১১:৪৬ পি.এম
যুক্তরাষ্ট্রের ন্যানটাকেট উপকূলের নিকটবর্তী একটি কানাডীয় এয়ার অ্যাম্বুলেন্স বিমান নিখোঁজ হয়েছে, এতে ছয়জন আরোহী ছিলেন।
নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের, যা অন্টারিওর হ্যামিল্টনভিত্তিক ল্যাটিটিউড এয়ার অ্যাম্বুলেন্সের মালিকানাধীন। বিমানটি বারমুডা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের উদ্দেশ্যে উড্ডয়ন করেছিল।
শুক্রবার রাতে বারমুডার এলএফওয়েড আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানটি উড্ডয়ন করে। বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর জন্য এটি প্রায় দুই ঘণ্টার ফ্লাইটের পরিকল্পনা করেছিল।
আরও পড়ুন: চাঞ্চল্যকর তথ্য ফাঁস: বিজ্ঞাপনের আড়ালে বিশাল ইসরায়েলি সাইবার গুপ্তচরবৃত্তি
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসন বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার বিষয়টি জানালে শনিবার ভোরে দেশটির উপকূলরক্ষী বাহিনী অনুসন্ধান অভিযান শুরু করে।
উপকূলরক্ষী বাহিনী জানায়, ন্যানটাকেটের দক্ষিণে সমুদ্র এলাকায় বিমানটির সন্ধানে আকাশ ও জলপথে অভিযান চলছে। অভিযানে অংশ নিয়েছে বিভিন্ন বিমান ও নৌযান।
প্রতিবেদন অনুযায়ী, বিমানটিতে চার বিমানকর্মী ও দুই যাত্রী ছিলেন। তবে তাদের পরিচয় ও বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো প্রকাশ হয়নি।
কর্তৃপক্ষ বিমানটির সঠিক অবস্থান বা নিখোঁজ হওয়ার কারণ নির্ধারণে সক্ষম হয়নি। অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
আরও পড়ুন: তফসিলি হিন্দুরা ইসলাম ধর্ম গ্রহণ করলে হারাবে অনগ্রসর শ্রেণির সুবিধা
সমাজিক মাধ্যম ‘এক্স’-এ মার্কিন কোস্টগার্ড একটি পোস্টে জানায়, ছয়জন আরোহী নিয়ে গালফস্ট্রিম বিমানের খোঁজে ব্যাপক তল্লাশি অভিযান চলছে। শনিবার ভোরে এফএএ বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার কথা জানায়। ইউএসসিজি-র আকাশ ও নৌ দল ইতোমধ্যে অভিযান শুরু করেছে। খবর পাওয়া গেলেই সেই তথ্য জানানো হবে।
পরবর্তী আপডেটে কোস্টগার্ড জানায়, নিখোঁজ বিমানটি গালফস্ট্রিম জি১০০ মডেলের। বর্তমানে ম্যাসাচুসেটসের নানটাকেট উপকূলের কাছে আটলান্টিক মহাসাগরে মূল তল্লাশি অভিযান চলছে।
তবে বিমানটির সঙ্গে কখন এবং কীভাবে যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছিল বা বিমানের যাত্রীদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি। মার্কিন কোস্টগার্ড জানিয়েছে, নতুন তথ্য পাওয়া মাত্রই তা প্রকাশ করা হবে।
আরও পড়ুন: মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার থেকে সরে এলেন ট্রাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন