০৮:১৫ পি.এম
খুলনা, ১৪ নভেম্বর, ২০২৬ : পুলিশ কর্তৃক গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের খুলনা জেলা দপ্তর সম্পাদক এম এ রিয়াজ কচিকে, যিনি কার্যক্রম নিষিদ্ধের আওতায় রয়েছেন।
আজ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে শুক্রবার রাতে, দিঘলিয়া উপজেলার নিজ বাড়ির ছাদ থেকে তাকে গ্রেফতার করা হয়।
দিঘলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অরূপ চৌধুরী বাসস'কে বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত ৮টার কিছু আগে এম এ রিয়াজ কচির বাড়িতে অভিযান পরিচালনা করা হয়।
আরও পড়ুন: ফ্যামিলি কার্ড দরিদ্রদের জীবনমান উন্নয়নে ভূমিকা রাখছে: এমপি আবু সুফিয়ান
পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনি বাড়ির ছাদে গিয়ে লুকিয়ে পড়েন। পরে পুলিশ তাকে সেখান থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দুটি মামলা রয়েছে এবং আজ সকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন