প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর মতিঝিল শাপলা চত্বরের মেট্রো রেল স্টেশনের নিচের সড়কে দুর্বৃত্তদের দ্বারা পেট্রল বোমা নিক্ষেপ করা হয়েছে। এই ঘটনায় অবিস্ফোরিত একটি বোমা ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ জুলাই) রাতের দিকে এই পেট্রল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে। তবে, তাৎক্ষণিকভাবে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে, পুলিশ এবং বোম ডিসপোজাল ইউনিটের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছে। তারা সেখানে বিভিন্ন আলামত সংগ্রহ করার পাশাপাশি ঘটনাস্থলে নিরাপত্তামূলক কাজ শুরু করেছে।
এছাড়া, সড়কের একপাশ দিয়ে সাময়িকভাবে যান চলাচল বন্ধ রয়েছে।
জানা গেছে, রাতের বেলায় মেট্রো স্টেশনের নিচের সড়ক থেকে হঠাৎ করেই বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা যায়। ঘটনার পরপরই পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যেতে শুরু করেন। পরে দেখা যায়, ছাতার ভিতরে পেঁচানো অবস্থায় অবিস্ফোরিত আরো একটি বোমা উদ্ধার হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন