ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন


নির্বাচনে ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে জনগণকে ধোঁকা দেওয়া হয়েছে: নাসীরুদ্দীন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, কথা হয়েছিলো একটি সুষ্ঠু নির্বাচন হবে। কিন্তু নির্বাচনে ইঞ্জিনিয়ারিং করে জনগণকে প্রতারিত করা হয়েছে।

শনিবার (১৩ জুন) বিকেলে চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদিঘি ময়দানে ১১ দলীয় ঐক্য আয়োজিত মহাসমাবেশে তিনি এসব কথা বলেন।

ভারতকে হুঁশিয়ার করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, স্পষ্টভাবে বলতে চাই, আমরা কোনো সীমান্ত হত্যাকে সমর্থন করি না। ভারত-বাংলাদেশের স্বপ্ন অভিন্ন। তবে যেদিন সীমান্তে হত্যা বন্ধ হবে, নদীর পানি বুঝে পাবো এবং ভারত আমাদের রাজনীতিতে নাক গলাবে না, সেদিনই দুই দেশের মধ্যে মর্যাদার সম্পর্ক কী হবে, সেটি ভেবে দেখবো।

আরও পড়ুন: হিন্দু সম্প্রদায় কোনো দলের দাসত্ব করে না: মীর শাহে আলম

তিনি আরও বলেন, আমরা টাকার কাছে বিক্রি হইনি। আমরা সন্ত্রাসী বা চাঁদাবাজি করি না, দুর্নীতি করি না। আমাদের লড়াই স্পষ্ট। আমাদের লড়াই হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার জন্য।

বিএনপিকে হুঁশিয়ার করে তিনি বলেন, গণতান্ত্রিকভাবে আমরা ধৈর্য ধারণ করে যাচ্ছি। যদি আমাদের অশান্ত করা হয়, তাহলে চব্বিশের জুলাই আন্দোলনে যেভাবে জনগণ রাজপথে নেমেছিল, তেমন আবার একবারের জন্য জুলাইয়ে বিএনপির পতন ঘটবে।

বাজেটের সমালোচনা করে নাসীরুদ্দীন বলেন, এটা কোনো বাজেট নয়। এটা বিএনপির দলীয় নেতাকর্মীদের গেজেট। যেই গেজেটের মাধ্যমে তারা চাঁদাবাজির স্বীকৃতি দিতে যাচ্ছে। বৈষম্যের এই বাজেটকে ধিক্কার জানাই।

আরও পড়ুন: জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ নার্স রীপা গোমেজের পাশে ‘আমরা বিএনপি পরিবার’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি রোববার স্বাক্ষরিত হবে, এরপর হরমুজ ‘সবার জন্য উন্মুক্ত’: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১১:৪৩ পি.এম


যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি রোববার স্বাক্ষরিত হবে, এরপর হরমুজ ‘সবার জন্য উন্মুক্ত’: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প বলেছেন, যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে এবং এরপর হরমুজ ‘সবার জন্য উন্মুক্ত’ হবে।

শনিবার (১৩ জুন) আল জাজিরার প্রতিবেদনে এ বিষয়ে তথ্য প্রকাশিত হয়েছে।

ট্রাম্প তার ‘ট্রুথ সোশ্যাল’ প্ল্যাটফর্মে লিখেছেন, ‘চুক্তিটি আগামীকাল স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে এবং এটি স্বাক্ষরিত হওয়ার সঙ্গে সঙ্গেই হরমুজ প্রণালী সকলের জন্য উন্মুক্ত হয়ে যাবে।’

এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ জানিয়েছিলেন, রোববার একটি চুক্তি হতে যাচ্ছে। তবে ইরান তা অস্বীকার করে জানায় যে চুক্তিটি রোববার হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আল্লাহর কী নেয়ামত, প্রধানমন্ত্রীর পদার্পণে বৃষ্টি থেমে গেল: ফরহাদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১১:৪৮ পি.এম


আল্লাহর কী নেয়ামত, প্রধানমন্ত্রীর পদার্পণে বৃষ্টি থেমে গেল: ফরহাদ হোসেন

পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘আমরা সকাল থেকে দেখেছি অঝোর ধারায় বৃষ্টি হচ্ছিল। কিন্তু আল্লাহর কী নেয়ামত, যখন প্রধানমন্ত্রী তারেক রহমান এখানে পদার্পণ করলেন তখন আল্লাহর রহমতে বৃষ্টি থেমে গেল। এটাই হচ্ছে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সন্তানের প্রতি আল্লাহর নেয়ামত’ বলে মন্তব্য করেছেন।

শনিবার (১৩ জুন) পর্যটন নগরী কক্সবাজারের সদর উপজেলায় পাবলিখালের পুনঃখনন উদ্বোধন উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, খালের প্রবাহ যেন থাকে এবং এইখালে যেন শুকনো মৌসুমে পানি থাকে। আট হাজার কৃষককে সরাসরি এবং ৪০ হাজার এর বেশি মানুষ যেন এইখালের সুবিধা পায়, তার জন্য এই খালে আমি রেগুলেটর নির্মাণ করব।

তিনি বলেন, আমাদের প্রধানমন্ত্রী আজ থেকে সাড়ে তিন মাস আগে নির্বাচনের পূর্বে যে কথাগুলো বলেছেন, আজকে প্রত্যেকটি কথা পর্যায়ক্রমে কাজে প্রমাণ করছেন। এটাই হচ্ছে শহিদ জিয়ার রাজনীতি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের ১৩৯ বন্দির মৃত্যুদণ্ড মওকুফ করলেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৩ই জুন, ২০২৬ ইং

১১:৫৬ পি.এম


ইরানের ১৩৯ বন্দির মৃত্যুদণ্ড মওকুফ করলেন খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি বাংলাদেশের বিভিন্ন আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ বন্দির সাজা কমানো বা মওকুফের প্রস্তাব অনুমোদন করেছেন।

এ তথ্য জানিয়েছেন ইরানের বিচার বিভাগের মুখপাত্র আসগর জাহাঙ্গির। তিনি জানিয়েছেন, ‘প্রথমবারের মতো মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৩৯ জন বন্দিকে ক্ষমা করা হয়েছে।’ খবরটি মেহের নিউজ এজেন্সির।

আসগর জাহাঙ্গির আরও বলেন যে, ক্ষমাপ্রাপ্ত এসব বন্দির বিরুদ্ধে কোনো ব্যক্তিগত অভিযোগকারী উপস্থিত ছিল না এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় নিরাপত্তাবিরোধী অপরাধের কোনো রেকর্ডও নেই। তাদের কারাগারে আচরণের উন্নতি, অপরাধের জন্য অনুশোচনা প্রকাশ এবং সংশোধনমূলক কার্যক্রমে অংশগ্রহণের কারণে তারা ক্ষমা পাওয়ার যোগ্য বিবেচিত হয়েছেন।

ইরানের সংবিধানের ১১০ অনুচ্ছেদ অনুযায়ী, বিচার বিভাগের প্রধানের সুপারিশের ভিত্তিতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের ক্ষমা দেওয়া বা সাজা কমানোর ক্ষমতা দেশের সর্বোচ্চ নেতার হাতে থাকে।

তবে এই ক্ষমা সব ধরনের দণ্ডপ্রাপ্ত ব্যক্তির জন্য প্রযোজ্য নয়। সশস্ত্র বিদ্রোহ, সংগঠিত বা সশস্ত্র মাদক পাচার, সশস্ত্র ডাকাতি, অস্ত্র চোরাচালান, অপহরণ, ঘুষ এবং রাষ্ট্রীয় অর্থ আত্মসাতের মতো গুরুতর অপরাধে দণ্ডিত ব্যক্তিরা এ ক্ষমার আওতার বাইরে থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় কালিকাপ্রসাদে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী আজগর আলী

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি

রবিবার, ১৪ই জুন, ২০২৬ ইং

১২:০৭ এম


শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রায় কালিকাপ্রসাদে আলোচনায় চেয়ারম্যান পদপ্রার্থী আজগর আলী

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার কালিকাপ্রসাদ ইউনিয়নে সম্ভাব্য প্রার্থীদের গণসংযোগ কার্যক্রমে নতুন মাত্রা যোগ করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আজগর আলী। শনিবার (১৩ জুন) শতাধিক মোটরসাইকেল ও বিপুলসংখ্যক সমর্থক নিয়ে তিনি ইউনিয়নজুড়ে বর্ণাঢ্য শোভাযাত্রা ও গণসংযোগ কর্মসূচি পালন করেন।
দুপুরে শুরু হওয়া শোভাযাত্রাটি কালিকাপ্রসাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় স্থানীয় জনগণের ব্যাপক উপস্থিতি ও সমর্থকদের অংশগ্রহণে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
স্থানীয়দের মতে, মোটরসাইকেলের দীর্ঘ বহর ও সমর্থকদের সরব উপস্থিতি ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে। অনেকেই এটিকে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের আগাম নির্বাচনী বার্তা হিসেবে দেখছেন।
ঝগড়ারচর গ্রামের প্রবীণ মুরব্বীরা জানান, আজগর আলী দীর্ঘদিন ধরে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন। মানবিক কর্মকাণ্ড, সততা ও সমাজসেবামূলক কার্যক্রমের কারণে তিনি সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন।
একজন প্রবীণ বাসিন্দা বলেন, “আজগর আলী সব সময় মানুষের সুখে-দুঃখে পাশে থাকেন। এলাকার উন্নয়ন ও জনকল্যাণে তার অবদান রয়েছে। একজন সৎ ও গ্রহণযোগ্য ব্যক্তি হিসেবে তিনি ইউনিয়নের নেতৃত্ব দেওয়ার যোগ্যতা রাখেন।”
গণসংযোগকালে আজগর আলী বলেন, “আমি সব সময় মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। জনগণ যদি আমাকে তাদের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করেন, তাহলে কালিকাপ্রসাদ ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাব।”
তিনি আরও বলেন, “ব্যক্তিগত স্বার্থ নয়, জনগণের কল্যাণ এবং একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন গড়ে তোলাই আমার লক্ষ্য।”
স্থানীয় রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সম্ভাব্য প্রার্থীদের মাঠপর্যায়ের তৎপরতা ইতোমধ্যেই শুরু হয়েছে। এর মধ্যে আজগর আলীর এই বৃহৎ মোটরসাইকেল শোভাযাত্রা কালিকাপ্রসাদ ইউনিয়নের নির্বাচনী অঙ্গনে বিশেষভাবে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%