০৮:৪৮ এম
কক্সবাজারের মাতামুহুরি উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার ছুরিকাঘাতে গুরুতর আহত আবুল হাশেম চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে মারা গেছেন। তিনি ওই গ্রামের মৃত ইউছুফ আলীর ছেলে।
চকরিয়া সিনিয়র সহকারী পুলিশ সুপার অভিজিৎ দাশ বলেন, ঘটনার বিষয়ে আজকেই অবগত হয়েছি। চমেকে লাশের সুরতহাল ও ময়নাতদন্তের ব্যবস্থা করা হচ্ছে। জড়িতদের গ্রেফতারে পুলিশ টিম কাজ শুরু করেছে।
জানা গেছে, গত ৭ জুলাই দুপুর আনুমানিক ২টার দিকে পারিবারিক চলাচলের পথ নিয়ে বিরোধের একপর্যায়ে আবুল হাশেমের ভাতিজা সোহেল (২২) তাকে ছুরিকাঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন। পরিবারের সদস্যরা তাকে প্রথমে চকরিয়া সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থা আশঙ্কাজনক দেখে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। তিন দিন ধরে চিকিৎসাধীন থাকার পর বৃহস্পতিবার (৯ জুলাই) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
আরও পড়ুন: নওগাঁয়ে ঘরে মাটির নিচে ২৪৫ কেজির কষ্টিপাথরের শিবলিঙ্গ উদ্ধার, আটক ১
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুম ইউছুফ আলীর তিন ছেলে। তারা হলেন- নুর মোহাম্মদ, নুরুল আজিম ও আবুল হাশেম। অভিযোগ রয়েছে, এ ঘটনার সঙ্গে বড় ছেলে নুর মোহাম্মদ এবং তার দুই ছেলে সোহেল (২২) ও রাসেল (২৭) জড়িত রয়েছেন। এর মধ্যে সোহেলের ছুরিকাঘাতেই আবুল হাশেম গুরুতর আহত হন। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন