ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাবেক ভূমিমন্ত্রীর ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় আরও ৪ জনের সাক্ষ্য


সাবেক ভূমিমন্ত্রীর ২৫ কোটি টাকা আত্মসাৎ মামলায় আরও ৪ জনের সাক্ষ্য

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবিএল) থেকে ২৫ কোটি টাকা আত্মসাৎ করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচারের অভিযোগে দায়ের করা মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে আরও চার জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে।

এ নিয়ে মামলায় মোট ৩১ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হলো।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: কচুয়ায় বুধুন্ডা ইউনিয়ন গঠনের দাবিতে মানববন্ধন

দুর্নীতি দমন কমিশন (দুদক)—এর পাবলিক প্রসিকিউটর (পিপি) মোকাররম হোসাইন জানান, দুদক-এর পক্ষ থেকে চার জন সাক্ষীকে আদালতে উপস্থাপন করা হয়। তাদের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষে আদালত মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৬ জুলাই দিন ধার্য করেছেন।

মামলার অভিযোগপত্র অনুযায়ী, জাবেদের পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান আরামিট গ্রুপের প্রটোকল অফিসার মোহাম্মদ ফরমান উল্লাহ চৌধুরীকে নামসর্বস্ব প্রতিষ্ঠান ভিশন ট্রেডিং-এর মালিক দেখিয়ে ইউসিবিএল থেকে ২৫ কোটি টাকার ঋণ অনুমোদন নেওয়া হয়। পরে ওই অর্থ জাবেদ তার কর্মচারীদের মাধ্যমে উত্তোলন করে হুন্ডির মাধ্যমে বিদেশে পাচার করেন এবং বিদেশে সম্পদ ক্রয়ে ব্যবহার করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। ২০১৯ সালের ১৩ অক্টোবর থেকে ২০২০ সালের ১৩ ফেব্রুয়ারির মধ্যে এ ঘটনা ঘটে বলে তদন্তে উঠে এসেছে।

মামলায় সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, তার স্ত্রী ও ইউসিবিএলের সাবেক চেয়ারম্যান রুখমীলা জামান, সাবেক পরিচালক, ব্যাংকের সাবেক কর্মকর্তা এবং আরামিট গ্রুপের কর্মকর্তাসহ মোট ৩৬ জনকে আসামি করা হয়েছে।

এর আগে গেল ৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা ও দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. মশিউর রহমান চট্টগ্রাম মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আরও পড়ুন: শেরপুরে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

দুদক সূত্র জানায়, ২০২৫ সালের ২৪ জুলাই দায়ের হওয়া এ মামলায় শুরুতে ৩১ জনকে আসামি করা হলেও তদন্তে আরও সাতজনের সম্পৃক্ততা পাওয়ায় অভিযোগপত্রে মোট ৩৬ জনকে আসামি করা হয়। তবে দুই আসামির মৃত্যু হওয়ায় তাদের বিচারিক কার্যক্রম থেকে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। অভিযোগপত্রে মোট ৯২ জনকে সাক্ষী করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজারের বেশি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৪ পি.এম


সারা দেশে বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৩ হাজারের বেশি

দেশব্যাপী চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ১২ জুলাই পর্যন্ত বাংলাদেশ পুলিশ ৩২ হাজার ৯০৮ জনকে গ্রেপ্তার করেছে। একই সময়ে আরো ৮৩ হাজার ৮১৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে বিভিন্ন মামলা ও অন্যান্য অভিযানের মাধ্যমে।

সোমবার পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিশেষ অভিযানে ২৪৩টি আগ্নেয়াস্ত্র, ২ হাজার ৩১৩ রাউন্ড গুলি ও কার্তুজ, ৮৮টি ম্যাগাজিন, ৪৩টি ককটেল, ২ কেজি গানপাউডার, ৫০৩টি দেশীয় অস্ত্র, ১৮টি অস্ত্রের যন্ত্রাংশ, অস্ত্র ও বোমা তৈরির ১৭টি সরঞ্জাম এবং ১০ হাজার ৩০০টি চকলেট বোমা উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে ৭৬টি পিস্তল, ৩০টি শুটারগান, ৩৩টি এলজি, ১৮টি রিভলবার, ৫০টি বন্দুক, ১৫টি পাইপগান, ৪টি শটগান, ২টি রাইফেল, ২টি এসএমজি, ১২টি এয়ারগান ও ১টি পেনগান অন্তর্ভুক্ত রয়েছে।

এ ছাড়া অভিযানে ৭৬ লাখ ৪০ হাজার ২৭৬ পিস ইয়াবা, ৮ হাজার ২৮৪ পুরিয়া হেরোইন, ৩ হাজার ১৮৬ বোতল ফেনসিডিল, ৬ হাজার ৮৩৫ বোতল বিদেশি মদ, ৩৫৪ বোতল দেশি মদ, ৫ হাজার ৩৩৬ পুরিয়া গাঁজা এবং অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

পুলিশ সদর দপ্তর জানায়, মাদক উদ্ধারের ঘটনায় ১৪ হাজার ১৫৭টি মামলা করা হয়েছে। এসব মামলায় ২০ হাজার ৪৩৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

মো. নাজির খান, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৫ পি.এম


নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের আলোচনা সভা-২০২৬ অনুষ্ঠিত

১২ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ রবিবার, নারায়ণগঞ্জের সার্বিক উন্নয়নে বিভিন্ন অংশীজনকে নিয়ে নারায়ণগঞ্জ গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশন (এনজিএ)-এর উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের সভাপতি ছিলেন এনজিএ’র সভাপতি মোহাম্মদ হাতেম।

এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন এনজিএ’র উপদেষ্টা ও স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. মামুন মাহমুদ, নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। এছাড়াও এনজিএ’র সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ কলেজের গভর্নিং বডির সভাপতি অ্যাডভোকেট নবী হোসেন, এনজিএ’র নির্বাহী কমিটির সদস্য ও ড্যাব নারায়ণগঞ্জের আহ্বায়ক ডা. জাহাঙ্গীর আলম, এবং এনজিএ’র নির্বাহী কমিটির সদস্য ও সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষও সভায় উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মডেল মসজিদ প্রকল্পে অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৬ পি.এম


মডেল মসজিদ প্রকল্পে অনিয়ম-দুর্নীতি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

বিগত আওয়ামী লীগ সরকারের সময় মডেল মসজিদ নির্মাণের নামে প্রকল্প ব্যয় ১৩ কোটি টাকা থেকে ২১ কোটি টাকায় উন্নীত করার বিষয়টিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ অত্যন্ত গর্হিত ও ন্যক্কারজনক বলে মন্তব্য করেছেন। তিনি বলেছেন, ‘ইসলামের নাম ভাঙিয়ে যারা এই অপকর্ম করেছে, তাদের চিহ্নিত করতে প্রতিটি মডেল মসজিদের নির্মাণ কাজ ও ব্যয় নিয়ে আলাদাভাবে তদন্ত পরিচালনা করতে মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হবে।’

সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের প্রশ্নোত্তরে ধর্মমন্ত্রীর পক্ষে জবাব দিচ্ছিলেন তিনি।

জাতীয় সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদীন ফারুকের সম্পূরক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত ফ্যাসিবাদী সরকারের সময় অর্থ লোপাটের উদ্দেশ্যে বিভিন্ন প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তিনি বলেন, মসজিদের নামে এই অনিয়মগুলো কেবল দুর্নীতির বিষয় নয়, বরং তা ধর্মীয় অবমাননার শামিল। তিনি আরো উল্লেখ করেন, দেবপ্রিয় ভট্টাচার্যের শ্বেতপত্রে মেগাপ্রকল্পের নামে মেগা দুর্নীতির চিত্র ফুটে উঠেছে। এখানে উদ্দেশ্যপ্রণোদিতভাবে সময় ও ব্যয় কয়েকগুণ বাড়িয়ে লুটপাট করা হয়েছে।

মডেল মসজিদের ক্ষেত্রেও একইভাবে ব্যয় বাড়ানোর ব্যাপারটি খতিয়ে দেখতে সরকার বদ্ধপরিকর। স্বরাষ্ট্রমন্ত্রী এ সময় জানান, এই তদন্ত প্রক্রিয়ায় সরকারের অন্যান্য সংস্থাও অন্তর্ভুক্ত হতে পারে।

এমন সময়, জয়নুল আবদীন ফারুক অভিযোগ করে বলেন, অধিকাংশ মডেল মসজিদ মানসম্মতভাবে নির্মাণ করা হয়নি এবং নির্মাণের পরপরই অনেকগুলো ভেঙে পড়ার উপক্রম হয়েছে। তিনি তার নিজ নির্বাচনী এলাকা সেনবাগের মডেল মসজিদের অবস্থার কথা তুলে ধরে বলেন, সেখানে মসজিদে প্রবেশ করাই কঠিন এবং ছাদের মাধ্যমে পানি পড়ে।

একই মত প্রকাশ করেন ডেপুটি স্পিকার কায়সার কামালও। তিনি নিজের এলাকা দুর্গাপুর মডেল মসজিদের দুরবস্থার কথা তুলে ধরেন এবং জানান, দুর্গম স্থানে মসজিদ তৈরি করে সেটিকে স্থানীয়দের কাছে তাজমহল হিসেবে হাস্যরসে পরিণত করা হয়েছে এবং সেখানে পৌঁছাতে এখন নতুন করে ব্রিজের প্রয়োজন পড়ছে।

এদিকে, একই অধিবেশনে নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়কুল কবির খোকনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রীর পক্ষ থেকে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত এবং বৌদ্ধ ধর্মীয় নেতাদের চলমান কর্মসূচির আওতায় আনার প্রক্রিয়া চলছে। ইতোমধ্যে ১৩,৯৪৯ জনের জন্য সম্মানি প্রদান করা হয়েছে। সাব এর সঙ্গে, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য শাহজাহান চৌধুরীর প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) বলেন, দেশে বর্তমানে ৫ লাখ ৩৭ হাজার ৫৫০ দশমিক ৯৮ একর নিবন্ধিত ওয়াকফ সম্পত্তি রয়েছে, যার মধ্যে অবৈধ দখলদারদের হাত থেকে ২৭ দশমিক ৫৩ একর সম্পত্তি উদ্ধার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হঠাৎ কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৫:৫৭ পি.এম


হঠাৎ কনসার্টের মঞ্চে বাগদানের ঘোষণা ‘ধুরন্ধর’ গায়িকার

ভারতের জনপ্রিয় গায়িকা জেসমিন স্যান্ডলাস এক সময় বিষণ্নতার ভুগে নেশায় ডুবে ছিলেন। তবে সেই কঠিন সময় পেছনে ফেলে তিনি এখন নতুন জীবন শুরু করার প্রস্তুতি নিচ্ছেন। কনসার্টে থাকা ভক্তদের সামনে তিনি বাগদত্তার পরিচয় দিয়ে বিয়ের সুখবর জানান এই গায়িকা।

শনিবার রাতে দিল্লিতে অনুষ্ঠিত ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’ কনসার্টের মাঝেই জেসমিন ভক্তদের চমকে দেন। মঞ্চে তিনি বাগদত্তাকে পাশে নিয়ে নিজের হীরের আংটি দেখিয়ে বলেন, “এই মানুষটিই আমার আঙুলে আংটি পরিয়েছে।” তিনি ‘মাই ম্যান’ বলে পরিচয় করান। সুপারহিট পাঞ্জাবি গান ‘লাভান'র তালে নাচেও অংশ নেন এই নতুন জুটি।

জানা যায়, জেসমিনের হবু স্বামীর নাম শেখর চৌধুরী এবং তিনি পেশায় একজন ব্যবসায়ী। তাদের প্রেমের সম্পর্কের বিষয়ে দুই পরিবারের সম্মতি রয়েছে। এর আগে কখনো নিজের প্রেমের সম্পর্ক নিয়ে প্রকাশ্যে কথা বলেননি জেসমিন। তাই কনসার্টে তার এই আকস্মিক ঘোষণা সকল ভক্তদের জন্য ছিল বড় চমক। তবে কবে বিয়ে হবে, সে সম্পর্কে এখনও কোনো তথ্য জানা হয়নি।

কনসার্টের সময় জেসমিন নিজের সদ্য প্রকাশিত অ্যালবামের গানও পরিবেশন করেন। দিল্লিতে সফল উদ্বোধনী অনুষ্ঠানের পর ‘দ্য ড্রিম গার্ল ইন্ডিয়া ট্যুর’ নিয়ে তিনি ভারতের আরও কয়েকটি শহরে যাওয়ার পরিকল্পনা করছেন। সূচি অনুযায়ী, দিল্লির পর তার পরবর্তী লাইভ কনসার্টে মুম্বই, বেঙ্গালুরু ও চণ্ডীগড়ে আয়োজন হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%