ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

সারা দেশের ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম


সারা দেশের ইউএনওদের সতর্ক থাকার আহ্বান জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

দুর্গাপূজা উপলক্ষে পরিস্থিতি অস্থিতিশীল করার সম্ভাবনার বিষয়ে মাঠ পর্যায়ের ইউএনওদের সতর্ক থাকার জন্য আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি বলেন, "কোনো বিশৃঙ্খলা হতে দেওয়া যাবে না।"

শনিবার (৩ অক্টোবর) রাজধানীর শেরেবাংলা নগরের সমবায় ভবনে অনুষ্ঠিত ‘সৌরবিদ্যুৎ, ডেঙ্গু প্রতিরোধ ও উন্নয়ন কর্মসূচি পর্যালোচনা সভা’য় দেশের সব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং ডিডি (এলজি)-দের উপস্থিতিতে এই আহ্বান জানান প্রতিমন্ত্রী।

সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান এবং জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আবদুল বারী উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: রংপুরের নতুন বিভাগীয় কমিশনার হলেন জাহাঙ্গীর আলম

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, "স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করার জন্য ইউএনওদের সর্বশক্তি প্রয়োগ করতে নির্দেশ দেওয়া হয়েছে। সরকার এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করবে।"

প্রতিমন্ত্রী ইউএনওদের উদ্দেশ্যে বলেন, "এলাকার গরিব মানুষ ইউএনওর কাছে হাত পাতে। প্রত্যেক ইউএনওর জন্য ঐচ্ছিক ফান্ড দেওয়া জরুরি। এতে গরিবদের তাৎক্ষণিক ২ হাজার থেকে ৫ হাজার টাকা সহায়তা দেওয়া সম্ভব।" তিনি উল্লেখ করেন, জনপ্রশাসন মন্ত্রণালয় এই অর্থের জোগান না দিতে পারলে স্থানীয় সরকার মন্ত্রণালয় রাজস্ব আয় থেকে বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করবে। বিদ্যুতের নেট মিটারিং পদ্ধতি নিয়ে উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করার কথাও বলেন তিনি।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম মন্তব্য করেন, বিএনপি সরকার জনগণের সরকার এবং নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। তিনি বলেন, "স্বৈরাচারী আমলে সরকারের নির্দেশনা মানতে গিয়ে অনেক কর্মকর্তাই চাকরি হারিয়েছেন; কিন্তু বিএনপি সরকার কাউকে বলবে না—দিনের ভোট রাতে করতে, ডামি নির্বাচন করতে।" তিনি আরও বলেন, "রাজধানী মিরপুরে রাড্ডা সেন্টারের ঘটনায় উত্তরের কমিটি বাতিল করা হয়েছে, সংসদ সদস্যকে পদত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে, এমপির ব্যক্তিগত দায় সরকার নেবে না।"

আরও পড়ুন: দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক নিহত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


গাড়ি দেখলেই সালাম দেওয়া পথশিশুদের জন্য খাবারের ব্যবস্থা করলেন প্রধানমন্ত্রী

ঢাকার বিজয় সরণির ব্যস্ত সড়কে প্রতিদিন ফুল, পানি ও বিভিন্ন পণ্য বিক্রি করে জীবিকা নির্বাহ করে বেশ কিছু পথশিশু। তারা নিয়মিতভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানের গাড়ি ওই সড়ক দিয়ে যাওয়ার সময় তাকে সালাম দেয়। প্রধানমন্ত্রীও তাদের সালাম নিয়মিতভাবে গ্রহণ করেন।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, প্রধানমন্ত্রী নিয়মিত যাতায়াতের পথে তাদের দেখেন এবং তাদের জীবন-জীবিকার বিষয়টি তার নজরে আসে।

শনিবার (৩ অক্টোবর) প্রধানমন্ত্রী শুধু তাদের সালাম গ্রহণ করেই থেমে থাকেননি। তিনি তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে বিজয় সরণিতে থাকা এসব মানুষের জন্য দুপুরের একবেলা খাবারের ব্যবস্থা করার নির্দেশ দেন।

প্রধানমন্ত্রীর নির্দেশে দুপুরে তাদের ডেকে নিয়ে বিজয় সরণির একটি রেস্টুরেন্টে খাবারের ব্যবস্থা করা হয়। সেখানে পথশিশু, বয়স্ক নারীসহ সুবিধাবঞ্চিত মানুষগুলো একসঙ্গে দুপুরের খাবার গ্রহণ করেন।

হঠাৎ করে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এমন আয়োজন পেয়ে তারা আনন্দিত ও অভিভূত হন। তাদের কয়েকজন বলেন, "প্রধানমন্ত্রী আমাদের সালাম গ্রহণ করেন, এটিই জানতাম না। তিনি আমাদের কথা মনে রেখে খাবারের ব্যবস্থা করবেন, কখনো ভাবেননি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বারমুডায় কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অনুসন্ধান অভিযান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৪৬ পি.এম


বারমুডায় কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স নিখোঁজ, চলছে অনুসন্ধান অভিযান

যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের নিকটবর্তী একটি কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স বিমান নিখোঁজ হয়েছে, এতে ছয়জন আরোহী ছিলেন।

নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের, যা অন্টারিওর হ্যামিল্টনভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন। বিমানটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।

শুক্রবার রাতে বারমুডার এলএফওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর জন্য এটি প্রায় দুই ঘণ্টার ফ্লাইটের পরিকল্পনা করেছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানালে শনিবার ভোরে দেশটির উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে।

উপকূলরক্ষী বাহিনী জানায়, ন্যানটাকেটের দক্ষিণে সমুদ্র এলাকায় বিমানটির সন্ধানে আকাশ ও জলপথে অভিযান চলছে। অভিযানে অংশ নিয়েছে বিভিন্ন বিমান ও নৌযান।

প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে চার বিমানকর্মী ও দুই যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ হয়নি।

কর্তৃপক্ষ বিমানটির সঠিক অবস্থান বা নিখোঁজ হওয়ার কারণ নির্ধারণে সক্ষম হয়নি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

সমাজিক মাধ্যম ‘এক্স’-এ মার্কিন কোস্টগার্ড একটি পোস্টে জানায়, ছয়জন আরোহী নিয়ে গালফস্ট্রিম বিমানের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। শনিবার ভোরে এফএএ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানায়। ইউএসসিজি-র আকাশ ও নৌ দল ইতোমধ্যে অভিযান শুরু করেছে। খবর পাওয়া গেলেই সেই তথ্য জানানো হবে।

পরবর্তী আপডেটে কোস্টগার্ড জানায়, নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের। বর্তমানে ম্যাসাচুসেটসের নানটাকেট উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে মূল তল্লাশি অভিযান চলছে।

তবে বিমানটির সঙ্গে কখন এবং কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বা বিমানের যাত্রীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, নতুন তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চুয়েটে নতুন উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫২ পি.এম


চুয়েটে নতুন উপাচার্যের বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান আন্দোলনের দ্বাদশ দিনে নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলমের গণমাধ্যমে দেওয়া বক্তব্যের প্রতিবাদে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল করেছেন। তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন বিশ্ববিদ্যালয়ের চলমান অচলাবস্থা নিরসনে।

শনিবার (৩ অক্টোবর) দুপুর আড়াইটায়, নবনিযুক্ত উপাচার্যের বক্তব্যকে ‘বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক’ আখ্যা দিয়ে আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল বের করেন।

জানা গেছে, শুক্রবার একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে নবনিযুক্ত উপাচার্য বলেছেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষের চারটি পরীক্ষা আন্দোলনের কারণে আটকে রয়েছে।

তবে শিক্ষার্থীদের দাবি, এই বক্তব্য ক্যাম্পাসের বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তাদের ভাষ্য, ওই শিক্ষাবর্ষের প্রায় সব বিভাগের পরীক্ষা ইতোমধ্যে শেষ হয়েছে, শুধু একটি বিভাগের পরীক্ষা এখনো শুরু হয়নি।

মিছিলে শিক্ষার্থীদের হাতে ‘চুয়েটের অচলাবস্থা কাটাতে মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা’ লেখা ব্যানার দেখা যায়। এছাড়া ‘চুয়েট সচলে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ’, ‘চুয়েট রিভোল্টস ফর সায়েম স্যার’ ও ‘পিএম, কনসিডার আওয়ার আপিল’ লেখা প্ল্যাকার্ডও ছিল।

ইলেকট্রনিকস অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইটিই) বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী শাহরিয়ার হিশাম বলেন, "আমরা আমাদের সায়েম স্যারকে আবার উপাচার্য হিসেবে পুনর্বহালের দাবিতে আন্দোলন করে আসছি। প্রশাসনের নীরবতায় আমরা ক্ষুব্ধ। আন্দোলনের কারণে আমাদের ক্লাস-পরীক্ষা সব বন্ধ রয়েছে। আমরা প্রধানমন্ত্রীর কাছে হস্তক্ষেপ কামনা করছি। তিনি যেন দ্রুত আমাদের সমস্যার সমাধানে উদ্যোগ নেন। আমরা ক্লাসে ফিরতে চাই।"

