ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষি কর্মকর্তাকে হুমকির ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা


কৃষি কর্মকর্তাকে হুমকির ঘটনায় যুবদল নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা

মাগুরার শালিখায় এক কৃষি কর্মকর্তাকে ঝুলিয়ে পেটানোর হুমকি দেওয়ার ঘটনায় যুবদলের সদস্য সচিব মুন্সী নয়নুজ্জামান নয়ন বহিষ্কৃত হয়েছেন।

শনিবার (১১ জুলাই) দুপুরে জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় দপ্তর থেকে যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, পেশিশক্তি প্রদর্শন করে শালিখা উপজেলার এক কৃষি কর্মকর্তাকে হুমকি দেওয়ার সুস্পষ্ট প্রমাণ পাওয়ায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম এমপির সিদ্ধান্ত অনুযায়ী মুন্সী নয়নুজ্জামান নয়নকে প্রাথমিক সদস্য পদসহ সদস্য সচিবের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

আরও পড়ুন: দিরাই থানা রোডের বর্তমান অবস্থা বেশ ভালো, সামান্য যানজটেই মানুষের ভিড়

স্থানীয় কৃষি বিভাগ ও উপজেলা যুবদলের সূত্র অনুযায়ী, শালিখা উপজেলার আড়পাড়া ইউনিয়নের উপসহকারী কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়ের কাছে কৃষি প্রণোদনার জন্য ২০০ জনের একটি তালিকা দেন নয়ন। এর মধ্যে ১৫০ জন প্রণোদনা পেলেও বাকি ৫০ জন বাদ পড়েন। এই বিষয়টি নিয়ে কথা বলতে গিয়ে কয়েকদিন আগে ফোনে কৃষি কর্মকর্তা পলাশ কুমার রায়কে ঝুলিয়ে পেটানোর হুমকি দেন বলে অভিযোগ ওঠে।

শুক্রবার ওই কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে কেন্দ্রীয় যুবদল তদন্ত করে। তদন্তে অভিযোগের সত্যতা পাওয়ার পর তাকে দল থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে মুন্সী নয়নুজ্জামান নয়ন বলেন, এটি রাজনৈতিক প্রতিপক্ষের ষড়যন্ত্র। তথ্যপ্রযুক্তির অপব্যবহার করে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে তার সঙ্গে কৃষি কর্মকর্তার কথোপকথনের একটি ভুয়া অডিও তৈরি করা হয়েছে এবং সেটি ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: দুমকিতে রাজনৈতিক বিরোধের জেরে নির্যাতন ও প্রাণনাশের হুমকির অভিযোগ, নিরাপত্তা চান বিএনপি নেতা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেখ হাসিনা ডিসেম্বর কেন, জনগণ চায় কালই আসুক: চিফ প্রসিকিউটর

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৬ পি.এম


শেখ হাসিনা ডিসেম্বর কেন, জনগণ চায় কালই আসুক: চিফ প্রসিকিউটর

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ডিসেম্বরে কেন, জনগণ তাকে কালই দেশে আনতে চায় বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।

শনিবার (১১ জুলাই) গণমাধ্যমে তিনি এ কথা বলেছেন।

চিফ প্রসিকিউটর আরও বলেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছি, শেখ হাসিনা ডিসেম্বরে বাংলাদেশে আসতে চান। কিন্তু তিনি ডিসেম্বরে কেন আসবেন, কারণ বিচারের মুখোমুখি করতে জনগণ চায় তাকে কালই দেশে আনতে।

এসময় তিনি মন্তব্য করেন যে, আইনগতভাবে বাংলাদেশের মানুষের কাছে শেখ হাসিনা ও আওয়ামী লীগের কোনো জায়গা নেই।

আমিনুল ইসলাম বলেন, জুলাইয়ের আসামিদের বিচারের পাশাপাশি সংগঠন হিসেবে আওয়ামী লীগের অপরাধগুলো তদন্ত হচ্ছে, এবং খুব শিগগিরই দলটি বিচারের মুখোমুখি হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামের পদুয়ায় সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


চট্টগ্রামের পদুয়ায় সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল বন্ধ

টানা ভারি বর্ষণের কারণে এবং উজান থেকে নেমে আসা পানির তীব্র স্রোতের জন্য চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়ায় সেতু ধসে পড়েছে। এর ফলে রাঙ্গামাটি-বান্দরবান সড়কে যান চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে। শনিবার ভোরে এই ঘটনা ঘটেছে।

স্থানীয় অধিবাসীরা জানান, শনিবার ভোরে রাঙ্গুনিয়া উপজেলার পদুয়া ইউনিয়নের সুখবিলাস-দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে গেছে। এই পানির চাপের জন্য রাঙ্গামাটি–বান্দরবান সড়কের গুরুত্বপূর্ণ ব্রিজঘাট সেতু ধসে পড়ে।

বাঙ্গালহালিয়া সিএনজি সমিতির সাধারণ সম্পাদক লিটন দাশ জানিয়েছেন, ‘কয়েক দিনের টানা বর্ষণে পাহাড়ি ছড়া ও নদ-নদীর পানি অস্বাভাবিকভাবে বৃদ্ধি পায়। দুধপুকুরিয়া এলাকার রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর পানির তীব্র স্রোতে ব্রিজঘাট সেতুটি ধসে পড়ে। ফলে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আমাদের আয়ের পথও বন্ধ।’

স্থানীয় দুধপুকুরিয়া ব্রিজঘাট এলাকার বাসিন্দা মো. তুষার হোসেন বলেন, ‘রাবার ড্যামের বেড়িবাঁধ ভেঙে যাওয়ার পর সৃষ্ট প্রবল স্রোতেই সেতুটি ধসে পড়েছে। ফলে এই সড়ক দিয়ে যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। এতে রাঙ্গামাটি-বান্দরবানএইন নয়, আমাদেরও চলাচল বন্ধ হয়ে গেছে। আমরাও এই সড়ক ব্যবহার করে চট্টগ্রামে যাতায়াত করি।’

তিনি আরও বলেন, ‘দ্রুত বেড়িবাঁধ পুনর্নির্মাণ ও আপাতত বিকল্প সেতু স্থাপনের দাবি জানাচ্ছি।’

রাঙ্গামাটি সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী সবুজ চাকমা এই ঘটনার তথ্য জানিয়ে বলেন, ‘ঘটনাটি শুনেছি, তবে ওই সেতুটি বান্দরবান সড়ক ও জনপথ বিভাগের অধীনে।’

সড়ক ও জনপথ (সওজ) বিভাগের বান্দরবানের নির্বাহী প্রকৌশলী সাখাওয়াত হোসেন জানান, ‘যোগাযোগ পুনঃস্থাপনের জন্য সওজের একটি দল প্রয়োজনীয় যন্ত্রপাতিসহ প্রস্তুত রয়েছে। তবে বালাঘাটা ও স্বর্ণমন্দির এলাকায় সড়কের ওপর পানি থাকায় এখনও ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হয়নি। পানি নেমে গেলে দ্রুত সংস্কারকাজ শুরু করা হবে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রতিবেদনের জেরে নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:০৮ পি.এম


প্রতিবেদনের জেরে নিউইয়র্ক টাইমসের সাংবাদিকদের তলব

কাতারের উপহার হিসেবে দেয়া নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’ বিমানটির নিরাপত্তা সংক্রান্ত বিষয় নিয়ে প্রতিবেদন প্রকাশের পর নিউ ইয়র্ক টাইমস পত্রিকার বেশ কয়েকজন সাংবাদিককে তলব করা হয়েছে। প্রেসিডেন্ট ট্রাম্পের নতুন এই জেট বিমানটি গত সপ্তাহে আনুষ্ঠানিকভাবে পরিষেবায় যুক্ত হয়েছে।

এই বিমানে করে তুরস্কে ন্যাটো সম্মেলনে যোগ দেন মার্কিন প্রেসিডেন্ট। কিন্তু নিরাপত্তা ইস্যুর কারণে ট্রাম্প নিজের পুরোনো বিমানে করে দেশে রওনা হন।

এই বিষয়ে অবহিত একাধিক কর্মকর্তার সূত্রের বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করে নিউ ইয়র্ক টাইমস। নতুন বিমানটিতে আগের প্রেসিডেন্সিয়াল বিমানের থাকা প্রতিরক্ষা ব্যবস্থা যেমন উন্নত অ্যান্টি-মিসাইল বা ক্ষেপণাস্ত্র-প্রতিরোধ ক্ষমতা নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার(১১ জুলাই) ট্রাম্প প্রশাসন তাদের বেশ কয়েকজন সাংবাদিককে তলব করে আদেশ জারি করেছে। আগামী বুধবার ম্যানহাটনে ফেডারেল গ্র্যান্ড জুরির সামনে তাদের সাক্ষ্য দিতে বাধ্য করার চেষ্টা চলছে। এছাড়া, ফেডারেল এজেন্টরা কয়েকজন সাংবাদিকের বাড়িতে গিয়েও তলবনামা পৌঁছে দিয়েছেন।

এ বিষয়ে মন্তব্যের অনুরোধ করা হলে হোয়াইট হাউস বা বিচার বিভাগের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো সাড়া পাওয়া যায়নি। পত্রিকাটির আইনজীবী ডেভিড ম্যাকক্র একটি বিবৃতিতে বলেন, সাংবাদিকদের বাড়ির দরজায় ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থার এজেন্টদের উপস্থিতি এমন যেকোনো আমেরিকানের বিবেককে নাড়া দেবে, যে সংবিধান এবং এর দ্বারা সুরক্ষিত সংবাদপত্রের স্বাধীনতায় বিশ্বাস করে।

ন্যাটো সম্মেলন শেষে ট্রাম্পের বিমান পরিবর্তনের ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, ইরানের সঙ্গে নতুন করে উত্তেজনা তৈরি হওয়ায় নিরাপত্তাজনিত সতর্কতা হিসেবে এ পরিবর্তন আনা হয়েছে। সিক্রেট সার্ভিসের পরামর্শেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এদিকে, ট্রাম্প নিরাপত্তা সংক্রান্ত যেকোনো উদ্বেগের কথা অস্বীকার করেছেন। সোশ্যাল মিডিয়ায় তিনি বলেন, মিলডেনহলে যাত্রাবিরতি করা হয়েছিল যাতে সেখানকার সামরিক সদস্যরা নতুন জেটটি দেখতে পারেন। যাত্রার পথে ট্রাম্প তার সফরসঙ্গী সাংবাদিকদের কাছে অস্বীকার করেন, দুটি বিমান নিয়ে দেশে ফেরার পেছনে ইরানের সঙ্গে জড়িত নিরাপত্তা উদ্বেগের কোনো ভূমিকা ছিল না।

এমনকি, তেহরানের পক্ষ থেকে ‘এয়ার ফোর্স ওয়ান’-এর ওপর কোনো বিশ্বাসযোগ্য হুমকির বিষয়ে তিনি অবগত কি না এমন প্রশ্নও উড়িয়ে দেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, আমার ওপর সবসময়ই হুমকি থাকে। তাদের তালিকায় আমিই এক নম্বরে।

পরবর্তীতে হোয়াইট হাউসও নতুন বিমানটির নিরাপত্তা সংক্রান্ত কোনো ত্রুটির কথা অস্বীকার করেছে। মুখপাত্র স্টিভেন চেউং এক বিবৃতিতে জানান, নতুন এয়ার ফোর্স ওয়ান একটি অত্যাধুনিক বিমান, যা উচ্চ-পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা যুক্ত করা হয়েছে; এটি প্রেসিডেন্ট এবং তার কর্মীদের সুরক্ষা নিশ্চিত করে। প্রেসিডেন্ট যেমনটি সম্প্রতি বলেছেন, আমেরিকার অনেক শত্রুরই লক্ষ্যবস্তু তিনি; আর এসব হুমকি মোকাবিলায় আমাদের হাতে থাকা সব কৌশল রয়েছে। যার মধ্যে বিভ্রান্তি সৃষ্টি ও ভুল পথে চালিত করার মতো কৌশলও অন্তর্ভুক্ত।

পত্রিকাটির প্রতিবেদন অনুযায়ী, যেসব সাংবাদিক সমন পেয়েছেন তাদের মধ্যে রয়েছেন জুলিয়ান ই. বার্নস, এরিক লিপটন, টাইলার পেজার এবং এরিক স্মিট। এর আগে চলতি বছরের শুরুর দিকে বিচার বিভাগ ‘ওয়াশিংটন পোস্ট’ ও ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর সাংবাদিকদের সাক্ষ্য প্রদানের জন্য বাধ্য করতে সমন জারি করেছিল। তবে উভয় ক্ষেত্রেই পরবর্তীতে বিভাগটি সেই সমন প্রত্যাহার করে নেয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাঁশখালীতে নিহত দুই শিশুর পরিবারের পাশে রয়েছে ছাত্রদল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১১ই জুলাই, ২০২৬ ইং

০৭:১০ পি.এম


বাঁশখালীতে নিহত দুই শিশুর পরিবারের পাশে রয়েছে ছাত্রদল

সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগ ও টানা ভারী বৃষ্টির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে একত্রিত হয়েছে ছাত্রদল। এই সংগঠনের কেন্দ্রীয় নির্দেশনা ও তত্ত্বাবধানে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল দ্বারা আয়োজিত কার্যক্রমের মাধ্যমে বিভিন্ন এলাকায় অসহায়, দুস্থ এবং বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (১১ জুলাই) চট্টগ্রামে ত্রাণ বিতরণ কার্যক্রমের নেতৃত্ব দেন কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি গিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের বাড়িতে বাড়িতে যান, তাদের খোঁজখবর নেন এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে থাকার বিষয়ে আশ্বাস প্রদান করেন।

এই সময়, চট্টগ্রামের বাঁশখালীতে বন্যার পানিতে ডুবে নিহত দুই বছর বয়সী ইসমাইল হোসেনের পরিবারের সঙ্গেও দেখা করেন নাছির উদ্দীন নাছির। শোকসন্তপ্ত পরিবারের প্রতি তিনি গভীর সমবেদনা জানান এবং তাদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।

ত্রাণ বিতরণ কর্মসূচির প্রথম দিনে মোট ৫০০টি পরিবারের মাঝে চাল, ডাল, আলু, শুকনো খাবার, বিশুদ্ধ পানি এবং অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। স্থানীয় বাসিন্দারা কেন্দ্রীয় ছাত্রদলের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানান, এবং দুর্যোগকালীন সময়ে মানবতার পাশে দাঁড়ানোর জন্য সংগঠনের প্রতি নিজেদের কৃতজ্ঞতা প্রকাশ করেন।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবের জন্য মানবিক দায়িত্ববোধ থেকেই এই কর্মসূচির আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রদল সব সময় মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও যেকোনো দুর্যোগ ও সংকটে একইভাবে পাশে দাঁড়াবে। আজ প্রথম দিনে ৫০০টি পরিবারের কাছে ত্রাণ ও উপহারসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে।

ত্রাণ বিতরণ কর্মসূচিতে কেন্দ্রীয় ছাত্রদল, চট্টগ্রাম মহানগর এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিসহ স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্ষতিগ্রস্ত মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ফিরিয়ে না আসা পর্যন্ত মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%