০৪:৪৬ পি.এম
পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি জানিয়েছেন, আগামী বছরের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে প্রধানমন্ত্রী তারেক রহমান পদ্মা ব্যারেজ প্রকল্পের প্রথম পর্যায়ের কাজের উদ্বোধন করবেন।
রোববার (২৫ অক্টোবর) দুপুরে পাবনা সুজানগর সাতবাড়ীয়া পদ্মা ব্যারেজ প্রকল্প এলাকা পরিদর্শনকালে তিনি এসব তথ্য তুলে ধরেন।
মন্ত্রী আরও বলেন, এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এক তৃতীয়াংশ জনগণের জন্য সুবিধা নিশ্চিত হবে, অর্থাৎ ৭ কোটি মানুষ উপকৃত হবে। এটি আমাদের মাস্টারমাইন্ড প্রকল্প এবং এটি একটি কঠিন চ্যালেঞ্জ। পদ্মা ব্যারেজ নির্মাণের জন্য প্রায় ৩৫ হাজার কোটি টাকার ব্যয় ধরা হয়েছে। তিনি উল্লেখ করেন, শুষ্ক মৌসুমে পানির অভাব দূর হবে এবং কৃষি জমিতে সেচ সুবিধা প্রদান করা সম্ভব হবে। জলবিদ্যুৎ উৎপাদন হবে, নৌ-যোগাযোগ উন্নত হবে এবং মৎস্য উন্নয়ন ঘটবে, পাশাপাশি জেলার গুরুত্বপূর্ণ স্থাপনায় পানি সরবরাহ নিশ্চিত হবে। এ প্রকল্প বাস্তবায়িত হলে পাবনা, রাজবাড়ীসহ ১৯ জেলার চিত্র পরিবর্তিত হবে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, পাবনা-৫ আসনের সাংসদ সদস্য এড. শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সাংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা-সিরাজগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য আরিফা সুলতানা রুমা, পদ্মা ব্যারেজ প্রকল্পের পরিচালক হাসান মাহমুদ, জেলা প্রশাসক আমিনুল ইসলাম এবং পুলিশ সুপার আবু আশ্রাফ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন