প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নে বিভিন্ন গ্রামের ইট সলিং ও ড্রেন নির্মাণসহ মোট ১৩টি উন্নয়ন প্রকল্পের কাজের উদ্বোধন শুক্রবার সকাল ১১টায় অনুষ্ঠিত হয়েছে।
এই উদ্বোধনটি প্রধান অতিথি হিসেবে করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাছরীন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান শাকিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, জেলা বিএনপির উপদেষ্টা মোহাম্মদ ইব্রাহিম ভূইঁয়া রেনু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বসির উদ্দিন তুহিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
এম এ হান্নান এমপি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "গ্রামীণ অবকাঠামো উন্নয়নই টেকসই উন্নয়নের মূল ভিত্তি।" তিনি আরও বলেন, "সড়কের উন্নয়ন হলে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যসহ সব খাতেই ইতিবাচক পরিবর্তন আসে।" এছাড়া সরকারী ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এই উপজেলার প্রত্যন্ত এলাকাগুলোতে আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার কথা উল্লেখ করেন।
তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান বিশ্বাস করেন, তৃণমূল জনগোষ্ঠীর ভাগ্যের উন্নয়ন না হলে দেশের সামগ্রিক উন্নয়ন করা সম্ভব নয়।" এই কারণে সরকার জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন