০১:৫৮ এম
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে গিয়ে সাদিয়া ওরফে আফরিন (১৭) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন নিহতের ননদ এবং ওই মোটরসাইকেলের অন্য একজন আরোহী আসমা বেগম (১৮)।
আঁসামা বেগমকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) দুপুর ১টার সময় নেজামপুর ইউনিয়নের স্বপ্নপল্লী দোগাছি মোড় এলাকায় নির্মাণাধীন সড়কে এই দুর্ঘটনাটি ঘটে। আফরিন রাজশাহীর তানোর উপজেলার হাপানিয়া গ্রামের মো. বারিউলের স্ত্রী ছিলেন।
আরও পড়ুন: বি আর বি ক্যাবল, ৪৮ বছর বিশ্বাসের পথে সমৃদ্ধির যাত্রা
পারিবারিক সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার পালশা গ্রামে মোশারফের বাড়ি থেকে একই মোটরসাইকেলে ৩ জন নাচোল হয়ে হাপানিয়া যেতে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারান এবং ঘটনার ফলে মোটরসাইকেলটি সড়কে ছিটকে পড়ে। এ দুর্ঘটনার কারণে হতাহতের ঘটনা ঘটে।
ঘটনা ঘটার পর আহতাবস্থায় ৩ জনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আফরিন মারা যান। উল্লেখ্য, মাত্র ৪ মাস আগে আফরিনের বিয়ে হয়েছিল।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, পুলিশ ঘটনার সংবাদ পাওয়ার পরে বিস্তারিত তদন্ত শুরু করেছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন: রাঙামাটিতে বাস থেকে ১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক ২
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন