস্তানি ধারাবাহিক ‘দার-ই-নিজাত’ এর প্রতি দর্শকদের আগ্রহ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। নাটকটির গল্পের বৈচিত্র্য, শিল্পীদের অভিনয় এবং একের পর এক নাটকীয় ঘটনার কারণে এটি দর্শকদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছে। শুধু পাকিস্তানেই নয়, ভারত, বাংলাদেশ, নেপাল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে এর দর্শক তৈরি হয়েছে।

তবে নাটকটির সমাপ্তি নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহলের অভাব নেই। সম্প্রতি জানা গেছে, কত পর্বে শেষ হতে পারে এই জনপ্রিয় ধারাবাহিকটি।

পাকিস্তানি সংবাদমাধ্যম রিভিউইট -এর একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, নাটকটির পর্বসংখ্যা নিয়ে নতুন তথ্য প্রকাশ করেছেন ডিজিটাল মিডিয়া উপস্থাপক ও নাটক বিশ্লেষক সোনিয়া রাও। তার দেওয়া তথ্য অনুযায়ী, প্রথমে নির্মাতারা ‘দার-ই-নিজাত’ ৩৮ পর্বে শেষ করার পরিকল্পনা করেছিলেন। কিন্তু দর্শকদের কাছ থেকে ব্যাপক সাড়া পাওয়ার কারণে সেই পরিকল্পনায় পরিবর্তন এনে পর্বসংখ্যা ৪২ করা হয়েছে।

আরও পড়ুন: ভিকিই আমার সব অস্থিরতার মাঝে একমাত্র শান্তির আশ্রয়: ক্যাটরিনা কাইফ

নিজের একটি ভ্লগে সোনিয়া রাও জানান, যারা নাটকটির সমাপ্তি নিয়ে চিন্তিত, তাদের জন্য সুখবর রয়েছে। ‘দার-ই-নিজাত’ এখনই শেষ হচ্ছে না। দর্শকেরা সামনে আরও কয়েকটি পর্ব উপভোগ করার সুযোগ পাবেন। এমনকি দর্শকদের আগ্রহ ও জনপ্রিয়তা অব্যাহত থাকলে পর্বের সংখ্যা আরও বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলেও তিনি ইঙ্গিত দিয়েছেন।

নাটকটির জনপ্রিয়তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনা চলছে। অনেক দর্শক জানিয়েছেন, তারা গল্পের প্রতি ভালোবাসা থেকে এর হাজার পর্বও দেখতে রাজি। তবে অন্য একদল দর্শকের আশঙ্কা, শুধুমাত্র জনপ্রিয়তার কারণে গল্প অপ্রয়োজনীয়ভাবে দীর্ঘ করা হলে নাটকটির মূল আকর্ষণ হারিয়ে যেতে পারে।

উমেরা আহমেদের রচনায় এবং সাকিব খানের পরিচালনায় নির্মিত ‘দার-ই-নিজাত’ নাটকটি থ্রি এস এন্টারটেইনমেন্টের প্রযোজনায় প্রচারিত হচ্ছে এআরওয়াই ডিজিটালে। পাশাপাশি এআরওয়াই প্লাস অ্যাপেও ধারাবাহিকটি দেখা যাচ্ছে।

নাটকটির কেন্দ্রীয় গল্প আবুবকর ও জারিয়াবের প্রেম এবং জীবনের নানা পরিবর্তনকে ঘিরে আবর্তিত হচ্ছে। আবুবকর চরিত্রে অভিনয় করেছেন শেহরিয়ার মুনাওয়ার এবং জারিয়াবের ভূমিকায় রয়েছেন দুরে ফিশান সেলিম। দর্শকেরা অপেক্ষা করছেন সামনের পর্বগুলোতে তাদের গল্প কোন দিকে মোড় নেয় এবং নির্মাতারা কত পর্বে নাটকটির ইতি টানেন, তা জানার জন্য।

আরও পড়ুন: শুটিংয়ে পরিচালকের যৌন হেনস্তার শিকার স্বরা ভাস্কর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পাচ্ছেন

বাংলাদেশ সেনাবাহিনীর দুই মেজর জেনারেল রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন। সরকার তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করেছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় রোববার (১৫ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, সেনাবাহিনীর মেজর জেনারেল মো. হাফিজুর রহমান এবং মেজর জেনারেল সাঈদ আনোয়ার মাহমুদকে রাষ্ট্রদূত পদে প্রেষণে নিয়োগ দেওয়ার জন্য তাদের চাকরি পররাষ্ট্র মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

এ আদেশ জনস্বার্থে জারি করা হয়েছে এবং এটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইইবি নির্বাচনে প্রেসিডেন্ট মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইউম নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৫ পি.এম


আইইবি নির্বাচনে প্রেসিডেন্ট মনজুর মোরশেদ ও সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ কাইউম নির্বাচিত

ঢাকা, ১৫ নভেম্বর, ২০২৬ : ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি)-এর ২০২৭-২০২৮ মেয়াদের নির্বাচনে প্রকৌশলী খান মনজুর মোরশেদ প্রেসিডেন্ট পদে এবং প্রকৌশলী মিয়া মোহাম্মদ কাইউম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

আজ আইইবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, গত ১২ নভেম্বর আইইবির সদর দপ্তরসহ দেশের ১৮টি কেন্দ্রে এবং ৩৫টি উপকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

ঘোষিত ফলাফলের ভিত্তিতে, আইইবি সদর দপ্তরের নির্বাহী কমিটির ৪টি ভাইস-প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়েছেন- প্রকৌশলী এস এম গালিব (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক), প্রকৌশলী এ কে এম শরীফুল ইসলাম শরীফ (প্রশাসন ও অর্থ), প্রকৌশলী মহিউদ্দিন আহমেদ সেলিম (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) এবং প্রকৌশলী এ কে এম আজাদ রহমান (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার)।

এছাড়া, ৪টি সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন- প্রকৌশলী শামিম রাব্বি সঞ্চয় (একাডেমিক অ্যান্ড আন্তর্জাতিক), প্রকৌশলী শাহাদাত আহমেদ মাসুম (প্রশাসন ও অর্থ), প্রকৌশলী মো. মনিরুজ্জামান নয়ন (হিউম্যান রিসোর্সেস ডেভেলপমেন্ট) এবং প্রকৌশলী ড. মো. জিয়াউল ইসলাম মজুমদার (সার্ভিসেস অ্যান্ড ওয়েলফেয়ার)।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেতানিয়াহু ও আইজেনকোট কি একসঙ্গে সরকার গড়তে পারবেন?

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


নেতানিয়াহু ও আইজেনকোট কি একসঙ্গে সরকার গড়তে পারবেন?

ইসরাইলের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আবারও বিরোধী নেতা গাদি আইজেনকোটকে একসঙ্গে ‘জাতীয় ঐক্যের সরকার’ গড়ার আহ্বান জানিয়েছেন। নেতানিয়াহুর বক্তব্য, ইরানের হুমকি চিরতরে মোকাবেলা করতে এবং দেশের নিরাপত্তার স্বার্থে এই জোট গঠন অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে আইজেনকোট এই প্রস্তাবকে স্রেফ একটি ‘ধাপ্পাবাজি’ হিসেবে প্রত্যাখ্যান করেছেন। বিষয়টি হলো, বাইরের দৃঢ় বক্তব্য সত্ত্বেও আইজেনকোটের দল ‘ইয়াশার’ এবং নেতানিয়াহুর ‘লিকুদ’ পার্টির মধ্যে সরকার গঠন নিয়ে গোপনে আলোচনা চলছে।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে ১২০ আসনের ইসরাইলি পার্লামেন্টে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। সরকার গঠনের জন্য অন্তত ৬১টি আসন প্রয়োজন। নির্বাচনে আইজেনকোটের জোট ৪৮টি আসন লাভ করেছে, অন্যদিকে নেতানিয়াহুর জোট ৫৩টি আসন পেয়েছে। এছাড়া ফিলিস্তিনি দলগুলো ১৯টি আসন দখল করেছে। প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ প্রথমে আইজেনকোটকে সরকার গঠনের সুযোগ দিয়েছেন এবং আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত সময় নির্ধারণ করেছেন।

এখন ৬১ আসনের হিসাব মেলানোর ক্ষেত্রে আইজেনকোট বেশ সমস্যায় পড়েছেন। ফিলিস্তিনি দলগুলোর সমর্থন পেলে তার আসন সংখ্যা ৬৭ হয়ে যাবে এবং সহজেই সরকার গঠন সম্ভব হবে। কিন্তু আইজেনকোটের জোটের দুই গুরুত্বপূর্ণ নেতা আভিগদর লিবারম্যান এবং নাফতালি বেনেট ফিলিস্তিনি দলগুলোর সাথে জোট গঠনে একেবারেই রাজি নন।

অন্যদিকে, নেতানিয়াহুর জোটে থাকা দুটি কট্টর ধর্মীয় দলকে নিজের দিকে টানতে পারলে আইজেনকোটের আসন ৬১ হবে। তবে সেই ধর্মীয় দলগুলো শর্ত দিয়েছে যে, ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রদের সেনাবাহিনীতে বাধ্যতামূলক যোগদান থেকে ছাড় দিতে হবে। আইজেনকোট এবং তার শরিকরা এই শর্তেও রাজি নন।

বিশ্লেষকরা মন্তব্য করছেন, নেতানিয়াহু ও আইজেনকোটের মধ্যে ব্যক্তিগত এবং রাজনৈতিক বিশ্বাসের অভাব রয়েছে। তাছাড়া, জোট গঠন করলেও প্রধানমন্ত্রী কে হবেন তা নিয়ে রয়েছে প্রধান দ্বন্দ্ব। আইজেনকোট স্পষ্টভাবে জানিয়েছেন, তিনি নেতানিয়াহুর সাথে পালাবদল করে প্রধানমন্ত্রী হতে রাজি নন; সরকার হলে তা তার নেতৃত্বেই গঠিত হতে হবে।

আগামী মঙ্গলবার পার্লামেন্টের স্পিকার বদলানোর জন্য একটি ভোট অনুষ্ঠিত হবে, যা এই দুই নেতার সম্পর্কের প্রথম বড় পরীক্ষা হিসেবে বিবেচিত হবে। সব মিলিয়ে, নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠন করতে ব্যর্থ হলে তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে নেতানিয়াহুই ক্ষমতায় থাকবেন। আর যদি কোনো সমঝোতা না হয়, তবে নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে আইজেনকোট অল্প সময়ের জন্য একটি সরকার গঠন করে দেশে নতুন নির্বাচনের ডাক দিতে পারেন বলেও ধারণা করা হচ্ছে।

সূত্র: আল-জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৪৬ পি.এম


২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের ক্রিকেট বাছাইপর্ব বাংলাদেশে অনুষ্ঠিত হবে

ঢাকা, ১৫ নভেম্বও ২০২৬ : ২০২৮ সালের ৫ থেকে ১৩ ফেব্রুয়ারি বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে অলিম্পিক ক্রিকেটের পুরুষ বিভাগের বাছাইপর্ব। গতকাল ইন্দোনেশিয়ার বালিতে আইসিসির সভায় অলিম্পিক ক্রিকেটের পুরুষদের বাছাইপর্ব বাংলাদেশে আয়োজনের বিষয়টি চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়েছে।

অন্যদিকে, একই বছরে ২৬ ফেব্রুয়ারি থেকে ৫ মার্চ পর্যন্ত যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে আইসিসি নারী অলিম্পিক বাছাইপর্ব।

এশিয়া, ইউরোপ, ওশেনিয়া ও আফ্রিকা অঞ্চলের শীর্ষ র‌্যাঙ্কিংধারী দল হিসেবে ভারত, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ আফ্রিকা ইতোমধ্যে নারী অলিম্পিকের জন্য যোগ্যতা অর্জন করেছে।

পুরুষ ও নারী উভয় বিভাগের বাছাইপর্বে আটটি করে দল অংশগ্রহণ করবে। এই দলগুলোকে চারটি করে দুই গ্রুপে বিভক্ত করে খেলা হবে। প্রতিটি বাছাইপর্বে মোট ১৩টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।

গ্রুপের প্রতিটি দল একবার করে অন্য দলগুলোর মুখোমুখি হবে। দুই গ্রুপের চ্যাম্পিয়ন দল ফাইনালে উঠবে। ফাইনালে জয়ী দলই এলএ২৮ অলিম্পিকের চূড়ান্ত টিকিট পাবে।

এলএ২৮ অলিম্পিকে ক্রিকেটের অন্তর্ভুক্তির জন্য এটি হবে যোগ্যতা অর্জনের শেষ ধাপ।

১২৮ বছর পর বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ ক্রীড়ামঞ্চ অলিম্পিকে ক্রিকেট ফিরে আসছে। পুরুষ ও নারী উভয় বিভাগে অলিম্পিক পদকের জন্য ছয়টি করে দল লড়াই করবে। দলগুলোর যোগ্যতা মূলত মহাদেশীয় র‌্যাঙ্কিং এবং বাছাই টুর্নামেন্টের মাধ্যমে নির্ধারিত হবে। আয়োজক হিসেবে যুক্তরাষ্ট্র পুরুষ ও নারী দুই ইভেন্টেই সরাসরি খেলার সুযোগ পাবে, তবে তাদের র‌্যাঙ্কিংয়ের শর্ত পূরণ করতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%