ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবায় ডিএমপির পাক্ষিক ক্যাম্প


পরিবহন শ্রমিকদের বিনামূল্যে স্বাস্থ্যসেবায় ডিএমপির পাক্ষিক ক্যাম্প

ঢাকা, ২৭ জুন, ২০২৬ : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উদ্যোগে রাজধানীর চারটি গুরুত্বপূর্ণ স্থানে ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ আয়োজন করা হয়েছে, যা পরিবহন শ্রমিকদের শারীরিক প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পরিচালিত হচ্ছে।

এই বিশেষ স্বাস্থ্যসেবা কার্যক্রম আজ শনিবার ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. আনিছুর রহমানের দিকনির্দেশনা এবং সরাসরি তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় রাজধানীর চারটি গুরুত্বপূর্ন স্থানে।

ডিএমপির ট্রাফিক বিভাগের উদ্যোগে বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকের সহযোগিতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের উপস্থিতিতে এলিফ্যান্ট রোডের বাটা সিগন্যাল ট্রাফিক পুলিশ বক্স, মহাখালী টার্মিনাল ট্রাফিক পুলিশ বক্স, মতিউর রহমান পার্ক এবং ডেমরা স্টাফ কোয়ার্টার এলাকায় স্বাস্থ্য ক্যাম্প স্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

এর মাধ্যমে পরিবহন শ্রমিকদের প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা, প্রয়োজনীয় চিকিৎসাসেবা এবং স্বাস্থ্যবিষয়ক পরামর্শ প্রদান করা হয়েছে।

বিভিন্ন জরিপে দেখা গেছে, অধিকাংশ পরিবহন চালক ও হেলপার উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ফুসফুসজনিত জটিলতা এবং মাংসপেশির বিভিন্ন সমস্যায় ভুগছেন। সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে এসব রোগ নিয়ন্ত্রণ কিংবা নিরাময় সম্ভব হলেও কর্মব্যস্ততা ও আর্থিক সীমাবদ্ধতার কারণে তারা নিয়মিত চিকিৎসাসেবা নিতে পারেন না। ডিএমপির এই উদ্যোগটি মূলত পরিবহন শ্রমিকদের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার একটি মানবিক প্রচেষ্টা।

উল্লেখ্য, ‘পাক্ষিক হেলথ ক্যাম্প’ কার্যক্রম চালু হওয়ার পর থেকে ইতোমধ্যে সহস্রাধিক পরিবহন শ্রমিক এ সেবা গ্রহণ করেছেন।

আরও পড়ুন: আদাবরে যুবদল নেতাকে চাপাতি দিয়ে কুপিয়ে জখম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসলামি ব্যাংকিং নয়, সমস্যা লুটেরাদের মধ্যে: পার্থ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৩৩ পি.এম


ইসলামি ব্যাংকিং নয়, সমস্যা লুটেরাদের মধ্যে: পার্থ

সরকারকে ইসলামি ব্যাংকিং ব্যবস্থা আরও সম্প্রসারণের জন্য আহ্বান জানিয়ে ভোলা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন, সমস্যা ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় নয়, বরং যারা ব্যাংক লুট করেছে, তাঁদের মধ্যে রয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ বক্তব্য দেন।

আন্দালিব রহমান পার্থ বলেন, ইসলামি ব্যাংকিং এখন বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠছে। যুক্তরাজ্য ও মালয়েশিয়া সহ বিভিন্ন দেশ ইসলামি অর্থায়নকে উৎসাহ দিচ্ছে। বাংলাদেশেও এই খাতটি এগিয়ে নিতে হবে। যদিও প্রচলিত ব্যাংকিং ব্যবস্থা থেকে একদিনে ইসলামি ব্যাংকিংয়ে যাওয়া সম্ভব নয়, তবে সরকারকে এই ব্যবস্থার সম্প্রসারণে সক্রিয়ভাবে ভূমিকা নিতে হবে।

ইসলামি ব্যাংকিং যদি সম্প্রসারিত হয়, তাহলে দেশের অর্থনীতিতে স্থিতিশীলতা আসবে এবং আল্লাহর রহমত বইবে বলেও তিনি উল্লেখ করেন।

পার্থ দাবি করেন, বর্তমান সরকারের চার মাসে বড় ধরনের কোনো ব্যাংক লুট বা রাজনৈতিক পৃষ্ঠপোষকতায় ব্যাংক দুর্নীতির ঘটনা ঘটেনি। সুতরাং, সরকারকে একটি কল্যাণরাষ্ট্র গড়ে তোলার সুযোগ দেওয়া উচিত।

এ সময় যাকাত ব্যবস্থাপনা আরও কার্যকর করার জন্য যাকাতগ্রহীতাদের একটি জাতীয় ডাটাবেজ তৈরির প্রস্তাব দেন আন্দালিব রহমান পার্থ।

তিনি বলেন, দেশে প্রতিবছর কত যাকাত বিতরণ হয়, তার সুনির্দিষ্ট তথ্য নেই। যদি প্রতিটি সংসদীয় আসনে যাকাত পাওয়ার যোগ্য ব্যক্তিদের তালিকা তৈরি করা হয়, তাহলে দেশ-বিদেশের মানুষ সহজেই তাঁদের যাকাত দিতে সক্ষম হবেন। এ লক্ষ্য অর্জনের জন্য একটি ডিজিটাল প্ল্যাটফর্ম ও মোবাইল অ্যাপ চালু করার প্রয়োজন রয়েছে।

পার্থ যোগ করেন, অনেকেই যাকাত দিতে চান, কিন্তু কোথায় দেবেন তা জানেন না। তাই সহজ প্রাপ্যতা এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি যাকাত বিষয়ে সচেতনতা বাড়াতে একটি বিশেষায়িত টেলিভিশন চ্যানেল চালুরও প্রস্তাব দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


শিক্ষা বাজেটের সঠিক ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন শনিবার বুয়েট ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন।

মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন উল্লেখ করেন, দেশের শিক্ষা খাতের উন্নয়ন ও অবকাঠামো নির্মাণে সরকারি অর্থের সর্বোচ্চ সঠিক এবং স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করা আবশ্যক।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কোনো ধরনের অপচয় বরদাশত করা হবে না এবং ‘শিক্ষা বাজেট প্রপারলি ইউটিলাইজ করতে হবে।’

আজ শনিবার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি বক্তব্য রাখেন।

কেন্দ্রীয় অডিটরিয়ামে বুয়েট উপাচার্য অধ্যাপক ড. একরামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা ড. মাহদী আমিন এবং বুয়েটের উপ-উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হাসিব চৌধুরী।

শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধির চিত্র তুলে ধরে শিক্ষামন্ত্রী বলেন, বিগত সরকারের আমলে শিক্ষা খাতে নামমাত্র বরাদ্দের বিপরীতে বর্তমান সরকার সর্বাধিক বাজেট প্রদান করেছে।

শিক্ষার বরাদ্দকে জিডিপির বর্তমান ২ শতাংশ থেকে ক্রমান্বয়ে ৫ শতাংশে উন্নীত করার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, ‘সরকার বাজেট বাড়াতে প্রস্তুত, তবে শর্ত হলো সেই টাকার প্রতিটি পয়সা সততার সাথে কাজে লাগাতে হবে। যারা মেধার প্রতিযোগিতা দিয়ে আজকে উচ্চশিক্ষায় আসছে, আমরা যদি তাদের থাকার ন্যূনতম আবাসন বা হলের জায়গাটুকু দিতে না পারি, তবে সেই বড় বাজেটের কোনো অর্থ থাকে না।’

শিক্ষামন্ত্রী জানান, বুয়েটের পূর্বাচল ক্যাম্পাসের জন্য বরাদ্দকৃত জমির যে বকেয়া কিস্তির টাকা রয়েছে, তা সরকার নিজস্ব তহবিল থেকে এককালীন পরিশোধ করে দেবে।

মন্ত্রী উল্লেখ করেন, বুয়েটকে কোনো বাণিজ্যিক প্রতিষ্ঠানের মতো নিজে আয় করে জমি কেনার চিন্তা করতে হবে না, বরং রাষ্ট্র তার একাডেমিক প্রসারে পাশে থাকবে।

একই সাথে বিশ্বের নামী বিশ্ববিদ্যালয়গুলোর মতো বুয়েটেও আন্তর্জাতিক ও দেশীয় ‘অ্যালামনাই কন্ট্রিবিউশন ফান্ড’ গঠনের তাগিদ দেন তিনি।

মন্ত্রী বুয়েটের শিক্ষার্থীদের মেধার সঠিক মূল্যায়নের তাগিদ দিয়ে বলেন, ‘আমরা বুয়েটের মেধার অপচয় করতে চাই না, এই মেধাকে তার সঠিক জায়গায় নিয়ে যেতে চাই।

বুয়েটের আবাসন সংকট নিরসনে এবং ক্যাম্পাসের নির্মম স্মৃতিকে স্মরণীয় করে রাখতে মন্ত্রী ঘোষণা করেন, ‘বুয়েটের মেধাবী ছাত্ররা যেন নষ্ট না হয় এবং যে নির্মম স্মৃতি বুয়েটের পাতা থেকে কোনোদিন মুছে যাবে না, সেই স্মৃতি ধরে রাখার জন্য আমরা বুয়েটে ‘আবরার ফাহাদ’ নামে একটি নতুন ছাত্র হল নির্মাণ করার জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করব।’

শিক্ষামন্ত্রী আশাবাদ ব্যক্ত করে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই হল সুনিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বুয়েটের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, হলের প্রভোস্ট, নবাগত শিক্ষার্থী এবং তাদের অভিভাবকগণ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দিনাজপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


দিনাজপুরে নিখোঁজের ৩০ ঘণ্টা পর মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার

দিনাজপুরের কাহারোলে, ঢেপা নদীতে বন্ধুদের সঙ্গে সাঁতার কাটতে গিয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসাছাত্র আল ইমরানের (৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। ৩০ ঘণ্টা নিখোঁজ থাকার পর আজ শনিবার (২৭ জুন) বিকেল ৪টা ৩৫ মিনিটে পুলিশ নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করে।

মৃত আল ইমরান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার কালিয়াগাঁও গ্রামের আনারুল ইসলামের ছেলে ছিলেন। আল ইমরান কাহারোলের গড়েয়া মুকুন্দপুর দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা ও এতিমখানার দ্বিতীয় শ্রেণির ছাত্র ছিল।

কাহারোল থানা ও ফায়ার সার্ভিস সূত্র থেকে জানা যায়, শুক্রবার (২৬ জুন) সকাল আনুমানিক ১১টার দিকে, উপজেলার মুকুন্দপুর ইউনিয়নের মুকুন্দপুর ১৩ মাইল গড়েয়া এলাকায় চার বন্ধু মিলে ঢেপা নদীর পাড়ে খেলাধুলা করতে যায়। একপর্যায়ে, আল ইমরান নদীতে সাঁতার কাটতে নামে। তীব্র স্রোতের কারণে সে আর পানি থেকে উঠে আসতে না পেরে তলিয়ে যায়। তার সঙ্গে থাকা বন্ধুরা খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান না পেয়ে তাৎক্ষণিকভাবে মাদ্রাসা কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।

পরে, মাদ্রাসা কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে কাহারোল ফায়ার সার্ভিস কর্মীরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয় জনতার সহায়তায় উদ্ধার অভিযান শুরু করেন। ফায়ার সার্ভিসের পাশাপাশি, রংপুর থেকে আসা ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দলও উদ্ধার কাজে অংশ নেয়। কিন্তু নদীতে প্রবল স্রোত ও গভীরতার কারণে শুক্রবার দিনভর চেষ্টা করেও নিখোঁজ ছাত্রের কোনো সন্ধান মেলেনি। এরপর সন্ধ্যার দিকে, প্রথম দিনের মতো উদ্ধার অভিযান স্থগিত করা হয়।

কাহারোল ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মো. রেজাউল করিম জানান, নদীতে প্রচণ্ড স্রোতের কারণে শুক্রবার উদ্ধার অভিযান ব্যাহত হয়েছিল। কিন্তু আজ শনিবার বিকেল ৪টা ৩৫ মিনিটের দিকে দুর্ঘটনাস্থল থেকে বেশ কিছুটা দূরে, উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের মাকলা সাহা ঘাট এলাকায়, আল ইমরানের লাশ ভেসে উঠে। পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা তা উদ্ধার করেন।

কাহারোল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সেলিমুর রহমান সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ হওয়ার ৩০ ঘণ্টা পর, উপজেলার মাকলা সাহা ঘাট এলাকা থেকে আল ইমরানের লাশ উদ্ধার করা হয়েছে। এর আগে দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছিলেন কাহারোল-বোচাগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. মনিরুজ্জামান।

তিনি আরও জানান, কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে শিশুটির লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। এই মর্মান্তিক ঘটনায় নিহতের পরিবার ও সহপাঠীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ২৭শে জুন, ২০২৬ ইং

০৯:৩৯ পি.এম


ডাল-ভাতের বাজেট করে বিরিয়ানি খাওয়া যায় না : সংসদে তথ্য প্রতিমন্ত্রী

বাজেটের আকার নিয়ে বিরোধী দলের সমালোচনার উত্তরে তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেছেন, সবাই উন্নয়ন চান, কিন্তু বড় বাজেটের সমালোচনা করেন। উন্নয়ন করতে হলে বাজেটের আকারও বড় হতে হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি- সেটি তো চলবে না।

শনিবার বিকালে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের ১৬তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

ইয়াসের খান চৌধুরী বলেন, সকলেই বেহেশতে যেতে চায়। কিন্তু কেউ মরতে চায় না। সবাই এলাকায় উন্নয়ন চান। কিন্তু বলেন বাজেট অনেক বেশি হয়ে গেছে। যদি উন্নয়ন চান, বাজেট বরাদ্দ তো বেশি হতেই হবে। বাসায় আপনি যদি ডাল-ভাতের বাজেট করেন, আর খেতে চান বিরিয়ানি- সেটি তো চলবে না।

প্রস্তাবিত বাজেটের ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, আমাদের স্মার্ট ও অভিজ্ঞ অর্থমন্ত্রীর দেওয়া এই বাজেট শুধু সময়োপযোগী বা মানবিকই নয়, এটি একটি সুদূরপ্রসারী পরিকল্পনা। বিগত ১৭ বছর দেশে লুটপাট চলেছে। অর্থনীতি, শিক্ষানীতিসহ প্রতিটি খাত পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে। সেই ধ্বংসস্তূপ থেকে বাংলাদেশকে নিজের পায়ে দাঁড় করাতেই এই বাজেট দেওয়া হয়েছে।

বিরোধী দলের সংসদ সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা বারবার বিভিন্ন হাসপাতাল ও সড়ক নির্মাণের দাবি জানাচ্ছেন। এর অর্থ, আমাদের সরকার ও অর্থমন্ত্রীর প্রতি আপনাদের আস্থা রয়েছে। আপনারা জানেন, আমরাই এসব উন্নয়ন বাস্তবায়ন করতে পারব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%