ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ধনতলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফ্রী চক্ষু ক্যাম্প সম্পন্ন


ধনতলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ফ্রী চক্ষু ক্যাম্প সম্পন্ন

আজ ৫ জুলাই রবিবার বেলা ১০ ঘটিকায় ধনতলা যুব উন্নয়ন সংগঠনের উদ্যোগে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলাধীন ধনতলা ইসলামিয়া দাখিল মাদরাসা মাঠে ফ্রী চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

উক্ত ক্যাম্পে প্রায় চার শতাধিক মানুষকে ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়।
উল্লেখ থাকে যে গরিব ও অসহায় রোগীদের বিনামূল্যে ওষুধ ও চশমা বিতরণ করা হয়।

চক্ষু ক্যাম্পে পরীক্ষা নীরিক্ষা শেষে ছানি অপারেশন রোগীদের গ্রামীণ চক্ষু হাসপাতালঠাকুরগাঁওয়ে নিয়ে যাওয়া হয়েছে।
ছানী অপারেশন সম্পূর্ণ ফ্রীতে করানো হবে।

আরও পড়ুন: তাহিরপুরে প্রবাসীর স্ত্রী ও পাঁচ লাখ টাকা নিয়ে উধাও নাজমুল, পরিবার উদ্বিগ্ন

গ্রামীণ চক্ষু হাসপাতালের আয়োজনল উক্ত ক্যাম্পের সার্বিক সহযোগিতা করেছেন ব্রাক ব্যাংক।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বগুড়ায় বেকারি মালিক সমিতির মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


বগুড়ায় বেকারি মালিক সমিতির মতবিনিময় সভায় উদ্বেগ প্রকাশ

বেকারি শিল্প নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেতারা ব্যবসায়ীদের মানসিকতা পরিবর্তনের আহ্বান জানিয়েছেন।

রবিবার (৫ জুলাই) বগুড়ার দত্তবাড়ীতে জেলা বেকারি মালিকদের সমন্বয়ে এক মতবিনিময় সভায় এই আহ্বান জানানো হয়। বক্তারা সভায় ক্ষোভ প্রকাশ করে জানান, একদিকে উৎপাদন খরচ বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে ফুটপাতে বৈধতা ছাড়া খাদ্যপণ্য বিক্রি হচ্ছে। এই কারণে শিল্পটি ধীরে ধীরে রুগ্ন শিল্পে পরিণত হয়েছে।

তারা আরও বলেন, দেশের অনেক খাদ্যশিল্প কারখানা বন্ধ হয়ে গেছে এবং অনেকে এই শিল্প থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। যদি এভাবে চলতে থাকে, তবে দেশে বেকারত্ব দিন দিন বাড়তে থাকবে। এ শিল্পের কর্মসংস্থান সৃষ্টির ভূমিকা আর থাকবে না।

সভায় সভাপতিত্ব করেন উত্তরবঙ্গ বেকারি মালিক সমিতির সভাপতি হাসান আলী আলাল। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ব্রেড অ্যান্ড বিস্কুট কনফেকশনারি প্রস্তুতকারক সমিতির সভাপতি মোহাম্মদ জালাল উদ্দিন (সিআইপি)।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিএমএসএস-এর নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম, কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সেকেন্দার আলী, সাংগঠনিক সম্পাদক হাসান ফারুক, অ্যাডভোকেট ইমদাদুল হক ইমদাদ। এছাড়া আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হান্নান মিয়া, গোলাম ফারুক তরফদার, আওলাদ হোসেন, কাওছার ভান্ডারী, কোষাধ্যক্ষ আব্দুল আজিজ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহাদৎ হোসেন, সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সচিব ফারুক হোসেন খান, বায়েজিদ শেখ, রেজাউল করিম, আলী আজমসহ অন্যান্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


নাসিরনগরে ১৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে বিভিন্ন গ্রামের ইট সলিং ও ড্রেন নির্মাণসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।

এই উদ্বোধনটি প্রধান অতিথি হিসেবে করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

এম এ হান্নান এমপি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি।" তিনি আরও বলেন, "সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে।" এছাড়া সরকারী ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করেন।

তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়।" এই কারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

দেশের পূর্বাঞ্চল, দক্ষিণ-পূর্বাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলে আগামী এক সপ্তাহ নিজের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিনের মধ্যে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু এলাকায় নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

রবিবার (৫ জুলাই) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী (পুর) সরদার উদয় রায়হান এক বিশেষ বার্তায় এসব তথ্য জানান।

পূর্বাভাসে বলা হয়েছে, ৫ জুলাই থেকে ১২ জুলাই পর্যন্ত অথবা সন্নিহিত সময়ে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগ এবং তৎসংলগ্ন ভারতের মেঘালয়, আসাম, বরাক অববাহিকা, ত্রিপুরা ও মিয়ানমারের পার্বত্য ও উপকূলীয় এলাকায় স্বাভাবিকের তুলনায় ১০০ থেকে ১৫০ মিলিমিটার বা তারও বেশি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মোট বৃষ্টিপাতের পরিমাণ ৩৫০ থেকে ৫০০ মিলিমিটার পর্যন্ত পৌঁছাতে পারে।

এতে বলা হয়, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর উড়িষ্যা-পশ্চিমবঙ্গ উপকূলে অবস্থানরত একটি মৌসুমি নিম্নচাপ দেশের পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়াতে পারে।

বিশেষ বার্তায় বলা হয়েছে, ৫ থেকে ১০ জুলাই গোমতী, মুহুরী, ফেনী, সেলোনিয়া, হালদা, সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বান্দরবান, কক্সবাজার, ফেনী, চট্টগ্রাম ও খাগড়াছড়ির কিছু স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। এতে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে কোথাও কোথাও স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। এছাড়া লক্ষ্মীপুর ও নোয়াখালীর নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কিছু এলাকা সাময়িকভাবে প্লাবিত হতে পারে।

এদিকে উত্তর-পূর্বাঞ্চলের নদীগুলোর পানিও দ্রুত বাড়তে পারে বলে জানিয়েছে সংস্থাটি। পূর্বাভাস অনুযায়ী, আগামী ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে সিলেট ও ময়মনসিংহ বিভাগের কয়েকটি নদীর পানি কিছু স্থানে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোণা, শেরপুর ও ময়মনসিংহ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলের কোথাও কোথাও সাময়িক জলাবদ্ধতা ও প্লাবনের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে রংপুর বিভাগের তিস্তা, ধরলা ও দুধকুমার নদীর পানি বর্তমানে বিপৎসীমার নিচে রয়েছে। আগামী দুই দিন এসব নদীর পানি কমতে পারে, তবে ৮ থেকে ১০ জুলাইয়ের মধ্যে আবারও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সরকার প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৫ই জুলাই, ২০২৬ ইং

০৬:৫৪ পি.এম


সরকার প্রশাসনকে জনবান্ধব করতে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী

তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, আধুনিক ও যুগোপযোগী প্রশাসনিক অবকাঠামো গড়ে তোলার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত, স্বচ্ছ ও মানসম্মত সরকারি সেবা নিশ্চিত করা সম্ভব।

আইনশৃঙ্খলা বজায় রাখা এবং সরকারের কার্যক্রমের উন্নতি ঘটানোর লক্ষ্যে উপজেলা পর্যায়ে প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি করা হচ্ছে। জনসেবার মানোন্নয়নে সরকার ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।

রোববার (৫ জুলাই) বিকেলে ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা পরিষদের নবনির্মিত সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

দুপুর ৩টায় প্রতিমন্ত্রী ফুলবাড়ীয়া উপজেলায় পৌঁছালে উপজেলা বিএনপির তৃণমূল নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন। শুভেচ্ছা বিনিময় শেষে তিনি ফিতা কেটে উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

উদ্বোধন শেষে প্রশাসনিক ভবন প্রাঙ্গণে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে কয়েকটি গাছের চারা রোপণ করেন প্রতিমন্ত্রী।

তিনি এ সময় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের বিকল্প নেই। সর্বত্র সবাইকে এই কর্মসূচিতে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান তিনি।

উদ্বোধনী অনুষ্ঠানে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি, স্থানীয় সংসদ সদস্য কামরুল হাসান মিলন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শহীদুল ইসলাম সোহাগ উপস্থিত ছিলেন।

উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা যায়, ৮ কোটি ৬ লাখ ৮২ হাজার ৮৮৬ টাকা ব্যয়ে নির্মিত উপজেলা পরিষদের সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুমের কাজ ২০২৪ সালের ২২ জানুয়ারি শুরু হয়। এটি এমএসই-এমআরই (জেভি) নামের ঠিকাদারি প্রতিষ্ঠান নির্মাণকাজ বাস্তবায়ন করে এবং চলতি বছরের ৩০ এপ্রিল কাজ সম্পন্ন হয়।

একই দিন সকালে নান্দাইলে প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতিশ্রুত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে গাছের চারা বিতরণ করেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী।

এর আগে তিনি নান্দাইল উপজেলা বিএনপির সদস্য ও ৩ নম্বর নান্দাইল ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মরহুম আশরাফ আলীর কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে প্রতিমন্ত্রী মরহুমের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান এবং মরহুমের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%