উল্লেখ্য, গত ২২ সেপ্টেম্বর থেকে ক্লাস-পরীক্ষা বর্জন করে ‘সর্বাত্মক শাটডাউন’ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে তাদের এ আন্দোলন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটনে জিডিপির অবদান ৭ শতাংশে উন্নীত করতে চান পর্যটনমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


পর্যটনে জিডিপির অবদান ৭ শতাংশে উন্নীত করতে চান পর্যটনমন্ত্রী

বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এমপি জানিয়েছেন, বাংলাদেশের জিডিপিতে পর্যটন খাতের অবদান বর্তমানে ৩ থেকে ৭ শতাংশের মধ্যে উন্নীত করার পরিকল্পনা রয়েছে। এই লক্ষ্য অর্জনের জন্য সরকারি ও বেসরকারি খাত এবং সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিতভাবে কাজ করতে হবে।

শনিবার রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পর্যটন দিবস-২০২৬ উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভা ও বাংলাদেশ পর্যটন পুরস্কার-২০২৬ প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এই অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে ১৩টি ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

মন্ত্রী আরও বলেন, সরকারের নির্বাচনি ইশতেহারে বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যটন হাবে রূপান্তরের প্রতিশ্রুতি রয়েছে। সরকারের ১৮০ দিনের পরিকল্পনার আওতায় পর্যটন মহাপরিকল্পনা চূড়ান্তকরণ, নদী ও জলভিত্তিক পর্যটনের প্রসার, এবং বেসরকারি বিনিয়োগ আকর্ষণকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি উল্লেখ করেন, কক্সবাজারকে আঞ্চলিক পর্যটন হাব হিসেবে গড়ে তোলার কাজ চলছে। কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরের কাজ চলছে এবং নভেম্বরের প্রথম সপ্তাহে এটি উদ্বোধনের আশা করা হচ্ছে। বিভিন্ন দেশ থেকে কক্সবাজারে সরাসরি ফ্লাইট চালুর উদ্যোগও নেওয়া হয়েছে।

মন্ত্রী জানান, দেশের ১ হাজার ৪৯৮টি পর্যটন স্পটে পিপিপি, জয়েন্ট ভেঞ্চার ও লিজিংয়ের মাধ্যমে বিনিয়োগের সুযোগ রয়েছে। উদ্যোক্তারা এগিয়ে এলে সরকার সহযোগিতা করবে। একই সঙ্গে ৫৫৪টির বেশি প্রত্নতাত্ত্বিক স্থাপনাকে কেন্দ্র করে সাংস্কৃতিক পর্যটন বিকাশে সংস্কৃতি মন্ত্রণালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

তিনি আরও বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশের জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। এমন একটি পর্যটন ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে দেশি-বিদেশি পর্যটকরা নিরাপদ, স্বাচ্ছন্দ্যপূর্ণ ও স্মরণীয় অভিজ্ঞতা লাভ করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবুল কালাম আজাদ সিদ্দিকী বলেন, পরিকল্পিত উদ্যোগ নিয়ে পর্যটনকে এগিয়ে নিতে হবে। পর্যটকদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করার বিষয়ে সংসদীয় কমিটিতে প্রস্তাব দেওয়া হবে।

ট্যুরিস্ট পুলিশের অতিরিক্ত আইজিপি জি এম আজিজুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ কাজ করছে। পর্যটকদের সেবা দিতে পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।

বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. সামীমুজ্জামান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি ব্যবহার করে পর্যটকদের আকৃষ্ট করতে হবে। দক্ষ মানবসম্পদ তৈরিতে প্রশিক্ষণ কার্যক্রম বাড়ানো হবে। কক্সবাজার ও কুয়াকাটায় বিচ কার্নিভালের আয়োজনের পরিকল্পনাও রয়েছে।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আব্দুর রউফ বলেন, পর্যটনের সব উপাদান থাকা সত্ত্বেও সমন্বিত উদ্যোগের অভাবে প্রত্যাশিত লক্ষ্যে পৌঁছানো সম্ভব হয়নি। পর্যটন নীতিমালা ও মহাপরিকল্পনা নিয়ে কাজ চলছে।

বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী বলেন, পর্যটন মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে। বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে পর্যটকদের হয়রানি বন্ধ ও ভিসা প্রক্রিয়া সহজ করার ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতার, এনডিসি সভাপতিত্ব করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ রুহুল আমীন থিমভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করেন। ইউএন ট্যুরিজমের মহাসচিব মিজ পাইখা আল নুওয়াইস ভিডিওবার্তা দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%