ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!


অভিনেত্রী মৌনী রায়ের ভিডিও ফাঁস!

বলিউড ও টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মৌনী রায়কে ঘিরে নতুন করে নেটদুনিয়ায় আলোচনা শুরু হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওকে কেন্দ্র করে অভিনেতা অর্জুন বিজলানীর সঙ্গে তার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন সম্প্রতি তৈরি হয়েছে। তবে, সেই দাবির বিরুদ্ধে কড়া প্রতিবাদ জানিয়েছেন অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা এবং তিনি এটি ভিত্তিহীন বলে উল্লেখ করেছেন।

সম্প্রতি একটি পাপারাজ্জি পেজে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, মৌনী রায় মুম্বাইয়ের একটি রেস্তোরাঁ থেকে বান্ধবী অনুষা দান্ডেকরের সঙ্গে বের হচ্ছেন। কিছুক্ষণ পর, একই রেস্তোরাঁ থেকে অর্জুন বিজলানীকেও বের হতে দেখা যায়। ভিডিওটি নিয়ে পোস্টটির ক্যাপশনে দাবি করা দাবি করা হয় যে, মৌনী নাকি স্বামী সূরজ নাম্বিয়ারের সঙ্গে বিচ্ছেদের পর গোপনে অর্জুনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন।

তবে এ ধরনের দাবির জন্য কোনো প্রমাণ উপস্থাপন করা হয়নি এবং পোস্টটি নজরে আসতেই মৌনীর ঘনিষ্ঠ বন্ধু ও অভিনেত্রী ক্রিস্টল ডি’সুজা ক্ষোভ প্রকাশ করেন। তিনি কমেন্টে লেখেন, "এসব কী আজেবাজে কথা! আপনারা শুধু ভিউজ় পাওয়ার জন্য যা খুশি পোস্ট করছেন।"

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মৌনী রায় ও অর্জুন বিজলানীর বন্ধুত্ব বহু বছর ধরে। একতা কাপুরের জনপ্রিয় ধারাবাহিক নাগিনে একসঙ্গে কাজ করার সময় থেকেই তাদের বন্ধুত্ব শুরু হয়। তারা ব্যক্তিগত ও পেশাগত জীবনে দীর্ঘদিন ধরে একে অপরের পাশে ছিলেন। এছাড়া, অর্জুনের স্ত্রী নেহার সঙ্গেও মৌনীর সুসম্পর্ক রয়েছে।

এদিকে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিকে অনেকেই ‘ভিডিও ফাঁস’ বলে মনে করছেন, তবে বাস্তবে এটি কোনো ব্যক্তিগত বা গোপন ভিডিও নয়। এটি একটি প্রকাশ্য স্থানে পাপারাজ্জিদের ধারণ করা ভিডিও, যা ঘিরে বিভিন্ন জল্পনা-কল্পনা শুরু হয়েছে।

এ বিষয়ে মৌনী রায় বা অর্জুন বিজলানী এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেছেন না।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উগান্ডায় স্কুল বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৩ পি.এম


উগান্ডায় স্কুল বাস দুর্ঘটনায় ২০ শিক্ষার্থীসহ নিহত ২১

প্রকাশিত খবরের অনুযায়ী, পূর্ব উগান্ডায় শিক্ষাসফরে যাওয়া শিক্ষার্থীদের বহনকারী একটি বাস দুর্ঘটনায় অন্তত ২১ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে ২০ জন শিক্ষার্থী এবং একজন প্রাপ্তবয়স্ক।

এটি সাম্প্রতিক বছরগুলোর মধ্যে শিশুদের নিয়ে ঘটে যাওয়া সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনাগুলোর একটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কাপচোরওয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে ভর্তি হওয়া আহতদের মধ্যে বাসের কর্মীসহ আরো কয়েক ডজন মানুষ অন্তর্ভুক্ত রয়েছে। স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হয়েছে, বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার পর চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

এর ফলে চেকওয়াটিট হিল সড়কে দুর্ঘটনাটি ঘটেছে। এই সড়কে এর আগে একাধিক মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে ২০ জন শিক্ষার্থী এবং স্কুলটির প্রতিষ্ঠাতা ও পরিচালক তাদেও সেকাডেও রয়েছেন। পুলিশ জানায়, চালক যখন বাসটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন, তখন সেটি রাস্তা থেকে ছিটকে গিয়ে পাশের একটি বড় পাথরে ধাক্কা খেয়ে উল্টে যায়।

দুর্ঘটনাটি বৃহস্পতিবার রাত ৮টার দিকে ঘটে। দুর্ঘটনাকবলিত বাসটি এনডেজ্জের কিং ডেভিড জুনিয়র স্কুলের শিক্ষার্থীদের নিয়ে যাচ্ছিল। তারা শিক্ষাসফর শেষে বাড়ি ফিরছিল। স্থানীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, শিক্ষার্থীরা পর্যটন এলাকা সিপি জলপ্রপাত পরিদর্শন করে ফিরছিল। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজে অংশ নেন এবং আহত শিশুদের হাসপাতালে পাঠান।

প্রত্যক্ষদর্শীদের প্রকাশ করা ভিডিওতে বাসটিকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা গেছে। ট্র্যাফিক কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, উগান্ডায় প্রতি বছর হাজার হাজার মানুষ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। এসব দুর্ঘটনার মূল কারণ হলো অতিরিক্ত গতি, ঠিকমতো রক্ষণাবেক্ষণ না করা যানবাহন এবং ঝুঁকিপূর্ণ সড়ক। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে একাধিক বাস দুর্ঘটনা ঘটেছে। ফলে স্কুল পরিবহনের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। সর্বশেষ শিক্ষার্থীবাহী বাস দুর্ঘটনা সেই উদ্বেগকে আরো বাড়িয়ে দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা এনাম রেজা, উপহার দিলেন টিন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শরীফ উদ্দিন ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৪ পি.এম


বন্যায় ক্ষতিগ্রস্ত হিন্দু পরিবারের পাশে ইসলামী ফ্রন্ট নেতা মাওলানা এনাম রেজা, উপহার দিলেন টিন

বন্যাকবলিত মানুষের দুর্ভোগ লাঘবে মানবিক সহায়তা ধর্ম-বর্ণ নির্বিশেষে অব্যাহত রেখেছেন বাংলাদেশ ইসলামী ফ্রন্টের নেতা মাওলানা এনাম রেজা। সম্প্রতি, তিনি একটি হিন্দু পরিবারের ঘর পুনর্নির্মাণের জন্য ক্ষতিগ্রস্ত অবস্থায় টিন উপহার দেন। টিন হস্তান্তরকালে মাওলানা এনাম রেজা মন্তব্য করেন, "মানবতার কোনো ধর্ম নেই। অসহায় মানুষের পাশে দাঁড়ানোই ইসলামের শিক্ষা। এই দুর্যোগের সময়ে সবাইকে ধর্ম-বর্ণের বিভেদ ভুলে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে।" তিনি আরো বলেন, "প্রকৃত ধর্ম মানুষকে ভালোবাসতে শেখায়। মানুষের বিপদে পাশে দাঁড়ানোই সবচেয়ে বড় ইবাদত ও মানবিক দায়িত্ব।" এ সময়, স্থানীয়রা এই উদ্যোগের প্রশংসা করে বলেন, দুর্যোগের সময় একটি হিন্দু পরিবারের পাশে দাঁড়িয়ে মাওলানা এনাম রেজা সম্প্রীতি ও মানবিকতার একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। স্থানীয়দের মতে, এমন উদ্যোগ সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সামাজিক ঐক্য আরও সুদৃঢ় করবে। তারা এই দুর্যোগ মোকাবিলায় সমাজের বিত্তবান ও সামর্থ্যবান ব্যক্তিদেরও এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তান এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে!

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৫ পি.এম


পাকিস্তান এবার ইরানের বিরুদ্ধে যুদ্ধে জড়িয়ে পড়তে পারে!

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের সৌদি আরবে আকস্মিক ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নজিরবিহীন যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। এই উত্তেজনার প্রেক্ষিতে ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার চলমান ছায়া যুদ্ধে এবার সরাসরি পারমাণবিক অস্ত্রধারী দেশ পাকিস্তান জড়িয়ে পড়তে পারে বলে তীব্র আশঙ্কা দেখা দিয়েছে। বিশেষ করে সৌদি আরবের সঙ্গে থাকা কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কারণে ইরানের বিরুদ্ধে পাকিস্তানকে সরাসরি সামরিক অ্যাকশনে নামতে হতে পারে, যা পুরো এশীয় অঞ্চলের নিরাপত্তাকে এক চূড়ান্ত ঝুঁকির মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

বার্তাসংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, হুথিদের নিয়ন্ত্রণাধীন একটি বিমানবন্দরের ওপর সৌদি আরব বোমাবর্ষণ করেছে—এমন অভিযোগ এনে সৌদি ভূখণ্ড লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ছোড়ে হুথিরা। এতে দুই পক্ষের মধ্যে চার বছর ধরে কার্যকর থাকা দীর্ঘ যুদ্ধবিরতি ভেঙে যায়। এই ঘটনার পর পাকিস্তানের শীর্ষ বেসামরিক ও সামরিক নেতৃত্ব সর্বোচ্চ পর্যায়ে তেহরানকে কড়া বার্তা দিয়ে জানিয়েছে, সৌদি আরবের ওপর যেকোনো হামলা মানে সরাসরি পাকিস্তানের ওপর হামলা এবং এটি ইসলামাবাদের জন্য একটি চূড়ান্ত ‘রেড লাইন’ বা সীমারেখা।

নাম প্রকাশ না করার শর্তে পাকিস্তানের শীর্ষ কর্মকর্তারা রয়টার্সকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গত বছর সৌদি আরবের সঙ্গে একটি ঐতিহাসিক পারস্পরিক প্রতিরক্ষা চুক্তি সই করে পাকিস্তান। ওই চুক্তির আওতায় হাজার হাজার পাকিস্তানি সেনা এবং যুদ্ধবিমান স্কোয়াড্রন বর্তমানে সৌদি আরবে মোতায়েন রয়েছে। উদ্বেগের বড় কারণ হলো, ইয়েমেন সীমান্তের কাছাকাছি সৌদি এলাকায় পাকিস্তানি সেনারা অবস্থান করায় হুথিদের এই হামলায় তারা সরাসরি ঝুঁকির মধ্যে পড়েছেন। পরিস্থিতি যদি আরো অবনতি ঘটায়, তাহলে প্রতিরক্ষা চুক্তির শর্ত অনুযায়ী পাকিস্তানকে সরাসরি সামরিকভাবে হস্তক্ষেপ করতে হতে পারে। পাকিস্তানের নিরাপত্তা বিশ্লেষক মুহাম্মদ আমির রানা বলেন, ‘আঞ্চলিক উত্তেজনা এত দ্রুত ও নাটকীয়ভাবে বাড়বে, তা পাকিস্তান আগে ধারণা করতে পারেনি।’

ইসলামাবাদের আশঙ্কা, হুথিদের কারণে উত্তেজনা বাড়লে লোহিত সাগরের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথে বাণিজ্যিক জাহাজ চলাচল মারাত্মকভাবে ব্যাহত হতে পারে, যার ওপর পাকিস্তানের অর্থনীতি বহুলাংশে নির্ভরশীল। এছাড়া হরমুজ প্রণালিকে ঘিরে চলমান উত্তেজনায় দেশটির অভ্যন্তরীণ জ্বালানি সরবরাহ ইতিমধ্যে ব্যাহত হয়েছে, যার ফলে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সরকার বাধ্য হয়ে ব্যবসা প্রতিষ্ঠান আগেভাগে বন্ধ রাখাসহ নানা জরুরি পদক্ষেপ গ্রহণ করেছে। ফলে মধ্যস্থতার পেছনে ইসলামাবাদের প্রধান উদ্দেশ্য কেবল কূটনৈতিক প্রভাব বাড়ানো নয়, বরং নিজেদের জ্বালানি সরবরাহের রুট সচল রাখাও।

পাকিস্তানের সামরিক বাহিনীর অবসরপ্রাপ্ত জেনারেল গুলাম মোস্তফা বলেন, আপাতত পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব সব পক্ষকে শান্ত রাখার চেষ্টা করছে। তবে যদি হুথিরা সৌদি আরবে তাদের হামলার পরিধি আরও বাড়ায়, তাহলে পরিস্থিতি সম্পূর্ণ বদলে যেতে পারে। এদিকে পাকিস্তান সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ইরানের নেতৃত্বের অভ্যন্তরে বেড়ে চলা অভ্যন্তরীণ রাজনৈতিক মতপার্থক্যও গভীরভাবে পর্যবেক্ষণ করছে ইসলামাবাদ। তাদের ভাষ্য, বর্তমানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির অবস্থান থেকে দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) রাজনৈতিক লক্ষ্য ক্রমেই ভিন্ন হয়ে যাচ্ছে এবং সেখানে সামরিক প্রভাব বাড়ছে।

এই আঞ্চলিক উত্তেজনার মাঝেই বুধবার (১৫ জুলাই) দুই দিন বিলম্বে ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এসকান্দার মোমেনির নেতৃত্বাধীন একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল ইসলামাবাদে পৌঁছায়। কর্মকর্তারা জানান, দ্বিপক্ষীয় বৈঠকে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা ও চলমান যুদ্ধাবস্থা নিয়ে বিশদ আলোচনা হওয়ার কথা রয়েছে। বৃহস্পতিবার(১৬ জুলাই) নিয়মিত ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তাহির আন্দরাবি বলেন, ‘সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানাচ্ছে পাকিস্তান। বর্তমান সংকটে টেকসই যোগাযোগ, সংলাপ ও কূটনীতির কোনো বিকল্প নেই।’ তবে মধ্যস্থতা প্রক্রিয়া সম্পর্কে অবগত পাকিস্তানের আরেকটি নির্ভরযোগ্য সূত্র স্পষ্ট করে জানিয়েছে, যুদ্ধের অবসান সবার জন্যই মঙ্গলজনক, তবে উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব যদি কোনো সামরিক সহায়তার জন্য ডাকে, তবে পাকিস্তান তাদের পাশে গিয়ে দাঁড়াবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ ইং

০৪:৪৬ পি.এম


বালিয়াকান্দিতে হালটের নালা কাটা নিয়ে সংঘর্ষ: আহত ৭, আটক ৩

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে সরকারি হালটের নালা কেটে পানি বের করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ জনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর, পুলিশ ৩ জনকে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই সোমবার দুপুরে ভীমনগর গ্রামের সোনার মোড় সংলগ্ন এলাকায় সরকারি হালটের পানি আটকে রাখা হয়েছিল। পরে সেলিম নামে এক ব্যক্তি নালা কেটে পানি বের করে দেন। তার দাবি ছিল, নালা কেটে দেওয়ার ফলে পাট জাগ দেওয়া জমিসহ বিভিন্ন স্থানে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এই সময় এক নারী তার এ কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানালে, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে অপর এক নারী তার বক্তব্যের জবাব দেন, ফলে দুই নারীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।

এরপর, ১৫ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।

আহতদের মধ্যে নুর নাহার (৫০), সাহিদ (২৭) ও গাফফার (৫৭) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, পূর্ণিমা (২৩) বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।

খবর পেয়ে, বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।

এ ঘটনার পরে সাইফুল নামে এক ব্যক্তি বাদী হয়ে আটককৃত ৩ জনের সঙ্গে অজ্ঞাত আরও ২ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।

মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিউটি, রাব্বি, ইকরাম, রাহাত, মুক্তার, মানিক ও পিয়াজ। আটককৃত তিন আসামি ছাড়া অন্যরা বর্তমানে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%