০৮:৪০ পি.এম
ইয়েমেনের হুথি বিদ্রোহীদের দ্বারা নৌ-অবরোধ ও হুমকির সম্মুখীন হয়ে সৌদি আরব থেকে চীন এবং ভারতগামী একাধিক তেলবাহী ট্যাংকার লোহিত সাগর পেরিয়ে গন্তব্য পরিবর্তন করে সুয়েজ খালের দিকে মোড় নিয়েছে।
এদিকে, দক্ষিণ লোহিত সাগরে নিরাপত্তা পরিস্থিতির কারণেই ডেনিশ পতাকাবাহী তেল ট্যাঙ্কার ‘টর্ম ইনোভেশন’ সুয়েজ খাল দিয়ে এশিয়ার দিকে তার পণ্য পরিবহন করতে যাচ্ছে।
জাহাজটির মালিক প্রতিষ্ঠান ‘টর্ম’ এই তথ্য প্রদান করেছে।
আরও পড়ুন: একই নারীর সঙ্গে মামা-ভাগিনার প্রেমের জেরে ব্যবসায়ী হত্যা
গত সোমবার, হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করে। এই ঘোষণার মধ্য দিয়ে ইরানের সাথে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে নতুন একটি ফ্রন্ট উন্মোচিত হয়েছে, যা পারস্য উপসাগরের সীমানা ছাড়িয়ে বৈশ্বিক জ্বালানি সরবরাহ এবং বাণিজ্যে হুমকি বাড়িয়ে দিয়েছে।
টর্ম-এর একজন মুখপাত্র মন্তব্য করেছেন যে, ‘দক্ষিণ লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি বিবেচনা করে জাহাজটি সুয়েজ এবং কেপ অব গুড হোপ (উত্তমাশা অন্তরীপ) হয়ে এশিয়ার দিকে চলাচল করছে। আমরা ক্রু বা নাবিকদের সুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিচ্ছি এবং এই সিদ্ধান্ত আমাদের সতর্ক অবস্থানেরই প্রতিফলন।’
শিপিং ডেটা এবং সম্পর্কিত সূত্রের তথ্য অনুযায়ী, ট্যাঙ্কারটি সৌদি আরবের লোহিত সাগর সংলগ্ন ইয়ানবু বন্দর থেকে ‘ন্যাফথা’ (এক ধরনের জ্বালানি তেল) বোঝাই করে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছিল।
আরও পড়ুন: জামায়াত-এনসিপির ৯০ এমপির মেধা-যোগ্যতা বনাম স্বরাষ্ট্রমন্ত্রী রাশেদ খান
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন