প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সদর ইউনিয়নের ভীমনগর গ্রামে সরকারি হালটের নালা কেটে পানি বের করার ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সংঘর্ষের ঘটনায় অন্তত ৭ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৩ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ১ জনকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনার পর, পুলিশ ৩ জনকে আটক করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৩ জুলাই সোমবার দুপুরে ভীমনগর গ্রামের সোনার মোড় সংলগ্ন এলাকায় সরকারি হালটের পানি আটকে রাখা হয়েছিল। পরে সেলিম নামে এক ব্যক্তি নালা কেটে পানি বের করে দেন। তার দাবি ছিল, নালা কেটে দেওয়ার ফলে পাট জাগ দেওয়া জমিসহ বিভিন্ন স্থানে পানি প্রবাহ স্বাভাবিক হবে। এই সময় এক নারী তার এ কাজের বিরুদ্ধে প্রতিবাদ জানালে, বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। পরে অপর এক নারী তার বক্তব্যের জবাব দেন, ফলে দুই নারীর মধ্যে তর্ক-বিতর্ক শুরু হয়। একপর্যায়ে বিষয়টি দুই পক্ষের লোকজনের মধ্যে ছড়িয়ে পড়ে এবং উত্তেজনা সংঘর্ষে রূপ নেয়।
এরপর, ১৫ জুলাই বুধবার বিকেল ৩টার দিকে একই ঘটনাকে কেন্দ্র করে ফের দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের কয়েকজন আহত হন।
আহতদের মধ্যে নুর নাহার (৫০), সাহিদ (২৭) ও গাফফার (৫৭) গুরুতর আহত হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে, পূর্ণিমা (২৩) বর্তমানে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। অপর তিনজন আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করে নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন বলে জানা গেছে।
খবর পেয়ে, বালিয়াকান্দি থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে ৩ জনকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনার পরে সাইফুল নামে এক ব্যক্তি বাদী হয়ে আটককৃত ৩ জনের সঙ্গে অজ্ঞাত আরও ২ জনসহ মোট ৯ জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।
মামলায় অভিযুক্তদের মধ্যে রয়েছেন বিউটি, রাব্বি, ইকরাম, রাহাত, মুক্তার, মানিক ও পিয়াজ। আটককৃত তিন আসামি ছাড়া অন্যরা বর্তমানে পলাতক রয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
এ বিষয়ে বালিয়াকান্দি থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঘটনার ব্যাপারে আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন