ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাবিক উদ্ধার


হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা, ৫ ভারতীয় নাবিক উদ্ধার

পারস্য উপসাগরের কৌশলগত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালিতে একটি তেলবাহী ট্যাংকারে প্রজেক্টাইল মিসাইল আঘাত হানে। পাঁচ ভারতীয় নাগরিককে নিরাপদে তীরে সরিয়ে নেওয়া হয়েছে, যাঁরা কুয়েতের পতাকাবাহী ওই ট্যাংকারে ছিলেন।

গলফ নিউজের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ওমানের কর্তৃপক্ষের সহযোগিতায় তাঁদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ওমানে নিযুক্ত ভারতীয় দূতাবাস।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে প্রকাশিত একটি পোস্টে দূতাবাস জানায়, এমটি কাজিমাহ থ্রি ট্যাংকারে থাকা পাঁচ ভারতীয় নাবিককে নিরাপদে তীরে সরিয়ে নিতে ওমানের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করেছে তারা।

আরও পড়ুন: ইসরাইলি সেনাদের নৃশংসতা নিয়ে ‘নাজা’ প্রামাণ্যচিত্রের আলোচনা

তবে ট্যাংকারটির দিকে প্রজেক্টাইলটি কোথা থেকে ছোড়া হয়েছিল এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এদিকে, আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতি ও ঝুঁকি বৃদ্ধির মধ্যে উপসাগরীয় অঞ্চলে বাণিজ্যিক জাহাজে কর্মরত হাজারো ভারতীয় নাবিকের নিরাপত্তা পর্যবেক্ষণ করছে ভারতীয় কর্তৃপক্ষ। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল চলতি সপ্তাহের শুরুতে জানিয়েছিলেন, ওই অঞ্চলে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোতে ৪ হাজার ৫০০-এর বেশি ভারতীয় নাবিক কর্মরত রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা চরফ্যাশন হাসপাতাল-নেই একটিও আইসিইউ অ্যাম্বুলেন্সেই ঝরছে জীবন

আন্তর্জাতিক ডেস্ক

এইচ এম নোমান চরফ্যাশন

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৭ পি.এম


উপকূলীয় ৬ লাখ মানুষের চিকিৎসার একমাত্র ভরসা চরফ্যাশন হাসপাতাল-নেই একটিও আইসিইউ অ্যাম্বুলেন্সেই ঝরছে জীবন

উপকূলীয় নদীবেষ্টিত ভোলা জেলার চরফ্যাশন ও মনপুরা উপজেলার প্রায় সাড়ে ছয় লাখ মানুষের চিকিৎসার অন্যতম প্রধান কেন্দ্র চরফ্যাশন। তবে এই বিপুল জনগোষ্ঠীর জন্য পুরো উপজেলায় নেই একটিও নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ)। সংকটাপন্ন ও মুমূর্ষু রোগীদের নিবিড় পর্যবেক্ষণের ব্যবস্থা না থাকায় প্রতিদিন গড়ে শত শত কিলোমিটার পথ পাড়ি দিয়ে রোগী নিয়ে বরিশাল বা ঢাকার হাসপাতালে ছুটছেন স্বজনেরা। এতে পথেই প্রাণ হারাচ্ছেন অনেকে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) ২০২২ সালের জনশুমারি তথ্য অনুযায়ী, চরফ্যাশন উপজেলার জনসংখ্যা ৫ লাখ ১৮ হাজার ৮১৭ জন এবং দ্বীপ উপজেলা মনপুরার জনসংখ্যা ৮৯ হাজার ৭৪৫ জন। এই দুই উপজেলার ৬ লাখ ৮ হাজার ৫৬২ জন নাগরিকের চিকিৎসার মূল কেন্দ্র চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এর বাইরে মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চর কুকরি-মুকরি, মুজিবনগরসহ বিভিন্ন নদীবেষ্টিত চরাঞ্চলের হাজার হাজার মানুষও জরুরি চিকিৎসায় এই কেন্দ্রটির ওপর নির্ভর করেন। বাস্তবে এই এলাকার প্রায় ৭ লাখ মানুষ সরাসরি এখান থেকেই প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

স্থানীয় স্বাস্থ্য বিশেষজ্ঞ ও ভুক্তভোগীদের সাথে কথা বলে জানা যায়, হৃদরোগ (কার্ডিয়াক অ্যারেস্ট/হার্ট অ্যাটাক), স্ট্রোক, সড়ক দুর্ঘটনায় পলিট্রম্যাটিক ইনজুরি, তীব্র শ্বাসকষ্ট, জটিল প্রসূতি অবস্থা কিংবা মারাত্মক সংক্রমণের মতো বিশেষ পরিস্থিতিতে রোগীর জীবন বাঁচাতে ‘গোল্ডেন আওয়ার’-এ দ্রুত আইসিইউ ও সিসিইউ সাপোর্ট প্রয়োজন হয়। কিন্তু চরফ্যাশনে নিবিড় পরিচর্যার সুযোগ না থাকায় চিকিৎসকদের একমাত্র উপায় থাকে রোগীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল অথবা ঢাকায় রেফার করা।

একদিকে দীর্ঘ সড়কপথ, অন্যদিকে নদী ও নৌপথের দূরত্ব। মাঝরাতে কিংবা দুর্যোগপূর্ণ আবহাওয়ায় নৌযান ও অ্যাম্বুলেন্স না মেলায় অনেক সময় চিকিৎসাসামগ্রী বা কৃত্রিম অক্সিজেন ছাড়াই দীর্ঘ সময় অতিবাহিত করতে হয়। এতে মূল হাসপাতালে পৌঁছানোর আগেই পথিমধ্যে রোগীদের মৃত্যু ঘটে।

সবচেয়ে সংকটাপন্ন অবস্থায় রয়েছে নবজাতক ও শিশুরা। নবজাতকের তীব্র শ্বাসকষ্ট (আরডিএস), জন্মগত জটিলতা ও সংক্রমণের জন্য বিশেষায়িত আইসিইউ (এনআইসিইউ) ব্যবস্থা না থাকায় প্রসূতিদের জীবন ও শিশুর ভবিষ্যৎ দুটোই চরম ঝুঁকিতে পড়ছে।

স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা জানান, নদীবিচ্ছিন্ন এই জনপদের ভৌগোলিক দূরত্ব বিবেচনা করে অবিলম্বে চরফ্যাশনে প্রাপ্তবয়স্ক ও শিশুদের জন্য পৃথক আধুনিক আইসিইউ, সিসিইউ এবং এনআইসিইউ ইউনিট স্থাপন এখন সময়ের দাবি।

এ ব্যাপারে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশরাফুল ইসলাম সুমন বলেন, "বিভাগীয় শহর থেকে ১০০ কিলোমিটার দূরের এই জনপদের ছয় লাখের বেশি মানুষের জরুরি ও জটিল রোগ ব্যবস্থাপনায়, বিশেষ করে কার্ডিয়াক ও সংকটাপন্ন রোগীদের জন্য আইসিইউ সেবা চালু করা গেলে রোগীরা উপকৃত হতো। মানসম্মত স্বাস্হ্য সেবা নিশ্চিত করতে এখানে আধুনিক ল্যাব ও আইসিইউ ইউনিট স্থাপন এবং তা পরিচালনার জন্য প্রয়োজনীয় দক্ষ চিকিৎসকমণ্ডলী, টেকনিশিয়ান একান্ত প্রয়োজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টঙ্গীতে জুট ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

আন্তর্জাতিক ডেস্ক

ফারুক হোসেন টঙ্গী (গাজীপুর)

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩৯ পি.এম


টঙ্গীতে জুট ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪ ইউনিট

গাজীপুরের টঙ্গী বিসিক সোসাইটি মাঠসংলগ্ন উইন্ডো গার্মেন্টসের পাশে একটি জুট ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।এছাড়াও ফায়ার সার্ভিসের কর্মীদের সাথে উদ্ধার কাজে রয়েছেন এলাকার কমিশনার প্রার্থী নাজমুল হোসেন মন্ডল। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আগুন চলমান এবং নিয়ন্ত্রনহীন ছিলো।
আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে এবং এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যদের অভিযান অব্যাহত রয়েছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলের ফি দিতে না পারা সালমান খান আজ ৩ হাজার কোটির মালিক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


স্কুলের ফি দিতে না পারা সালমান খান আজ ৩ হাজার কোটির মালিক

চতুর্থ শ্রেণিতে পড়ার সময় স্কুলের ফি দিতে না পারার কারণে তাকে স্কুলের পতাকাদণ্ডের কাছে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। দীর্ঘ সময় সেখানে দাঁড়িয়ে থাকার পর, বাড়ি ফেরার পথে তার বাবার সঙ্গে দেখা হয়। ছেলেকে ওই অবস্থায় দেখে বাবা কারণ জানতে চান। তখন স্কুলছাত্রটি জানায়, সে কোনো অপরাধ করেনি। কিন্তু কেন তাকে সারাদিন দাঁড়িয়ে থাকতে হলো, সেটি সে বুঝতে পারছিল না।

ছেলের কথাগুলো শুনে বিষয়টি জানার জন্য বাবা স্কুলের প্রধান শিক্ষকের সঙ্গে যোগাযোগ করেন। তখন তিনি জানতে পারেন, স্কুলের ফি জমা না পড়ার কারণে ওই শাস্তি দেওয়া হয়েছিল। এরপর প্রধান শিক্ষককে তিনি বলেন, ‘ফি তো ওর দেওয়ার কথা না, আমার দেওয়ার কথা। আমি দিতে পারিনি, এর জন্য আপনি তো আমার ছেলেকে শাস্তি দিতে পারেন না।’ এরপর শাস্তিস্বরূপ সেই স্কুলছাত্রের বাবা নিজেও রোদের মধ্যে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন।

যে স্কুলছাত্রের কথা বলা হচ্ছে, তিনি আর কেউ নন—বলিউডের ‘ভাইজান’ সালমান খান। ছোটবেলার এই ঘটনা নিজেই শেয়ার করেছিলেন অভিনেতা। ‘দ্য কপিল শর্মা শো’-তে হাজির হয়ে শৈশবের সেই স্মৃতি তুলে ধরেছিলেন তিনি।

সেই স্কুলপড়ুয়া ছাত্র আজ বলিউডের অন্যতম পরিচিত ও ধনী অভিনেতা হিসেবে পরিচিত। কয়েক দশকের অভিনয়জীবনে তিনি একের পর এক জনপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন। ‘ম্যায়নে পেয়ার কিয়া’, ‘হাম আপকে হ্যায় কৌন’, ‘দাবাং’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘সুলতান’ এবং ‘টাইগার’ ফ্র্যাঞ্চাইজির মতো সিনেমা তাকে ব্যাপক জনপ্রিয়তা এনে দিয়েছে।

সিনেমার পাশাপাশি, টেলিভিশনের জনপ্রিয় রিয়েলিটি শো ‘বিগ বস’-এর সঞ্চালনা, বিজ্ঞাপন এবং বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগের সঙ্গেও যুক্ত রয়েছেন সালমান। ফলে সময়ের সঙ্গে তার সম্পদের পরিমাণও বেড়েছে উল্লেখযোগ্যভাবে।

‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, সালমান খানের বর্তমান সম্পদের পরিমাণ প্রায় ৩ হাজার কোটি রুপি। বিভিন্ন প্রতিবেদনে তার সম্পদের মূল্য প্রায় ২ হাজার ৯০০ কোটি রুপিও উল্লেখ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতলক্ষ্যায় ঐতিহ্যের উল্লাস, লাখো মানুষের সমাগম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩ই অক্টোবর, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


শীতলক্ষ্যায় ঐতিহ্যের উল্লাস, লাখো মানুষের সমাগম

শীতলক্ষ্যার শান্ত জলরাশি যেন নতুন এক আবেগে আন্দোলিত। দেড় দশকেরও বেশি সময় পর কাঁচনের বুকে ফিরে এসেছে সেই চিরচেনা সুর, বইঠার ছন্দ এবং প্রাণের কলতান। একসময় গ্রামবাংলার লোকায়ত জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ ছিল ঐতিহ্যবাহী নৌকাবাইচ, যা বহু বছরের নীরবতা ভেঙে আবার ফিরে এসেছে শীতলক্ষ্যার কোলজুড়ে। রোদের আলোয় ঝলমল করা নদীর বুকে যখন একসঙ্গে একের পর এক দীর্ঘ নৌকা ভেসে উঠল, তখন মনে হয় এ কেবল বিনোদন প্রতিযোগিতা নয়—এ যেন বাঙালির হারিয়ে যাওয়া ঐতিহ্যকে নতুন করে খুঁজে পাওয়ার এক মায়াবী উৎসব।

শনিবার (৩ অক্টোবর) দুপুরে কাঞ্চন পৌর বিএনপির আয়োজনে রূপগঞ্জের কাঞ্চন ব্রিজ সংলগ্ন শীতলক্ষ্যা নদীতে ঐতিহাসিক এই নৌকাবাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পৌর বিএনপির সাধারণ সম্পাদক মফিকুল ইসলাম খানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু।

আয়োজনকে কেন্দ্র করে কাঞ্চন ও তার আশেপাশের নদীকেন্দ্রিক জনপদে লাখো মানুষের বাঁধভাঙা আনন্দ ছড়িয়ে পড়ে। নদীর দুই তীরে জমে উঠেছে উৎফুল্ল মানুষের ঢল। রূপগঞ্জের প্রতিটি গলিতে, চায়ের দোকানে কিংবা গৃহস্থের উঠোনে এখন একটাই আলোচনা—শীতলক্ষ্যায় বাইচের নৌকা নামার সেই রোমাঞ্চকর ক্ষণ। অনেকের স্বজনরা চলে এসেছেন এই নৌকাবাইচ দেখতে।

​স্থানীয়দের উচ্ছ্বাস

দীর্ঘদিন পর নদীর বুকে নৌকাবাইচ ফিরতে দেখে উচ্ছ্বসিত নদীপাড়ের সাধারণ মানুষ। শীতলক্ষ্যা তীরের এক জ্যেষ্ঠ বাসিন্দা কুদ্দুস মিয়া আবেগাপ্লুত কণ্ঠে বলেন, "দেড়টা দশক পার হয়ে গেল, শীতলক্ষ্যায় আর বাইচের নৌকা দেখি নাই। এই নদীর সঙ্গে আমাদের আবেগ জড়িয়ে আছে। আজকের এই বাইচ আমাদের পুরোনো দিনগুলোর কথা মনে করিয়ে দিল। তরুণ প্রজন্ম তো এসব ভুলেই যাচ্ছিল, আজ তারা দেখুক আমাদের শিকড় কতটা সমৃদ্ধ ও আনন্দের ছিল।"

উৎসবের এই ক্ষণে আরেকজন স্থানীয় তরুণ রিয়াজ হোসেন খান আনন্দ প্রকাশ করে জানান, "এতদিন শুধু গল্পে শুনেছি শীতলক্ষ্যার বাইচের কথা। আজ নিজের চোখে ছন্দময় গান আর মাঝিদের বইঠার টান দেখার অভিজ্ঞতা সত্যি দারুণ। নদীর দুই পাড়ের মানুষের এই মিলনমেলা আমাদের মন ভরিয়ে দিয়েছে।"

ঐতিহ্যবাহী এই বর্ণাঢ্য প্রতিযোগিতার উদ্যোগ নিয়েছেন সংসদ সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু। তিনি বলেন, "আজকে ঈদের মতো লাগছে। রূপগঞ্জে, কাঞ্চনে ঈদ বইছে। ১৭ বছর পরে রূপগঞ্জে ঐতিহ্য ফেরত নিয়ে এসেছে। বাংলাদেশের ঐতিহ্য কেউ ছিনিয়ে নিতে পারবে না।"

তিনি আরো বলেন, "আগামী দিনে হাডুডু থেকে শুরু করে সব ঐতিহ্যবাহী খেলা আমাদের মাঝে ফিরে আনব। আমরা বিশ্বাস করি, প্রতিনিয়ত এমন সাংস্কৃতিক আয়োজন রূপগঞ্জের সার্বিক লোকজ সংস্কৃতি রক্ষায় এবং নতুন প্রজন্মের মধ্যে স্বদেশের ঐতিহ্যের প্রতি আগ্রহ বৃদ্ধিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে।"

নৌকাগুলোর সারিবদ্ধ অবস্থান, মাঝিদের সম্মিলিত শারীরিক সক্ষমতার পাশাপাশি সুসংহত দলগত সমন্বয় এবং সুনির্দিষ্ট কৌশল উপস্থিত দর্শকদের নজর কেড়েছে। মাঝিদের সমবেত গানের সুরে সুর মিলিয়ে শীতলক্ষ্যার দুই তীরের মানুষ উদযাপনে মেতেছে।

কাঞ্চনের শীতলক্ষ্যা আবার প্রমাণ করে দিল—কালের বিবর্তনে অনেক কিছু বদলে গেলেও বাংলার মাটি ও পানির সালাদে জমে থাকা এই উৎসবের রূপ কখনো মলিন হয় না। জল তরঙ্গে বইঠার ঝাপটা কেবল নদীকে জাগায়নি, জাগিয়ে তুলেছে রূপগঞ্জবাসীর সুপ্ত প্রাণের গভীর এক স্পন্দনকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%